উচ্চমাধ্যমিক 3rd Semester CLPA (Commercial Law and Preliminaries of Auditing) পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করা হলো এই Last Minute Suggestion 2026-27। পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ অধ্যায় ও সম্ভাব্য প্রশ্নগুলো দ্রুত রিভিশন করার জন্য এই সাজেশনটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
এই HS 3rd Semester CLPA Suggestion তৈরি করার সময় Previous Year Question Papers এবং সংসদের Model Question / Model Questions-এর ধরণ ও প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করা হয়েছে। সেই ভিত্তিতে পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে পারে এমন প্রশ্ন ও টপিকগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
Unit 1: Law of Partnership
1. ভারতীয় অংশীদারী আইনের যে ধারায় অংশীদারী কারবারের সংজ্ঞা দেওয়া হয়েছে — 4 ধারা
2. অংশীদার হবার যোগ্য ব্যক্তি হলেন — মহিলা
3. ভারতীয় অংশীদারী আইন চালু হয় — 1932 সালে
4. অংশীদারিত্বের উদ্ভব হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়।
5. ভারতের যে রাজ্যে অংশীদারী আইন প্রযোজ্য হতো না — জম্মু ও কাশ্মীর
6. একটি সাধারণ অংশীদারী কারবারের ন্যূনতম ও সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো — 2 এবং 50
7. অংশীদারী আইনে অংশীদারগণ একে অপরের — প্রতিনিধি
8. অংশীদারদের আইনসম্মত শ্রেণীবিভাগ নয় যেটি — আর্থিক অংশীদার
9. একটি ফার্মে অংশীদারদের পারস্পরিক অধিকার ও কর্তব্য পরিচালনা করে যে দলিলটি — অংশীদারিত্বের দলিল
10. যে ক্ষেত্রে একজন অংশীদারের অন্তর্নিহিত কর্তৃত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় — একজন অংশীদারের মৃত্যু
11. একটি অংশীদারিত্ব সংস্থা দলিলে উল্লেখিত মেয়াদ শেষ হওয়ার পরেও নতুন চুক্তি ছাড়াই চলতে থাকলে তা পরিণত হয় — ইচ্ছাকৃত অংশীদারিত্বে
12. অংশীদারের মৃত্যু হলে মৃত অংশীদারের আইনি উত্তরাধিকারীদের সঙ্গে হিসাব নিষ্পত্তি না করেই বাকিদের ব্যবসা চালিয়ে যাওয়া বৈধ — যদি অংশীদারিত্ব দলিলে একটি ধারা থাকে
13. অংশীদারদের অধিকার ও কর্তব্য অংশীদারী আইনের যে ধারায় উল্লেখিত আছে — 12 এবং 13 নং ধারায়
14. অংশীদারী আইনের যে ধারায় অংশীদারদের ক্ষমতার পরিবর্তন সংক্রান্ত নির্দেশাবলীর উল্লেখ আছে — 20 নং ধারা
15. বিবৃতি A: সব ব্যক্তি চুক্তি সম্পাদনে যোগ্য হলেই সে অংশীদার হতে পারবেন তা সঠিক নয় — মিথ্যা
বিবৃতি B: চুক্তি সম্পাদনে যোগ্যতা থাকা সত্ত্বেও সকল মহিলা অংশীদারী কারবারে অংশীদার হতে পারবেন না — মিথ্যা
বিবৃতি C: নাবালক অংশীদারী কারবারে সুবিধাভোগী হিসাবে অংশীদার হতে পারে — সত্য
বিবৃতি D: অংশীদারী কারবারে অংশীদারদের দায় অসীম — সত্য
16. বিবৃতি (A): চুক্তির অভাবে অংশীদারগণ লাভ-ক্ষতি সমান ভাগে ভাগ করে নেয়।
কারণ (R): ভারতীয় অংশীদারী আইনানুযায়ী (1932) বলা হয়েছে যে লাভ-ক্ষতি কোন অনুপাতে বিভক্ত হবে তা চুক্তিতে অনুপস্থিত থাকলে অংশীদারগণের মূলধন অবদানের ভিত্তিতে লাভ-ক্ষতি বিভক্ত হবে।
উত্তর: বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) বেঠিক
17. রবি অংশীদারী চুক্তি অনুযায়ী বাইরের কোনো পক্ষের কাছ থেকে ঋণ গ্রহণ করলে তার এই ঋণ গ্রহণ করার ক্ষমতাকে বলা হবে — ব্যক্ত ক্ষমতা
18. অংশীদারী কারবারে নাবালক সুবিধাভোগী হিসাবে অংশীদার হতে পারে।
19. অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধিত না হলে 69(1) নং ধারানুযায়ী কোনো অংশীদার অন্য অংশীদারের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারে না।
20. ভারতে ব্যাংকিং ব্যবসা পরিচালনাকারী একটি অংশীদারিত্বের ফার্মে সর্বাধিক অনুমোদিত অংশীদার সংখ্যা — 10 জন
Unit 2: Company Law
1. যে কোম্পানি অন্য দেশে গঠিত কিন্তু ভারতে ব্যবসার স্থান রয়েছে, তাকে বলা হয় — বিদেশী কোম্পানী
2. একটি বেসরকারী কোম্পানির জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিশোধিত মূলধন — ন্যূনতম কোনো প্রয়োজনীয়তা নেই
3. একটি নির্বাচিত বিনিয়োগকারী গোষ্ঠীকে সিকিউরিটি ইস্যু করার পদ্ধতিটি হলো — প্রাইভেট প্লেসমেন্ট
4. রেড হেরিং প্রসপেক্টাস জারি করা হয় — মূল্য ও শেয়ারের সংখ্যা নির্ণয়ের আগে
5. ‘এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া’ যে ধরণের কোম্পানির অন্তর্গত — বিধিবদ্ধ কোম্পানি
6. ভারতীয় কোম্পানি আইন, 2013-এর যে ধারায় ‘কোম্পানি’-র সংজ্ঞা উল্লেখ করা হয়েছে — 2(20) নং ধারা
7. কোম্পানি আইনে উল্লেখিত নিয়মঅনুযায়ী স্মারকলিপির অন্তর্ভুক্ত বিষয়বস্তু পরিবর্তনের জন্য বিশেষ প্রস্তাব গ্রহণ করার পর কেন্দ্রীয় সরকারের অনুমতি প্রয়োজন।
8. 2013 সালের কোম্পানি আইনের 447 নং ধারায় বলা আছে বিবরণ-পত্রের অসত্য বিবৃতির জন্য কারাবাস ও অর্থদণ্ড হিসাবে জরিমানা দুটোই হতে পারে।
9. সরকারী কোম্পানী বলা হবে সেই কোম্পানীকে যদি তার কোম্পানির আদায়কৃত মূলধনের ওপর ন্যূনতম শেয়ার মূলধনের 51%-এর ধারক সরকার হন।
10. শেয়ার মূলধন সংক্রান্ত পরিবর্তনের বিষয় 30 দিনের মধ্যে নোটিশ দিয়ে রেজিস্ট্রারের কাছে জানাতে হবে।
11. ভারতীয় কোম্পানী আইনের যে ধারায় বিবরণপত্র (Prospectus) উল্লিখিত আছে — 2(70) নং ধারা
12. পাবলিক কোম্পানি হতে প্রাইভেট কোম্পানিতে পরিবর্তন করতে হলে কোম্পানির সদস্যসংখ্যা সর্বাধিক হবে — 200 জন
13. স্তম্ভ মেলানো: বিবরণ পত্র → 2(70) নং ধারায়, শেলফ্ বিবরণ পত্র → 31 নং ধারায়, রেড হেরিং বিবরণ পত্র → 32 নং ধারায়, বিবরণপত্রের অসত্য বিবৃতির জন্য ফৌজদারি দায় → 34 নং ধারায়
14. বিবৃতি (A): সরকারি কোম্পানির বাৎসরিক রিপোর্ট লোকসভা কিংবা রাজ্য বিধানসভায় পেশ করতে হয়।
কারণ (R): সরকারি কোম্পানিতে বার্ষিক সাধারণ সভা ডাকা হয় না।
উত্তর: A সত্য কিন্তু R মিথ্যা
15. বিবৃতি (A): কোম্পানি আইনের 31 নং ধারানুযায়ী শেলফ্ বিবরণপত্র মূল বিবরণপত্রের অন্তর্ভুক্ত বিষয়।
কারণ (R): রেড হেরিং বিবরণপত্র মূল বিবরণপত্রের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না।
উত্তর: A এবং R উভয়ই পৃথক স্বাধীন বাক্য
16. শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানির স্মারকলিপির গঠন প্রক্রিয়া — সত্য
মূলধন ছাড়া গ্যারান্টিযুক্ত কোম্পানির স্মারকলিপির গঠন প্রক্রিয়া — সত্য
মূলধন সহ গ্যারান্টিযুক্ত কোম্পানির স্মারকলিপির গঠন প্রক্রিয়া — সত্য
মূলধন ছাড়া সীমাহীন দায়যুক্ত কোম্পানির স্মারকলিপির গঠন প্রক্রিয়া — সত্য
17. যে কোম্পানিটি নিবন্ধিত কোম্পানি নয় — বিধিবদ্ধ কোম্পানি
18. একটি কোম্পানির আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত থাকে না যা — আয়কর রিটার্ন
19. একটি কোম্পানি স্মারকলিপিতে তার বস্তুগত ধারা পরিবর্তন করতে চাইলে প্রয়োজন — বিশেষ সিদ্ধান্ত এবং রেজিস্ট্রারের অনুমোদন
20. কোম্পানির বিধিবদ্ধ পরিচয় পত্রের সংখ্যাকে ইংরেজিতে সংক্ষেপে বলা হয় — CIN
Unit 3: Audit Procedure
1. নিরীক্ষার ফাইল গচ্ছিত থাকে — নিরীক্ষকের কাছে
2. যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে একজন নিরীক্ষক সর্বাধিক নিরীক্ষণ করতে পারেন — 20 টি কোম্পানির
3. নিরীক্ষা সংক্রান্ত নথিপত্রের উপর আইনত অধিকার রয়েছে — নিরীক্ষকের
4. নিরীক্ষার ফাইল সাধারণত — 2 রকমের হয়
5. নিরীক্ষার স্থায়ী ফাইলে নিরীক্ষা নথিপত্র সংরক্ষিত থাকে।
6. নিরীক্ষার কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য নিরীক্ষা কর্মসূচী প্রস্তুত করতে হয় — নিরীক্ষা শুরুর আগে
7. অস্থায়ী এবং স্থায়ী নিরীক্ষা তথ্য রেকর্ড করার জন্য ব্যবহৃত নথিকে বলা হয় — অডিট ফাইল
8. অডিট নোটবুকের বিষয়বস্তুতে সাধারণত অন্তর্ভুক্ত থাকে — অডিট পর্যবেক্ষণ, প্রশ্ন ও মুলতুবি স্পষ্টীকরণ
9. অডিট স্মারকলিপি বলতে বোঝায় — গুরুত্বপূর্ণ নিরীক্ষা ফলাফলের চূড়ান্ত সারসংক্ষেপ
10. স্থায়ী অডিট ফাইলে যে ধরণের রেকর্ড পাওয়া যায় — ইনকর্পোরেশন সার্টিফিকেট এবং আইনি চুক্তির কপি
11. একটি নিরীক্ষা প্রোগ্রামে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে — নিরীক্ষা পদ্ধতিক্রম
12. যেটি অডিট পরিকল্পনার সীমাবদ্ধতা নয় — এটি আইনি সম্মতি নিশ্চিত করে
13. স্তম্ভ মেলানো: নিরীক্ষার নিযুক্তিপত্র → লিখিত চুক্তিপত্র, নিরীক্ষার পরিকল্পনা → বস্তুগত ধারণার ওপর ভিত্তি করে প্রস্তুত হয়, নিরীক্ষার কর্মসূচী → নিরীক্ষার কাজ তৎপরতার সঙ্গে সম্পন্ন করা হয়, নিরীক্ষার নোটবই → নিরীক্ষা চলাকালীন যে সকল ভুল ত্রুটি দেখা দেয় সেগুলি লিখে রেখে নিরীক্ষা সংক্রান্ত কাজের মধ্যে সংগতি করা
14. বিবৃতি (A): অভিজ্ঞতার ভিত্তিতে নিরীক্ষা কর্মীদের মধ্যে নিরীক্ষা সংক্রান্ত কাজগুলি বন্টিত হয় না। কারণ (R): অভিজ্ঞ হলেই কর্মীরা যে দক্ষ হবে তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই। উত্তর: A ও R উভয়েই মিথ্যা
15. নিরীক্ষার নোটবইতে নিরীক্ষা চলাকালীন যে সকল ভুলত্রুটি ও সমস্যা দেখা দেয় তা লিখে রাখা হয় — সত্য
নিরীক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হলে তখন এই নোটবই বিশেষ দলিল রূপে নিরীক্ষককে সাহায্য করে — সত্য
বর্তমান বছরের নিরীক্ষার নোটবই পরবর্তী বছরের নিরীক্ষায় সাহায্য করতে পারে না — মিথ্যা
নিরীক্ষার নোটবই ভুলত্রুটি উদ্ঘাটনে সাহায্য করে না — মিথ্যা
16. SA-230 নিরীক্ষার মান অনুযায়ী নিরীক্ষার নথিপত্রের মালিক হলেন নিরীক্ষক।
17. নিরীক্ষার সমগ্র কাজকে একটি সুসংহত রূপ দেওয়া হলো নিরীক্ষা পরিকল্পনার উদ্দেশ্য।
18. যে ক্ষেত্রে নিরীক্ষার নিয়োগপত্র পাঠানোর আবশ্যকতা রয়েছে — এদের সবকটিই (আর্থিক বিবরণী পরীক্ষা, কর সংক্রান্ত হিসাবনিকাশকরণ এবং ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসাবে পেশাগত পরামর্শদান)
19. কাজের ধারাবাহিকতা রক্ষা করতে সাহায্য করে — নিরীক্ষার কর্মসূচি
20. যেটি নিরীক্ষা সংক্রান্ত নথিপত্র নয় — কর্মচারীদের ব্যক্তিগত ফোন নম্বরের তালিকা
Unit 4: Routine Checking and Test Checking
1. নমুনা পরীক্ষা যেসব ক্ষেত্রে উপযোগী তা হলো — বহুসংখ্যক পৌনঃপুনিক লেনদেনের ক্ষেত্রে
2. হিসাবনিকাশকরণের প্রতিটি প্রক্রিয়ার গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের নিয়মানুগ পরীক্ষাই হলো নিয়মমাফিক পরীক্ষা।
3. নিয়মমাফিক পরীক্ষার উদ্দেশ্য হল হিসাব বইয়ের গাণিতিক শুদ্ধতা যাচাই করা — সত্য
নিয়মমাফিক পরীক্ষার উদ্দেশ্য হল জাবেদায় সঠিক ভাবে হিসাব তোলা — মিথ্যা
নিয়মমাফিক পরীক্ষার উদ্দেশ্য হল পরীক্ষিত হিসাবের পরিবর্তন প্রতিরোধ না করা — মিথ্যা
নিয়মমাফিক পরীক্ষার উদ্দেশ্য হল রেওয়ামিল পরীক্ষা করা — সত্য
4. বিবৃতি (a): নিয়মমাফিক পরীক্ষা হিসাবনিকাশকরণ নথিতে গাণিতিক ত্রুটিগুলি দ্রুত সনাক্ত করতে সহায়তা করে।
কারণ (r): নিয়মমাফিক পরীক্ষার মধ্যে লেনদেনগুলির সঠিকতার জন্য যাচাই করা এবং হিসাবনিকাশকরণের বইয়ে যথাযথ পোস্টিং নিশ্চিত করা জরুরী।
উত্তর: a এবং r উভয়ই সঠিক এবং r হলো a-এর সঠিক ব্যাখ্যা
5. নিয়মমাফিক পরীক্ষা → গাণিতিক এবং হিসাবরক্ষণের ত্রুটি নির্ধারণ করতে সহায়তা করে ও c) প্রতিদিনের লেনদেনের রেকর্ডিংয়ে ধারাবাহিকতা নিশ্চিত করে
নমুনা পরীক্ষা → সমস্ত পরীক্ষা করার পরিবর্তে লেনদেনের একটি নমুনা নির্ধারণ করা জরুরী ও d) লেনদেনের একটি প্রতিনিধিত্বমূলক অংশ যাচাই করে সময় সাশ্রয় করে
6. যেটি নমুনা পরীক্ষার বিবেচ্য বিষয় নয় — উচ্চপদস্থ কর্মচারীদের পারিশ্রমিক
7. নিয়মমাফিক পরীক্ষার প্রধান সীমাবদ্ধতা হলো এটি — যান্ত্রিক
8. নিয়মমাফিক পরীক্ষার সুবিধা → ভুলত্রুটি আবিষ্কার, নিয়মমাফিক পরীক্ষার অসুবিধা → পরিকল্পিত ভুল ধরা পড়ে না, নমুনা পরীক্ষা শুরু করার পূর্বে বিবেচ্য বিষয় → নমুনা নির্বাচন, যে সকল লেনদেনের নমুনা পরীক্ষা করা হবে সেই লেনদেনগুলি → পুরোপুরি গোপন রাখা আবশ্যক
9. বিবৃতি: যত প্রকারের লেনদেন আছে তার প্রতিটি শ্রেণী থেকে নমুনা পরীক্ষার ক্ষেত্রে নমুনা বাছাই করতে হবে।
কারণ: লেনদেনগুলি থেকে নমুনা এমনভাবে বাছাই করতে হবে যাতে সেগুলি প্রতিনিধিত্বমূলক হয়
10. বিবৃতি: প্রাথমিক হিসাব বইয়ে যেসব লেনদেন লিপিবদ্ধ করা হয়েছে তার অঙ্কগুলির নির্ভুলতা পরীক্ষা করা নিয়মমাফিক পরীক্ষার প্রথম ও প্রধান উদ্দেশ্য।
কারণ: নিয়মমাফিক পরীক্ষা বলতে সাধারণত প্রাথমিক পরীক্ষা গুলিকে বোঝায়।
উত্তর: বিবৃতি ও কারণ উভয়ই সত্য
11. ক্ষুদ্রায়তন কারবারি সংস্থায় নমুনা পরীক্ষা প্রযোজ্য নয় — সত্য
ঋতুভিত্তিক শিল্পে সমগ্র হিসাবকালের লেনদেনের নমুনা পরীক্ষা করা উচিত নয় — মিথ্যা
স্বেচ্ছাসেবক সংস্থায় নমুনা পরীক্ষা প্রযোজ্য নয় — সত্য
প্রারম্ভিক ও অন্তিম দাখিলার ক্ষেত্রে নমুনা পরীক্ষা করা যায় না — সত্য
12. বিবৃতি (a): নিয়মমাফিক পরীক্ষার কাজটি খুব সহজ। এর জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় না।
বিবৃতি (b): সাধারণ নিরীক্ষা করণিকরাই নিয়মমাফিক পরীক্ষার কাজ করতে পারেন।
উত্তর: a এবং b বিবৃতি উভয়ই পৃথক স্বাধীন বাক্য (উভয় বিবৃতিই সত্য)
Case study: নিরীক্ষকের কাজের প্রধান উদ্দেশ্য হল উপলব্ধ প্রমাণ ও নথিপত্রের সাহায্যে আর্থিক বিবরণীতে থাকা দাবিগুলিকে যাচাই করা। এক্ষেত্রে তিনি পরীক্ষামূলক যাচাই বা নিয়মিত যাচাই পদ্ধতি প্রয়োগ করতে পারেন। নিয়মিত যাচাইয়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খ যাচাই অন্তর্ভুক্ত, যা অধিক সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। যেহেতু এটি একটি বড় প্রতিষ্ঠান এবং এতে বিভিন্ন ধরণের লেনদেন রয়েছে, তাই তিনি প্রতিষ্ঠানটির হিসাবরক্ষণ নীতিমালায় থাকা অভ্যন্তরীণ যাচাই ব্যবস্থার সাহায্যে পরীক্ষামূলক যাচাই পদ্ধতি প্রয়োগ করতে চান। এতে সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে এবং তিনি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর উপর আরো বেশি মনোযোগ দিতে পারবেন।
13. বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভ্যন্তরীণ যাচাই ব্যবস্থার ওপর নির্ভর করে পরীক্ষামূলক যাচাই পদ্ধতি প্রয়োগ করার নিরীক্ষকের সিদ্ধান্তটি — সঠিক
14. নমুনা পরীক্ষা —খরচ কমিয়েছে এবং সময় বাঁচিয়েছে
15. নিয়মিত (বা পুঙ্খানুপুঙ্খ) পরীক্ষার অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো — পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা, অধিক সময়সাপেক্ষ এবং আরও ব্যয়বহুল সবগুলোই
16. নমুনা পরীক্ষা পদ্ধতিটি সর্বাধিক উপযোগী —বড় প্রতিষ্ঠানের জন্য, অনেক লেনদেন আছে এমন ক্ষেত্রে এবং অভ্যন্তরীণ যাচাই ব্যবস্থা আছে এমন ক্ষেত্রে সবগুলোই
17. উপলব্ধ প্রমাণ ও নথিপত্রের সাহায্যে আর্থিক বিবরণীতে থাকা দাবিসমূহ উপস্থাপনের সাধারণ উদ্দেশ্য সম্পাদন করেন — নিরীক্ষক
18. নিয়মমাফিক পরীক্ষার প্রধান অসুবিধা হলো এটি — যান্ত্রিক
Commercial Law and Preliminaries of Auditing
(Model Question Paper)
1. সরকারি কোম্পানির আদায়কৃত মূলধনের সরকারের অধিকারে থাকে কমপক্ষে — 51%
2. অনিবন্ধিত অংশীদারি কারবার তৃতীয় পক্ষের বিরুদ্ধে দাবির জন্য আদালতে মামলা করতে পারে অনূর্ধ্ব — 100 টাকা
3. ব্যাঙ্ক ব্যবসাতে নিযুক্ত অংশীদারি কারবারে অনুমোদিত সদস্য সংখ্যা — 10 জন (কোম্পানি আইন ২০১৩ অনুযায়ী ৫০ জন)
4. সীমাবদ্ধ দায়যুক্ত কোম্পানির ক্ষেত্রে হিসাব বছর শেষ হওয়ার সর্বাধিক যত মাসের মধ্যে আর্থিক বিবরণী প্রকাশ/পেশ করতে হয় — 6 মাস
5. ভারতীয় অংশীদারি আইন কার্যকরী হয় যে তারিখ থেকে — 01-10-1932
6. যে অংশীদার ব্যবসায় নিজের নাম ব্যবহার করতে দিলেও কোনো সুবিধা বা মুনাফা ভোগ করে না, তাকে বলে — নামেমাত্র অংশীদার
7. ভারতীয় কোম্পানি আইন, 2013-এর যে ধারায় ‘কোম্পানি’ সংজ্ঞা উল্লেখ আছে — 2(20) নং ধারা
8. প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের আবেদন ও নথি জমা দিতে হয় — Registrar of Company (RoC)-এর কাছে
9. অংশীদারির উদ্ভব হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়।
10. অংশীদারি কারবারে অংশীদারগণ একে অপরের প্রতিনিধি হিসেবে কাজ করে।
11. পাবলিক কোম্পানির সর্বোচ্চ পরিচালক সংখ্যা 15 জন।
12. শেয়ার মূলধন পরিবর্তন সংক্রান্ত বিষয় কোম্পানি আইনের 64 ধারা-য় (মূল পরিবর্তন সংক্রান্ত অধিকার 61 ধারা এবং বিজ্ঞপ্তি দাখিল 64 ধারা) উল্লেখিত আছে।
13. একজন মহিলা অংশীদার হতে পারেন না, যদি তিনি নাবালিকা হন।
14. SEBI-র রেগুলেশন অনুযায়ী প্রত্যেক তালিকাভুক্ত কোম্পানিকে নিরীক্ষিত, ত্রৈমাসিক ভিত্তিতে আর্থিক ফলাফল প্রস্তুত ও প্রকাশ করতে হয়।
15. কোনো ব্যক্তি বা অংশীদারি সংস্থাকে প্রথম বার্ষিক সাধারণ সভায় 5 বছরের জন্য নিরীক্ষক হিসেবে নিয়োগ করা হয়।
16. মুনাফাভোগী অংশীদার → অংশীদার চুক্তিনুযায়ী শুধুমাত্র কারবারের মুনাফার অংশ ভোগ করে, কিন্তু ক্ষতি বহন করে না
নিষ্ক্রিয় অংশীদার → যে অংশীদার কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু কারবারে লাভ বা ক্ষতির দায়িত্ব নেয়
নাবালক অংশীদার → লভ্যাংশ পেতে পারবে, কিন্তু তার কোনো দায়দায়িত্ব থাকবে না
নামিক অংশীদার → যে অংশীদার তার নিজের নাম অংশীদারি ব্যবসায় ব্যবহার করার অনুমতি দিলেও ব্যবসা থেকে কোনো সুবিধা ভোগ করে না
17. পাবলিক কোম্পানি → যে কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য
প্রাইভেট কোম্পানি → যে কোম্পানির সদস্যদের সর্বমোট সংখ্যা হলো 200 জন
শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায়যুক্ত কোম্পানি → কোম্পানির সদস্যদের দায় স্মারকলিপিতে উল্লেখিত শেয়ারের পূর্ণ অর্থ প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে তাকে বলে
বিধিবদ্ধ কোম্পানি → যখন বিধানমন্ডল দ্বারা বিশেষ আইনে কোনো কোম্পানি গঠিত হয়
18. বিবৃতি A: সব ব্যক্তি চুক্তি সম্পাদনের যোগ্য হলেই যে অংশীদার হতে পারে তা সঠিক নয় — মিথ্যা
বিবৃতি B: চুক্তি সম্পাদনের যোগ্যতা না থাকা সত্ত্বেও সকল মহিলা অংশীদারি কারবারে অংশীদার হতে পারবেন না — মিথ্যা
বিবৃতি C: নাবালক অংশীদারি কারবারের সুবিধাভোগী হিসাবে অংশীদার হতে পারে — সত্য
বিবৃতি D: অংশীদারি কারবারে অংশীদারগণের দায় অসীম — সত্য
19. বিবৃতি A: কোম্পানি বিশেষ শ্রেণির ব্যক্তিবর্গের সমষ্টি — সত্য
বিবৃতি B: কোম্পানি আইন দ্বারা নিবন্ধিত — সত্য
বিবৃতি C: কোম্পানির শেয়ারগুলি সাধারণভাবে হস্তান্তরযোগ্য নয় — মিথ্যা
বিবৃতি D: কোম্পানি কৃত্রিম ব্যক্তি হিসাবে স্বীকৃত — সত্য
20. বিবৃতি: যে সমস্ত অংশীদারি কারবারে একজন অংশীদার অসীম দায় বহন করে এবং অন্যান্য অংশীদারদের দায় সীমাবদ্ধ, সেক্ষেত্রে এই ধরনের অংশীদারি কারবারকে সীমিত অংশীদারি বলে।
কারণ: অংশীদারি আইনানুযায়ী সমস্ত অংশীদারের দায় সীমাবদ্ধ।
উত্তর: বিবৃতি সত্য, কারণ মিথ্যা
21. বিধিবদ্ধ কোম্পানিতে নবনিযুক্ত নিরীক্ষক যাঁর কাছে তাঁর সম্মতি বা নিয়োগ গ্রহণের বিজ্ঞপ্তি জানাবেন — কোম্পানির নিবন্ধক (Registrar of Companies)
22. নিরীক্ষার কাজ শুরু করার আগে নিয়োগের সম্মতি দান করা — বাধ্যতামূলক
23. যে লিখিত পত্রের সাহায্যে নিরীক্ষক তাঁর নিয়োগের স্বীকৃতি প্রদান করে নিয়োগকর্তাকে নিশ্চয়তা দান করেন, তাকে বলে — নিরীক্ষার নিযুক্তিপত্র (Engagement Letter / Letter of Acceptance)
24. নিরীক্ষার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরীক্ষক যে বিবরণী তৈরি করেন, তাকে বলে — নিরীক্ষার কর্মসূচী
25. স্থায়ী নিরীক্ষা ফাইলে যে কাগজপত্র রক্ষিত হয় না — বর্তমান বছরের নিরীক্ষা কর্মসূচি
26. যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে নিয়োগপত্র পাওয়ার পর নিরীক্ষককে কোম্পানি নিবন্ধককে লিখিত সম্মতি জানাতে হয় — 15 দিনের মধ্যে
27. যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে একজন নিরীক্ষক সর্বাধিক নিরীক্ষা করতে পারেন — 20 টি কোম্পানির
28. নিয়মমাফিক পরীক্ষার সীমাবদ্ধতা হলো — উপরের সব কয়টিই (যান্ত্রিকতা, পরিকল্পিত জুয়াচুরি শনাক্তকরণে অক্ষমতা এবং ব্যয়বহুল)
29. নিরীক্ষার ফাইলে নিরীক্ষার নথিপত্র সংরক্ষিত থাকে।
30. একই ধরনের সমজাতীয় অনেক লেনদেনের মধ্যে থেকে প্রতিনিধিমূলক কিছু নমুনা লেনদেন বাছাই করে সেগুলির পরীক্ষাকে নমুনা পরীক্ষা বলে।
31. নিরীক্ষার ফাইল গচ্ছিত থাকে নিরীক্ষকের কাছে।
32. নিরীক্ষার ফাইল সাধারণত 2 রকমের হয় (চলতি ফাইল ও স্থায়ী ফাইল)।
33. নগদান বইয়ের ক্ষেত্রে পুনরায় নমুনা পরীক্ষা না করাই ভালো (বিস্তারিত পরীক্ষা প্রয়োজন)।
34. SA-230 নিরীক্ষার মান অনুযায়ী নিরীক্ষার নথিপত্রের প্রকৃত মালিক হলেন নিরীক্ষক।
35. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের বিষয়ে নিরীক্ষার উদ্দেশ্য ও পরিধি — সত্য
চলমান প্রতিষ্ঠানের ধারণানুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে ব্যবস্থাপনার দায়িত্ব — সত্য
নিরীক্ষকের পারিশ্রমিক সম্পর্কিত তথ্য — সত্য
নিরীক্ষার নিযুক্তিপত্রে উল্লেখ থাকে সরকারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা সংক্রান্ত উপায় — মিথ্যা
36. নিরীক্ষার নোটবইতে নিরীক্ষা চলাকালীন যে সকল ভুলত্রুটি ও সমস্যা দেখা দেয় তা লিখে রাখা হয় — সত্য
নিরীক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হলে তখন এই নোটবই বিশেষ দলিল হিসেবে নিরীক্ষককে সাহায্য করে — সত্য
বর্তমান বছরের নিরীক্ষার নোটবই পরবর্তী বছরের নিরীক্ষায় সাহায্য করতে পারে না — মিথ্যা
নিরীক্ষার নোটবই ভুলভ্রান্তি উদ্ঘাটনে সাহায্য করে না — মিথ্যা
37. বিবৃতি A: নিরীক্ষার কাজ সুষ্ঠু ও যথাযথভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির কাজকর্মের পদ্ধতি এবং নীতি তৈরী করেন, তাকে নিরীক্ষার স্মারকলিপি বলে।
বিবৃতি B: নিরীক্ষার স্মারকলিপিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের বাসস্থানের ঠিকানা, অর্থনৈতিক অবস্থা সবকিছু লেখা থাকে।
উত্তর: A বিবৃতিটি সত্য হলেও B বিবৃতিটি মিথ্যা
38. বিবৃতি: নিরীক্ষককে প্রথমেই নিয়োগকর্তার কাছ থেকে নিয়োগপত্র সংগ্রহ করতে হবে।
কারণ: নিয়োগপত্র পাওয়ার পর নিরীক্ষক তাঁর নিয়োগটি আইনগতভাবে বৈধ কিনা এবং তাঁর দায়িত্ব ও পারিশ্রমিকের বিষয় নিয়োগপত্রে পরিষ্কারভাবে উল্লেখ আছে কিনা তা নিশ্চিত হতে পারেন।
39. বিবৃতি: একই ধরনের অনেক লেনদেনের মধ্যে থেকে প্রতিনিধিত্বমূলক কিছু নমুনা নির্বাচন করে সেগুলির পরীক্ষাকে নমুনা পরীক্ষা বলে।
কারণ: বৃহদায়তন প্রতিষ্ঠানে লেনদেনের সংখ্যা অনেক বেশি, তাই এইসব প্রতিষ্ঠানের সকল লেনদেন বিস্তারিতভাবে পরীক্ষা করা সম্ভব নয়।
40. Column Matching: নিয়মমাফিক পরীক্ষার সুবিধা → ভুলত্রুটি আবিষ্কার, নিয়মমাফিক পরীক্ষার অসুবিধা → পরিকল্পিত ভুল ধরা পড়ে না, নমুনা পরীক্ষা শুরু করার পূর্বের বিবেচ্য বিষয় → নমুনা নির্বাচন, যে সকল লেনদেনের নমুনা পরীক্ষা করা হবে সেই লেনদেনগুলি → পুরোপুরি গোপন রাখা আবশ্যক
| WB Class 12 Commerce WhatsApp গ্রুপ |
আরো দেখবে: WBCHSE HS 3rd Semester CLPA Model Question উচ্চ মাধ্যমিক
| Details | Link |
|---|---|
| তৃতীয় সেমিস্টার পরীক্ষার সমস্ত বিষয়ের সাজেশন (HS 3rd Sem All Subject Suggestions) » |
এটি কোনো অফিসিয়াল প্রশ্নপত্র বা নিশ্চিত কমন পড়ার তালিকা নয়। তাই সাজেশনটির পাশাপাশি Commercial Law এবং Preliminaries of Auditing-এর সম্পূর্ণ সিলেবাস ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোও রিভিশন করে নাও। পরীক্ষার আগে সময় কম? তাহলে এই Last Minute CLPA Suggestion-টি দিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার ভালোভাবে ঝালিয়ে নাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


