GI Tag 2026: আসন্ন বিভিন্ন সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exams) জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে ‘2026 সালে পশ্চিমবঙ্গের সদ্য জিআই ট্যাগ (GI Tag) প্রাপ্ত পণ্যগুলির গুরুত্বপূর্ণ একটি টপিক।পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে 2026 সালের নতুন জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যগুলি শেয়ার করা হল।
GI Tag কী? (Geographical Indication)
GI (Geographical Indication) Tag হলো এমন একটি স্বীকৃতি, যা কোনো পণ্যের সঙ্গে নির্দিষ্ট ভৌগোলিক এলাকার ঐতিহ্য, গুণমান, সুনাম বা বিশেষ বৈশিষ্ট্যের সম্পর্ককে প্রমাণ করে। অর্থাৎ, সেই পণ্যটি নির্দিষ্ট অঞ্চলের বলেই তার বিশেষ পরিচয় ও মূল্য রয়েছে।
| বিষয় | তথ্য |
|---|---|
| GI-এর পূর্ণরূপ | Geographical Indication (GI) |
| বিশ্বে প্রথম GI স্বীকৃতি প্রাপ্ত পণ্য | Roquefort Cheese (ফ্রান্স, ১৯৫৫) |
| ভারতে GI সংক্রান্ত আইন | Geographical Indications of Goods (Registration and Protection) Act, 1999 |
| ভারতে প্রথম GI Tag প্রাপ্ত পণ্য | Darjeeling Tea (২০০৪) |
GI Tag কেন গুরুত্বপূর্ণ?
- নকল পণ্য থেকে সুরক্ষা দেয়
- ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ করে
- স্থানীয় শিল্পী, কৃষক ও উৎপাদকদের অর্থনৈতিক সুবিধা দেয়
- আন্তর্জাতিক বাজারে পণ্যের স্বীকৃতি বৃদ্ধি করে
- ক্রেতাদের কাছে পণ্যের আসল পরিচয় নিশ্চিত করে।
পশ্চিমবঙ্গের সম্প্রতি GI Tag পাওয়া পণ্য (Current Affairs) | Latest GI Tags Product of West Bengal
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের 14টি ঐতিহ্যবাহী হস্তশিল্প, বস্ত্র, খাদ্যপণ্য ও কৃষিপণ্য Geographical Indication (GI) Tag-এর স্বীকৃতি লাভ করেছে।
| GI Tag প্রাপ্ত পণ্য | জেলা / অঞ্চল | বিশেষত্ব / পরিচিতি |
|---|---|---|
| শান্তিনিকেতনের বাটিক (Shantiniketan Batik) | বীরভূম | ঐতিহ্যবাহী বাটিক শিল্প ও হস্তবস্ত্র। |
| শান্তিনিকেতনের একতারা (Shantiniketan Ektara) | বীরভূম | বাউল সংস্কৃতির ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। |
| বেলিয়াতোড়ের মেচা সন্দেশ (Beliatore Mecha Sandesh) | বাঁকুড়া | ছানা ও চিনির তৈরি ঐতিহ্যবাহী মিষ্টি। |
| হটোগ্রামের শাঁখা শিল্প (Hatgram Conch Shell Craft) | বাঁকুড়া | শাঁখা নির্মাণের ঐতিহ্যবাহী হস্তশিল্প। |
| বেঙ্গল সিঙ্গিং বোল (Bengal Singing Bowl) | বাঁকুড়া | ধাতব সংকর দিয়ে তৈরি ঐতিহ্যবাহী ধ্বনিবাদ্য। |
| বেগমপুরের শাড়ি (Begampuri saree) | হুগলি | |
| বলাগড়ের নৌকা শিল্প (Balagarh Boat) | হুগলি | ঐতিহ্যবাহী কাঠের নৌকা নির্মাণশিল্প। |
| জনাইয়ের মনোহরা (Janai Monohara) | হুগলি | চিনির আবরণযুক্ত ঐতিহ্যবাহী বাংলা মিষ্টি। |
| চন্দননগরের জলভরা সন্দেশ (Chandannagar Jolbhora Sandesh) | হুগলি | মিষ্টি |
| কলকাত্তি গয়না (Kolkatti Jewellery) | কলকাতা | ঐতিহ্যবাহী স্বর্ণালংকার নির্মাণশিল্প। |
| পুরুলিয়ার লাক্ষা (Lac of Purulia) | পুরুলিয়া | প্রাকৃতিক লাক্ষা উৎপাদন ও লাক্ষাজাত পণ্য। |
| মুর্শিদাবাদ সিল্ক (Murshidabad Silk) | মুর্শিদাবাদ | উৎকৃষ্ট মানের রেশম ও রেশমবস্ত্র। |
| আশাপুরের বেগুন (Ashapur Brinjal) | মালদহ | বিশেষ স্বাদ ও গুণসম্পন্ন স্থানীয় বেগুন। |
| নতুনগ্রামের কাঠের পুতুল (Natungram Wooden Doll) | পূর্ব বর্ধমান | হাতে তৈরি ঐতিহ্যবাহী কাঠের পুতুল ও লোকশিল্প। |
অবশ্যই দেখবে: পশ্চিমবঙ্গ নতুন মন্ত্রিসভা ২০২৬ সম্পূর্ণ তালিকা (West Bengal Cabinet Ministers list 2026)
পশ্চিমবঙ্গের GI Tag প্রাপ্ত পণ্যের তালিকা (2004 – 2026)
| GI Tag প্রাপ্ত পণ্যের নাম | জেলা / অঞ্চল | পণ্যের ধরন | GI Tag প্রাপ্তির সাল |
|---|---|---|---|
| দার্জিলিং চা (Darjeeling Tea) | দার্জিলিং | কৃষিজ পণ্য | ২০০৪ |
| শান্তিনিকেতনের চর্মদ্রব্য (Santiniketan Leather Goods) | বীরভূম | হস্তশিল্প | ২০০৭ |
| নকশিকাঁথা (Nakshi Kantha) | বীরভূম | হস্তশিল্প | ২০০৮ |
| ফজলি আম (Fazli Mango) | মালদা | কৃষিজ পণ্য | ২০০৮ |
| লক্ষণভোগ আম (Lakshmanbhog Mango) | মালদা | কৃষিজ পণ্য | ২০০৮ |
| ক্ষীরশাপাতি (হিমসাগর) আম (Khirsapati / Himsagar Mango) | মুর্শিদাবাদ | কৃষিজ পণ্য | ২০০৮ |
| শান্তিপুরী শাড়ি (Santipur Saree) | নদীয়া | হস্তশিল্প | ২০০৯ |
| ধনেখালি শাড়ি (Dhaniakhali Saree) | হুগলি | হস্তশিল্প | ২০১১ |
| বিষ্ণুপুরের বালুচরি শাড়ি (Baluchari Saree) | বাঁকুড়া | হস্তশিল্প | ২০১২ |
| জয়নগরের মোয়া (Joynagar Moa) | দক্ষিণ ২৪ পরগণা | খাদ্যদ্রব্য | ২০১৫ |
| বাংলার রসগোল্লা (Banglar Rasogolla) | সমগ্র পশ্চিমবঙ্গ | খাদ্যদ্রব্য | ২০১৭ |
| সীতাভোগ (Sitabhog) | পূর্ব বর্ধমান | খাদ্যদ্রব্য | ২০১৭ |
| মিহিদানা (Mihidana) | পূর্ব বর্ধমান | খাদ্যদ্রব্য | ২০১৭ |
| গোবিন্দভোগ চাল (Gobindobhog Rice) | পূর্ব বর্ধমান | কৃষিজ পণ্য | ২০১৭ |
| তুলাইপাঞ্জি চাল (Tulaipanji Rice) | উত্তর দিনাজপুর | কৃষিজ পণ্য | ২০১৭ |
| বাংলার পটচিত্র (Bengal Patachitra) | পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়া | হস্তশিল্প | ২০১৮ |
| মাদুর কাঠি (Madurkathi) | পূর্ব ও পশ্চিম মেদিনীপুর | হস্তশিল্প | ২০১৮ |
| বাংলার ডোকরা শিল্প (Banglar Dokra) | বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর | হস্তশিল্প | ২০১৮ |
| ছৌ মুখোশ (Purulia Chhau Mask) | পুরুলিয়া | হস্তশিল্প | ২০১৮ |
| পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়া (Panchmura Terracotta Horse) | বাঁকুড়া | হস্তশিল্প | ২০১৮ |
| কুশমণ্ডির কাঠের মুখোশ (Kushmandi Wooden Mask) | দক্ষিণ দিনাজপুর | হস্তশিল্প | ২০১৮ |
| ডাল্লে খুরসানি (Dalle Khursani) | দার্জিলিং ও কালিম্পং | কৃষিজ পণ্য | ২০২১ |
| বাংলার মসলিন (Bengal Muslin) | পশ্চিমবঙ্গ | হস্তশিল্প | ২০২৪ |
| সুন্দরবন মধু (Sundarban Honey) | দক্ষিণ ২৪ পরগণা | কৃষিজ পণ্য | ২০২৪ |
| টাঙ্গাইল শাড়ি (Tangail Saree) | নদীয়া ও পূর্ব বর্ধমান | হস্তশিল্প | ২০২৪ |
| গরদ শাড়ি (Garad Saree) | মুর্শিদাবাদ ও বীরভূম | হস্তশিল্প | ২০২৪ |
| কোরিয়াল শাড়ি (Korial Saree) | মুর্শিদাবাদ ও বীরভূম | হস্তশিল্প | ২০২৪ |
| কালো নুনিয়া চাল (Kalo Nunia Rice) | উত্তরবঙ্গ | কৃষিজ পণ্য | ২০২৪ |
| নলেন গুড়ের সন্দেশ (Nolen Gurer Sandesh) | সমগ্র পশ্চিমবঙ্গ | খাদ্যদ্রব্য | ২০২৫ |
| কামারপুকুরের সাদা বোঁদে (Kamarpukur White Bonde) | হুগলি | খাদ্যদ্রব্য | ২০২৫ |
| ছানাবড়া (Chanabora) | মুর্শিদাবাদ | খাদ্যদ্রব্য | ২০২৫ |
| বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু (Bishnupur Motichur Laddu) | বাঁকুড়া | খাদ্যদ্রব্য | ২০২৫ |
| রাঁধুনিপাগল চাল (Radhunipagal Rice) | পশ্চিমবঙ্গ | কৃষিজ পণ্য | ২০২৫ |
| বারুইপুরের পেয়ারা (Baruipur Guava) | দক্ষিণ ২৪ পরগণা | কৃষিজ পণ্য | ২০২৫ |
| নিস্তারি রেশম সুতো (Nistari Silk Yarn) | মালদা | হস্তশিল্প | ২০২৫ |
| ম্যান্ডারিন কমলালেবু (Darjeeling Mandarin Orange) | দার্জিলিং | কৃষিজ পণ্য | ২০২৫ |
| Details | Link |
|---|---|
| প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp গ্রুপ সঙ্গে চাকরির প্রস্তুতি » | |
| Current Affairs, GK, GS এর নোটস → | Click Here » |
আজকের পোস্ট এর মধ্যে জিআই ট্যাগ কী? পশ্চিমবঙ্গের GI Tag 2026 পণ্যের তালিকা নিয়ে আলোচনা করা হল, এটি সমস্ত চাকরির পরীক্ষার Current Affairs এ গুরুত্বপূর্ণ। যেগুলি তোমাদের আসন্ন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা করবে।


