আজকের পোস্টে জুলাই মাসের Monthly Current Affairs থেকে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সুন্দর ভাবে ভাগে ভাগে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করা হল। WBP, KP, SSC, RRB, WBCS সমস্ত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স মাথায় রেখে তোমাদের সাথে Award Wining, Important Date, International-National সমস্থ কিছু থেকে বাছাই করে শেয়ার করা হল।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2026 | July 2026 Current Affairs in Bengali
গুরুত্বপূর্ণ দিবস (Important Dates)
- National Doctors’ Day, Chartered Accountants Day / CA Day, GST Day (Goods and Services Tax Day) প্রতি বছর 1 জুলাই ভারতে পালিত হয়।
- বিশ্ব UFO দিবস (World UFO Day) প্রতি বছর 2 জুলাই পালিত হয়।
- আন্তর্জাতিক সমবায় দিবস (International Day of Cooperatives) প্রতি বছর জুলাই মাসের প্রথম শনিবার পালিত হয়।
- International Plastic Bag Free Day প্রতি বছর 3 জুলাই বিশ্বব্যাপী পালিত হয়।
- Swami Vivekananda Memorial Day & Tiger Hill Victory Day প্রতি বছর 4 জুলাই পালিত হয়।
- World Zoonoses Day & World Rural Development Day 6 জুলাই পালিত হয়।
- World Kiswahili Language Day & World Bioproduct Day প্রতি বছর 7 জুলাই পালন করা হয়।
- Math 2.0 Day & Be a Kid Again Day প্রতি বছর ৪ জুলাই বিশ্বব্যাপী পালিত হয়।
- International Fashion Day বিশ্বজুড়ে 9 জুলাই পালিত হয়।
- Global Energy Independence Day প্রতি বছর 10h জুলাই বিশ্বব্যাপী পালিত হয়।
- World Population Day 11 জুলাই 2026-এ পালিত হয়েছে, Theme ছিল— “Realizing the hopes and aspirations of young people – today and for the future.”
- World Paper Bag Day & International Day of Hope প্রতি বছর 12 জুলাই বিশ্বব্যাপী পালিত হয়।
- কাশ্মীর শহীদ দিবস (Kashmir Martyrs’ Day) প্রতি বছর 13 জুলাই পালন করা হয়।
- আন্তর্জাতিক রক দিবস (International Rock Day)-ও প্রতি বছর 13 জুলাই বিশ্বব্যাপী পালিত হয়।
- প্রতি বছর 15 জুলাই বিশ্বজুড়ে বিশ্ব যুব দক্ষতা দিবস (World Youth Skills Day) পালিত হয়।
- World Snake Day প্রতি বছর 16 জুলাই বিশ্বব্যাপী পালিত হয়।
- World Day for International Justice প্রতি বছর 17 জুলাই বিশ্বব্যাপী পালিত হয়।
- Nelson Mandela International Day প্রতি বছর 18 জুলাই বিশ্বব্যাপী পালিত হয়।
- Bank Nationalization Day প্রতি বছর ভারতে 19 জুলাই পালন করা হয়।
- World Chess Day প্রতি বছর 20 জুলাই পালিত হয়।
- শহীদ দিবস (Martyrs’ Day – West Bengal) প্রতি বছর 21 জুলাই পশ্চিমবঙ্গে পালন করা হয়।
- National Flag Adoption Day প্রতি বছর ভারতে 22 জুলাই পালন করা হয়।
- National Broadcasting Day প্রতি বছর 23 জুলাই পালন করা হয়।
- Income Tax Day প্রতি বছর 24 জুলাই পালন করা হয়।
- World Drowning Prevention Day প্রতি বছর 25 জুলাই পালন করা হয়।
- কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas)-এর 27th বর্ষপূর্তি 26 জুলাই 2026 সারা দেশে পালন করা হয়েছে।
- CRPF Raising Day & APJ Abdul Kalam Memorial Day প্রতি বছর 27 জুলাই পালন করা হয়।
- World Hepatitis Day & World Nature Conservation Day প্রতি বছর 28 জুলাই পালন করা হয়।
- International Tiger Day & Mohun Bagan Day প্রতি বছর ২৯ জুলাই পালন করা হয়।
- International Day of Friendship প্রতি বছর 30 জুলাই পালন করা হয়।
- World Ranger Day প্রতি বছর 31 জুলাই পালন করা হয়।
নিয়োগ ও পদত্যাগ (Appointments & Resignations)
- Ravi Agrawal-কে আরও 6 মাসের জন্য CBDT Chairman পদে পুনর্নিয়োগ করা হয়েছে।
- HDFC Bank-এর Part-time Chairman হিসেবে Rajiv Kumar নিয়োগ পেয়েছেন।
- Reserve Bank of India Ravi Shankar-কে Executive Director হিসেবে নিয়োগ করেছে।
- Biswanath Sinha কেরালার নতুন Chief Secretary হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সম্প্রতি GI Tag পাওয়া পণ্যের তালিকা GI Tag Product of West Bengal 2026
- Mylswamy Annadurai-কে তামিলনাড়ু সরকারের Curriculum Development Council (CDC) for School Education-এর চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
- Ashutosh Dixit ভারতীয় বিমানবাহিনীর 51th Vice Chief of Air Staff হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- Bijay Kumar Mohanty Indian Renewable Energy Development Agency-এর CMD-এর অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন।
- C. Raghuram Hindustan Shipyard Limited-এর নতুন Chairman & Managing Director (CMD) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- Dhiraj Seth ভারতের 31 তম Chief of the Army Staff (COAS) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- SVPNPA-এর Director হিসেবে উত্তরপ্রদেশ IPS অফিসার Sujeet Pandey-কে নিয়োগ করা হয়েছে।
- NCRB-এর Director হিসেবে আন্ধ্রপ্রদেশ IPS অফিসার Amit Garg-কে নিয়োগ করা হয়েছে।
- BPR&D-এর Director General (DG) হিসেবে হরিয়ানা IPS অফিসার Alok Kumar Mittal-কে নিয়োগ করা হয়েছে।
- NPCI-এর Dilip Asbe-কে SWIFT Global Supervisory Board-এর সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।
- Muralidhar Pai-কে South Indian Bank-এর MD & CEO হিসেবে নিয়োগ করা হয়েছে।
- Sourav Ganguly-কে InsuranceDekho-এর Brand Ambassador করা হয়েছে।
- Leander Paes-কে Asian Tennis Federation-এর Player Ambassador হিসেবে নিয়োগ করা হয়েছে।
- Serhii Koretskyi-কে ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োেগ দিয়েছে দেশটির পার্লামেন্ট।
- Sergii Koretskyi-কে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে।
- Amitabh Bachchan-কে Policybazaar Insurance Awareness Campaign-এর Brand Ambassador হিসেবে নিয়োগ করেছে।
- Dr. Srinivas Kumar Tummala-কে Ministry of Earth Sciences-এর নতুন সচিব (Secretary) হিসেবে নিয়োগ করা হয়েছে।
- Rabab Fatima-কে United Nations Assistance Mission in Afghanistan-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।
- Rahul Himalian-কে Indian Railway Catering and Tourism Corporation-এর Additional CMD হিসেবে নিয়োগ করা হয়েছে।
- Andy Burnham যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- Bassirou Diomaye Faye ECOWAS-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
- Anurag Jain-কে NITI Aayog-এর CEO হিসেবে নিয়োগ করা হয়েছে।
- Harjit Singh Grewal National Commission for Minorities (NCM)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- Pralhad Joshi-কে ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে।
- Naresh Pal Gangwar-কে ভারতের নতুন Higher Education Secretary হিসেবে নিয়োগ করা হয়েছে।
- T. K. Anil Kumar-কে Department of School Education and Literacy-এর সচিব (Secretary) হিসেবে নিয়োগ করা হয়েছে।
- Satya Pal Kumar-কে Financial Intelligence Unit-India (FIU-IND)-এর নতুন পরিচালক (Director) হিসেবে নিয়োেগ করা হয়েছে।
- Viswanathan Anand International Chess Federation (FIDE)-এর Interim President হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- Infosys Ashiss Kumar Dash-কে CEO-Designate হিসেবে নিয়োগ করেছে।
- Mindaugas Sinkevičius লিথুয়ানিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি (Science & Technology)
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী Jagat Prakash Nadda Aarogya Setu 2.0 এবং স্বাস্থ্যখাতের জন্য একাধিক নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছেন।
- SBI Life Insurance এবং Indian Institute of Technology Bombay যৌথভাবে বীমা খাতের জন্য AI-চালিত Cyber Defence System তৈরির উদ্যোগ নিয়েছে।
- Digital India কর্মসূচি 11 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে সরকার Artificial Intelligence (AI) এবং Semiconductor Manufacturing-এর ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার ঘোষণা করেছে।
আরও পড়ুন: ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী তালিকা 72nd National Film Awards 2026
- Indian Space Research Organisation অন্ধ্রপ্রদেশের Satish Dhawan Space Centre-এ Gaganyaan Crew Module-এর প্যারাস্যুট যাচাইয়ের জন্য SOLVE-এর প্রথম Ground Test সফলভাবে সম্পন্ন করেছে।
- China সমুদ্র পর্যবেক্ষণ জোরদার করতে HY-2E নামে নতুন একটি Marine Satellite উৎক্ষেপণ করেছে।
- Indian Space Research Organisation LVM3-M7 Mission-এর জন্য CE20 Cryogenic Engine-এর Flight Acceptance Hot Test সফলভাবে সম্পন্ন করেছে।
- CSIR-Indian Institute of Chemical Technology ভারতের প্রথম স্বদেশি Green Refrigerant Technology (HFO-1234yf) তৈরি করেছে।
- Indian Space Research Organisation Gaganyaan G1 Mission-এর জন্য Integrated Main Parachute Airdrop Test সফলভাবে সম্পন্ন করেছে।
- Anil Menon 14 জুলাই 2026-এ Soyuz MS-29 মহাকাশযানে করে International Space Station (ISS)-এর উদ্দেশ্যে যাত্রা করবেন।
- China প্রথমবারের মতো Orbital-class Reusable Rocket Booster-এর সফল Controlled Recovery সম্পন্ন করেছে।
- Chitkara University ₹20 কোটি ব্যয়ে Atal Incubation Centre চালু করেছে, যা Deep-Tech Startup-কে সহায়তা করবে।
- C. Joseph Vijay ‘Nalam TN’ নামে AI-চালিত WhatsApp Chatbot চালু করেছেন, যার মাধ্যমে OP Registration করা যাবে।
- ভারত প্রথম Hydrogen-Powered Train চালু করেছে, যা হরিয়ানার 89 কিমি রুটে চলবে।
- প্রধানমন্ত্রী Narendra Modi হরিয়ানার জিন্দ (Jind) স্টেশন থেকে ভারতের প্রথম স্বদেশি Hydrogen-powered Fuel Cell Train ‘NaMo Green Rail’-এর উদ্বোধন করেছেন।
- চেন্নাইয়ে ভারতের প্রথম AI-Integrated Vertical University Campus উদ্বোধন করা হয়েছে।
- ভারত সফলভাবে Vikram-1 উৎক্ষেপণ করেছে, যা দেশের প্রথম বেসরকারিভাবে উন্নয়ন করা Orbital-Class Rocket!
- Serum Institute of India Gates Medical Research Institute (Gates MRI)-এর সঙ্গে M72 TB Vaccine উৎপাদনের জন্য অংশীদারিত্ব করেছে।
- কেন্দ্রীয় মন্ত্রী Pralhad Joshi White Rabbit Technology-Based IST Distribution Demonstration Network উদ্বোধন করেছেন।
- Reliance Jio IN-SPACe-এর অনুমোদন পেয়েছে 1600টি Low Earth Orbit (LEO) Satellite-এর নেটওয়ার্ক স্থাপনের জন্য।
- Vinai Kumar Saxena লাদাখে ভারতের প্রথম 2টি Geothermal Well উদ্বোধন করেছেন।
- James Webb Space Telescope ‘Beta Pictoris d’ নামে একটি নতুন Exoplanet আবিষ্কার করেছে।
- Paras Defence and Space Technologies মধ্যপ্রদেশে 644 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে OSAT Semiconductor Packaging Facility স্থাপন করবে।
- Microsoft India এবং Indian Institute of Technology Delhi ‘UNNATI AI 2.0’ চালু করেছে, যা ভারতের AI Innovation Ecosystem-কে ত্বরান্বিত করবে।
- DRDO-উন্নত ভারতের প্রথম স্বদেশি Disposable Turbojet Engine-এর Thrust Capacity 350 কেজি।
- National Aeronautics and Space Administration (NASA) ‘PRAXIS’ নামে একটি AI-চালিত মহাকাশ মিশন-এর পরিকল্পনা করেছে।
- ভারতের প্রথম সৌরশক্তিচালিত মোবাইল জল পরিশোধন ভ্যান ‘Jalyaan’ চালু করা হয়েছে।
পরিবেশ (Environment)
- Zoological Survey of India তাদের 111th প্রতিষ্ঠা দিবস উপলক্ষে Animal & Plant Discoveries (2025) প্রতিবেদন প্রকাশ করেছে।
- Central Marine Fisheries Research Institute আরব সাগরে Cyttopsis indica নামে নতুন একটি গভীর সমুদ্রের মাছের প্রজাতি আবিষ্কার করেছে।
- Indian Council of Medical Research হিমাচল প্রদেশে ভারতের প্রথম High-Altitude Medicine Centre স্থাপন করবে।
- উত্তরপ্রদেশের Chandraprabha Wildlife Sanctuary-এ বিজ্ঞানীরা Hyalokamalomyces নামে ছত্রাকের একটি নতুন গণ (Genus) শনাক্ত করেছেন।
- মেঘালয়ের East Khasi Hills জেলায় বিজ্ঞানীরা Sheathia meghalayensis নামে লাল শৈবালের (Red Algae) একটি নতুন প্রজাতি শনাক্ত করেছেন।
- ATREE-এর গবেষকরা অরুণাচল প্রদেশের Siang Valley-তে দুটি নতুন বিরল একাকী মৌমাছির (Solitary Bee) প্রজাতি খুঁজে পেয়েছে।
- কেরালার Western Ghats-এ ‘Lestes paloti’ নামে Damselfly-এর একটি নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে।
- মহারাষ্ট্রের (Maharashtra) Bhandup Bird Park-এ ভারতের প্রথম AI-powered Bird Sanctuary গড়ে তোলা হচ্ছে।
- বিজ্ঞানীরা Madhya Pradesh-এ পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম Orbicular Rock আবিষ্কার করেছেন।
- ICAR-CMFRI কেরালায় DeepDATA App চালু করেছে, যা গভীর সমুদ্রের মাছের তথ্য নথিভুক্তকরণে ব্যবহৃত হবে।
- Zoological Survey of India (ZSI) দুটি নতুন মাকড়সার প্রজাতি খুঁজে পেয়েছে – Simonia lawbah & Hamataliwa papikonda
- মহারাষ্ট্রের ডেকান মালভূমিতে (Deccan Plateau) Tigidia singhal নামে নতুন Trapdoor Spider প্রজাতির সন্ধান পাওয়া গেছে।
- মহারাষ্ট্রে Microporellus kolhapurensis নামে নতুন Polypore Fungus প্রজাতির সন্ধান পাওয়া গেছে।
- ভারতের প্রথম National Coral Reef Research Institute দক্ষিণ আন্দামানের (South Andaman) চিড়িয়াটাপু (Chidiyatapu)-তে স্থাপন করা হচ্ছে।
প্রতিরক্ষা (Defence)
- Indian Navy যুক্তরাষ্ট্রের Hawaii-এ অনুষ্ঠিত 30th Rim of the Pacific (RIMPAC) Exercise-এ অংশগ্রহণ করেছে।
- Defence Acquisition Council (DAC) ₹52,000 কোটি টাকার প্রতিরক্ষা আধুনিকীকরণ পরিকল্পনা অনুমোদন করেছে।
- Adani Defence & Aerospace মধ্যপ্রদেশে ₹2,500 কোটি বিনিয়োগে একটি Missile Manufacturing Complex স্থাপন করবে।
- Defence Research and Development Organisation সফলভাবে Pinaka Long-Range Guided Rocket-এর ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে।
- Indian Navy বিশাখাপত্তনমে Project 17A-এর অন্তর্গত উন্নত Stealth Frigate INS Mahendragiri কমিশন করেছে।
- Indian Navy তাদের Eastern Fleet-এ স্বদেশি Stealth Frigate INS Mahendragiri কমিশন করেছে।
- World Directory of Modern Military Aircraft (WDMMA) প্রকাশিত Global Air Power Rankings 2026-এ Indian Air Force (IAF) টানা পঞ্চম বছর বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমানবাহিনী হিসেবে স্থান অর্জন করেছে।
- Ukraine-সহ 10টি দেশ ইউরোপকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখতে ‘Anti-ballistic Missile Coalition’ গঠন করেছে।
- HEX20 SpaceX Transporter-17 Mission-এর মাধ্যমে দ্বিতীয় উপগ্রহ ‘KOYO’ উৎক্ষেপণ করেছে।
- Australia বহুজাতিক বিমান মহড়া Pitch Black-2026-এর আয়োজন করছে।
- DRDO ‘Kusha’ Long Range Surface-to-Air Missile (LR-SAM)-এর প্রথম সফল উড্ডয়ন পরীক্ষা (Maiden Flight Test) সম্পন্ন করেছে।
- Indian Navy স্বদেশি Diving Support Vessel (DSV) ‘Nipun’ নৌবহরে অন্তর্ভুক্ত করেছে।
খেলাধুলা (Sports)
- US Open Badminton 2026-এর পুরুষ এককে Su Li-yang (Chinese Taipei) চ্যাম্পিয়ন হয়েছেন।
- Austrian Grand Prix 2026-এর বিজয়ী হয়েছেন George Russell (Mercedes)
- India Women’s National Cricket Team Los Angeles Olympics 2028-এর জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে।
আরও পড়ুন: FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ কারেন্ট অ্যাফেয়ার্স Govt Job Current Affairs in Bengali
- Australia Women’s National Cricket Team ফাইনালে England-কে পরাজিত করে ICC Women’s T20 World Cup 2026-এর শিরোপা জিতেছে।
- Thailand-এর Pattaya-এ অনুষ্ঠিত U15 ও U20 Asian Wrestling Championships 2026-এ India মোট 41টি পদক জিতেছে।
- রাষ্ট্রপতি Droupadi Murmu রাষ্ট্রপতি ভবনে 135th Durand Cup (2026)-এর বিজয়ী ট্রফিগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করেছেন।
- Aswath S Pune International GM Tournament-এ ভারতের 98th Chess Grandmaster হয়েছেন।
- Charles Leclerc Formula 1 British Grand Prix 2026-এর শিরোপা জিতেছেন।
- Telangana 2026 সালের নভেম্বর মাসে 8th Khelo India Youth Games আয়োজন করবে।
- Ahmedabad 2030 Commonwealth Games আয়োজনের জন্য নির্বাচিত হয়েছে।
- 2026 Asian Under-19 & Under-23 Boxing Championships Jakarta-এ অনুষ্ঠিত হয়েছে।
- Sourav Ganguly ICC Hall of Fame-এ অন্তর্ভুক্ত হওয়া ১২তম ভারতীয় হয়েছেন।
- Jannik Sinner Wimbledon Championships 2026-এর পুরুষ একক শিরোপা জিতেছেন।
- ভারত International Physics Olympiad-এ 5টি স্বর্ণপদক জয় করেছে।
- প্রথম Asian U-23 Athletics Championships 2026-এ চীন পদক তালিকায় শীর্ষে এবং ভারত 3টি স্বর্ণপদক নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে।
- ভারত প্রথমবারের মতো Women’s T20I Deaf Cricket Series-এ শ্রীলঙ্কাকে পরাজিত করে শিরোপা জিতেছে।
- দিল্লির মুখ্যমন্ত্রী Rekha Gupta Commonwealth Table Tennis Championship 2026-এর জন্য ‘Mayur’ মাসকট উন্মোচন করেছেন।
- Asian U-19 & U-23 Boxing Championships 2026-এ উজবেকিস্তান পদক তালিকায় শীর্ষে রয়েছে এবং ভারত 5টি স্বর্ণসহ মোট 29টি পদক জয় করেছে।
- 2026 FIFA World Cup-এ স্পেন (Spain) আর্জেন্টিনাকে 1-0 গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে।
- Japan Open 2026-এর মহিলা এককে (Women’s Singles) P. V. Sindhu শিরোপা জিতেছেন, পুরুষ এককে (Men’s Singles) ফ্রান্সের Christo Popov চ্যাম্পিয়ন হয়েছেন।
- কেন্দ্রীয় মন্ত্রী Mansukh Mandaviya BWF World Championships 2026-এর অফিসিয়াল মাসকট ‘Peacko’ উন্মোচন করেছেন।
- 14th South Asian Federation (SAF) Games মার্চ 2027-এ পাকিস্তানে অনুষ্ঠিত হবে।
- 2026 Commonwealth Games-এর আয়োজক শহর Glasgow, যা Scotland-এ অবস্থিত।
- Harmanpreet Singh-কে FIH Men’s Hockey World Cup 2026-এর জন্য ভারতীয় হকি দলের অধিনায়ক করা হয়েছে।
- Vaibhav Sooryavanshi 15 বছর 118 দিন বয়সে পুরুষদের T20 International ক্রিকেটে অর্ধশতক করা বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন।
- S. Aswath Serbia Open Masters Chess Tournament 2026-এর শিরোপা জিতেছেন।
- Glasgow Commonwealth Games 2026-এর অফিসিয়াল মাসকট হলো ‘Finnie the Unicorn’।
- ভারতীয় শুটার Sainyam ISSF World Cup-এর মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন।
- Anahat Singh World Junior Squash Individual Championships-এ টানা দ্বিতীয়বার সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় খেলোয়াড় হয়েছেন।
- Nicolás Otamendi আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন।
- Jhandu Kumar 2026 Commonwealth Games-এ ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।
- Anahat Singh World Junior Squash Championship জিতে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়ন হওয়া প্রথম ভারতীয় হয়েছেন।
- Saikhom Mirabai Chanu 2026 Commonwealth Games-এ ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছেন।
- 2026 ISSF World Cup Rifle/Pistol প্রতিযোগিতা চীনের হাংঝৌ (Hangzhou)-এ অনুষ্ঠিত হয়েছে, চীন পদক তালিকায় প্রথম ও ভারত ৪টি পদক জিতে তৃতীয় স্থান অর্জন করেছে।
- Ajinkya Rahane 12 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পর অবসর ঘোষণা করেছেন।
পুরস্কার ও সম্মাননা (Awards & Honours)
- Sunil Bharti Mittal-কে ভারত-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অবদানের জন্য US-India Strategic Partnership Forum-এর 2026 Leadership Award প্রদান করা হয়েছে।
- Nita Ambani সমাজসেবামূলক অবদানের জন্য AAPI Humanitarian Award এবং Key to the City of Tampa সম্মানে ভূষিত হয়েছেন।
- Nita Ambani Fortune India Most Powerful Women (MPW) Honour-এ সম্মানিত হয়েছেন।
- নেপালের Jestha Varna Mahavihar ভারতের আর্থিক সহায়তায় সংরক্ষণের জন্য UNESCO Asia-Pacific Heritage Award 2025 লাভ করেছে।
- Narendra Modi-কে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি Prabowo Subianto জাকার্তায় দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘Bintang Adipurna’ (Star of Adipurna) প্রদান করেছেন।
- Department of Telecommunications-এর Samriddh Gram প্রকল্প WSIS Prize 2026-এ Action Line C6 বিভাগে পুরস্কার অর্জন করেছে।
- সমাজকর্মী Dr. Nandini Azad নারীর ক্ষমতায়নে অবদানের জন্য ‘Bharat Samman 2026’ সম্মানে ভূষিত হয়েছেন।
- 72nd জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ ‘Article 370’ সেরা চলচ্চিত্র (Best Film) পুরস্কার অর্জন করেছে।
- ‘Gujarat Agriculture Leadership Award 2026’ M. S. Swaminathan অর্জন করেছে উদ্যানপালন (Horticulture) ক্ষেত্রে সাফল্যের জন্য।
- Ajit Doval Lokmanya Tilak National Award 2026-এর জন্য নির্বাচিত হয়েছেন।
- Ravi Raj Murmu পরিচালিত ‘Angen’ প্রথম সাঁওতালি (Santhali) ভাষার চলচ্চিত্র, যা 72nd জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ Best Debut Film of a Director সম্মান অর্জন করেছে।
- DBS Bank-কে Global Finance ম্যাগাজিন World’s Best Corporate Bank হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- Prem K. Vora নয়াদিল্লিতে Rashtriya Ashok Samman (Bharat Samman)-এ সম্মানিত হয়েছেন।
- 2026 সালের Fields Medal পেয়েছেন- Yu Deng, John Pardon, Jacob Tsimerman, Hong Wang (Fields Medal প্রাপ্ত তৃতীয় নারী)
প্রয়াণ (Obituaries)
- প্রখ্যাত মারাঠি নাট্যব্যক্তিত্ব Vijaya Mehta, যিনি Padma Shri সম্মানে ভূষিত ছিলেন, প্রয়াত হয়েছেন।
- প্রাক্তন Mizoram ও Puducherry-এর রাজ্যপাল M. M. Lakhera প্রয়াত হয়েছেন।
- বিশিষ্ট তামিল কবি এবং Sahitya Akademi পুরস্কারপ্রাপ্ত Puviyarasu 96 বছর বয়সে প্রয়াত হয়েছেন।
- কিংবদন্তি Pandavani শিল্পী ও Teejan Bai, যিনি পদ্ম পুরস্কারে সম্মানিত ছিলেন, প্রয়াত হয়েছেন।
- Padma Shri সম্মানপ্রাপ্ত এবং ‘Bridge Man of India’ নামে পরিচিত Girish Bharadwaj প্রয়াত হয়েছেন।
- কিংবদন্তি ভারতীয় প্লেব্যাক গায়িকা S. Janaki 88 বছর বয়সে প্রয়াত হয়েছেন।
- কাতারের প্রাক্তন আমির Hamad bin Khalifa Al Thani প্রয়াত হয়েছেন।
- প্রাক্তন সাংসদ ও প্রবীণ কংগ্রেস নেতা H. Hanumanthappa প্রয়াত হয়েছেন।
- পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ও Nokkuvidya Puppetry শিল্পের প্রবীণ শিল্পী Moozhikkal Pankajakshi প্রয়াত হয়েছেন।
- Sir Garfield Sobers, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার, 89 বছর বয়সে প্রয়াত হয়েছেন।
- Kevin Keegan, ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার, প্রয়াত হয়েছেন।
- Glen Hansard, অস্কারজয়ী আইরিশ সংগীতশিল্পী, 56 বছর বয়সে প্রয়াত হয়েছেন।
জাতীয় (National)
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী Jagat Prakash Nadda 16th Central Council of Health and Family Welfare (CCHFW)-এর সভাপতিত্ব করেন।
- Ministry of Corporate Affairs এবং Indian Institute of Technology Madras যৌথভাবে MSME-গুলোর জন্য Corporate Mitra Scheme চালু করতে MoU স্বাক্ষর করেছে।
- PayGlocal আন্তর্জাতিক মার্চেন্টদের জন্য Google Pay Card Payments সুবিধা চালু করেছে।
- Kakinada Cooperative Town Bank-এর আমানতের পরিমাণ ₹2000 কোটির বেশি হওয়ায় এটি Tier-III Status অর্জন করেছে।
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah FCRA 2.0 Portal এবং e-OCI Ecosystem চালু করেছেন।
- কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী Rajnath Singh DFP-2026 (DRDO Funding Policy 2026) প্রকাশ করেছেন।
- Haryana ও Rajasthan-এর মধ্যে দীর্ঘদিনের জলবণ্টন বিরোধ মেটাতে Yamuna Water Project Agreement স্বাক্ষরিত হয়েছে।
- Punjab & Sind Bank তাদের 119th প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে।
- Himachal Pradesh 4 টি নতুন GI Tag পেয়েছে।
- কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Singh Chouhan অন্ধ্রপ্রদেশের Tirupati District থেকে VB-GRAM G কর্মসূচির দেশব্যাপী সূচনা করেছেন।
- National Biodiversity Authority (NBA) আসামের Borjuli Site-কে Biodiversity Heritage Site (BHS) হিসেবে ঘোষণা করেছে।
- Cabinet Committee on Economic Affairs (CCEA) দিল্লি ও উত্তরপ্রদেশে 14,115 কোটি ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্প অনুমোদন করেছে।
- Asian Development Bank কর্ণাটকের সরকারি বিদ্যালয়গুলোর উন্নয়নের জন্য 182.89 মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।
- Bhupendra Patel গান্ধীনগরে Namo Swachhta Abhiyan এবং Amrutpan Abhiyan-এর সূচনা করেছেন।
- NITI Aayog ‘Strategic Roadmap for Making Ayurveda Global’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে।
- Dhiraj Seth ভারতীয় সেনাবাহিনীকে ভবিষ্যৎ-উপযোগী করে তুলতে ‘VIJAY’ Transformation Roadmap উন্মোচন করেছেন।
- 29th National Conference on e-Governance Jaipur-এ অনুষ্ঠিত হয়েছে।
- সিকিমের পর্বতারোহী Tshering Choden ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ Mount Elbrus জয় করেছেন।
- State Bank of India National Housing Bank-এর RDCL-এ থাকা 10% শেয়ার অধিগ্রহণ করবে।
- West Bengal Government চা-বাগানের শ্রমিকদের জন্য PMCSPY-এর আওতায় 313 কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে।
- Ministry of Education প্রকাশিত UDISE+ Report 2025–26 অনুযায়ী, ভারতের স্কুলশিক্ষকদের মধ্যে নারী শিক্ষকের হার 54.9%-এ পৌঁছেছে।
- ভারত সরকার Indian Institute of Management Bangalore-এর প্রথম বিদেশি (Overseas) ক্যাম্পাস ইন্দোনেশিয়ায় স্থাপনের ঘোষণা করেছে।
- কেন্দ্রীয় কৃষিমন্ত্রী Shivraj Singh Chouhan PRAGATI Initiative চালু করেছেন।
- কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী Jual Oram ‘TribeX’ নামে আদিবাসী শিল্প ও সংস্কৃতির জন্য একটি Digital Learning Platform চালু করেছেন।
- Bisleri International এবং Indian Coast Guard উপকূল পরিষ্কার রাখা ও টেকসই পরিবেশ গড়ে তুলতে অংশীদারিত্ব করেছে।
- Kutch Copper Limited-এর ‘Adani Copper’ পণ্য London Metal Exchange-এর সার্টিফিকেশন অর্জন করেছে।
- Sirsa Kinnow GI Tag পেয়েছে এবং এটি হরিয়ানার প্রথম একক (Exclusive) GI পণ্য হয়েছে।
- Uttar Pradesh মন্ত্রিসভা Jalalabad শহরের নাম পরিবর্তন করে Parashurampuri রাখার অনুমোদন দিয়েছে।
- Ministry of Education PGI 2.0-S এবং PGI-D Report 2025-26 প্রকাশ করেছে।
- Andhra Pradesh সরকার কৃষকদের Pattadar Passbook বিতরণের জন্য Mee Bhoomi-Mee Hakku কর্মসূচি চালু করেছে।
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah নয়াদিল্লিতে Jai Prakash Narayan Public Library উদ্বোধন করেছেন।
- World Bank ভারতের Rooftop Solar Programme-এর জন্য 890 মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।
- AU Small Finance Bank এবং Zaggle যৌথভাবে Co-branded Retail Credit Card চালু করেছে।
- ভারত সরকার Dixon Technologies এবং Vivo-এর যৌথ উদ্যোগে দেশীয় স্মার্টফোন উৎপাদন অনুমোদন করেছে।
- জম্মু ও কাশ্মীরের Lakhanpur PM SVANidhi Street Food Hub Initiative-এর জন্য নির্বাচিত হয়েছে।
- Yogi Adityanath অযোধ্যার Bhadarsa শহরের নাম পরিবর্তন করে Bharat Nagar রাখার ঘোষণা দিয়েছেন।
- Shubhanshu Shukla তাঁর প্রথম বই ‘The Second Orbit’ প্রকাশ করেছেন।
- কেন্দ্রীয় মন্ত্রী Sarbananda Sonowal ভারতীয় নাবিকদের সুরক্ষা ও কল্যাণের জন্য ‘Seafarer-First’ Initiative চালু করেছেন।
- National Bank for Agriculture and Rural Development গ্রামীণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘Gramodyam’ Programme চালু করেছে।
- Google India এবং Tripura সরকার AI Ecosystem গড়ে তুলতে একটি MoU স্বাক্ষর করেছে।
- Codex Alimentarius Commission (CAC49)-এ ভারতের নেতৃত্বে তৈরি 7টি Codex Standards গৃহীত হয়েছে।
- গুজরাটের Unjha Cumin (জিরা) এবং Unjha Fennel (মৌরি) Geographical Indication (GI) Tag অর্জন করেছে।
- কেন্দ্রীয় মন্ত্রিসভা Semicon 2.0 প্রকল্পে ₹1.27 লক্ষ কোটি টাকার অনুমোদন দিয়েছে, যার লক্ষ্য ভারতের Semiconductor Ecosystem-কে শক্তিশালী করা।
- Delhivery-এর আর্থিক পরিষেবা সংস্থা Reserve Bank of India-এর কাছ থেকে Type-II NBFC Licence পেয়েছে।
- Brand Finance India 100 Report 2026 অনুযায়ী, Adani Group ভারতের Top 10 Most Valuable Brands-এর মধ্যে সবচেয়ে দ্রুত প্রবেশকারী (Fastest Entrant) হয়েছে।
- ভারতের উপরাষ্ট্রপতি ‘The Voice of Justice: Justice Gavai Speaks’ বইটির প্রকাশ করেছেন।
- রাষ্ট্রপতি Droupadi Murmu নয়াদিল্লির All India Institute of Ayurveda-এ ‘Saushrutam 2026’-এর উদ্বোধন করেছেন।
- ভারত হায়দরাবাদ, তেলেঙ্গানা-য় 12তম BRICS Labour and Employment Ministers’ Meeting-এর আয়োজন করেছে।
- Uttar Pradesh সরকার Kaushal Setu এবং Kaushal Sarathi Portal চালু করেছে, যার লক্ষ্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি।
- Election Commission of India নয়াদিল্লিতে All India Media Conference-2026-এর আয়োজন করেছে।
- NITI Aayog-এর India Food Index (IFI) 2026-এ বৃহৎ রাজ্যগুলির মধ্যে গুজরাট প্রথম স্থান অধিকার করেছে, মহারাষ্ট্র দ্বিতীয় এবং তামিলনাড়ু তৃতীয় স্থানে রয়েছে।
- কেন্দ্রীয় মন্ত্রিসভা NIPU-2026, Railway Multitracking Projects এবং Elevated Corridor Projects-এর অনুমোদন দিয়েছে।
- Chhattisgarh ভারতের প্রথম রাজ্য হিসেবে Risk-Based Business Approval System চালু করেছে।
- Telangana সরকার Microsoft-এর সঙ্গে যৌথভাবে Hyderabad-এ Green Skills Centre of Excellence (CoE) স্থাপন করবে।
- NITI Aayog 2035 সালের মধ্যে USD 691 বিলিয়ন Bioeconomy গড়ে তোলার লক্ষ্যে 10 বছরের রোডম্যাপ প্রকাশ করেছে।
- Andhra Pradesh সরকার UN-Habitat-এর সঙ্গে Sustainable Urban Development-এর জন্য একটি MoU স্বাক্ষর করেছে।
- ভারত WTO Fisheries Subsidies Agreement-এর 123rd সদস্য হয়েছে।
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতের প্রথম Immersive Language Museum ‘Shabdalok’-এর উদ্বোধন করেছেন।
- উপরাষ্ট্রপতি C. P. Radhakrishnan ‘RSS 100: A Century of Service, Unity & Sacrifice’ বইটির প্রকাশ করেছেন।
- West Bengal সরকার ঘোষণা করেছে যে 1 সেপ্টেম্বর 2026 থেকে সমস্ত সরকারি দপ্তরের সরকারি যোগাযোগে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে।
- Madhya Pradesh Uniform Civil Code (UCC) Bill পাস করা ভারতের চতুর্থ রাজ্য হয়েছে।
- Ministry of Coal ‘AAROH’ নামে ভারতের প্রথম Comprehensive Scientific Mine Closure Report প্রকাশ করেছে।
- National Bank for Agriculture and Rural Development এবং MAHAPREIT গ্রামীণ ভারতে Green Infrastructure উন্নয়নের জন্য MoU স্বাক্ষর করেছে।
- Areion Group-এর 936 কোটি মূল্যের Aviom India Housing Finance অধিগ্রহণে Reserve Bank of India অনুমোদন দিয়েছে।
- ভারত চণ্ডীগড়ে 16th BRICS Health Ministers’ Meeting-এর আয়োজন করেছে, বৈঠকে BRICS Health Ministerial Declaration গৃহীত হয়েছে।
- Raghu Vamsi Aerospace Group তেলেঙ্গানায় ₹600 কোটি বিনিয়োগে Superalloy Manufacturing Facility স্থাপন করবে।
- কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী Rajnath Singh প্রথম Tri-Service All-Women ‘Samudra Pradakshina Expedition-এর সূচনা করেছেন।
- Punjab National Bank (PNB) এবং Andhra Pradesh সরকার ভারতের প্রথম Bank-led Quantum Finance Hub স্থাপনের জন্য MoU স্বাক্ষর করেছে।
- East Asia Summit Maritime Heritage Festival গুজরাটের লোথাল (Lothal)-এ অনুষ্ঠিত হবে।
- International Type 1 Diabetes Summit 2026-এর আয়োজক শহর জয়পুর (রাজস্থান)।
- কেন্দ্রীয় মন্ত্রিসভা 3,030 কোটি ব্যয়ে Bharat Audyogik Vikas Yojana Rasayan (BHAVYA-RASAYAN) প্রকল্প অনুমোদন করেছে।
- Namo Ghat-এ Electric Boat Conversion Pilot Project চালু হয়েছে, প্রকল্পের লক্ষ্য গঙ্গা নদীতে পরিবেশবান্ধব (Eco-friendly) জলপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।
- কেন্দ্রীয় মন্ত্রিসভা Anti-Paper Leak Law আরও কঠোর করার জন্য একটি বিল অনুমোদন করেছে। এই আইনে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং ₹10 কোটি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
- কেন্দ্রীয় মন্ত্রিসভা 3,030 কোটি ব্যয়ে BHAVYA Rasayan Scheme অনুমোদন করেছে।
- Bihar-এর পাটনায় স্থায়ী NSTI (Women) Campus এবং Skill India International Centre প্রতিষ্ঠা করা হবে।
- Madhya Pradesh বিধানসভা Uniform Civil Code (UCC) Bill 2026 পাস করেছে।
- OmniCard UPI-ভিত্তিক ভারতের প্রথম Flexi Benefits Basket চালু করেছে, যা Tax-efficient Employee Benefits প্রদান করবে।
- Edelweiss Mutual Fund ভারতের প্রথম REIT-Oriented Index Fund চালু করেছে।
- ভারত সরকার Reserve Bank of India (RBI)-কে ₹10 ও ₹20-এর Polymer Currency Note-এর Field Trial পরিচালনার অনুমোদন দিয়েছে।
- Employees’ State Insurance Corporation (ESIC) Atal Beemit Vyakti Kalyan Yojana (ABVKY)-এর মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে।
- Ministry of Home Affairs (MHA) I4C-উন্নত e-Zero FIR System চালু করেছে।
- Competition Commission of India (CCI) Go Digit Infoworks Services-এর সঙ্গে GDGIL-এর একীভূতকরণ (Merger) অনুমোদন করেছে।
- NCDEX ‘Nidhi Mutual Fund Transaction Platform চালু করেছে।
- Ministry of Panchayati Raj (MoPR) DAANVEER Initiative চালু করেছে।
- কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ J&K Ancient Monuments Preservation Act-এর অধীনে 23টি ঐতিহ্যবাহী স্থাপনাকে Protected Monument হিসেবে ঘোষণা করেছে।
- Competere Foundation-এর Global Competitiveness Reforms Ranking-এ ভারত 57th স্থান অর্জন করেছে।
- Candere Hurun India Women Leaders List 2026-এ উল্লেখযোগ্য স্থান পেয়েছেন- Roshni Nadar, Priya Nair, Avani Lekhara, Sudha Murty।
আন্তর্জাতিক (International)
- ভারত এবং Saudi Arabia জলসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির জন্য একটি MoU স্বাক্ষর করেছে।
- Sanae Takaichi 1-3 জুলাই 2026 পর্যন্ত ভারত সফর করেছেন।
- Sustainable Development Report 2026-এ Finland প্রথম স্থান অধিকার করেছে। এই সূচকে India 167টি দেশের মধ্যে 94তম স্থানে রয়েছে।
- Mukesh Ambani, Sunil Bharti Mittal এবং Lakshmi Mittal-সহ মোট 44 জন প্রতিষ্ঠাতা সদস্য International Telecommunication Union-এর AI for Good Global Commission-এ অন্তর্ভুক্ত হয়েছেন।
- Keiko Fujimori রান-অফ নির্বাচনে জয়ী হয়ে Peru-এর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
- India এবং Mali দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে প্রথম India–Mali Export Forum চালু করেছে।
- Global Citizenship Solutions (GCS) প্রকাশিত Global Passport Index 2026-এ Sweden প্রথম স্থান অধিকার করেছে, আর India রয়েছে 125th স্থানে।
- India ও Indonesia প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে।
- 23rd India-Myanmar National Level Meeting নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সীমান্ত নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
- কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Kirti Vardhan Singh সুইজারল্যান্ডের Geneva-এ অনুষ্ঠিত UN Global Dialogue on AI Governance-এ ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন।
- প্রধানমন্ত্রী Narendra Modi 6-8 জুলাই 2026 পর্যন্ত Indonesia সফর করেছেন।
- Narendra Modi ইন্দোনেশিয়ার সংসদে ভাষণদানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হয়েছেন।
- Economist Intelligence Unit প্রকাশিত Global Liveability Index 2026-এ Copenhagen প্রথম স্থান অধিকার করেছে, এই সূচকে Delhi 173টি শহরের মধ্যে 120তম স্থানে রয়েছে।
- Hussein Ali Mwinyi 17 – 20 জুলাই 2026 পর্যন্ত ভারত সফর করেছেন।
- Air India এবং Saudia বিমান পরিষেবা সহযোগিতা জোরদার করতে MoU স্বাক্ষর করেছে।
- United States এবং Saudi Arabia শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য ‘123 Agreement’ স্বাক্ষর করেছে।
- ভারত BRICS Summit 2026-এ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি (Special Guest) হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।
- Sarnath UNESCO World Heritage Site-এর ৪৫তম ভারতীয় ঐতিহ্যস্থল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- Henley Passport Index-এ ভারত 81st স্থানে নেমে এসেছে, সিঙ্গাপুর তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে।
- Hussein Ali Mwinyi জাঞ্জিবারের রাষ্ট্রপতি, জুলাই 2026-এ সরকারি সফরে ভারত এসেছেন।
- Venezuela Rome Statute থেকে সরে দাঁড়িয়ে International Criminal Court (ICC)-এর সদস্যপদ ত্যাগ করেছে।
অর্থনীতি (Economy)
- Asian Development Bank ভারতের FY27 GDP Growth Forecast কমিয়ে 6.6% করেছে এবং মুদ্রাস্ফীতির পূর্বাভাস 5.2% করেছে।
- ICRA FY27-এর প্রথম ত্রৈমাসিকে (Q1) ভারতের GDP বৃদ্ধির হার 6.4%-6.6% হবে বলে পূর্বাভাস দিয়েছে।
| Details | Link |
|---|---|
| প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp গ্রুপ সঙ্গে চাকরির প্রস্তুতি » | |
| Current Affairs, GK, GS এর নোটস → | Click Here » |
- Monthly Current Affairs June 2026: জুন মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
- Monthly Current Affairs May 2026: মে মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
- Monthly Current Affairs April 2026: এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
- Monthly Current Affairs March 2026: মার্চ মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
- Monthly Current Affairs February 2026: ফ্রেব্রুয়ারী মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
- Monthly Current Affairs January 2026: জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
আজকের পোস্টে জুলাই মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি শেয়ার করা হল, যে গুলি তোমাদের আগামী যেকোন পরীক্ষার জন্য ভিশন ভাবে গুরুত্বপূর্ণ। পারলে এগুলি খাতায় নোট করে নেবে। এছাড়াও আমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp Group এর মধ্যে শেয়ার করি। প্রতিদিন পেতে Join করো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


