আজকের পোস্টে তোমাদের সাথে জানুয়ারি মাসের Monthly Current Affairs থেকে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সুন্দর ভাবে ভাগে ভাগে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করা হল। বর্তমানে WBP, KP, SSC, RRB, WBCS সমস্থ পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে, সেইদিক মাথায় রেখে তোমাদের সাথে Award Wining, Important Date, International-National সমস্থ কিছু থেকে বাছাই করে শেয়ার করা হল।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2026 | January 2026 Current Affairs in Bengali
জানুয়ারি ২০২৬-এর সেরা ৫০টির বেশি কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাটাগরি করে ভাগ করে আলোচনা করা হল। এগুলো যেকোনো পরীক্ষার রিভিশনের জন্য অনেক কাজে আসবে।
গুরুত্বপূর্ণ দিবস (Important Dates)
❑ ১ জানুয়ারি: বিশ্ব শান্তি প্রচারের উদ্দেশ্যে গ্লোবাল ফ্যামিলি ডে (World Peace Day) পালিত হয়।
❑ ৬ জানুয়ারি: বিশ্ব যুদ্ধ অনাথ দিবস পালন করা হয়।
❑ ৯ জানুয়ারি: ভারতে ২৩ তম প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়।
❑ ১১ জানুয়ারি: বিশ্বজুড়ে International Thank You Day পালিত হয়।
❑ ১৫ জানুয়ারি: সারা দেশে ভারতীয় সেনা দিবস পালিত হয়।
❑ ২৪ জানুয়ারি: কন্যাশিশুর অধিকার ও শিক্ষায় সচেতনতা বাড়াতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়।
❑ ২৫ জানুয়ারি: ভারতে ১৬তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে, যার থিম ছিল “My India, My Vote”।
❑ ২৬ জানুয়ারি: আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়। এছাড়া ভারত ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করে, যার থিম ছিল “বিকশিত ভারত (Viksit Bharat)”।
❑ ৩০ জানুয়ারি: World Neglected Tropical Diseases Day পালিত হয়েছে।
গুরুত্বপূর্ণ নিয়োগ ও পদত্যাগ (Appointments & Resignations)
❑ সিনিয়র IAS অফিসার লব আগরওয়াল Directorate General of Foreign Trade (DGFT)-এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন।
❑ ওয়ারেন বাফেট (Warren Buffett) Berkshire Hathaway-এর CEO পদ থেকে পদত্যাগ করেছেন।
❑ সিয়োর্ড মারিয়েনে (Sjoerd Marijne) ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন।
❑ এয়ার মার্শাল তেজিন্দর সিং South Western Air Command-এর এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হয়েছেন।
❑ এয়ার মার্শাল সীতেপল্লি শ্রীনিবাস ভারতীয় বায়ুসেনার Training Command-এর AOC-in-C হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
❑ অশোক চন্দ্র (Ashok Chandra) Punjab National Bank-এর MD & CEO হিসেবে নিয়োগ পেয়েছেন।
❑ প্রবীণ বশিষ্ঠ কেন্দ্রীয় সতর্কতা কমিশনের নতুন সতর্কতা কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।
❑ গণেশ লক্ষ্মিনারায়ণন Tata Communications-এর MD ও CEO-Designate হিসেবে নিযুক্ত হয়েছেন।
❑ অ্যামেলিয়া ভালভার্দে ভারতের সিনিয়র মহিলা ফুটবল দলের নতুন প্রধান কোচ নিযুক্ত হয়েছেন।
❑ সুনীতা উইলিয়ামস ২৭ বছরের পরিষেবা শেষে NASA থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন।
জাতীয় খবর ও র্যাঙ্কিং (National News & Rankings)
❑ কৃষিজ বর্জ্য থেকে বায়ো-বিটুমেন বাণিজ্যিকভাবে উৎপাদন করে সবুজ সড়ক নির্মাণে ভারত বিশ্বে প্রথম দেশ হলো।
❑ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু Skill India Mission-এর অধীনে AI দক্ষতা বাড়ানোর লক্ষ্যে SOAR কর্মসূচি চালু করেছেন।
❑ ভারত ৪.১৮ ট্রিলিয়ন ডলার GDP নিয়ে জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে।
❑ ধান উৎপাদনে ভারত চীনকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে।
❑ গণ্ডক নদী ভারতের দ্বিতীয় বৃহত্তম ঘড়িয়াল আবাসস্থল হিসেবে নিশ্চিত হয়েছে, যেখানে জনসংখ্যা ৪০০ ছাড়িয়েছে ।
❑ লখনউ উত্তরপ্রদেশের প্রথম “Zero Fresh Waste Dump City” হিসেবে ১০০% বৈজ্ঞানিক বর্জ্য প্রক্রিয়াকরণ অর্জন করেছে ।
❑ চণ্ডীগড়ের রাজ্য প্রজাপতি হিসেবে ‘স্ট্রাইপড টাইগার’ প্রজাপতিকে ঘোষণা করা হয়েছে।
❑ Numbeo সেফটি ইনডেক্স ২০২৬ অনুযায়ী ভারতের সবচেয়ে নিরাপদ শহর মাঙ্গালুরু।
❑ Asia Manufacturing Index 2026-এ ভারত ষষ্ঠ স্থান অর্জন করেছে।
আন্তর্জাতিক খবর (International News)
❑ ব্রাজিল ২০২৬ সালের জন্য BRICS সভাপতিত্ব ভারতের হাতে তুলে দেয়, এবং ভারত ১৮তম BRICS সম্মেলন আয়োজন করবে।
❑ আন্তর্জাতিক তারিখরেখার নিকটবর্তী হওয়ায় কিরিবাতি প্রথম দেশ হিসেবে ২০২৬ সালে প্রবেশ করেছে।
❑ বুলগেরিয়া সম্প্রতি Euro-কে সরকারী মুদ্রা হিসাবে গ্রহণ করেছে।
❑ আবুধাবি টানা দশমবারের মতো বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃত হয়েছে।
❑ উত্তর কোরিয়া Sea of Japan-এর দিকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
❑ অভ্যন্তরীণ প্রতিবাদ দমনের জেরে ইউরোপীয় ইউনিয়ন Islamic Revolutionary Guard Corps (IRGC)-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে।
❑ মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে WHO থেকে নিজেদের প্রত্যাহার সম্পন্ন করেছে।
প্রতিরক্ষা ও মহাকাশ (Defense & Space)
❑ DRDO নির্মিত আকাশ-NG (নেক্সট জেনারেশন) ক্ষেপণাস্ত্র সফলভাবে User Evaluation Trials সম্পন্ন করেছে।
❑ ভারত Bhargavastra (ভর্গবাস্ত্র) নামে দেশীয় কাউন্টার-ড্রোন মাইক্রো-মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে।
❑ Pixxel ‘Firefly’ নামের নিজস্ব স্যাটেলাইট কনস্টেলেশন উৎক্ষেপণ করে ভারতের প্রথম বেসরকারি সংস্থা হিসেবে ইতিহাস গড়েছে।
❑ ISRO-র SpaDeX মিশনের মাধ্যমে ভারত মানববিহীন স্পেস ডকিং সফলভাবে প্রদর্শনকারী চতুর্থ দেশ হয়েছে।
❑ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ISS সফরকারী প্রথম ভারতীয় হিসেবে অশোক চক্রে ভূষিত হয়েছেন।
❑ DRDO প্রথমবার প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে Long Range Anti-Ship Hypersonic Missile (LR-AShM) প্রদর্শন করেছে।
খেলাধুলা (Sports)
❑ FIDE World Rapid Chess Championships 2025-এ ভারতের কোনেরু হাম্পি এবং অর্জুন এরিগাইসি ব্রোঞ্জ জিতেছেন।
❑ নয়াদিল্লিতে খো-খো বিশ্বকাপের প্রথম সংস্করণ উদ্বোধন করা হয়েছে।
❑ জসপ্রিত বুমরাহ ডিসেম্বর ২০২৪-এর জন্য ICC পুরুষ প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন।
❑ বিদর্ভ প্রথমবারের মতো বিজয় হাজারে ট্রফি (২০২৫-২৬) জিতেছে।
❑ আর্যন বর্ষি ভারতের ৯২তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন।
❑ স্মৃতি মান্ধানা Women’s T20 Internationals-এ ৪,০০০ রান পূর্ণ করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হয়েছেন।
❑ ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ICC Men’s T20I র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন।
পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]
পুরস্কার ও সম্মাননা (Awards & Honors)
❑ Hurun India Rich List 2025-এ শীর্ষে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জয়শ্রী।
❑ বিখ্যাত পরিবেশবিদ মাধব গাডগিল ৮২ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
❑ সিঙ্গাপুরের রাষ্ট্রপতি তারুণ দাস-কে Honorary Citizen Award প্রদান করেছেন।
❑ শুটার মনু ভাকের ও দাবাড়ু ডি. গুকেশ-কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন প্রদান করা হয়েছে।
❑ প্রবীণ সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজা-কে পদ্মপাণি পুরস্কার দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে।
❑ Karnataka Bank, IBA Banking Technology Awards 2026-এ Best Fintech ও DPI Adoption বিভাগে পুরস্কার জিতেছে।
❑ Republic Day Parade 2026-এ মহারাষ্ট্রের গণেশোৎসব ট্যাবলো “Best Tableau” পুরস্কার পেয়েছে।
| Details | Link |
|---|---|
| প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp গ্রুপ সঙ্গে চাকরির প্রস্তুতি » | |
| Current Affairs, GK, GS এর নোটস → | Click Here » |
আজকের পোস্টে জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি তোমাদের সাথে শেয়ার করা হল, যে গুলি তোমাদের আগামী যেকোন পরীক্ষার জন্য ভিশন ভাবে গুরুত্বপূর্ণ। পারলে এগুলি খাতায় নোট করে নেবে। এছাড়াও আমরা প্রতিদিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp Group এর মধ্যে শেয়ার করি। প্রতিদিন পেতে Join করো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



