Monthly Current Affairs February 2026: আজকের পোস্টে তোমাদের সাথে ফ্রেব্রুয়ারী মাসের Monthly Current Affairs থেকে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সুন্দর ভাবে ভাগে ভাগে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করা হল। বর্তমানে WBP, KP, SSC, RRB, WBCS সমস্থ পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে, সেইদিক মাথায় রেখে তোমাদের সাথে Award Wining, Important Date, International-National সমস্থ কিছু থেকে বাছাই করে শেয়ার করা হল।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2026 | February 2026 Current Affairs in Bengali
ফেব্রুয়ারি ২০২৬-এর বাছাই করা ৫০টিরও বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাটাগরি অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করা হল। পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো খুব কাজে আসবে:
গুরুত্বপূর্ণ দিবস (Important Dates)
❑ ২ ফেব্রুয়ারি: “Wetlands and Traditional Knowledge” থিমে World Wetlands Day পালিত হয়েছে ।
❑ ৪ ফেব্রুয়ারি: “United by Unique” থিমে World Cancer Day পালিত হয়েছে ।
❑ ১০ ফেব্রুয়ারি: “Pulses Of The World: From Modesty To Excellence” থিমে World Pulses Day পালিত হয়েছে ।
❑ ১১ ফেব্রুয়ারি: “Synergizing AI, Social Science, STEM and Finance” থিমে International Day of Women and Girls in Science পালিত হয়েছে ।
❑ ১৩ ফেব্রুয়ারি: World Radio Day এবং সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী উপলক্ষে National Women’s Day পালিত হয়েছে ।
❑ ১৫ ফেব্রুয়ারি: শিশুদের ক্যান্সার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে International Childhood Cancer Day পালিত হয়েছে ।
❑ ২০ ফেব্রুয়ারি: “New Commitment To Social Development” থিমে World Day Of Social Justice পালিত হয়েছে ।
❑ ২১ ফেব্রুয়ারি: “Youth voices on multilingual education” থিমে International Mother Language Day পালিত হয়েছে ।
❑ ২৭ ফেব্রুয়ারি: বিশ্বব্যাপী World NGO Day পালিত হয়েছে ।
❑ ২৮ ফেব্রুয়ারি: “Women In Science: Catalysing Viksit Bharat” থিমে ভারত জুড়ে National Science Day উদযাপিত হয়েছে ।
গুরুত্বপূর্ণ নিয়োগ (Important Appointments)
❑ T20 World Cup 2026-এর জন্য Suryakumar Yadav-কে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
❑ Tarique Rahman বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
❑ Mia Amor Mottley বার্বাডোজের প্রধানমন্ত্রী হিসেবে টানা ৩য় বার নির্বাচনী জয় অর্জন করেছেন।
❑ Sunetra Pawar মহারাষ্ট্রের নতুন Deputy Chief Minister হিসেবে শপথ নিয়েছেন।
❑ Rob Jetten নেদারল্যান্ডসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
❑ Sachin Tendulkar, United Nations-এর Global Champion For Road Safety হিসেবে মনোনীত হয়েছেন।
❑ Yumnam Khemchand Singh মণিপুরের Chief Minister হিসেবে শপথ নিয়েছেন।
❑ Nemcha Kipgen মণিপুরের প্রথম মহিলা Deputy Chief Minister হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
❑ Uday Kotak GIFT City Company Limited-এর Chairman হিসেবে নিযুক্ত হয়েছেন।
পুরস্কার ও সম্মাননা (Awards & Honours)
❑ Rouble Nagi প্রান্তিক ভারতীয় সম্প্রদায়গুলিতে শিল্পের মাধ্যমে শিক্ষার উদ্যোগের জন্য ১ মিলিয়ন ডলারের Global Teacher Prize 2026 জিতেছেন।
❑ Smriti Mandhana, BBC Indian Sportswoman Of The Year 2025 পুরস্কার অর্জন করেছেন।
❑ ছত্তিশগড়ের Dr. Budri Tati বনবাসীদের শিক্ষা ও নারী ক্ষমতায়নের জন্য Padma Shri সম্মানে ভূষিত হয়েছেন।
❑ মণিপুরী চলচ্চিত্র ‘Boong’ BAFTA 2026-এ Best Children’s & Family Film পুরস্কার জিতেছে।
❑ জার্মানির BIOFACH 2026-এ ভারতকে “Country of the Year” উপাধিতে সম্মানিত করা হয়েছে।
❑ দিল্লি এয়ারপোর্ট 2025 ASQ, Customer Experience Award for Best Airport at Departures (Asia-Pacific) অর্জন করেছে।
খেলাধুলা (Sports)
❑ ভারত ইংল্যান্ডকে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো Under-19 ODI World Cup জয় করেছে।
❑ Royal Challengers Bangalore (RCB) Delhi Capitals-কে হারিয়ে WPL 2026-এ তাদের দ্বিতীয় শিরোপা জিতেছে।
❑ Tejaswin Shankar চীনে অনুষ্ঠিত Asian Indoor Athletics Championship 2026-এ Men’s Heptathlon-এ গোল্ড মেডেল জিতেছেন।
❑ আফগানিস্তানের Rashid Khan ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭০০টি T20 উইকেট পূর্ণ করেছেন।
❑ Harmanpreet Kaur মহিলা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা (capped) খেলোয়াড় হয়েছেন।
❑ Magnus Carlsen ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে FIDE Freestyle Chess World Championship 2026 জিতেছেন।
❑ Indian Army Khelo India Winter Games 2026-এ ২৩টি পদক জিতে টানা ৩য় বার Team Title অর্জন করেছে।
❑ Mirabai Chanu, National Weightlifting Championships 2026-এ ৩টি জাতীয় রেকর্ড সহ গোল্ড মেডেল জিতেছেন।
বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ (Science, Tech & Environment)
❑ ISRO চন্দ্রযান-৪ মিশনের জন্য চাঁদের দক্ষিণ মেরু সংলগ্ন Mons Mouton-4 (MM-4)-কে ল্যান্ডিং সাইট হিসেবে নির্ধারণ করেছে।
❑ Sarvam AI ভারতের প্রথম Large-Scale Foundational LLM Model (Sarvam 30B ও 105B) চালু করেছে।
❑ NHAI পরাগায়নকারীদের (Pollinator) সংরক্ষণে হাইওয়ে বরাবর “Bee Corridors” প্রকল্প চালু করেছে।
❑ কুনো ন্যাশনাল পার্কে সাউথ আফ্রিকান চিতা Gamini ৩টি এবং চিতা Aasha ৫টি শাবকের জন্ম দিয়েছে।
❑ DRDO আবদুল কালাম আইল্যান্ড থেকে Agni-3 Ballistic Missile-এর সফল পরীক্ষা চালিয়েছে।
❑ লাক্ষাদ্বীপের Agatti প্রবালপ্রাচীরে Galathea Balasubramaniani নামে নতুন ৩ মিমি কাঁকড়া প্রজাতি আবিষ্কৃত হয়েছে।
❑ কেরালা Bacillus subtilis-কে রাজ্যের “State Microbe” হিসেবে মনোনীত করে প্রথম ভারতীয় রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
❑ অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে ভারতের প্রথম dedicated Quantum ও AI University Campus স্থাপনের ঘোষণা করা হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী (National & International Affairs)
❑ Union Cabinet কেরালা রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে “Keralam” করার প্রস্তাব অনুমোদন করেছে।
❑ ফরাসি রাষ্ট্রপতির ভারত সফরকালে ভারত-ফ্রান্স সম্পর্ক “Special Global Strategic Partnership”-এ উন্নীত হয়েছে।
❑ Henley Passport Index 2026 অনুযায়ী ভারতের র্যাঙ্কিং ৭৫তম স্থানে রয়েছে।
❑ ভারত “Prahaar” নামে প্রথম সমন্বিত counter-terrorism policy আনুষ্ঠানিকভাবে চালু করেছে।
❑ ১ এপ্রিল ২০২৬ থেকে সব National Highway টোল প্লাজায় নগদ অর্থ গ্রহণ বন্ধ করে FASTag ও UPI বাধ্যতামূলক করা হবে।
পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]
❑ ব্রহ্মপুত্র নদীর নিচে ভারতের প্রথম underwater twin-tube road-cum-rail tunnel নির্মাণ অনুমোদিত হয়েছে।
❑ প্রধানমন্ত্রী সম্পূর্ণ ৮২ কিমি দীর্ঘ Delhi-Meerut Namo Bharat RRTS Corridor উদ্বোধন করেছেন।
❑ কেরালা ভারতের প্রথম রাজ্য হিসেবে ২৫ বছর মেয়াদি সমন্বিত Urban Policy গ্রহণ করেছে।
❑ পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবকদের জন্য Bangla Yuva Sathi Scheme ঘোষণা করেছে।
❑ Kochi International Airport ভারতের প্রথম hydrogen-powered wings পরিচালনাকারী বিমানবন্দর হতে চলেছে।
❑ Corruption Perceptions Index 2025-এ ভারত ১৮২টি দেশের মধ্যে ৯১তম স্থান অধিকার করেছে।
| Details | Link |
|---|---|
| প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp গ্রুপ সঙ্গে চাকরির প্রস্তুতি » | |
| Current Affairs, GK, GS এর নোটস → | Click Here » |
আজকের পোস্টে ফ্রেব্রুয়ারী মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি তোমাদের সাথে শেয়ার করা হল, যে গুলি তোমাদের আগামী যেকোন পরীক্ষার জন্য ভিশন ভাবে গুরুত্বপূর্ণ। পারলে এগুলি খাতায় নোট করে নেবে। এছাড়াও আমরা প্রতিদিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp Group এর মধ্যে শেয়ার করি। প্রতিদিন পেতে Join করো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



