উচ্চ মাধ্যমিক (Class 12) দর্শনের (Philosophy) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) সপ্তম অধ্যায় ‘সমাজ ও রাষ্ট্রদর্শন প্রাথমিক ধারণা’ (Basic Concepts of Social and Political Philosophy)-এর মধ্যে সমাজ ও রাষ্ট্রের স্বরূপ, উৎপত্তি, কার্যাবলি এবং সমাজ ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হলো।
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন সপ্তম অধ্যায় সমাজ ও রাষ্ট্রদর্শন প্রাথমিক ধারণা প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 7 MCQ
এই পোস্ট এর মধ্যে সমাজ ও রাষ্ট্রদর্শন প্রাথমিক ধারণা অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার দর্শন পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
ক্লাস 12 সেমিস্টার 3 দর্শন সপ্তম অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (Class 12 Semester 3 Philosophy Chapter 7 One Liner Question Answer)
১) Society গ্রন্থটির রচয়িতা কে? → ম্যাকাইভার ও পেজ
২) কোন দার্শনিক প্রথম Sociology শব্দটি ব্যবহার করেন? → অগাস্ট কোঁৎ
৩) Community শব্দটি কোন শব্দ থেকে এসেছে? → ফরাসি শব্দ Communaute থেকে
৪) State শব্দটি কোন শব্দ থেকে এসেছে? → ল্যাটিন Status থেকে
৫) কে প্রথম State কথাটি ব্যবহার করেন? → ম্যাকেয়াভেলি
৬) “রাষ্ট্র হলো উৎপীড়নের যন্ত্র” – কার উক্তি? → লেনিন
৭) “রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র” – কার উক্তি? → কার্ল মার্কস
৮) “আইন হলো সার্বভৌমের নির্দেশ” – কার উক্তি? → জন অস্টিন
৯) নৈরাজ্যবাদের প্রবক্তা কে? → মিখাইল বাকুনিন
১০) Democracy শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে? → Demos ও Kratos
১১) “গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য সরকার” – কার উক্তি? → আব্রাহাম লিংকন
১২) সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন কী? → রাষ্ট্র
১৩) “আমরা সংঘে জন্মাই কিন্তু প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করি” – কার উক্তি? → গিসবার্ট
১৪) Law শব্দটি কোন শব্দ থেকে এসেছে? → Lag
১৫) Fundamentals of Society গ্রন্থের লেখক কে? → গিসবার্ট
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Philosophy Chapter 7 MCQ
1. “Society” গ্রন্থটির রচয়িতা কে?
(A) ম্যাকাইভার ও পেজ
(B) পি. গিসবার্ট
(C) কার্ল মার্কস
(D) প্লেটো
উত্তর: (A) ম্যাকাইভার ও পেজ
2. “Institution” শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত?
(A) Institutio
(B) Institute
(C) Institus
(D) Instruct
উত্তর: (A) Institutio
3. প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন?
(A) The Statesman
(B) Republic
(C) Laws
(D) Politics
উত্তর: (B) Republic
4. কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়?
(A) আইনসভা
(B) সরকার
(C) জনগণ
(D) বিচারব্যবস্থা
উত্তর: (B) সরকার
5. Anarchia শব্দের অর্থ কী?
(A) শাসনহীনতা
(B) জনগণের শাসন
(C) আইনের শাসন
(D) রাজার শাসন
উত্তর: (A) শাসনহীনতা
6. সমাজের মানদণ্ড কী?
(A) ভৌগোলিক সীমারেখা
(B) সামাজিক সম্পর্ক ও তার সচেতনতা বোধ
(C) অর্থনৈতিক ব্যবস্থা
(D) আইন প্রণয়ন
উত্তর: (B) সামাজিক সম্পর্ক ও তার সচেতনতা বোধ
7. প্রত্যক্ষ গণতন্ত্র কোন দেশে ছিল?
(A) এথেন্সে
(B) রোমে
(C) ভারতে
(D) স্পার্টায়
উত্তর: (B) রোমে
8. “রাষ্ট্রের আইন দুর্বলকে নিয়ন্ত্রণের হাতিয়ার” – কার উক্তি?
(A) লেনিন
(B) কার্ল মার্কস
(C) প্লেটো
(D) জন অস্টিন
উত্তর: (B) কার্ল মার্কস
9. Demos কথার অর্থ কী?
(A) ক্ষমতা
(B) আইন
(C) জনসাধারণ
(D) সরকার
উত্তর: (C) জনসাধারণ
10. আইন সর্বদা কী ধরনের?
(A) স্থির
(B) গতিশীল ও পরিবর্তনশীল
(C) ঐশ্বরিক
(D) প্রাকৃতিক
উত্তর: (B) গতিশীল ও পরিবর্তনশীল
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
দ্বাদশ শ্রেণীর দর্শন সপ্তম অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester Philosophy Chapter 7 Fill in the blanks Type MCQ
1. শূন্যস্থান পূরণ করো: শিশুর কাছে ________ হলো প্রাথমিক সম্প্রদায়।
(A) রাষ্ট্র
(B) পরিবার
(C) বিদ্যালয়
(D) ক্লাব
উত্তর: (B) পরিবার
2. শূন্যস্থান পূরণ করো: সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল – এটি ________ এর মত।
(A) প্লেটো
(B) অ্যারিস্টটল
(C) পি. গিসবার্ট
(D) অগাস্ট কোঁৎ
উত্তর: (C) পি. গিসবার্ট
3. শূন্যস্থান পূরণ করো: ল্যাটিন Socius শব্দের অর্থ কী? ________।
(A) শত্রু
(B) সঙ্গী
(C) সমাজ
(D) রাষ্ট্র
উত্তর: (B) সঙ্গী
4. শূন্যস্থান পূরণ করো: আদর্শ রাষ্ট্রের ________ টি উপাদান।
(A) দুই
(B) তিন
(C) চার
(D) পাঁচ
উত্তর: (C) চার
5. শূন্যস্থান পূরণ করো: গার্নারের মতে রাষ্ট্রের বৈশিষ্ট্য ________ টি।
(A) তিন
(B) চার
(C) পাঁচ
(D) ছয়
উত্তর: (C) পাঁচ
6. শূন্যস্থান পূরণ করো: ________ হলো সার্বভৌমের নির্দেশ।
(A) প্রথা
(B) আইন
(C) ধর্ম
(D) নৈতিকতা
উত্তর: (B) আইন
7. শূন্যস্থান পূরণ করো: Kratos কথার অর্থ হলো ________।
(A) ক্ষমতা বা শক্তি
(B) জনগণ
(C) স্বাধীনতা
(D) সাম্য
উত্তর: (A) ক্ষমতা বা শক্তি
8. শূন্যস্থান পূরণ করো: সাম্য, মৈত্রী, স্বাধীনতা হলো ________ এর ভিত্তি।
(A) সমাজতন্ত্র
(B) নৈরাজ্যবাদ
(C) গণতন্ত্র
(D) রাজতন্ত্র
উত্তর: (C) গণতন্ত্র
9. শূন্যস্থান পূরণ করো: সমাজ নিয়ন্ত্রণের দুটি উপাদান হলো আইন ও ________।
(A) প্রথা
(B) ধর্ম
(C) সরকার
(D) আদালত
উত্তর: (A) প্রথা
10. শূন্যস্থান পূরণ করো: পৃথিবীর প্রাচীনতম সংগঠন হলো ________।
(A) পরিবার
(B) সমাজ
(C) রাষ্ট্র
(D) সংঘ
উত্তর: (B) সমাজ
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন সপ্তম অধ্যায় (সমাজ ও রাষ্ট্রদর্শন প্রাথমিক ধারণা) বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 7 Assertion and Reason MCQ
1. বিবৃতি (A): রাষ্ট্র হলো সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন।
কারণ (R): সমাজের নানা সংঘ ও প্রতিষ্ঠানের উপর আইন প্রণয়ন করতে সক্ষম রাষ্ট্র।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
2. বিবৃতি (A): লেনিন ও কার্ল মার্কস রাষ্ট্রকে একটি ইতিবাচক ও কল্যাণকামী সত্তা বলেছেন।
কারণ (R): লেনিনের মতে “রাষ্ট্র হলো উৎপীড়নের যন্ত্র” এবং মার্কসের মতে “রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র”।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
3. বিবৃতি (A): নৈরাজ্যবাদ রাষ্ট্রকে অর্থহীন বলে মনে করে।
কারণ (R): Anarchism শব্দটি Anarchia থেকে এসেছে যার অর্থ শাসনহীনতা।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
4. বিবৃতি (A): গণতন্ত্রের অর্থ হলো জনগণের শাসন।
কারণ (R): Democracy শব্দটি Demos (জনসাধারণ) এবং Kratos (ক্ষমতা বা শক্তি) থেকে এসেছে।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
5. বিবৃতি (A): আইন ও প্রথা সকলের কাছে সমানভাবে বাধ্যতামূলক।
কারণ (R): আইন নিঃশর্ত কিন্তু প্রথা ও আচার-বিধি সকলের কাছে বাধ্যতামূলক নয়।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
6. বিবৃতি (A): প্লেটো Republic গ্রন্থে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন।
কারণ (R): প্লেটোর মতে আইন হলো সার্বভৌমের নির্দেশ।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
7. বিবৃতি (A): সরকার হলো রাষ্ট্রের মস্তিষ্ক।
কারণ (R): ম্যাকেয়াভেলি প্রথম State কথাটি ব্যবহার করেন।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
8. বিবৃতি (A): বিবাহ ও উপাসনা হলো এক প্রকার অনুষ্ঠান (Institution)।
কারণ (R): সংকীর্ণ অর্থে সমাজবিজ্ঞানে বিবাহকে Institution বলা হয়।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
9. বিবৃতি (A): সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল।
কারণ (R): অগাস্ট কোঁৎ প্রথম Sociology শব্দটি ব্যবহার করেন।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
10. বিবৃতি (A): আধুনিক রাষ্ট্রে আইনের প্রাচীনতম উৎস হলো আইনসভা।
কারণ (R): আইনের প্রাচীনতম উৎস হলো প্রথা।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণীর দর্শন সপ্তম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester Philosophy Chapter 7 Column Matching MCQ
1. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) Society | a) গিসবার্ট |
| ii) Fundamentals of Society | b) ডি ডি র্যাফেল |
| iii) Republic | c) ম্যাকাইভার ও পেজ |
| iv) Problems of Political Philosophy | d) প্লেটো |
বিকল্পসমূহ:
(A) i-c, ii-a, iii-d, iv-b
(B) i-a, ii-c, iii-b, iv-d
(C) i-d, ii-b, iii-c, iv-a
(D) i-b, ii-d, iii-a, iv-c
উত্তর: (A) i-c, ii-a, iii-d, iv-b
2. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) Demos | a) সঙ্গী |
| ii) Kratos | b) জনসাধারণ |
| iii) Socius | c) ক্ষমতা বা শক্তি |
| iv) Communitas | d) জনগণের চেতনা |
বিকল্পসমূহ:
(A) i-a, ii-d, iii-b, iv-c
(B) i-b, ii-c, iii-a, iv-d
(C) i-c, ii-a, iii-d, iv-b
(D) i-d, ii-b, iii-c, iv-a
উত্তর: (B) i-b, ii-c, iii-a, iv-d
3. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) আইন হলো সার্বভৌমের নির্দেশ | a) আব্রাহাম লিংকন |
| ii) গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য সরকার | b) কার্ল মার্কস |
| iii) রাষ্ট্র হলো উৎপীড়নের যন্ত্র | c) জন অস্টিন |
| iv) রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র | d) লেনিন |
বিকল্পসমূহ:
(A) i-c, ii-a, iii-d, iv-b
(B) i-a, ii-b, iii-c, iv-d
(C) i-d, ii-c, iii-b, iv-a
(D) i-b, ii-d, iii-a, iv-c
উত্তর: (A) i-c, ii-a, iii-d, iv-b
4. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) রাষ্ট্রের মস্তিষ্ক | a) সমাজ |
| ii) সমাজের মানদণ্ড | b) মিখাইল বাকুনিন |
| iii) প্রাচীনতম সংগঠন | c) সামাজিক সম্পর্ক ও সচেতনতা |
| iv) নৈরাজ্যবাদের প্রবক্তা | d) সরকার |
বিকল্পসমূহ:
(A) i-a, ii-b, iii-c, iv-d
(B) i-c, ii-d, iii-a, iv-b
(C) i-d, ii-c, iii-a, iv-b
(D) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (C) i-d, ii-c, iii-a, iv-b
5. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) হাসপাতাল | a) অনুষ্ঠান |
| ii) শিক্ষক সংগঠন | b) সংঘ |
| iii) বিবাহ ও উপাসনা | c) সমিতি |
| iv) পাড়ার ফুটবল ক্লাব | d) সংস্কৃতির প্রতিষ্ঠান |
বিকল্পসমূহ:
(A) i-b, ii-c, iii-a, iv-d
(B) i-a, ii-b, iii-d, iv-c
(C) i-c, ii-d, iii-b, iv-a
(D) i-d, ii-a, iii-c, iv-b
উত্তর: (A) i-b, ii-c, iii-a, iv-d
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন সপ্তম অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester Philosophy Chapter 7 True/False MCQ
1. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. অগাস্ট কোঁৎ প্রথম Sociology শব্দটি ব্যবহার করেন।
II. ম্যাকেয়াভেলি প্রথম State কথাটি ব্যবহার করেন।
III. গার্নারের মতে রাষ্ট্রের বৈশিষ্ট্য চারটি।
IV. প্রত্যক্ষ গণতন্ত্র স্পার্টায় ছিল।
(A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(C) (I) – T, (II) – F, (III) – F, (IV) – T
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
2. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. “আমরা সংঘে জন্মাই কিন্তু প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করি” – এটি গিসবার্টের উক্তি।
II. আইন সর্বদা স্থির ও অপরিবর্তনশীল।
III. প্লেটো রাষ্ট্রনেতা হিসেবে দার্শনিককে চেয়েছেন।
IV. মোনাকো হলো একটি অল্প জনসংখ্যার রাষ্ট্র।
(A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(B) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T
(C) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (B) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T
3. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. সমাজতান্ত্রিক গণতন্ত্রের সূত্রপাত ঘটেছিল চীনে।
II. আধুনিক রাষ্ট্রে আইনের প্রত্যক্ষ উৎস হলো প্রথা।
III. নৈরাজ্যবাদ রাষ্ট্রকে অর্থহীন বলে।
IV. সাম্য, মৈত্রী, স্বাধীনতা হলো রাজতন্ত্রের ভিত্তি।
(A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – T
(C) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (C) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
4. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. Community শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে।
II. রাষ্ট্রকে নৈতিক সত্তা হিসেবে গণ্য করেছেন প্লেটো ও এরিস্টটল।
III. প্লেটোর মতে শাসনব্যবস্থা পাঁচ প্রকার।
IV. সমাজ নিয়ন্ত্রণের দুটি উপাদান হলো আইন ও প্রথা।
(A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – T
(B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(C) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
(D) (I) – F, (II) – T, (III) – T, (IV) – T
উত্তর: (D) (I) – F, (II) – T, (III) – T, (IV) – T
5. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. আইন হলো সার্বভৌমের নির্দেশ – এটি কার্ল মার্কসের উক্তি।
II. “Society” গ্রন্থটি লিখেছেন ম্যাকাইভার ও পেজ।
III. গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্গত হলো সুপ্রিম কোর্ট।
IV. “গণতন্ত্র রাষ্ট্র, সরকার বা সমাজের রূপ” – উক্তিটি গিডিংসের।
(A) (I) – F, (II) – T, (III) – F, (IV) – T
(B) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T
(C) (I) – F, (II) – F, (III) – T, (IV) – F
(D) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
উত্তর: (A) (I) – F, (II) – T, (III) – F, (IV) – T
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর দর্শন সপ্তম অধ্যায় (সমাজ ও রাষ্ট্রদর্শন প্রাথমিক ধারণা) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন (HS Class 12 Semester 3 Philosophy) অন্যান্য অধ্যায়ের MCQ নোটস
| Chapter | Link |
|---|---|
| দ্রব্য | Read Now |
| কার্যকারণ সম্বন্ধ | Read Now |
| দেহ-মন সম্পর্কীয় সমস্যা | Read Now |
| বেদান্তদর্শন | Read Now |
| আত্মহত্যা এবং কৃপাহত্যা বা স্বস্তিমৃত্যু | Read Now |
| পরিবেশগত নীতিবিদ্যা | Read Now |
| সমাজ, সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান বা অনুষ্ঠান, রাষ্ট্র, আইন সম্পর্কিত প্রাথমিক ধারণা | Read Now |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



