উচ্চ মাধ্যমিক (Class 12) দর্শনের (Philosophy) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) পঞ্চম অধ্যায় ‘আত্মহত্যা এবং স্বস্তিমৃত্যু বা ইচ্ছামৃত্যু’ (Suicide and Euthanasia)-এর মধ্যে আত্মহত্যার নৈতিকতা, ইমানুয়েল কান্টের দৃষ্টিভঙ্গি, স্বস্তিমৃত্যুর প্রকারভেদ (সক্রিয় ও নিষ্ক্রিয়), এবং মুমূর্ষু রোগীর প্রাণনাশের নৈতিক যুক্তিতর্ক নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হলো।
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন পঞ্চম অধ্যায় আত্মহত্যা এবং স্বস্তিমৃত্যু বা ইচ্ছা মৃত্যু দ্রব্য প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 5 MCQ
এই পোস্ট এর মধ্যে আত্মহত্যা এবং স্বস্তিমৃত্যু বা ইচ্ছামৃত্যু অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার দর্শন পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
ক্লাস 12 সেমিস্টার 3 দর্শন পঞ্চম অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (Class 12 Semester 3 Philosophy Chapter 5 One Liner Question Answer)
১) “Suicide” গ্রন্থটি কার লেখা? → এলিম দুরখেয়েম
২) “সতীদাহ প্রথা” কোন ধরনের আত্মহত্যার উদাহরণ? → পরার্থবাদী আত্মহত্যা
৩) “শর্তহীন আদেশ” নীতি প্রণয়ন করেছেন কোন দার্শনিক? → ইমানুয়েল কান্ট
৪) ফ্রয়েডের মতে মানুষের প্রেষণা কয়টি? → দুটি (ইরোজ ও থানাটোস)
৫) “মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হলো বন্দিশালা” – উক্তিটি কার? → সক্রেটিস
৬) Practical Ethics গ্রন্থটির লেখক কে? → পিটার সিঙ্গার
৭) Elements of Moral গ্রন্থটি কে রচনা করেন? → জেমস র্যাচেল
৮) সর্বপ্রথম কোন দেশে কৃপাহত্যা বা ইউথ্যানেসিয়াকে বৈধ বলে স্বীকার করা হয়? → নেদারল্যান্ড
৯) Thanatos কথার অর্থ কী? → মৃত্যু
১০) ইউথ্যানেসিয়া শব্দটির প্রতিশব্দ হলো → Mercy Killing, Good Death, Gentle Death
১১) “Suicide” শব্দটি প্রথম কে ব্যবহার করেন? → থমাস ব্রাউন
১২) “নির্জ্ঞান মন হল আত্মহনন ক্রিয়ার আধার” – কে বলেছেন? → সিগমুন্ড ফ্রয়েড
১৩) কোন দার্শনিক আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন? → ডেভিড হিউম
১৪) ‘Eu’ কথার অর্থ হলো → সহজ
১৫) আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন কে? → অ্যারিস্টটল
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার আত্মহত্যা এবং স্বস্তিমৃত্যু MCQ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Philosophy Chapter 5 MCQ
1. দুরখেয়েম Suicide গ্রন্থে কয় প্রকার আত্মহত্যার কথা বলেছেন?
(A) দুই প্রকার
(B) তিন প্রকার
(C) চার প্রকার
(D) পাঁচ প্রকার
উত্তর: (C) চার প্রকার
2. Laws গ্রন্থটি কার লেখা?
(A) সক্রেটিস
(B) প্লেটো
(C) অ্যারিস্টটল
(D) হোমার
উত্তর: (B) প্লেটো
3. “ইরোজ” শব্দটির অর্থ কী?
(A) বাঁচার প্রবৃত্তি
(B) মৃত্যুর প্রবৃত্তি
(C) সামাজিক প্রবৃত্তি
(D) স্বার্থপর প্রবৃত্তি
উত্তর: (A) বাঁচার প্রবৃত্তি
4. ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের লেখক কে?
(A) প্লেটো
(B) সক্রেটিস
(C) অ্যারিস্টটল
(D) হোমার
উত্তর: (D) হোমার
5. Moral Problems গ্রন্থটি কে রচনা করেন?
(A) পিটার সিঙ্গার
(B) জেমস র্যাচেল
(C) আর বি ব্রান্ট
(D) কান্ট
উত্তর: (C) আর বি ব্রান্ট
6. সক্রিয় হত্যা কী নামে পরিচিত?
(A) Act of Commission
(B) Act of Omission
(C) Passive Euthanasia
(D) Suicide
উত্তর: (A) Act of Commission
7. দ্য মেটাফিজিক্স অফ মোরালস (The Metaphysics of Morals) গ্রন্থটির রচয়িতা কে?
(A) জেরেমি বেন্থাম
(B) ইমানুয়েল কান্ট
(C) ডেভিড হিউম
(D) পিটার সিঙ্গার
উত্তর: (B) ইমানুয়েল কান্ট
8. অস্তিত্ববাদী সাহিত্যিক ও দার্শনিক হলেন—
(A) এলিম দুরখেয়েম
(B) আলবেয়র কামু
(C) থমাস ব্রাউন
(D) সেন্ট অগাস্টিন
উত্তর: (B) আলবেয়র কামু
9. মানুষের জীবনের বিনাশ ঘটানো অনৈতিক কাজ – এটিকে সমর্থন করেন—
(A) ডেভিড হিউম
(B) আলবেয়র কামু
(C) জেরেমি বেন্থাম
(D) সেন্ট অগাস্টিন
উত্তর: (C) জেরেমি বেন্থাম
10. আত্মহত্যার অন্যতম প্রধান কারণ কী?
(A) রাজনৈতিক কারণ
(B) মানসিক কারণ
(C) পেশাগত কারণ
(D) শিক্ষাগত কারণ
উত্তর: (B) মানসিক কারণ
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
দ্বাদশ শ্রেণীর দর্শন পঞ্চম অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester Philosophy Chapter 5 Fill in the blanks Type MCQ
1. আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দটি ________ শব্দ থেকে এসেছে।
(A) গ্রিক
(B) ফরাসি
(C) ল্যাটিন
(D) জার্মান
উত্তর: (C) ল্যাটিন
2. প্লেটো আত্মহত্যা বিরোধী যুক্তি দিয়েছেন ফেডো ও ________ গ্রন্থে।
(A) রিপাবলিক
(B) লজ
(C) পলিটিক্স
(D) ইথিক্স
উত্তর: (B) লজ
3. কৃপাহত্যার জন্য রোগী নিজে ইচ্ছা প্রকাশ করলে সেই মৃত্যুকে বলা হয় ________ কৃপাহত্যা।
(A) অনৈচ্ছিক
(B) সক্রিয়
(C) নিষ্ক্রিয়
(D) ঐচ্ছিক
উত্তর: (D) ঐচ্ছিক
4. কোমা হলো রোগীর ________ অবস্থা।
(A) জাগ্রত
(B) অর্ধ-চেতন
(C) অচেতন
(D) ঘুমন্ত
উত্তর: (C) অচেতন
5. নীতিবিদরা কর্তব্যের কথা বলেন প্রধানত ________ প্রকার।
(A) এক
(B) দুই
(C) তিন
(D) চার
উত্তর: (B) দুই
6. “Suicide” শব্দটি এসেছে ________ শব্দ থেকে।
(A) Suicidium
(B) Suicid
(C) Suicider
(D) Suicida
উত্তর: (A) Suicidium
7. কোমা অবস্থায় ব্যক্তি পরিণত হয় ________ তে।
(A) আত্মায়
(B) দেবতায়
(C) জড়বস্তু
(D) প্রাণীতে
উত্তর: (C) জড়বস্তু
8. আত্মগ্লানি বা নীতিভ্রষ্ট মানুষের আত্মহত্যা ________ আত্মহত্যা নামে পরিচিত।
(A) পরার্থবাদী
(B) ঐচ্ছিক
(C) অধঃপতনজনিত
(D) অহংবাদী
উত্তর: (C) অধঃপতনজনিত
9. মধ্যযুগের ধর্ম দার্শনিক ________ আত্মহননকে ক্ষমার অযোগ্য অপরাধ বলেছেন।
(A) থমাস অ্যাকুইনাস
(B) সেন্ট অগাস্টিন
(C) ডেভিড হিউম
(D) অ্যারিস্টটল
উত্তর: (B) সেন্ট অগাস্টিন
10. কান্টের মতে কখনোই মানুষকে লক্ষ্য পূরণের জন্য ________ বিবেচনা করা উচিত নয়।
(A) সাধ্যরূপে
(B) উপায়রূপে
(C) ঈশ্বররূপে
(D) বস্তুরূপে
উত্তর: (B) উপায়রূপে
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন পঞ্চম অধ্যায় (আত্মহত্যা এবং কৃপাহত্যা বা স্বস্তিমৃত্যু) বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 5 Assertion and Reason MCQ
1. বিবৃতি (A): নিষ্ক্রিয় কৃপাহত্যায় রোগীর বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে তুলে নেওয়া হয়।
কারণ (R): এর ফলে রোগীর মৃত্যু ত্বরান্বিত হয়।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
2. বিবৃতি (A): আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন অ্যারিস্টটল।
কারণ (R): অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের প্রতি নাগরিকের কোনো দায়িত্ব বা কর্তব্য নেই।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
3. বিবৃতি (A): উপযোগবাদের মতে যে কাজ সুখ উৎপন্ন করে সেটি অনুচিত কাজ।
কারণ (R): উপযোগবাদীরা সবসময় মানুষের সুখের পরিমাণ বৃদ্ধি করতে চায়।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
4. বিবৃতি (A): কান্টের মতে বিচারবুদ্ধি সম্পন্ন মানুষ আত্মহত্যার ইচ্ছা করতে পারে না।
কারণ (R): কান্ট “শর্তহীন আদেশ” নীতি প্রণয়ন করেছেন যা নৈতিকতার মূল ভিত্তি।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
5. বিবৃতি (A): ডেভিড হিউম আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন।
কারণ (R): হিউমের মতে আত্মহত্যা প্রকৃতির নিয়মের পরিপন্থী নয়।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
6. বিবৃতি (A): জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঐচ্ছিক পরার্থবাদী আত্মহত্যার উদাহরণ।
কারণ (R): এক্ষেত্রে ব্যক্তি নিজের জীবনের বিনিময়ে বৃহত্তর আদর্শ বা উদ্দেশ্য রক্ষা করতে চায়।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
7. বিবৃতি (A): “সতীদাহ প্রথা” অহংবাদী আত্মহত্যার উদাহরণ।
কারণ (R): অহংবাদী আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি সমাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকে।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য। (সতীদাহ প্রথা পরার্থবাদী আত্মহত্যার উদাহরণ)।
8. বিবৃতি (A): পরিণামবাদীদের মতে সক্রিয় ও নিষ্ক্রিয় ইউথ্যানেসিয়ার মধ্যে বিশাল গুণগত পার্থক্য আছে।
কারণ (R): পরিণামবাদীরা কাজের উদ্দেশ্যের উপর জোর দেন।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
9. বিবৃতি (A): থমাস ব্রাউন সর্বপ্রথম “Suicide” শব্দটি ব্যবহার করেন।
কারণ (R): “Suicide” শব্দটি ল্যাটিন “Suicidium” থেকে এসেছে।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
10. বিবৃতি (A): চিকিৎসকের মূল ব্রত হলো রোগীর জীবন রক্ষা করা।
কারণ (R): কৃপাহত্যা বা ইউথ্যানেসিয়া চিকিৎসকের এই ব্রতের পরিপন্থী বলে অনেকে মনে করেন।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণীর দর্শন পঞ্চম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester Philosophy Chapter 5 Column Matching MCQ
1. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) এলিম দুরখেয়েম | a) Suicide গ্রন্থ |
| ii) পিটার সিঙ্গার | b) Practical Ethics |
| iii) জেমস র্যাচেল | c) Elements of Moral |
| iv) আর বি ব্রান্ট | d) Moral Problems |
(A) i-b, ii-c, iii-a, iv-d
(B) i-a, ii-b, iii-c, iv-d
(C) i-c, ii-a, iii-d, iv-b
(D) i-d, ii-b, iii-a, iv-c
উত্তর: (B) i-a, ii-b, iii-c, iv-d
2. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) ইরোজ | a) বাঁচার প্রবৃত্তি |
| ii) থানাটোস | b) মৃত্যুর প্রবৃত্তি |
| iii) Eu | c) সহজ |
| iv) Suicidium | d) ল্যাটিন শব্দ |
(A) i-a, ii-b, iii-c, iv-d
(B) i-b, ii-a, iii-d, iv-c
(C) i-c, ii-d, iii-a, iv-b
(D) i-d, ii-c, iii-b, iv-a
উত্তর: (A) i-a, ii-b, iii-c, iv-d
3. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) কান্ট | a) শর্তহীন আদেশ |
| ii) অ্যারিস্টটল | b) আত্মহনন রাষ্ট্রবিরোধী |
| iii) সক্রেটিস | c) মানুষ ঈশ্বরের অস্থাবর সম্পত্তি |
| iv) ফ্রয়েড | d) নির্জ্ঞান মন আত্মহনন ক্রিয়ার আধার |
(A) i-b, ii-a, iii-c, iv-d
(B) i-c, ii-d, iii-a, iv-b
(C) i-a, ii-b, iii-c, iv-d
(D) i-d, ii-c, iii-b, iv-a
উত্তর: (C) i-a, ii-b, iii-c, iv-d
4. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) সতীদাহ প্রথা | a) পরার্থবাদী আত্মহত্যা |
| ii) আত্মঘাতী বোমা বিস্ফোরণ | b) ঐচ্ছিক পরার্থবাদী |
| iii) সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন | c) অহংবাদী আত্মহত্যা |
| iv) আত্মগ্লানি বা নীতিভ্রষ্ট | d) অধঃপতনজনিত আত্মহত্যা |
(A) i-b, ii-a, iii-d, iv-c
(B) i-a, ii-b, iii-c, iv-d
(C) i-c, ii-d, iii-b, iv-a
(D) i-d, ii-c, iii-a, iv-b
উত্তর: (B) i-a, ii-b, iii-c, iv-d
5. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) প্লেটো | a) Laws |
| ii) হোমার | b) ইলিয়াড ও ওডিসি |
| iii) সেন্ট অগাস্টিন | c) আত্মহনন ক্ষমার অযোগ্য অপরাধ |
| iv) আলবেয়র কামু | d) অস্তিত্ববাদী সাহিত্যিক ও দার্শনিক |
(A) i-a, ii-b, iii-c, iv-d
(B) i-b, ii-a, iii-d, iv-c
(C) i-c, ii-d, iii-a, iv-b
(D) i-d, ii-c, iii-b, iv-a
উত্তর: (A) i-a, ii-b, iii-c, iv-d
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন পঞ্চম অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester Philosophy Chapter 5 True/False MCQ
1. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. সর্বপ্রথম নেদারল্যান্ডে কৃপাহত্যা বৈধ বলে স্বীকার করা হয়।
II. আত্মহত্যার অন্যতম কারণ হলো মানসিক কারণ।
III. কোমা অবস্থায় ব্যক্তি প্রাণীতে পরিণত হয়।
IV. ইউথ্যানেসিয়া সুখের পরিমাণ হ্রাস করে।
(A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
(B) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(C) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (B) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
2. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. মানুষের জীবনের বিনাশ ঘটানো অনৈতিক কাজ – এটিকে সমর্থন করেন জেরেমি বেন্থাম।
II. ডেভিড হিউম আত্মহত্যার বিপক্ষে যুক্তি দিয়েছেন।
III. যখন রোগী নিজে মারা যেতে চায় না অথচ পরিবারের সম্মতিতে মৃত্যু ঘটানো হয় তখন তাকে অনৈচ্ছিক কৃপাহত্যা বলে।
IV. সক্রিয় হত্যা Act of Omission নামে পরিচিত।
(A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
(B) (I) – F, (II) – T, (III) – F, (IV) – T
(C) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
3. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. দুরখেইম Suicide গ্রন্থে তিন প্রকার আত্মহত্যার কথা বলেছেন।
II. “তুমি অন্যের কাছে যে রূপ আচরণ প্রত্যাশা করবে, অন্যের প্রতিও তুমি স্বরূপ আচরণ করবে।” – এটি স্বর্ণনীতির যুক্তি।
III. চিকিৎসকের মূল ব্রত রোগীর জীবন রক্ষা করা।
IV. অনৈচ্ছিক কৃপাহত্যাকে অনেক সময় “হত্যা” বা “Killing” বলা হয় না।
(A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
(B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(C) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
4. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. পদার্থবাদী আত্মহত্যাকে তিন ভাগে ভাগ করা যায়।
II. আত্মসচেতন মানুষের কাছে মৃত্যু অপেক্ষা জীবন স্বাভাবিকভাবে কাম্য – এটি উপযোগবাদের মত।
III. ইউথ্যানেসিয়া শব্দটির প্রতিশব্দ হলো Mercy Killing।
IV. কান্টের মতে মানুষকে লক্ষ্য পূরণের জন্য উপায়রূপে বিবেচনা করা উচিত।
(A) (I) – T, (II) – T, (III) – T, (IV) – F
(B) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
(C) (I) – T, (II) – F, (III) – F, (IV) – F
(D) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
উত্তর: (A) (I) – T, (II) – T, (III) – T, (IV) – F
5. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. থমাস ব্রাউন সর্বপ্রথম “Suicide” শব্দটি ব্যবহার করেন।
II. ফ্রয়েডের মতে মানুষের প্রেষণা তিনটি।
III. প্লেটো ফেডো ও লজ গ্রন্থে আত্মহত্যা বিরোধী যুক্তি দিয়েছেন।
IV. কোমায় আচ্ছন্ন ব্যক্তির হয়ে ইউথ্যানেসিয়া করার সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিকে প্রতিবন্ধী বলা যায়।
(A) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
(B) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(C) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T
(D) (I) – F, (II) – T, (III) – F, (IV) – T
উত্তর: (C) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর দর্শন পঞ্চম অধ্যায় (আত্মহত্যা এবং স্বস্তিমৃত্যু বা ইচ্ছামৃত্যু) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন (HS Class 12 Semester 3 Philosophy) অন্যান্য অধ্যায়ের MCQ নোটস
| Chapter | Link |
|---|---|
| দ্রব্য | Read Now |
| কার্যকারণ সম্বন্ধ | Read Now |
| দেহ-মন সম্পর্কীয় সমস্যা | Read Now |
| বেদান্তদর্শন | Read Now |
| আত্মহত্যা এবং কৃপাহত্যা বা স্বস্তিমৃত্যু | Read Now |
| পরিবেশগত নীতিবিদ্যা | Read Now |
| সমাজ, সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান বা অনুষ্ঠান, রাষ্ট্র, আইন সম্পর্কিত প্রাথমিক ধারণা | Read Now |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



