উচ্চ মাধ্যমিক (Class 12) দর্শনের (Philosophy) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) প্রথম অধ্যায় ‘দ্রব্য’ (Substance)-এর মধ্যে দেকার্ত, স্পিনোজা ও লাইবনিজের মতো প্রখ্যাত বুদ্ধিবাদী দার্শনিকদের দ্রব্য সম্পর্কিত ধারণা এবং লক্, বার্কলে ও হিউমের মতো অভিজ্ঞতাবাদী দার্শনিকদের দ্রব্যতত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হলো।
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন প্রথম অধ্যায় দ্রব্য প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 1 MCQ
এই পোস্ট এর মধ্যে দ্রব্য অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার দর্শন পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
ক্লাস 12 সেমিস্টার 3 দর্শন প্রথম অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (Class 12 Semester 3 Philosophy Chapter 1 One Liner Question Answer)
১) সাধারণ মানুষ মনে করে দ্রব্য ও গুণের মিলিত ফল হল → বস্তু
২) “সামান্য ও বিশেষের সংযোগে প্রকৃত দ্রব্য” — বলেছেন → অ্যারিস্টটল
৩) “পরিবর্তনের অন্তরালে অপরিবর্তনীয় সত্তা” — বলেছেন → অ্যারিস্টটল
৪) “দ্রব্য সর্বদা বিশেষ্য পদ” — কার অভিমত? → অ্যারিস্টটলের
৫) “দ্রব্য হল স্ব-সত্ত্বাবান” — বলেছেন → দেকার্ত ও স্পিনোজা
৬) দেকার্তের মতে, “জড় ও মন পরস্পর…” → নিরপেক্ষ দ্রব্য
৭) “জড় দ্রব্য ও মন ঈশ্বর সৃষ্ট” — বলেছেন → দেকার্ত
৮) দেকার্তের মতে দ্রব্যের দুটি গুণ কী কী? → বিস্তৃতি ও চেতনা
৯) দেকার্তের মতে গৌণ গুণ আসলে কী? → দ্রব্যের বিকার
১০) “স্বয়ম্ভু ও স্ববেদ্য হল দ্রব্য” — বলেছেন → স্পিনোজা
১১) দ্রব্য ধারণায় একতত্ত্ববাদী দার্শনিক কে? → স্পিনোজা
১২) “ধারণা দুই প্রকার: সরল ও জটিল” — কার মত? → লকের
১৩) “বিমূর্ত জড় দ্রব্য নেই” — বলেছেন → বার্কলে
১৪) “ইন্দ্রিয়জ + ধারণা = প্রত্যক্ষণ” — কার মত? → হিউম
১৫) ঈশ্বর = নিরপেক্ষ দ্রব্য — এটি কার মত? → দেকার্ত
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দ্রব্য MCQ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Philosophy Chapter 1 MCQ
1. দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা হয়?
(A) জ্ঞানবিদ্যা
(B) নীতিবিদ্যা
(C) অধিবিদ্যা
(D) তর্কবিদ্যা
উত্তর: (C) অধিবিদ্যা
2. ‘Substance’ শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে?
(A) Substantia
(B) Substare
(C) Substratum
(D) Subject
উত্তর: (A) Substantia
3. লৌকিক মত বা সাধারণ মানুষের মতে, বস্তু কীসের মিলিত ফল?
(A) ধারণা ও বস্তু
(B) দ্রব্য ও গুণ
(C) প্রকৃতি ও ঈশ্বর
(D) মন ও জড়
উত্তর: (B) দ্রব্য ও গুণ
4. “দ্রব্য ও সামান্য ধারণা অভিন্ন” — একথা কে বলেছেন?
(A) অ্যারিস্টটল
(B) প্লেটো
(C) দেকার্ত
(D) লক
উত্তর: (B) প্লেটো
5. “বস্তু আকার ও উপাদানের মিলিত ফল” — এটি কার মত?
(A) অ্যারিস্টটল
(B) কান্ট
(C) হিউম
(D) স্পিনোজা
উত্তর: (A) অ্যারিস্টটল
6. দেকার্তের মতে দ্রব্যের সংখ্যা কয়টি?
(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) অসংখ্য
উত্তর: (C) তিনটি
7. দেকার্তের মতে প্রাথমিক বা নিরপেক্ষ দ্রব্য কোনটি?
(A) জড়
(B) মন
(C) বিস্তৃতি
(D) ঈশ্বর
উত্তর: (D) ঈশ্বর
8. স্পিনোজার দ্রব্য মতবাদ কী নামে পরিচিত?
(A) দ্বৈতবাদ
(B) বহুতত্ত্ববাদ
(C) অদ্বৈতবাদ
(D) সংশয়বাদ
উত্তর: (C) অদ্বৈতবাদ
9. “দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি” — এই সমীকরণটি কার?
(A) লাইবনিজ
(B) স্পিনোজা
(C) বার্কলে
(D) কান্ট
উত্তর: (B) স্পিনোজা
10. “স্পিনোজার দ্রব্য সিংহের গুহা” — একথা কে বলেছেন?
(A) দেকার্ত
(B) হিউম
(C) প্লেটো
(D) হেগেল
উত্তর: (D) হেগেল
11. মনাড বা চিৎপরমাণুর অস্তিত্ব কে স্বীকার করেছেন?
(A) দেকার্ত
(B) লাইবনিজ
(C) লক
(D) স্পিনোজা
উত্তর: (B) লাইবনিজ
12. “দ্রব্য = জ্ঞাত গুণের অজ্ঞাত আধার” — একথা কে বলেছেন?
(A) লক
(B) বার্কলে
(C) হিউম
(D) কান্ট
উত্তর: (A) লক
13. “দ্রব্য নেই, আছে শুধু মন ও ধারণা” — কার উক্তি?
(A) হিউম
(B) কান্ট
(C) বার্কলে
(D) প্লেটো
উত্তর: (C) বার্কলে
14. বার্কলের মতে আত্মা কয় প্রকার?
(A) এক প্রকার
(B) দুই প্রকার
(C) তিন প্রকার
(D) চার প্রকার
উত্তর: (B) দুই প্রকার
15. “দ্রব্য = গুণের সমষ্টি” — এটি কার মত?
(A) অ্যারিস্টটল
(B) হিউম
(C) লক
(D) লাইবনিজ
উত্তর: (B) হিউম
16. হিউমের দ্রব্য মতবাদের পরিণতি কী?
(A) অহংসর্বস্ববাদ
(B) সর্বেশ্বরবাদ
(C) সংশয়বাদ
(D) বস্তুবাদ
উত্তর: (C) সংশয়বাদ
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester Philosophy Chapter 1 Fill in the blanks Type MCQ
17. লকের মতে, জন্মের সময় মন হলো ________।
(A) অভিজ্ঞতার ভাণ্ডার
(B) অলিখিত সাদা কাগজ
(C) সহজাত ধারণাপূর্ণ
(D) চিন্তার উৎস
উত্তর: (B) অলিখিত সাদা কাগজ
18. দেকার্তের মতে জড় দ্রব্যের সাধারণ ধর্ম হলো ________।
(A) বিস্তৃতি
(B) চেতনা
(C) রূপান্তর
(D) স্বাদ
উত্তর: (A) বিস্তৃতি
19. বার্কলের দ্রব্যতত্ত্বের পরিণতি হলো ________।
(A) সর্বেশ্বরবাদ
(B) সংশয়বাদ
(C) অহংসর্বস্ববাদ
(D) দ্বৈতবাদ
উত্তর: (C) অহংসর্বস্ববাদ
20. ________ এর মতে, “সামান্য ও বিশেষের সংযোগে প্রকৃত দ্রব্য”।
(A) প্লেটো
(B) অ্যারিস্টটল
(C) হিউম
(D) লাইবনিজ
উত্তর: (B) অ্যারিস্টটল
21. স্পিনোজার মতে সমগ্র জগত হলো ________ প্রকৃতি।
(A) অব্যক্ত
(B) ব্যক্ত
(C) অসীম
(D) কাল্পনিক
উত্তর: (B) ব্যক্ত
22. “Metaphysics ও Categories” গ্রন্থের লেখক হলেন ________।
(A) অ্যারিস্টটল
(B) প্লেটো
(C) দেকার্ত
(D) কান্ট
উত্তর: (A) অ্যারিস্টটল
23. দেকার্তের মতে দ্রব্যের অপরিহার্য ধর্ম হলো ________।
(A) গৌণগুণ
(B) মুখ্যগুণ
(C) অবরোহ
(D) আকার
উত্তর: (B) মুখ্যগুণ
24. “দ্রব্য ধারণা অভিজ্ঞতাপূর্ব আকার” — একথা বলেছেন ________।
(A) দেকার্ত
(B) লক
(C) হিউম
(D) কান্ট
উত্তর: (D) কান্ট
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন প্রথম অধ্যায় (দ্রব্য) বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Philosophy Chapter 1 Assertion and Reason MCQ
25. বিবৃতি (A): দেকার্তের মতে ঈশ্বর হলেন একমাত্র প্রাথমিক দ্রব্য।
কারণ (R): দেকার্ত মনে করেন, যে দ্রব্য স্বনির্ভর এবং তার অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভরশীল নয়, সেটিই ঈশ্বর।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
26. বিবৃতি (A): হিউম দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন এবং বলেছেন “দ্রব্য বলে কিছু নেই”।
কারণ (R): হিউমের মতে দ্রব্য হলো কেবল গুণের সমষ্টি, স্থায়ী আত্মার কোনো মুদ্রণ আমাদের অভিজ্ঞতায় নেই।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
27. বিবৃতি (A): বার্কলে বিমূর্ত জড় দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন।
কারণ (R): বার্কলের মতে দ্রব্য ধারণা ছাড়া কিছু নয় এবং শুধু মন ও ধারণার অস্তিত্ব আছে।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য। (কারণ বার্কলে জড় দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন)।
28. বিবৃতি (A): স্পিনোজা জড়দ্রব্য ও আত্মাকে আলাদা দ্রব্য হিসেবে মানেননি।
কারণ (R): স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য এবং তিনি সর্বেশ্বরবাদী।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
29. বিবৃতি (A): লকের মতে, দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার।
কারণ (R): লক বিশ্বাস করেন যে আমরা গুণগুলিকে সরাসরি জানতে পারি, কিন্তু তাদের আধার হিসেবে দ্রব্য কী তা আমরা জানতে পারি না।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
30. বিবৃতি (A): লাইবনিজ একজন বহুতত্ত্ববাদী দার্শনিক।
কারণ (R): লাইবনিজ অসংখ্য মনাড বা চিৎপরমাণুর অস্তিত্ব স্বীকার করেছেন।
(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester Philosophy Chapter 1 Column Matching MCQ
31. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) অ্যারিস্টটল | a) মোনাডতত্ত্ব |
| ii) স্পিনোজা | b) অদ্বৈতবাদ |
| iii) লাইবনিজ | c) জ্ঞাত গুণের অজ্ঞাত আধার |
| iv) লক | d) Metaphysics গ্রন্থ |
(A) i-d, ii-b, iii-a, iv-c
(B) i-a, ii-b, iii-c, iv-d
(C) i-d, ii-c, iii-b, iv-a
(D) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (A) i-d, ii-b, iii-a, iv-c
32. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) মুখ্যগুণ | a) প্লেটোর মত |
| ii) চেতনা | b) মনের স্বরূপ ধর্ম (দেকার্ত) |
| iii) বিস্তৃতি | c) জড় দ্রব্যের সাধারণ ধর্ম (দেকার্ত) |
| iv) ধারণা বা জাতি | d) দ্রব্যের স্বরূপগত ধর্ম (দেকার্ত) |
(A) i-a, ii-c, iii-b, iv-d
(B) i-d, ii-b, iii-c, iv-a
(C) i-c, ii-d, iii-a, iv-b
(D) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (B) i-d, ii-b, iii-c, iv-a
33. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) প্লেটো | a) অভিজ্ঞতাপূর্ব আকার |
| ii) হিউম | b) সংশয়বাদ |
| iii) কান্ট | c) ধারণা হলো সদ্বস্তু |
| iv) দেকার্ত | d) সহজাত ধারণা |
(A) i-a, ii-c, iii-b, iv-d
(B) i-c, ii-b, iii-a, iv-d
(C) i-b, ii-d, iii-a, iv-c
(D) i-d, ii-a, iii-c, iv-b
উত্তর: (B) i-c, ii-b, iii-a, iv-d
34. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) স্পিনোজা | a) অহংসর্বস্ববাদ |
| ii) হিউম | b) সর্বেশ্বরবাদ |
| iii) বার্কলে | c) জন্মের সময় মন সাদা কাগজ |
| iv) লক | d) দ্রব্য বলে কিছু নেই |
(A) i-b, ii-d, iii-a, iv-c
(B) i-a, ii-b, iii-c, iv-d
(C) i-d, ii-a, iii-b, iv-c
(D) i-c, ii-d, iii-b, iv-a
উত্তর: (A) i-b, ii-d, iii-a, iv-c
35. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-I | স্তম্ভ-II |
|---|---|
| i) ‘দ্রু’ ধাতু | a) সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্য |
| ii) Substantia | b) দ্রব্য ক্রিয়া ও শক্তির উৎস |
| iii) লৌকিক মত | c) ল্যাটিন শব্দ |
| iv) দেকার্ত | d) পরিবর্তন |
(A) i-d, ii-c, iii-b, iv-a
(B) i-b, ii-d, iii-a, iv-c
(C) i-a, ii-b, iii-c, iv-d
(D) i-c, ii-a, iii-d, iv-b
উত্তর: (A) i-d, ii-c, iii-b, iv-a
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ তৃতীয় সেমিস্টার দর্শন প্রথম অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester Philosophy Chapter 1 True/False MCQ
36. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. অ্যারিস্টটলের মতে দ্রব্য সর্বদা বিশেষ্য পদ।
II. স্পিনোজা অন্তর্বর্তী ঈশ্বরবাদ সমর্থন করেছেন।
III. বার্কলে জড় দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন।
IV. হিউমের মতে জড় দ্রব্য হলো সংবেদন সমষ্টি।
(A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
(B) (I) – T, (II) – T, (III) – F, (IV) – T
(C) (I) – F, (II) – F, (III) – F, (IV) – T
(D) (I) – T, (II) – T, (III) – T, (IV) – F
উত্তর: (B) (I) – T, (II) – T, (III) – F, (IV) – T
37. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. লাইবনিজ ছিলেন একতত্ত্ববাদী দার্শনিক।
II. দেকার্তের মতে চেতনা হলো মনের মুখ্যগুণ।
III. লকের মতে ধারণা দুই প্রকার: সরল ও জটিল।
IV. কান্টের মতে দ্রব্য ধারণা অভিজ্ঞতাপূর্ব আকার।
(A) (I) – F, (II) – T, (III) – T, (IV) – T
(B) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(C) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
(D) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (A) (I) – F, (II) – T, (III) – T, (IV) – T
38. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. “দ্রব্য হলো যা আমি জানি না” — একথা বলেছেন বার্কলে।
II. সাধারণ মানুষের মতে, দ্রব্য + গুণ = বস্তু।
III. প্লেটোর মতে সামান্য বা ধারণাই হলো সদ্বস্তু বা দ্রব্য।
IV. স্পিনোজা একটি মাত্র দ্রব্য স্বীকার করেছেন।
(A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – T
(B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – T
(C) (I) – F, (II) – F, (III) – T, (IV) – F
(D) (I) – T, (II) – F, (III) – F, (IV) – T
উত্তর: (B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – T
39. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. ‘দ্রু’ ধাতুর অর্থ হলো স্থায়িত্ব।
II. দেকার্তের মতে যে দ্রব্যের রূপান্তর হয় না তা হলো ঈশ্বর।
III. হিউম স্থায়ী আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন।
IV. লাইবনিজ স্বাধীন আত্মসক্রিয়তাকে দ্রব্যের লক্ষণ বলেছেন।
(A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
(B) (I) – F, (II) – T, (III) – F, (IV) – T
(C) (I) – F, (II) – F, (III) – F, (IV) – T
(D) (I) – T, (II) – T, (III) – T, (IV) – T
উত্তর: (B) (I) – F, (II) – T, (III) – F, (IV) – T
40. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. দেকার্তের মতে দ্রব্য জানা যায় গুণের মাধ্যমে।
II. “বস্তু আকার ও উপাদানের মিলিত ফল” — এটি প্লেটোর মত।
III. বার্কলের মতে আত্মা দুই প্রকার।
IV. হিউম হলেন পাশ্চাত্য দর্শনের সংশয়বাদী।
(A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T
(B) (I) – F, (II) – T, (III) – F, (IV) – T
(C) (I) – T, (II) – T, (III) – T, (IV) – F
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – F
উত্তর: (A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার দর্শন MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় (দ্রব্য) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন (HS Class 12 Semester 3 Philosophy) অন্যান্য অধ্যায়ের MCQ নোটস
| Chapter | Link |
|---|---|
| দ্রব্য | Read Now |
| কার্যকারণ সম্বন্ধ | Read Now |
| দেহ-মন সম্পর্কীয় সমস্যা | Read Now |
| বেদান্তদর্শন | Read Now |
| আত্মহত্যা এবং কৃপাহত্যা বা স্বস্তিমৃত্যু | Read Now |
| পরিবেশগত নীতিবিদ্যা | Read Now |
| সমাজ, সাম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান বা অনুষ্ঠান, রাষ্ট্র, আইন সম্পর্কিত প্রাথমিক ধারণা | Read Now |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



