উচ্চ মাধ্যমিক (Class 12) ইতিহাসের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) পঞ্চম অধ্যায় ‘ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র’ (Machinery of Colonial Control / Governing Colonial India)-এর মধ্যে ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক আধিপত্য বজায় রাখার জন্য গড়ে ওঠা প্রশাসনিক কাঠামো (যেমন— সিভিল সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও বিচারব্যবস্থা) এবং বিভিন্ন শাসনতান্ত্রিক আইন (যেমন— ১৯০৯ সালের মর্লে-মিন্টো, ১৯১৯ সালের মন্টেগু-চেমসফোর্ড, রাওলাট আইন এবং ১৯৩৫ সালের ভারত শাসন আইন) নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হলো।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস পঞ্চম অধ্যায় ‘ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র’ প্রশ্ন উত্তর | HS Class 12 Sem 3 Semester History Chapter 5 MCQ
এই পোস্ট এর মধ্যে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার ইতিহাস MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস পঞ্চম অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (One Liner)
- মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বিশ্বস্ত অনুচর মুরশিদকুলি খাঁ বাংলা ও উড়িষ্যার সুবাদার নিযুক্ত হন 1717 খ্রিস্টাব্দে।
- 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজীরাও ইংরেজদের সাথে স্বাক্ষর করেন বেসিনের সন্ধি।
- 1717 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একচেটিয়া বাণিজ্যের দস্তক দিয়েছিলেন মুঘল সম্রাট ফারুকশিয়ার।
- দস্তক বলতে বোঝায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিনাশুল্কে বাণিজ্যের ছাড়পত্র।
- নবাব সিরাজ-উদদৌলার কলকাতা আক্রমণের সময় ‘অন্ধকূপ হত্যা’র কাহিনী প্রচার করেছিলেন হলওয়েল।
- পলাশির যুদ্ধে জয়ের মাধ্যমে ব্রিটিশ কোম্পানি বাংলায় পরিচিত হয় রাজার সৃষ্টিকর্তা বা কিং মেকার হিসেবে।
- 1765 খ্রিস্টাব্দের পর ভারতে ব্রিটিশদের তিনটি প্রশাসনিক কেন্দ্র ছিল বাংলা, বোম্বাই ও মাদ্রাজ।
- রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল 1773 খ্রিস্টাব্দে।
- 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী বাংলার প্রথম গভর্নর জেনারেল হন ওয়ারেন হেস্টিংস।
- ভারতে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল 1774 খ্রিস্টাব্দে কলকাতায়।
- 1765 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে।
- ‘পিটের ভারত শাসন আইন’ ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল 1784 খ্রিস্টাব্দে।
- বাংলায় নবাব ও কোম্পানির দ্বিমুখী শাসনব্যবস্থা ইতিহাসে পরিচিত দ্বৈত শাসন নামে।
- 1858-র ভারত শাসন আইনের দ্বারা অবসান ঘটেছিল কোম্পানি শাসনের।
- 1858-র আইনের পর ‘গভর্নর জেনারেল’ পদটি যে নামে পরিচিত হয় তা হলো ভাইসরয়।
- ভারতে প্রকৃত আমলাতন্ত্র বা সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিশ।
- সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণের জন্য 1800 খ্রিস্টাব্দে কলকাতায় স্থাপিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ।
- ভারতে প্রথম আই.সি.এস (ICS) অফিসার হওয়ার গৌরব অর্জন করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর।
- 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ বাংলায় প্রবর্তিত হয় চিরস্থায়ী বন্দোবস্ত।
- দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ভারতে প্রবর্তিত ভূমি ব্যবস্থা পরিচিত ছিল রায়তওয়ারি ব্যবস্থা নামে।
- উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে গ্রামভিত্তিক যে রাজস্ব ব্যবস্থা চালু হয় তা হলো মহলওয়ারি ব্যবস্থা।
- ভারতে ‘রেলপথের জনক’ বলা হয় বড়োলাট লর্ড ডালহৌসিকে।
- ‘Poverty and Un-British Rule in India’ গ্রন্থটির রচয়িতা হলেন দাদাসাহেব নওরোজী।
- 1857 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হলো সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ।
- ভারতে প্রথম আধুনিক ও সংগঠিত শিল্প হিসেবে আত্মপ্রকাশ করে বস্ত্রশিল্প।
দ্বাদশ তৃতীয় সেমিস্টার ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 12 Semester 3 History Chapter 5 MCQ
১. ভারতের ‘আধুনিক পুলিশ ব্যবস্থার জনক’ হিসেবে কে পরিচিত ছিলেন?
(a) ওয়ারেন হেস্টিংস
(b) লর্ড কর্নওয়ালিশ
(c) লর্ড ডালহৌসি
(d) লর্ড ক্যানিং।
উত্তর: (b) লর্ড কর্নওয়ালিশ
২. কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) 1771
(b) 1772
(c) 1773
(d) 1774।
উত্তর: (d) 1774
৩. রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়?
(a) 1770
(b) 1771
(c) 1772
(d) 1773।
উত্তর: (d) 1773
৪. সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
(a) স্যার এলিজা ইম্পে
(b) হাইড
(c) চেম্বার্স
(d) লেমেস্টার।
উত্তর: (a) স্যার এলিজা ইম্পে
৫. ‘পিটের ভারত শাসন আইন’ কত খ্রিস্টাব্দে পাস হয়েছিল?
(a) 1780
(b) 1782
(c) 1784
(d) 1786।
উত্তর: (c) 1784
৬. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে নিযুক্ত হয়েছিলেন?
(a) লর্ড ক্লাইভ
(b) ওয়ারেন হেস্টিংস
(c) লর্ড কর্নওয়ালিশ
(d) লর্ড বেন্টিঙ্ক।
উত্তর: (b) ওয়ারেন হেস্টিংস
৭. ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) 1781
(b) 1793
(c) 1800
(d) 1813।
উত্তর: (c) 1800
৮. 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয় কে হন?
(a) লর্ড ডালহৌসি
(b) লর্ড ক্যানিং
(c) লর্ড কার্জন
(d) লর্ড মাউন্টব্যাটেন।
উত্তর: (b) লর্ড ক্যানিং
৯. ভারতে আমলাতন্ত্র বা সিভিল সার্ভিসের প্রকৃত প্রবর্তক কে ছিলেন?
(a) লর্ড ক্লাইভ
(b) লর্ড কর্নওয়ালিশ
(c) লর্ড রিপন
(d) লর্ড কার্জন।
উত্তর: (b) লর্ড কর্নওয়ালিশ
১০. ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রবর্তনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
(a) কৃষকদের জমির উপর সম্পূর্ণ মালিকানা দেওয়া
(b) জমিদারদের মাধ্যমে নির্দিষ্ট রাজস্ব নিশ্চিত করা
(c) শিল্প উন্নয়ন বৃদ্ধি করা
(d) কোম্পানির প্রশাসনিক খরচ কমানো।
উত্তর: (b) জমিদারদের মাধ্যমে নির্দিষ্ট রাজস্ব নিশ্চিত করা
১১. ভারতের ‘রেলপথের জনক’ কাকে বলা হয়?
(a) লর্ড ক্যানিং
(b) লর্ড ডালহৌসি
(c) লর্ড রিপন
(d) লর্ড কার্জন।
উত্তর: (b) লর্ড ডালহৌসি
১২. ‘দস্তক’ বলতে কী বোঝায়?
(a) বাণিজ্যিক কর
(b) সামরিক পোশাক
(c) বিনাশুল্কে বাণিজ্যের ছাড়পত্র
(d) জমি মাপার ফিতে।
উত্তর: (c) বিনাশুল্কে বাণিজ্যের ছাড়পত্র
১৩. অন্ধকূপ হত্যার অতিরঞ্জিত কাহিনী কে প্রচার করেছিলেন?
(a) ক্লাইভ
(b) হলওয়েল
(c) হেস্টিংস
(d) ওয়াটসন।
উত্তর: (b) হলওয়েল
১৪. বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
(a) 1757
(b) 1760
(c) 1764
(d) 1765।
উত্তর: (c) 1764
১৫. ‘ভারতের ম্যাকিয়াভেলি’ কাকে বলা হয়?
(a) মহাদজী সিন্ধিয়া
(b) নানা ফড়নবীশ
(c) দ্বিতীয় বাজীরাও
(d) হায়দার আলি।
উত্তর: (b) নানা ফড়নবীশ
১৬. বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন?
(a) ওয়ারেন হেস্টিংস
(b) লর্ড ক্লাইভ
(c) লর্ড কর্নওয়ালিশ
(d) লর্ড বেন্টিঙ্ক।
উত্তর: (b) লর্ড ক্লাইভ
১৭. অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে গ্রহণ করেছিলেন?
(a) অযোধ্যার নবাব
(b) মহীশূরের সুলতান
(c) হায়দ্রাবাদের নিজাম
(d) মারাঠা পেশোয়া।
উত্তর: (c) হায়দ্রাবাদের নিজাম
১৮. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন?
(a) লর্ড ওয়েলেসলি
(b) লর্ড ডালহৌসি
(c) লর্ড বেন্টিঙ্ক
(d) লর্ড রিপন।
উত্তর: (b) লর্ড ডালহৌসি
১৯. প্রথম ভারতীয় আই.সি.এস (ICS) অফিসার কে ছিলেন?
(a) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(c) সুভাষচন্দ্র বসু
(d) আনন্দমোহন বসু।
উত্তর: (a) সত্যেন্দ্রনাথ ঠাকুর
২০. আমলাতন্ত্রকে ‘ইস্পাত কাঠামো’ কে বলেছিলেন?
(a) লর্ড কর্নওয়ালিশ
(b) লর্ড কার্জন
(c) ডেভিড লয়েড জর্জ
(d) উইনস্টন চার্চিল।
উত্তর: (c) ডেভিড লয়েড জর্জ
২১. ‘বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
(a) জগদীশচন্দ্র বসু
(b) প্রফুল্লচন্দ্র রায়
(c) মেঘনাদ সাহা
(d) নীলরতন সরকার।
উত্তর: (b) প্রফুল্লচন্দ্র রায়
২২. নীল দর্পণ নাটকের রচয়িতা কে?
(a) দীনবন্ধু মিত্র
(b) মধুসূদন দত্ত
(c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(d) রামমোহন রায়।
উত্তর: (a) দীনবন্ধু মিত্র
২৩. ভারতের সম্পদ নির্গমন (Drain of Wealth) তত্ত্বটি কে জনপ্রিয় করেন?
(a) রমেশচন্দ্র দত্ত
(b) দাদাভাই নওরোজী
(c) মহাদেব গোবিন্দ রানাডে
(d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
উত্তর: (b) দাদাভাই নওরোজী
২৪. দশসালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তে কে রূপান্তর করেছিলেন?
(a) ওয়ারেন হেস্টিংস
(b) জন শোর
(c) লর্ড কর্নওয়ালিশ
(d) লর্ড ওয়েলেসলি।
উত্তর: (c) লর্ড কর্নওয়ালিশ
২৫. ‘মহল’ শব্দের অর্থ কী?
(a) রাজপ্রাসাদ
(b) একটি গ্রাম বা গ্রামসমষ্টি
(c) শস্যের গোলা
(d) কৃষকের ঘর।
উত্তর: (b) একটি গ্রাম বা গ্রামসমষ্টি
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ইতিহাস পঞ্চম অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester History Chapter 5 Fill in the blanks MCQ
১. 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ______ কোম্পানির অনুকূলে এক ‘ফরমান’ জারি করেন।
(a) দ্বিতীয় শাহ আলম
(b) ফারুকশিয়ার
(c) ঔরঙ্গজেব
(d) বাহাদুর শাহ।
উত্তর: (b) ফারুকশিয়ার
২. অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন জনৈক ইংরেজ কর্মচারী ______।
(a) রবাট ক্লাইভ
(b) হলওয়েল
(c) ওয়ারেন হেস্টিংস
(d) জন সুরম্যান।
উত্তর: (b) হলওয়েল
৩. বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান গভর্নর ______।
(a) লর্ড ক্লাইভ
(b) ওয়ারেন হেস্টিংস
(c) লর্ড কর্নওয়ালিশ
(d) লর্ড ক্যানিং।
উত্তর: (b) ওয়ারেন হেস্টিংস
৪. ______ নীতি প্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম।
(a) স্বত্ববিলোপ
(b) চিরস্থায়ী
(c) অধীনতামূলক মিত্রতা
(d) দ্বৈত শাসন।
উত্তর: (c) অধীনতামূলক মিত্রতা
৫. 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হলে প্রথম প্রধান বিচারপতি হন ______।
(a) লর্ড মেকলে
(b) স্যার এলিজা ইম্পে
(c) হাইড
(d) চেম্বার্স।
উত্তর: (b) স্যার এলিজা ইম্পে
৬. লর্ড কর্নওয়ালিশ প্রবর্তিত নতুন কর্মপদ্ধতি ও নীতিসমূহ ______ নামে পরিচিত।
(a) পিটের ভারত শাসন আইন
(b) কর্নওয়ালিশ কোড
(c) রেগুলেটিং অ্যাক্ট
(d) মেকলে মিনিট।
উত্তর: (b) কর্নওয়ালিশ কোড
৭. 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম ______ পথ স্থাপিত হয়।
(a) সমুদ্র
(b) রেল
(c) আকাশ
(d) টেলিগ্রাফ।
উত্তর: (b) রেল
৮. ভারতে রেলপথ স্থাপনের ক্ষেত্রে ডালহৌসি ______ প্রথা প্রবর্তন করেন।
(a) গ্যারান্টি
(b) স্বত্ববিলোপ
(c) অধীনতামূলক
(d) চিরস্থায়ী।
উত্তর: (a) গ্যারান্টি
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার ইতিহাস MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ইতিহাস পঞ্চম অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester History Chapter 5 True/False MCQ
৯. নিচের বিবৃতিগুলি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও:
i. পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে।
ii. বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে।
iii. দেওয়ানি লাভ হয়েছিল 1765 খ্রিস্টাব্দে।
iv. দ্বৈত শাসনের অবসান ঘটে 1770 খ্রিস্টাব্দো
(a) i, ii ও iii সঠিক
(b) ii, iii ও iv সঠিক
(c) সবগুলিই সঠিক
(d) i ও iii সঠিক
উত্তর: (a) i, ii ও iii সঠিক
১০. নিচের কোনটি সঠিক নয়?
(a) রেগুলেটিং অ্যাক্ট- 1773
(b) পিটের ভারত শাসন আইন- 1784
(c) চিরস্থায়ী বন্দোবস্ত- 1793
(d) ফোর্ট উইলিয়াম কলেজ- 1813
উত্তর: (d) ফোর্ট উইলিয়াম কলেজ- 1813
১১. নিচের কোন বিবৃতিটি ‘অন্ধকূপ হত্যা’ সম্পর্কে সত্য?
(a) এটি 1757 সালের ঘটনার বিবরণ
(b) এর প্রচারক ছিলেন হলওয়েল
(c) এতে সিরাজের নির্দেশে 500 জন ইংরেজ মারা যায়
(d) এটি ফরাসিদের দ্বারা সংঘটিত হয়েছিল
উত্তর: (b) এর প্রচারক ছিলেন হলওয়েল
১২. নিচের কোন তথ্যটি লর্ড কর্নওয়ালিশ সম্পর্কে সঠিক?
i. তিনি পুলিশি ব্যবস্থার সংস্কার করেন।
ii. তিনি সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কমান।
iii. তিনি কর্নওয়ালিশ কোড প্রবর্তন করেন।
(a) i সঠিক
(b) i ও ii সঠিক
(c) i ও iii সঠিক
(d) সবগুলি সঠিক
উত্তর: (c) i ও iii সঠিক
১৩. নিচের বিবৃতিগুলি বিচার করো:
i. জেমস রেনেল ছিলেন বাংলার সার্ভেয়ার জেনারেল।
ii. উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
(a) কেবল i সঠিক
(b) কেবল ii সঠিক
(c) i ও ii উভয়ই সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (c) i ও ii উভয়ই সঠিক
১৪. চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে কোনটি সঠিক?
i. এটি 1793 সালে প্রবর্তিত হয়।
ii. এর প্রধান শর্ত ছিল সূর্যাস্ত আইন।
iii. এটি দক্ষিণ ভারতে প্রচলিত ছিল।
(a) i সঠিক
(b) i ও ii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) সবগুলি সঠিক
উত্তর: (b) i ও ii সঠিক
১৫. সঠিক বিবৃতিটি চিহ্নিত করো:
(a) 1717 সালে ফরমান দিয়েছিলেন দ্বিতীয় শাহ আলম।
(b) বক্সারের যুদ্ধে ইংরেজরা পরাজিত হয়েছিল।
(c) লর্ড কর্নওয়ালিশ থানা ব্যবস্থায় দারোগা পদ তৈরি করেন।
(d) রায়তওয়ারি বন্দোবস্ত উত্তর ভারতে প্রচলিত ছিল।
উত্তর: (c) লর্ড কর্নওয়ালিশ থানা ব্যবস্থায় দারোগা পদ তৈরি করেন।
১৬. সুপ্রিম কোর্ট সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
i. এটি 1774 সালে প্রতিষ্ঠিত হয়।
ii. এতে ১ জন প্রধান ও 3 জন সাধারণ বিচারপতি ছিলেন।
(a) i সঠিক
(b) ii সঠিক
(c) i ও ii উভয়ই সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (c) i ও ii উভয়ই সঠিক
ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস পঞ্চম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester History Chapter 5 Match the Column MCQ
১৭. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| (i) চিরস্থায়ী বন্দোবস্ত | (c) লর্ড কর্নওয়ালিশ |
| (ii) রায়তওয়ারি বন্দোবস্ত | (a) টমাস মনরো |
| (iii) মহলওয়ারি বন্দোবস্ত | (d) হল্ট ম্যাকেঞ্জি |
| (iv) সম্পদের নির্গমন | (b) দাদাভাই নওরোজী |
(a) i-c, ii-a, iii-d, iv-b
(b) i-a, ii-c, iii-b, iv-d
(c) i-d, ii-b, iii-a, iv-c
(d) i-c, ii-d, iii-a, iv-b
উত্তর: (a) i-c, ii-a, iii-d, iv-b
১৮. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| (i) রেগুলেটিং অ্যাক্ট | (c) 1773 |
| (ii) পিটের ভারত শাসন আইন | (d) 1784 |
| (iii) কর্নওয়ালিশ কোড | (b) 1793 |
| (iv) ভিক্টোরিয়ার ঘোষণাপত্র | (a) 1858 |
(a) i-c, ii-d, iii-b, iv-a
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-b, ii-a, iii-d, iv-c
(d) i-d, ii-c, iii-a, iv-b
উত্তর: (a) i-c, ii-d, iii-b, iv-a
১৯. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| (i) প্রথম পাটকল | (c) রিষড়া |
| (ii) প্রথম সুতিবস্ত্র কল | (a) বোম্বাই |
| (iii) টিসকো (TISCO) | (b) জামশেদপুর |
| (iv) বেঙ্গল কেমিক্যালস | (d) কলকাতা |
(a) i-c, ii-a, iii-b, iv-d
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-a, iv-b
(d) i-b, ii-d, iii-a, iv-c
উত্তর: (a) i-c, ii-a, iii-b, iv-d
২০. নিচের স্তম্ভ দুটি মেলাও:
| Column A | Column B |
|---|---|
| (i) ওয়ারেন হেস্টিংস | (d) দ্বৈত শাসনের অবসান |
| (ii) লর্ড কর্নওয়ালিশ | (c) পুলিশ ব্যবস্থার জনক |
| (iii) লর্ড ডালহৌসি | (a) রেলপথের জনক |
| (iv) লর্ড ক্যানিং | (b) প্রথম ভাইসরয় |
(a) i-d, ii-c, iii-a, iv-b
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-c, ii-d, iii-b, iv-a
(d) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (a) i-d, ii-c, iii-a, iv-b
দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester History Chapter 5 Assertion and Reason Type MCQ
২১. বিবৃতি (A): লর্ড কর্নওয়ালিশকে ভারতে সিভিল সার্ভিসের প্রকৃত প্রবর্তক বলা হয়।
যুক্তি (R): তিনি কোম্পানির কর্মচারীদের দুর্নীতি বন্ধ করতে তাদের বেতন বৃদ্ধি করেন এবং ব্যক্তিগত বাণিজ্য নিষিদ্ধ করেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২২. বিবৃতি (A): 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয়েছিল।
যুক্তি (R): ব্রিটিশ পার্লামেন্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৩. বিবৃতি (A): লর্ড ডালহৌসিকে ‘ভারতের রেলপথের জনক’ বলা হয়।
যুক্তি (R): তাঁর আমলে 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৪. বিবৃতি (A): 1813 খ্রিস্টাব্দের চাটার অ্যাক্ট ভারতীয় শিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ।
যুক্তি (R): এই আইনে ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দের কথা বলা হয়।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৫. বিবৃতি (A): চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকদের অবস্থার উন্নতি হয়েছিল।
যুক্তি (R): জমিদাররা জমির স্থায়ী মালিকানা পেয়েছিল।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (d) A ভুল কিন্তু R সঠিক
২৬. বিবৃতি (A): দাদাসাহেব নওরোজী ‘সম্পদ নির্গমন’ তত্ত্ব প্রচার করেন।
যুক্তি (R): তিনি মনে করতেন ব্রিটিশরা পরিকল্পনা করে ভারতের সম্পদ ইংল্যান্ডে পাচার করছে।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৭. বিবৃতি (A): নীল দর্পণ নাটকটি নীল চাষিদের ওপর অত্যাচারের দলিল।
যুক্তি (R): এটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (c) A সঠিক কিন্তু R ভুল
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার ইতিহাস MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় (ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস (HS Class 12 Semester 3 History) অন্যান্য অধ্যায়ের MCQ নোটস
| অধ্যায় | লিংক |
|---|---|
| পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি | Read Now |
| ভক্তি ও সুফি আন্দোলন | Read Now |
| বিজয়নগর, বাহমনী ও বাংলা | Read Now |
| ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ | Read Now |
| ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র | Read Now |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



