উচ্চ মাধ্যমিক (Class 12) ইতিহাসের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) প্রথম অধ্যায় ‘পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি’ (Society and Politics of India in the light of Travelers’ Accounts)-এর মধ্যে অল-বিরুনী, ইবন বতুতা এবং ফ্রাঁসোয়া বার্নিয়ারের মতো বিখ্যাত বিদেশি পর্যটকদের চোখে তৎকালীন ভারতের সমাজব্যবস্থা, রীতিনীতি, অর্থনীতি এবং রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হলো।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রথম অধ্যায় ‘পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি’ প্রশ্ন উত্তর | HS Class 12 Sem 3 Semester History Chapter 1 MCQ
এই পোস্ট এর মধ্যে পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার ইতিহাস MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রথম অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (One Liner)
১. পাল থেকে মুঘল আমল পর্যন্ত সম্রাটকে সাহায্য করত মন্ত্রী পরিষদ।
২. সুলতানি আমলে ভূমিরাজস্ব ও সেনা সংগ্রহের উপায় ছিল ইকতা ব্যবস্থা।
৩. মুঘল আমলে সামরিক ও প্রশাসনিক পদের ভিত্তি ছিল মনসবদারি ব্যবস্থা।
৪. পাল থেকে মুঘল আমল পর্যন্ত বিচারব্যবস্থায় প্রধান বিচারক ছিলেন রাজা বা সম্রাট।
৫. দশম শতকের ভারতের কথা জানা যায় যার রচনা থেকে তিনি হলেন আল-মাসুদি।
৬. আল-বিরুনির বিখ্যাত গ্রন্থের নাম তহকক্-ই-হিন্দ বা কিতাব-উল-হিন্দ।
৭. আল-বিরুনি যে ভাষায় কিতাব-উল-হিন্দ লিখেছিলেন তা হলো আরবি ভাষা।
৮. ইবন বতুতা ভারতের যে অঞ্চলের অধিবাসী ছিলেন তা হলো উত্তর মরক্কোর।
৯. কিতাব-ই-রেহলা গ্রন্থটি রচনা করেছিলেন ইবন বতুতা।
১০. ইবন বতুতা যার আমলে ভারতে আসেন তিনি হলেন মহম্মদ বিন তুঘলক।
১১. ভারতে সুলতানি শাসনের সূচনা হয় 1206 খ্রিস্টাব্দে।
১২. জলচক্র বা পারসিয়ান হুইলের ধারণা ভারতে আসে সুলতানি আমলে।
১৩. সুলতানি আমলে ভারত থেকে যে বিলাসদ্রব্য আমদানি করা হতো তা হলো চন্দন কাঠ।
১৪. মার্কো পোলো ছিলেন একজন বিখ্যাত ভেনিসীয় পর্যটক।
১৫. মার্কো পোলোর ভ্রমণবৃত্তান্তের নাম “The Travels”।
১৬. আব্দুর রজ্জাক বিজয়নগরে এসেছিলেন 15 শতকে।
১৭. আইন-ই-আকবরি গ্রন্থটি রচনা করেন আবুল ফজল।
১৮. হুমায়ুননামা গ্রন্থটি লিখেছিলেন গুলবদন বেগম।
১৯. মুঘল অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি।
২০. ফরাসি পর্যটক তাভার্নিয়ে পেশায় ছিলেন একজন জহুরি।
২১. তাভার্নিয়ের ভ্রমণবৃত্তান্তের নাম “Les Six Voyages”।
২২. সংস্কৃত সাহিত্যের গৌরবময় অধ্যায় বলা হয় সেন যুগ-কে।
২৩. অদ্ভুতসাগর গ্রন্থটি সমাপ্ত করেছিলেন বল্লাল সেন।
২৪. সুলতানি যুগের শ্রেষ্ঠ ফারসি সাহিত্যিক ছিলেন আমির খসরু।
২৫. আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি।
দ্বাদশ তৃতীয় সেমিস্টার পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 12 Semester 3 History Chapter 1 MCQ
১. পর্যটক ইবন বতুতা তাঁর ভ্রমণ অভিজ্ঞতা কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন?
(a) কিতাব-উল-হিন্দ
(b) আকবরনামা
(c) কিতাব-উল-রিহালা
(d) তুজুক-ই-জাহাঙ্গিরি
উত্তর: (c) কিতাব-উল-রিহালা
২. আলবিরুনি কোথা থেকে ভারতে এসেছিলেন?
(a) ইরান
(b) উজবেকিস্তান
(c) তুরস্ক
(d) আফগানিস্তান
উত্তর: (b) উজবেকিস্তান
৩. আব্দুর রাজ্জাক ভারতে কার রাজসভায় এসেছিলেন?
(a) আকবর
(b) আলাউদ্দিন খিলজি
(c) বিজয়নগরের রাজসভা
(d) শেরশাহ
উত্তর: (c) বিজয়নগরের রাজসভা
৪. ফ্রাঁসোয়া বার্নিয়ার পেশায় কী ছিলেন?
(a) বণিক
(b) সৈনিক
(c) চিকিৎসক
(d) দূত
উত্তর: (c) চিকিৎসক
৫. কাকে “The Traveller of Islam” বলা হয়?
(a) আলবিরুনি
(b) ইবন বতুতা
(c) মার্কোপোলো
(d) বার্নিয়ার
উত্তর: (b) ইবন বতুতা
৬. বার্নিয়ে ভারতে প্রথম কোন বন্দরে আসেন?
(a) গোয়া
(b) সুরাট
(c) কালিকট
(d) মাদ্রাস
উত্তর: (b) সুরাট
৭. ‘Travels in the Mughal Empire’ গ্রন্থটি কে রচনা করেন?
(a) ইবন বতুতা
(b) তেভারনিয়ার
(c) বার্নিয়ার
(d) কন্টি
উত্তর: (c) বার্নিয়ার
৮. বার্নিয়ে কোন মুঘল সম্রাটের অধীনে কাজ করেন?
(a) আকবর
(b) শাহজাহান
(c) হুমায়ুন
(d) ঔরঙ্গজেব
উত্তর: (d) ঔরঙ্গজেব
৯. আল-বিরুনি কোন্ ভাষায় কিতাব-উল-হিন্দ রচনা করেছিলেন?
(a) হিব্রু
(b) আরবি
(c) পারসিক
(d) হিন্দী
উত্তর: (b) আরবি
১০. ইবন বতুতা কোন সালে ভারতে আগমন করেন?
(a) 1333
(b) 1338
(c) 1345
(d) 1350
উত্তর: (a) 1333
১১. ইবন বতুতা দিল্লিতে কোন শাসকের অধীনে কাজ করেন?
(a) ইলতুৎমিস
(b) আলাউদ্দিন খিলজি
(c) মুহাম্মদ বিন তুঘলক
(d) ফিরোজ তুঘলক
উত্তর: (c) মুহাম্মদ বিন তুঘলক
১২. আব্দুর রাজ্জাক কোন পারস্য শাসকের দূত ছিলেন?
(a) শাহ আব্বাস
(b) শাহরুখ
(c) তৈমুর
(d) নাদির শাহ
উত্তর: (b) শাহরুখ
১৩. মার্কোপোলো তাঁর ভ্রমণবৃত্তান্তে দক্ষিণ ভারতের কোন রাজ্যের সমৃদ্ধির উল্লেখ করেন?
(a) চোল
(b) পাণ্ড্য
(c) চালুক্য
(d) পল্লব
উত্তর: (b) পাণ্ড্য
১৪. বার্নিয়ের মতে মুঘল ভারতে জমির মালিকানা কার ছিল?
(a) কৃষক
(b) জমিদার
(c) রাষ্ট্র
(d) ব্যবসায়ী
উত্তর: (c) রাষ্ট্র
১৫. তেভারনিয়ার ভারতের কোন বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন?
(a) মশলা
(b) বস্ত্র
(c) হীরা
(d) লোহা
উত্তর: (c) হীরা
১৬. আলবিরুনি ভারতীয় জ্ঞানচর্চাকে কীভাবে মূল্যায়ন করেন?
(a) দুর্বল
(b) উন্নত
(c) অর্থনৈতিক সমৃদ্ধি
(d) অপ্রাসঙ্গিক
উত্তর: (b) উন্নত
১৭. মার্কোপোলোর বিবরণ থেকে ভারতের কোন বাণিজ্যের উন্নতি বোঝা যায়?
(a) স্থলবাণিজ্য
(b) সমুদ্রবাণিজ্য
(c) অভ্যন্তরীণ বাণিজ্য
(d) কৃষি সংকট
উত্তর: (b) সমুদ্রবাণিজ্য
১৮. ইবন বতুতার বিবরণে দিল্লির কোন গুরুত্ব প্রতিফলিত হয়?
(a) ধর্মীয়
(b) রাজনৈতিক
(c) অর্থনৈতিক বৈষম্য
(d) ভাষাগত সমস্যা
উত্তর: (b) রাজনৈতিক
১৯. বার্নিয়ের মতে ভারতের অর্থনীতি কোন ধরনের ছিল?
(a) শিল্পনির্ভর
(b) বাণিজ্যনির্ভর
(c) কৃষিনির্ভর
(d) মিশ্র
উত্তর: (c) কৃষিনির্ভর
২০. আব্দুর রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যকে কোন দিক থেকে শ্রেষ্ঠ বলে মনে করেন?
(a) ছোট
(b) অগোছালো
(c) সুসংগঠিত ও সমৃদ্ধ
(d) দুর্বল
উত্তর: (c) সুসংগঠিত ও সমৃদ্ধ
২১. আলবিরুনি ভারতীয় পঞ্জিকা সম্পর্কে কোন বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন?
(a) অসংগঠিত
(b) বৈজ্ঞানিক ভিত্তিহীন
(c) জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভরশীল
(d) ধর্মীয় কল্পনার উপর ভিত্তি
উত্তর: (c) জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভরশীল
২২. ইবন বতুতা দিল্লি সুলতানের দরবারে কোন পদে নিযুক্ত ছিলেন?
(a) সেনাপতি
(b) অর্থমন্ত্রী
(c) দূত
(d) বিচারক (কাজি)
উত্তর: (d) বিচারক (কাজি)
২৩. বার্নিয়ের মতে মুঘল ভারতে নগরজীবনের একটি সমস্যা কী ছিল?
(a) অতিরিক্ত শিল্পায়ন
(b) জনসংখ্যার চাপ
(c) অস্থায়িত্ব
(d) উন্নত পরিবহন
উত্তর: (c) অস্থায়িত্ব
২৪. ইবন বতুতার মতে ভারতীয় শহরগুলির প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
(a) ছোট ও অনুন্নত
(b) সুসংগঠিত ও সমৃদ্ধ
(c) অরাজক
(d) জনশূন্য
উত্তর: (b) সুসংগঠিত ও সমৃদ্ধ
২৫. আলবিরুনি ভারতীয় গণিত অধ্যয়নের জন্য কোন ভাষা আয়ত্ত করেন?
(a) ফারসি
(b) আরবি
(c) সংস্কৃত
(d) তুর্কি
উত্তর: (c) সংস্কৃত
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester History Chapter 1 Fill in the blanks MCQ
১. আলবিরুনি ভারতীয় গণিত অধ্যয়নের জন্য ________ ভাষা আয়ত্ত করেন।
(a) ফারসি
(b) আরবি
(c) সংস্কৃত
(d) তুর্কি
উত্তর: (c) সংস্কৃত
২. আলবিরুনি ভারতীয় সমাজে বিদেশিদের সঙ্গে দূরত্বের কারণ ________ -কে দায়ী করেন।
(a) বর্ণব্যবস্থা
(b) ধর্মীয় ভেদ
(c) অর্থনীতি
(d) ভাষা
উত্তর: (a) বর্ণব্যবস্থা
৩. ইবন বতুতা তাঁর ভ্রমণবৃত্তান্তে মালদ্বীপের ________ প্রথার উল্লেখ করেন।
(a) সামরিক
(b) মাতৃতান্ত্রিক
(c) পিতৃতান্ত্রিক
(d) সামন্ততান্ত্রিক
উত্তর: (b) মাতৃতান্ত্রিক
৪. ইবন বতুতা মালাবার উপকূলে ________ বাণিজ্যের প্রসার লক্ষ্য করেন।
(a) স্থল
(b) সমুদ্র
(c) অভ্যন্তরীণ
(d) কৃষি
উত্তর: (b) সমুদ্র
৫. ইবন বতুতা দিল্লির প্রশাসনে ________ ব্যবস্থার উল্লেখ করেন।
(a) কেন্দ্রীভূত
(b) বিকেন্দ্রীভূত
(c) গণতান্ত্রিক
(d) সামন্ততান্ত্রিক
উত্তর: (a) কেন্দ্রীভূত
৬. মার্কোপোলো ভারতীয় উপকূলীয় বাণিজ্যকে ________ পথের সঙ্গে যুক্ত বলে বর্ণনা করেন।
(a) স্থলপথ
(b) নদীপথ
(c) সমুদ্রপথ
(d) পাহাড়ি পথ
উত্তর: (c) সমুদ্রপথ
৭. আব্দুর রাজ্জাক বিজয়নগরের বাজারে ________ মুদ্রার প্রচলনের কথা বলেন।
(a) রৌপ্য
(b) তাম্র
(c) স্বর্ণ
(d) লৌহ
উত্তর: (c) স্বর্ণ
৮. নিকোলা কন্টি ভারতীয় সমাজে ________ ব্যবস্থার অস্তিত্ব লক্ষ্য করেন।
(a) সামন্ততন্ত্র
(b) পুঁজিবাদ
(c) গণতন্ত্র
(d) বর্ণ
উত্তর: (d) বর্ণ
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার ইতিহাস MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রথম অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester History Chapter 1 True/False MCQ
৯. বিবৃতি (A): ডমিঙ্গো পায়েজ বিজয়নগরের সামরিক শক্তির প্রশংসা করেন।
বিবৃতি (B): তিনি বিজয়নগরকে দুর্বল সাম্রাজ্য বলে উল্লেখ করেন।
বিবৃতি (C): তিনি রাজাকে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী বলে বর্ণনা করেন।
বিবৃতি (D): তিনি বিজয়নগরের সামাজিক জীবনেরও বিবরণ দেন।
(a) সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা
(b) সত্য, সত্য, মিথ্যা, সত্য
(c) মিথ্যা, সত্য, মিথ্যা, সত্য
(d) সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য
উত্তর: (b) সত্য, সত্য, মিথ্যা, সত্য
১০. বিবৃতি (A): নিকোলা কন্টি ভারতের শহরগুলিকে অত্যন্ত জনবহুল বলে উল্লেখ করেন।
বিবৃতি (B): তিনি ভারতীয় সমাজে বর্ণব্যবস্থার অস্তিত্ব লক্ষ্য করেন।
বিবৃতি (C): তিনি ভারতের নগরজীবনকে অনুন্নত বলে বর্ণনা করেন।
বিবৃতি (D): তিনি ভারতীয় বাণিজ্যের উন্নতির কথাও উল্লেখ করেন।
(a) সত্য, সত্য, মিথ্যা, সত্য
(b) সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা
(c) মিথ্যা, সত্য, মিথ্যা, সত্য
(d) সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য
উত্তর: (a) সত্য, সত্য, মিথ্যা, সত্য
১১. বিবৃতি (A): ফা-হিয়েন গুপ্ত যুগে ভারতে আগমন করেন।
বিবৃতি (B): তিনি ভারতীয় সমাজে বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষ্য করেন।
বিবৃতি (C): তিনি ভারতীয় সমাজকে অরাজক বলে বর্ণনা করেন।
বিবৃতি (D): তিনি ধর্মীয় সহিষ্ণুতার উল্লেখ করেন।
(a) মিথ্যা, সত্য, মিথ্যা, সত্য
(b) সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা
(c) সত্য, সত্য, মিথ্যা, সত্য
(d) সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য
উত্তর: (c) সত্য, সত্য, মিথ্যা, সত্য
১২. বিবৃতি (A): হিউয়েন সাঙ হর্ষবর্ধনের শাসনামলে ভারতে আসেন।
বিবৃতি (B): তিনি নালন্দা মহাবিহারের বিশদ বিবরণ দেন।
বিবৃতি (C): তিনি ভারতীয় শিক্ষাব্যবস্থাকে দুর্বল বলে উল্লেখ করেন।
বিবৃতি (D): তিনি বৌদ্ধ ধর্মের প্রসারের কথা উল্লেখ করেন।
(a) সত্য, সত্য, মিথ্যা, সত্য
(b) সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা
(c) মিথ্যা, সত্য, মিথ্যা, সত্য
(d) সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য
উত্তর: (a) সত্য, সত্য, মিথ্যা, সত্য
১৩. বিবৃতি (A): মেগাস্থিনিস ‘ইন্ডিকা’ গ্রন্থে মৌর্য প্রশাসনের বিবরণ দেন।
বিবৃতি (B): তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে উপস্থিত ছিলেন।
বিবৃতি (C): তিনি ভারতীয় সমাজকে সম্পূর্ণ সমানাধিকারভিত্তিক বলে উল্লেখ করেন।
বিবৃতি (D): তিনি নগর প্রশাসনের কাঠামোর উল্লেখ করেন।
(a) সত্য, সত্য, মিথ্যা, সত্য
(b) সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা
(c) মিথ্যা, সত্য, মিথ্যা, সত্য
(d) সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য
উত্তর: (a) সত্য, সত্য, মিথ্যা, সত্য
১৪. বিবৃতি (A): আল-মাসুদি ভারতীয় সমুদ্রবাণিজ্যের উল্লেখ করেছেন।
বিবৃতি (B): তিনি ভারতের অর্থনৈতিক শক্তির কথা বলেন।
বিবৃতি (C): তিনি ভারতকে সম্পূর্ণ বিচ্ছিন্ন দেশ বলে উল্লেখ করেন।
বিবৃতি (D): তিনি ভারতীয় সমাজের বৈচিত্র্যের কথা উল্লেখ করেন।
(a) মিথ্যা, সত্য, সত্য, মিথ্যা
(b) সত্য, সত্য, মিথ্যা, মিথ্যা
(c) সত্য, মিথ্যা, সত্য, সত্য
(d) সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য
উত্তর: (c) সত্য, মিথ্যা, সত্য, সত্য
১৫. বিবৃতি (A): সুলেমান ভারতের সমুদ্রবাণিজ্যের উন্নতির কথা উল্লেখ করেন।
বিবৃতি (B): তিনি ভারতীয় বণিকদের দক্ষ বলে বর্ণনা করেন।
বিবৃতি (C): তিনি ভারতের বাণিজ্যকে দুর্বল বলে উল্লেখ করেন।
বিবৃতি (D): তিনি ভারতকে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখান।
(a) সত্য, সত্য, মিথ্যা, সত্য
(b) সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা
(c) মিথ্যা, সত্য, মিথ্যা, সত্য
(d) সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য
উত্তর: (a) সত্য, সত্য, মিথ্যা, সত্য
ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস প্রথম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester History Chapter 1 Match the Column MCQ
১৬. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (a) আলবিরুনি | 1. 17শ শতক |
| (b) ইবন বতুতা | 2. 17শ শতক |
| (c) বার্নিয়ার | 3. 11 শ শতক |
| (d) তেভারনিয়ার | 4. 14শ শতক |
(a) a-2, b-1, c-3, d-4
(b) a-4, b-3, c-2, d-4
(c) a-3, b-4, c-1, d-2
(d) a-4, b-3, c-2, d-1
উত্তর: (c) a-3, b-4, c-1, d-2
১৭. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (a) আলবিরুনি | 1. কৃষিনির্ভর অর্থনীতি |
| (b) ইবন বতুতা | 2. বিজয়নগরের অর্থনৈতিক সমৃদ্ধি |
| (c) বার্নিয়ার | 3. ভারতীয় বিজ্ঞানচর্চার প্রশংসা |
| (d) আব্দুর রাজ্জাক | 4. প্রশাসনিক বিবরণ |
(a) a-1, b-2, c-3, d-4
(b) a-2, b-1, c-4, d-3
(c) a-3, b-4, c-1, d-2
(d) a-4, b-3, c-2, d-1
উত্তর: (c) a-3, b-4, c-1, d-2
১৮. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (a) বর্ণব্যবস্থা | 1. পণ্য আদান-প্রদান |
| (b) কৃষি | 2. দিল্লি |
| (c) বাণিজ্য | 3. সামাজিক বিভাজন |
| (d) প্রশাসন | 4. অর্থনীতির মূল ভিত্তি |
(a) a-3, b-4, c-1, d-2
(b) a-2, b-1, c-4, d-3
(c) a-3, b-4, c-1, d-2
(d) a-4, b-3, c-2, d-1
উত্তর: (c) a-3, b-4, c-1, d-2
১৯. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (a) মার্কোপোলো | 1. দক্ষিণ ভারত |
| (b) ইবন বতুতা | 2. বিজয়নগর |
| (c) আব্দুর রাজ্জাক | 3. বাংলা |
| (d) বার্নিয়ার | 4. মুঘল সাম্রাজ্য |
(a) a-1, b-3, c-2, d-4
(b) a-2, b-1, c-4, d-3
(c) a-3, b-4, c-1, d-2
(d) a-4, b-3, c-2, d-1
উত্তর: (a) a-1, b-3, c-2, d-4
২০. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (a) দিল্লি | 1. সমুদ্রবন্দর |
| (b) কালিকট | 2. রাজনৈতিক কেন্দ্র |
| (c) বিজয়নগর | 3. বাণিজ্যিক উন্নতি |
| (d) বাংলা | 4. সমৃদ্ধ নগর |
(a) a-2, b-3, c-3, d-4
(b) a-2, b-1, c-4, d-3
(c) a-3, b-4, c-1, d-2
(d) a-4, b-3, c-2, d-1
উত্তর: (b) a-2, b-1, c-4, d-3
২১. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (a) আলবিরুনি | 1. মহম্মদ গজনির সঙ্গে ভারতে আগমন |
| (b) ইবন বতুতা | 2. দিল্লিতে কাজি পদে নিযুক্ত |
| (c) মার্কোপোলো | 3. হাম্পির সমৃদ্ধির বর্ণনা |
| (d) আব্দুর রাজ্জাক | 4. পাণ্ড্য রাজ্যের উল্লেখ |
(a) a-3, b-1, c-2, d-4
(b) a-1, b-2, c-4, d-3
(c) a-3, b-4, c-1, d-2
(d) a-4, b-3, c-2, d-1
উত্তর: (b) a-1, b-2, c-4, d-3
২২. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (a) কৃষিনির্ভর অর্থনীতি | 1. মূল্যবান পাথর |
| (b) সমুদ্রবাণিজ্য | 2. বিদেশি বাণিজ্য |
| (c) বাজার | 3. জমির উপর নির্ভর |
| (d) হীরা বাণিজ্য | 4. ক্রয়-বিক্রয় কেন্দ্র |
(a) a-3, b-2, c-4, d-1
(b) a-2, b-1, c-4, d-3
(c) a-3, b-4, c-1, d-2
(d) a-4, b-3, c-2, d-1
উত্তর: (a) a-3, b-2, c-4, d-1
দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester History Chapter 1 Assertion and Reason Type MCQ
২৩. বিবৃতি (A): আলবিরুনি ভারতীয় গণিত ও জ্যোতির্বিজ্ঞানকে উচ্চস্তরের জ্ঞানচর্চা হিসেবে বর্ণনা করেছেন।
ব্যাখ্যা (R): তিনি বিভিন্ন আরবি গ্রন্থ অধ্যয়ন করেছিলেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (c) A সঠিক কিন্তু R ভুল।
২৪. বিবৃতি (A): ইবন বতুতার বিবরণে দিল্লি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিফলিত হয়েছে।
ব্যাখ্যা (R): দিল্লি ছিল মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী এবং প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
২৫. বিবৃতি (A): মার্কোপোলো দক্ষিণ ভারতের পাণ্ড্য রাজ্যের সমৃদ্ধির উল্লেখ করেছেন।
ব্যাখ্যা (R): তিনি সেখানে মুক্তা ও মশলার বাণিজ্যের উন্নতি লক্ষ্য করেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
২৬. বিবৃতি (A): আব্দুর রাজ্জাক বিজয়নগরের নগর পরিকল্পনার প্রশংসা করেছেন।
ব্যাখ্যা (R): তিনি উন্নত রণকৌশলের বর্ণনা দেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (c) A সঠিক কিন্তু R ভুল।
২৭. বিবৃতি (A): বার্নিয়ার মতে মুঘল সাম্রাজ্যে সম্পত্তির স্থায়ী মালিকানা ছিল না।
ব্যাখ্যা (R): সম্রাট প্রয়োজন অনুসারে জমি ও সম্পত্তি পুনর্বণ্টন করতেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
২৮. বিবৃতি (A): তেভারনিয়ার ভারতীয় বাজারব্যবস্থাকে উন্নত বলে বর্ণনা করেছেন।
ব্যাখ্যা (R): তিনি বিভিন্ন শহরে পণ্যের বৈচিত্র্য ও বাণিজ্যের বিস্তার লক্ষ্য করেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
২৯. বিবৃতি (A): আলবিরুনি ভারতীয় চিকিৎসাবিদ্যাকে সংগঠিত ও উন্নত বলে মনে করেন।
ব্যাখ্যা (R): তিনি দিল্লির সুগঠিত প্রশাসনের উল্লেখ করেন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়।
৩০. বিবৃতি (A): ইবন বতুতা মালদ্বীপে মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার উল্লেখ করেছেন।
ব্যাখ্যা (R): সেখানে সম্পত্তি ও বংশপরিচয় নারীদের মাধ্যমে নির্ধারিত হত।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়।
(c) A সঠিক কিন্তু R ভুল।
(d) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার ইতিহাস MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় (পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস (HS Class 12 Semester 3 History) অন্যান্য অধ্যায়ের MCQ নোটস
| অধ্যায় | লিংক |
|---|---|
| পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি | Read Now |
| ভক্তি ও সুফি আন্দোলন | Read Now |
| বিজয়নগর, বাহমনী ও বাংলা | Read Now |
| ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ | Read Now |
| ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র | Read Now |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



