উচ্চ মাধ্যমিক (Class 12) ভূগোলের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) অষ্টম অধ্যায় ‘ভারতের জনসংখ্যা’ (Population of India)-এর মধ্যে ভারতের জনসংখ্যার বণ্টন ও জনঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির কারণ ও বর্তমান ধারা, নারী-পুরুষের অনুপাত, সাক্ষরতার হার, পরিব্রাজন (Migration) এবং ভারতের নগরায়ণের সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে এই অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হলো।
Class 12 3rd Semester ভূগোল ‘ভারতের জনসংখ্যা‘ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর
এই পোস্ট এর মধ্যে ভারতের জনসংখ্যা অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
ভারতের জনসংখ্যা থেকে এক কথায় প্রশ্ন উত্তর (One Liner)
১. ক্ষেত্রফল অনুসারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম।
২. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ১২১ কোটি।
৩. ভারতে প্রথম সুশৃঙ্খল আদমশুমারি শুরু হওয়ার বছর ১৮৮১ খ্রিস্টাব্দ।
৪. ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম উত্তরপ্রদেশ।
৫. জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য সিকিম।
৬. ভারতের গড় জনঘনত্ব সবথেকে বেশি যে রাজ্যে তা হলো বিহার।
৭. ভারতের সর্বনিম্ন জনঘনত্ববিশিষ্ট রাজ্য অরুণাচলপ্রদেশ।
৮. ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি।
৯. ২০১১ সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে ১০২৯ জন।
১০. ভারতের রাজ্যগুলোর মধ্যে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি হার সর্বাধিক মেঘালয় রাজ্যে।
১১. ভারতের একমাত্র রাজ্য যেখানে ২০১১ সালে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখা গেছে, তা হলো নাগাল্যান্ড।
১২. ভারতের জনতাত্ত্বিক ইতিহাসে ‘ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি’র বছর বা ‘মহা-বিভাজিকা’ বলা হয় ১৯২১ খ্রিস্টাব্দকে।
১৩. ভারতে ‘জনবিস্ফোরণ’ পরিলক্ষিত হয়েছিল ১৯৫১-১৯৮১ খ্রিস্টাব্দের মধ্যে।
১৪. ‘ধারণযোগ্য উন্নয়ন’ শব্দটি প্রথম ব্যবহার করেন এভা বেলফোর।
১৫. ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদি অধিবাসীগণ নেগ্রিটো নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
১৬. ভারতের মোট জনসংখ্যার মধ্যে নির্ভরশীল জনসংখ্যার শতকরা পরিমাণ ৩৯.৭০%।
১৭. ভারতের প্রতি ১০০০ জন পুরুষে নারীর সংখ্যা বা লিঙ্গ অনুপাত ৯৪৩ জন।
১৮. ভারতের রাজ্যগুলোর মধ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক দেখা যায় কেরল রাজ্যে।
১৯. শিখ ধর্মাবলম্বী মানুষের সংখ্যা সর্বাধিক দেখা যায় পাঞ্জাব রাজ্যে।
২০. ভারতের বৃহত্তম উপজাতীয় ধর্মের নাম সারণা।
২১. ভারতীয় সংবিধানে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা ২২ টি।
২২. ভারতের অফিশিয়াল বা সরকারি ভাষা দুটি হলো হিন্দি ও ইংরেজি।
২৩. ভারতের দ্বিতীয় প্রধান এবং সর্বাধিক জনপ্রিয় ভাষা বাংলা।
২৪. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের সামগ্রিক সাক্ষরতার হার ৭৪.০৪%।
২৫. সাক্ষরতার হারে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কেরল ও লক্ষদ্বীপ।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ভূগোল অষ্টম অধ্যায় ‘ভারতের জনসংখ্যা‘ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Geography MCQ Question Answer
১. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা হলো-
(a) ১০১.৪ কোটি
(b) ১২১.০ কোটি
(c) ১৪২.৯ কোটি
(d) ১৫২.২ কোটি
উত্তর: (b) ১২১.০ কোটি
২. ভারতের কোন্ রাজ্যে জনঘনত্ব সবথেকে বেশি?
(a) পশ্চিমবঙ্গ
(b) বিহার
(c) কেরালা
(d) উত্তরপ্রদেশ
উত্তর: (b) বিহার
৩. ২০১১ সালের তথ্য অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত (Sex Ratio) হলো-
(a) ৯৩৩
(b) ৯৪০
(c) ৯৪৩
(d) ৯৫০
উত্তর: (c) ৯৪৩
৪. ভারতের কোন্ নৃগোষ্ঠীর মানুষ প্রধানত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে?
(a) নেগ্রিটো
(b) মঙ্গোলয়েড
(c) দ্রাবিড়
(d) প্রোটো-অস্ট্রালয়েড
উত্তর: (a) নেগ্রিটো
৫. ভারতের সর্বাধিক জনবহুল শহর বা মহানগর কোনটি?
(a) কলকাতা
(b) দিল্লি
(c) মুম্বাই
(d) চেন্নাই
উত্তর: (c) মুম্বাই
৬. ভারতের দীর্ঘতম সময়কাল ধরে প্রচলিত অফিশিয়াল ভাষা কোনটি?
(a) হিন্দি ও সংস্কৃত
(b) হিন্দি ও ইংরেজি
(c) উর্দু ও হিন্দি
(d) তামিল ও হিন্দি
উত্তর: (b) হিন্দি ও ইংরেজি
৭. ভারতের মোট ভৌগোলিক আয়তন পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ?
(a) ৪.২%
(b) ২.৪%
(c) ১৭.৫%
(d) ৭.৫%
উত্তর: (b) ২.৪%
৮. কোন্ রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার (২০০১-২০১১) ঋণাত্মক ছিল?
(a) কেরালা
(b) গোয়া
(c) নাগাল্যান্ড
(d) সিকিম
উত্তর: (c) নাগাল্যান্ড
৯. ভারতের কোন্ রাজ্যে গ্রামীণ জনসংখ্যার হার সবথেকে বেশি?
(a) হিমাচল প্রদেশ
(b) বিহার
(c) ওড়িশা
(d) আসাম
উত্তর: (a) হিমাচল প্রদেশ
১০. ভারতের সংবিধানে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি?
(a) ১৪ টি
(b) ১৮ টি
(c) ২২ টি
(d) ২৫ টি
উত্তর: (c) ২২ টি
১১. ভারতের ‘জাতীয় জনসংখ্যা নীতি’ (National Population Policy) কোন্ সালে ঘোষিত হয়?
(a) ১৯৯০
(b) ২০০০
(c) ২০১০
(d) ১৯৮৫
উত্তর: (b) ২০০০
১২. ভারতের কোন্ রাজ্যে তপশিলি জাতির (SC) জনসংখ্যার হার সর্বাধিক?
(a) উত্তরপ্রদেশ
(b) পশ্চিমবঙ্গ
(c) পাঞ্জাব
(d) বিহার
উত্তর: (c) পাঞ্জাব
১৩. উত্তর ভারতের সমভূমি অঞ্চলে জনঘনত্ব বেশি হওয়ার প্রাথমিক কারণ হলো-
(a) উন্নত শিল্পায়ন
(b) উর্বর পলি মৃত্তিকা ও কৃষিকাজ
(c) প্রচুর খনিজ সম্পদ
(d) শীতল জলবায়ু
উত্তর: (b) উর্বর পলি মৃত্তিকা ও কৃষিকাজ
১৪. ‘মেইতি’ (Meitei) ভাষাটি ভারতের কোন্ রাজ্যের প্রধান ভাষা?
(a) মিজোরাম
(b) মণিপুর
(c) মেঘালয়
(d) নাগাল্যান্ড
উত্তর: (b) মণিপুর
১৫. ভারতের প্রধান ভাষা গোষ্ঠী হলো-
(a) দ্রাবিড়ীয় ভাষা গোষ্ঠী
(b) সিনো-তিব্বতীয় ভাষা গোষ্ঠী
(c) ইন্দো-ইউরোপীয় বা আর্য ভাষা গোষ্ঠী
(d) অস্ট্রিক ভাষা গোষ্ঠী
উত্তর: (c) ইন্দো-ইউরোপীয় বা আর্য ভাষা গোষ্ঠী
১৬. ভারতের প্রজনন হার (TFR) ২.১-এর নিচে নেমে যাওয়ার অর্থ কী?
(a) জনসংখ্যার দ্রুত বৃদ্ধি
(b) জনসংখ্যার স্থিতিশীলতা বা হ্রাস
(c) গড় আয়ু কমে যাওয়া
(d) জন্মহার বৃদ্ধি পাওয়া
উত্তর: (b) জনসংখ্যার স্থিতিশীলতা বা হ্রাস
১৭. ভারতের কোন্ ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার সবথেকে বেশি?
(a) খ্রিস্টান
(b) শিখ
(c) জৈন
(d) বৌদ্ধ
উত্তর: (c) জৈন
১৮. ভারতের মোট কর্মক্ষম জনসংখ্যার (Working Population) প্রধান অংশ কোন্ ক্ষেত্রে নিযুক্ত?
(a) প্রাথমিক ক্ষেত্র (কৃষি)
(b) গৌণ ক্ষেত্র (শিল্প)
(c) প্রথাগত ক্ষেত্র (ব্যবসা)
(d) পরিষেবা ক্ষেত্র
উত্তর: (a) প্রাথমিক ক্ষেত্র (কৃষি)
১৯. ভারতের কোন্ রাজ্যে লিঙ্গ অনুপাত (Sex Ratio) সবথেকে কম?
(a) পাঞ্জাব
(b) রাজস্থান
(c) হরিয়ানা
(d) বিহার
উত্তর: (c) হরিয়ানা
২০. ভারতে কর্মক্ষম জনসংখ্যার বয়স সীমা সাধারণত কত বছর ধরা হয়?
(a) ১৫-৫৯
(b) ১৮-৬০
(c) ২০-৬৫
(d) ১০-৫০
উত্তর: (a) ১৫-৫৯
২১. কোন্ খ্রিস্টাব্দে ভারতে প্রথম জনগণনা (Censusing) হয়েছিল?
(a) ১৮৫১
(b) ১৮৭২
(c) ১৮৮১
(d) ১৯০১
উত্তর: (b) ১৮৭২
২২. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কার সাক্ষরতার হার সর্বনিম্ন?
(a) লাক্ষাদ্বীপ
(b) চণ্ডীগড়
(c) দাদরা ও নগর হাভেলি
(d) পুদুচেরি
উত্তর: (c) দাদরা ও নগর হাভেলি
২৩. ভারতের কোন্ রাজ্যে তপশিলি উপজাতির (ST) কোনো অস্তিত্ব নেই?
(a) ওড়িশা
(b) পাঞ্জাব
(c) মধ্যপ্রদেশ
(d) ছত্তিশগড়
উত্তর: (b) পাঞ্জাব
২৪. ভারতের সর্বাধিক জনবহুল জেলা হলো উত্তরপ্রদেশের-
(a) কানপুর
(b) গাজিয়াবাদ
(c) লখনউ
(d) এলাহাবাদ
উত্তর: (b) গাজিয়াবাদ
২৫. ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ মানুষ শহরে বাস করে (২০১১ অনুযায়ী)?
(a) ২৫.৫%
(b) ৩১.১৬%
(c) ৩৫.০%
(d) ৪০.৫%
উত্তর: (b) ৩১.১৬%
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার ভূগোল অষ্টম অধ্যায় শূন্যস্থান পূরণ (Fill in the Blanks)
১. ভারতে কর্মক্ষম জনসংখ্যার বয়স সীমা সাধারণত _____ বছর ধরা হয়।
(a) ১৫-৫৯
(b) ১৮-৬০
(c) ২০-৬৫
(d) ১০-৫০
উত্তর: (a) ১৫-৫৯
২. _____ খ্রিস্টাব্দের জনগণনাকে ভারতের ‘জনতাত্ত্বিক বিভাজিকা’ বছর বলা হয়।
(a) ১৯০১
(b) ১৯১১
(c) ১৯২১
(d) ১৯৩১
উত্তর: (c) ১৯২১
৩. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে _____ -এর সাক্ষরতার হার সর্বনিম্ন।
(a) লাক্ষাদ্বীপ
(b) চণ্ডীগড়
(c) দাদরা ও নগর হাভেলি
(d) পুদুচেরি
উত্তর: (c) দাদরা ও নগর হাভেলি
৪. ভারতের ক্ষুদ্রতম ভাষাগোষ্ঠীর নাম হলো _____।
(a) অস্ট্রিক
(b) দ্রাবিড়ীয়
(c) সিনো-তিব্বতীয়
(d) আর্য
উত্তর: (c) সিনো-তিব্বতীয়
৫. ভারতের _____ শহরটি ভারতের সবথেকে জনঘনত্বপূর্ণ মহানগর।
(a) কলকাতা
(b) মুম্বাই
(c) দিল্লি
(d) চেন্নাই
উত্তর: (b) মুম্বাই
৬. _____ রাজ্যে শিশুমৃত্যু হার সবথেকে কম।
(a) তামিলনাড়ু
(b) কেরালা
(c) মহারাষ্ট্র
(d) পাঞ্জাব
উত্তর: (b) কেরালা
৭. ভারতের মোট জনসংখ্যার প্রায় _____ শতাংশ মানুষ শহরে বাস করে (২০১১ অনুযায়ী)।
(a) ২৫.৫%
(b) ৩১.১৬%
(c) ৩৫.০%
(d) ৪০.৫%
উত্তর: (b) ৩১.১৬%
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল অষ্টম অধ্যায় সত্য-মিথ্যা যাচাই | HS Semester 3 Geography True False MCQ
৮. নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে সঠিকটি নির্বাচন করো:
(i) উত্তরপ্রদেশ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য।
(ii) সিকিম ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য।
(iii) বিহার ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য।
(iv) ভারতের লিঙ্গ অনুপাত ১০০০ জন পুরুষে ৯৪৩ জন নারী।
(a) i, ii ও iii সঠিক
(b) i, iii ও iv সঠিক
(c) ii, iii ও iv সঠিক
(d) সবকটি বিবৃতি সঠিক
উত্তর: (b) i, iii ও iv সঠিক
৯. ভারতের সাক্ষরতা সম্পর্কিত নিচের কোন কম্বিনেশনটি সঠিক?
(i) ভারতের সামগ্রিক সাক্ষরতার হার ৭৪.০৪%।
(ii) কেরালা ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য।
(iii) বিহারের সাক্ষরতার হার ভারতের মধ্যে সর্বনিম্ন।
(iv) পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ভারতের গড় সাক্ষরতার হারের থেকে কম।
(a) i ও ii সঠিক
(b) i, ii ও iii সঠিক
(c) ii ও iv সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (b) i, ii ও iii সঠিক
১০. ভারতের জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত প্রদত্ত বিবৃতিগুলি বিবেচনা করো:
(i) ১৯২১ সালকে ভারতের জনতাত্ত্বিক বিভাজিকা বছর বলা হয়।
(ii) ১৯৫১-১৯৮১ সময়কালকে জনবিস্ফোরণ বলা হয়।
(iii) গত দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৭.৬৪%।
(iv) ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে বৃদ্ধি পাচ্ছে।
(a) i, ii ও iii সত্য; iv মিথ্যা
(b) i ও ii সত্য; iii ও iv মিথ্যা
(c) i, iii ও iv সত্য; ii মিথ্যা
(d) সবকটি সত্য
উত্তর: (a) i, ii ও iii সত্য; iv মিথ্যা
১১. ভারতের ভাষাগোষ্ঠী নিয়ে নিচের কোন তথ্যটি ভুল?
(a) ভারতের বৃহত্তম ভাষাগোষ্ঠী হলো ইন্দো-ইউরোপীয় বা আর্য।
(b) দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠী মূলত দক্ষিণ ভারতে দেখা যায়।
(c) সিনো-তিব্বতীয় বা কিরাত ভাষাগোষ্ঠী ভারতের বৃহত্তম গোষ্ঠী।
(d) সাঁওতালি ভাষাটি অস্ট্রিক ভাষাগোষ্ঠীর অন্তর্গত।
উত্তর: (c) সিনো-তিব্বতীয় বা কিরাত ভাষাগোষ্ঠী ভারতের বৃহত্তম গোষ্ঠী।
১২. ধর্মীয় জনসংখ্যা ও লিঙ্গ অনুপাত বিষয়ক নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা উল্লেখ করো:
(i) ভারতের প্রধান ধর্ম হলো হিন্দু ধর্ম।
(ii) শিখ ধর্মের মানুষের মধ্যে লিঙ্গ অনুপাত সবথেকে কম।
(iii) খ্রিস্টান ধর্মের মানুষের মধ্যে লিঙ্গ অনুপাত সবথেকে বেশি।
(iv) জৈন ধর্মের মানুষরা সাক্ষরতায় সবথেকে পিছিয়ে।
(a) সত্য, সত্য, সত্য, মিথ্যা
(b) সত্য, মিথ্যা, সত্য, সত্য
(c) মিথ্যা, সত্য, সত্য, মিথ্যা
(d) সত্য, সত্য, মিথ্যা, মিথ্যা
উত্তর: (a) সত্য, সত্য, সত্য, মিথ্যা
১৩. ভারতের কর্মক্ষম ও নির্ভরশীল জনসংখ্যা বিষয়ক কোনটি সঠিক?
(i) ১৫-৫৯ বছর বয়সী মানুষরা কর্মক্ষম জনসংখ্যার অন্তর্ভুক্ত।
(ii) ০-১৪ বছর বয়সীরা নির্ভরশীল জনসংখ্যার অন্তর্ভুক্ত।
(iii) ৬৫ বছরের বেশি বয়সীরাও নির্ভরশীল জনসংখ্যার অন্তর্ভুক্ত।
(iv) ভারতের অধিকাংশ কর্মক্ষম মানুষ কৃষি কাজের সাথে যুক্ত।
(a) i ও ii সঠিক
(b) i, ii ও iii সঠিক
(c) ii, iii ও iv সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (d) সবকটি সঠিক
১৪. পশ্চিমবঙ্গের জনসংখ্যা বিষয়ক সঠিক বিবৃতিটি চিহ্নিত করো:
(i) জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতে চতুর্থ।
(ii) জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গ ভারতে দ্বিতীয়।
(iii) পশ্চিমবঙ্গের জনঘনত্ব ১০২৯ জন/বর্গকিমি।
(iv) পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ভারতের গড় হারের চেয়ে বেশি।
(a) i ও iii সঠিক
(b) ii ও iv সঠিক
(c) i, ii ও iii সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (d) সবকটি সঠিক
১৫. ভারতের নগরায়ণ ও শহর বিষয়ক নিচের কোন তথ্যটি সত্য?
(i) ২০১১ অনুযায়ী ভারতের ৩১.১৬% মানুষ শহরে বাস করে।
(ii) মহারাষ্ট্র ভারতের সর্বাধিক নগরায়িত রাজ্য।
(iii) হিমাচল প্রদেশে গ্রামীণ জনসংখ্যা সবথেকে বেশি।
(iv) মুম্বাই ভারতের বৃহত্তম মহানগর।
(a) i, ii ও iv সত্য
(b) i, iii ও iv সত্য
(c) ii ও iii সত্য
(d) সবকটি সত্য
উত্তর: (b) i, iii ও iv সত্য
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল অষ্টম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Geography Column Matching MCQ
১৬. নিচের স্তম্ভ দুটি মেলাও এবং সঠিকটি নির্বাচন করো:
| রাজ্য/অঞ্চল | জনঘনত্বের বৈশিষ্ট্য |
|---|---|
| 1. বিহার | A. সর্বনিম্ন জনঘনত্ব (১৭ জন/কিমি) |
| 2. পশ্চিমবঙ্গ | B. সর্বোচ্চ জনঘনত্ব (১১০২ জন/কিমি) |
| 3. অরুণাচল প্রদেশ | C. কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ জনঘনত্ব |
| 4. দিল্লি | D. দ্বিতীয় সর্বোচ্চ জনঘনত্ব (১০২৯ জন/কিমি) |
(a) 1-D, 2-C, 3-B, 4-A
(b) 1-B, 2-D, 3-A, 4-C
(c) 1-D, 2-B, 3-A, 4-C
(d) 1-A, 2-D, 3-B, 4-C
উত্তর: (b) 1-B, 2-D, 3-A, 4-C
১৭. ধর্মীয় জনসংখ্যা ও তাদের বৈশিষ্ট্য অনুযায়ী স্তম্ভ দুটি মেলাও:
| ধর্মীয় গোষ্ঠী | বৈশিষ্ট্য/অবস্থান |
|---|---|
| 1. শিখ | A. হিমাচল প্রদেশে শতকরা হার সর্বাধিক |
| 2. জৈন | B. পাঞ্জাব রাজ্যে প্রধান্য দেখা যায় |
| 3. বৌদ্ধ | C. সাক্ষরতার হার সবথেকে বেশি |
| 4. হিন্দু | D. অরুণাচল প্রদেশে উল্লেখযোগ্য উপস্থিতি |
(a) 1-B, 2-A, 3-D, 4-C
(b) 1-B, 2-C, 3-D, 4-A
(c) 1-C, 2-B, 3-A, 4-D
(d) 1-D, 2-C, 3-B, 4-A
উত্তর: (b) 1-B, 2-C, 3-D, 4-A
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল অষ্টম অধ্যায় বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Geography Assertion Reason MCQ
১৮. Assertion (A): ভারতের গঙ্গা সমভূমি অঞ্চলে জনঘনত্ব অত্যন্ত বেশি।
Reason (R): এই অঞ্চলে উর্বর পলি মৃত্তিকা, সমতল ভূ-প্রকৃতি এবং উন্নত জলসেচ ব্যবস্থা কৃষিকাজের পক্ষে অত্যন্ত অনুকূল।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
১৯. Assertion (A): কেরালা ভারতের সর্বাধিক সাক্ষর এবং সর্বোচ্চ লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য।
Reason (R): কেরালা রাজ্যে নারী শিক্ষা এবং উন্নত স্বাস্থ্য পরিষেবার ওপর দীর্ঘকাল ধরে গুরুত্ব দেওয়া হয়েছে।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
২০. Assertion (A): ১৯২১ সালকে ভারতের জনতাত্ত্বিক ইতিহাসে ‘মহা-বিভাজিকা’ বছর বলা হয়।
Reason (R): এই বছরে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ইতিবাচক থেকে নেতিবাচক বা ঋণাত্মক হয়েছিল।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর ভূগোল অষ্টম অধ্যায় (ভারতের জনসংখ্যা) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
| Details | Link |
|---|---|
| উচ্চমাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল (HS Class 12 Sem 3 Geography) অন্যান্য অধ্যায়ের MCQ নোটস
| অধ্যায় | লিংক |
|---|---|
| ভূগাঠনিক প্রক্রিয়া | Read Now |
| ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া | Read Now |
| জলবায়ু | Read Now |
| বারিমন্ডল | Read Now |
| জীবমন্ডল | Read Now |
| জনসংখ্যা | Read Now |
| জনবসতি | Read Now |
| ভারতের জনসংখ্যা | Read Now |
| জলসম্পদ | Read Now |
| খনিজ ও শক্তিসম্পদ | Read Now |
| ভারতের কৃষকাজ | Read Now |
| পরিবহন ও যোগাযোগ | Read Now |
| বাণিজ্য ও অর্থনীতি | Read Now |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



