উচ্চ মাধ্যমিক (Class 12) ভূগোলের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) দ্বিতীয় অধ্যায় ‘ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া’ (Geomorphic Processes) এর মধ্যে পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি এবং নদীর প্রবাহ, হিমবাহ বা বায়ুর মতো বহির্জাত শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের রূপ কীভাবে প্রতিনিয়ত বদলে যাচ্ছে, তা নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে এই অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হল।
Class 12 3rd Semester ভূগোল ‘ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া‘ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর
এই পোস্ট এর মধ্যে ভূমিরুপ গঠনকারী প্রক্রিয়া অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এককথায় প্রশ্ন উত্তর (One Liner)
১। বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো- সূর্য।
২। নদী, বায়ু, হিমবাহ ও সমুদ্র তরঙ্গের মিলিত কার্যের ফলে ভূমিরূপের পরিবর্তনকে বলা হয়- বহির্জাত প্রক্রিয়া।
৩। বহির্জাত প্রক্রিয়ার দ্বারা গঠিত একটি পর্বত হলো- অবশিষ্ট পর্বত।
৪। উল্কাপাত দ্বারা ভূপৃষ্ঠে ক্রেটার সৃষ্টি হওয়া একটি মহাজাগতিক প্রক্রিয়া।
৫। অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ হলো- ভঙ্গিল, আগ্নেয় ও স্তূপ পর্বত।
৬। ভূপৃষ্ঠের বন্ধুর ভূ-ভাগ ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো- পর্যায়ন।
৭। ‘Grade’ কথাটি ১৮৭৬ সালে প্রথম ব্যবহার করেন জি. কে. গিলবার্ট।
৮। ‘পর্যায়ন’ (Gradation) শব্দটির প্রথম প্রবর্তক হলেন চেম্বারলিন ও সলিসবেরি।
৯। ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ।
১০। আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের সম্মিলিত রূপ হলো অবরোহণ।
১১। অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়- গিরিখাত ও ক্যানিয়ন।
১২। যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে উচ্চতা বৃদ্ধি করে তাকে বলে- আরোহণ।
১৩। আরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো- প্লাবন সমভূমি বা বালিয়াড়ি।
১৪। ক্ষয়সীমা (Base level of erosion) ধারণার প্রথম প্রবর্তক হলেন- জে. ডব্লিউ, পাওয়েল।
১৫। নদী বা প্রাকৃতিক শক্তির শেষ ক্ষয়সীমা ধরা হয়- সমুদ্রতলকে।
১৬। আবহবিকারের ফলে শিলাস্তর চূর্ণ-বিচূর্ণ হয়ে আলগা স্তরে পরিণত হওয়াকে বলে- রেগোলিথ।
১৭। আবহবিকার ও অপসারণের মাধ্যমে শিলাস্তরের উন্মুক্ত হওয়ার পদ্ধতি হলো – নগ্নীভবন।
১৮। আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া হলেও ক্ষয়ীভবন হলো একটি গতিশীল প্রক্রিয়া।
১৯। অভিকর্ষের টানে ঢাল বরাবর মাটি ও শিলাস্তূপের নিচে নেমে আসাকে বলা হয় – পুঞ্জিত ক্ষয়।
২০। পুঞ্জিত ক্ষয় ধারণার প্রথম প্রবর্তক হলেন চার্লস ফারুকুয়াশন ও স্টুয়ার্ট সার্ফ।
২১। পুঞ্জিত ক্ষয়ের প্রধান সক্রিয় কারণ হলো- খাড়া ঢালের পরিমাণ বৃদ্ধি।
২২। আলগা পাথরের চাই সরাসরি খাড়া ঢাল বেয়ে নিচে পড়াকে বলে- রক ফল।
২৩। পুঞ্জিত ক্ষয়জাত শিলাস্তূপ অবতল ঢালে গড়িয়ে নামলে তাকে বলে- রক স্লাইড।
২৪। শিলাচূর্ণ ও মাটির নিচে পতনকে বলা হয়- ডেব্রিস ফল।
২৫। শিলাখণ্ড ও মাটির ঢাল বেয়ে গড়িয়ে নামার প্রক্রিয়া হলো- ডেব্রিস স্লাইড।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ভূগোল দ্বিতীয় অধ্যায় ‘ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া’ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Geography MCQ Question Answer
১। ভূমিরূপ গঠনে সবচেয়ে সক্রিয় ও গুরুত্বপূর্ণ বহির্জাত প্রক্রিয়া কোনটি?
(a) আবহবিকার
(b) নদীর কাজ
(c) বায়ুর কাজ
(d) সমুদ্রতরঙ্গের কাজ
উত্তর: (b) নদীর কাজ
২। কাস্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দমাক্ত মৃত্তিকাকে কী বলা হয়?
(a) ল্যাপিস
(b) টেরা রোসা
(c) লোহিত মৃত্তিকা
(d) ল্যাটেরাইট
উত্তর: (b) টেরা রোসা
৩। চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্বনেশন বা অঙ্গারযোজন প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কী বলা হয়?
(a) পোলজে
(b) ডোলাইন
(c) ককপিট
(d) হ্যামাডা
উত্তর: (b) ডোলাইন
৪। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কী বলা হয়?
(a) ক্ষয়ীভবন
(b) পর্যায়ন
(c) আবহবিকার
(d) নগ্নীভবন
উত্তর: (b) পর্যায়ন
৫। নিম্নলিখিত কোনটি একটি যান্ত্রিক আবহবিকারের উদাহরণ হিসেবে গণ্য হয়?
(a) অক্সিডেশন
(b) হাইড্রেশন
(c) তাপীয় প্রসারণ
(d) কার্বনেশন
উত্তর: (c) তাপীয় প্রসারণ
৬। মরুভূমিতে বায়ুর অপঘর্ষণ ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তবিশিষ্ট শিলাখণ্ডকে কী বলে?
(a) ভেন্টিফ্যাক্ট
(b) ইয়ার্দাং
(c) জিউজেন
(d) ড্রেকলিন
উত্তর: (a) ভেন্টিফ্যাক্ট
৭। চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলে থাকা চুন মিশ্রিত স্তম্ভকে কী বলা হয়?
(a) স্ট্যালাগমাইট
(b) স্ট্যালাকটাইট
(c) গুহা স্তম্ভ
(d) পোনর
উত্তর: (b) স্ট্যালাকটাইট
৮। নদীর উচ্চগতিতে বা পার্বত্য প্রবাহে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট ছোট ছোট গর্তগুলিকে কী বলে?
(a) প্লাঞ্জ পুল
(b) মন্থকূপ বা পটহোল
(c) প্রপাত কূপ
(d) মিয়েন্ডার
উত্তর: (b) মন্থকূপ বা পটহোল
৯। সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে উপকূলভাগে সৃষ্ট খাড়া ঢালু প্রাচীরকে কী বলে?
(a) সমুদ্র গুহা
(b) ক্লিফ বা সমুদ্র ভৃগু
(c) স্ট্যাক
(d) স্ট্যাম্প
উত্তর: (b) ক্লিফ বা সমুদ্র ভৃগু
১০। হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত উল্টানো নৌকার মতো ঢিবিকে কী বলা হয়?
(a) এসকার
(b) ড্রামলিন
(c) মোরেন
(d) কেম
উত্তর: (b) ড্রামলিন
১১। বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত দীর্ঘ ও সংকীর্ণ বালিয়াড়িকে কী বলা হয়?
(a) বারখান
(b) সিফ বালিয়াড়ি
(c) লোয়েস
(d) প্রিয়ান
উত্তর: (b) সিফ বালিয়াড়ি
১২। নদীর মোহনায় পলল সঞ্চয়ের ফলে সৃষ্ট গ্রিক অক্ষর ‘ডেল্টা’-র মতো ভূমিরূপকে কী বলে?
(a) পলল ব্যজনী
(b) বদ্বীপ
(c) প্লাবন সমভূমি
উত্তর: (b) বদ্বীপ
১৩। হিমবাহের প্রবাহপথে শিলাস্তরের অমসৃণ ও খাড়া ঢালযুক্ত পাশটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়?
(a) অবঘর্ষ
(b) উৎপাটন
(c) ঘর্ষণ
(d) দ্রবণ
উত্তর: (b) উৎপাটন
১৪। চুনাপাথর ও বৃষ্টির জলের রাসায়নিক বিক্রিয়ায় কোন অ্যাসিড তৈরি হয় যা কাস্ট ভূমিরূপ গঠনে সাহায্য করে?
(a) সালফিউরিক অ্যাসিড
(b) কার্বনিক অ্যাসিড
(c) নাইট্রিক অ্যাসিড
(d) হাইড্রোক্লোরিক অ্যাসিড
উত্তর: (b) কার্বনিক অ্যাসিড
১৫। মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত অতি সূক্ষ্ম হলদেটে বালিকণাকে কী বলা হয়?
(a) পেডিমেন্ট
(b) লোয়েস
(c) বাজাদা
(d) প্লায়া
উত্তর: (b) লোয়েস
১৬। হিমবাহের উপরিভাগে সৃষ্ট আড়াআড়ি ও অনুদৈর্ঘ্য ফাটলগুলিকে কী বলা হয়?
(a) বার্গসুন্ড
(b) ক্রেভাস
(c) অ্যারেট
(d) নুনাটক
উত্তর: (b) ক্রেভাস
১৭। ভৌমজলের ভাণ্ডার গড়ে তোলার জন্য প্রবেশ্য শিলাস্তরের নিচে কোন ধরনের শিলা থাকা আবশ্যিক?
(a) সছিদ্র শিলা
(b) অপ্রবেশ্য শিলা
(c) নরম শিলা
(d) ভঙ্গুর শিলা
উত্তর: (b) অপ্রবেশ্য শিলা
১৮। নদীর গতিপথে চ্যুতি বা কঠিন ও নরম শিলার অবস্থানের কারণে সৃষ্ট ধাপকে কী বলা হয়?
(a) গিরিখাত
(b) জলপ্রপাত
(c) প্লাবন সমভূমি
(d) বদ্বীপ
উত্তর: (b) জলপ্রপাত
১৯। কার্স্ট অঞ্চলে শিলাস্তরের ফাটল বরাবর চুঁইয়ে আসা জল গুহার মেঝেতে যে স্তম্ভ গঠন করে তাকে কী বলে?
(a) স্ট্যালাকটাইট
(b) স্ট্যালাগমাইট
(c) স্তম্ভ
(d) শৃঙ্খল
উত্তর: (b) স্ট্যালাগমাইট
২০। বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলা হয়?
(a) অবরোহণ
(b) আরোহণ
(c) ক্ষয়ীভবন
(d) নগ্নীভবন
উত্তর: (b) আরোহণ
২১। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ গভীর ফাটলকে কী বলা হয়?
(a) ক্রেভাস
(b) বার্গসুন্ড
(c) অ্যারেট
(d) নুনাটক
উত্তর: (b) বার্গসুন্ড
২২। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অত্যন্ত গভীর ও সংকীর্ণ উপত্যকা যা শুষ্ক অঞ্চলে দেখা যায় তাকে কী বলে?
(a) গিরিখাত
(b) ক্যানিয়ন
(c) জলপ্রপাত
(d) মিয়েন্ডার
উত্তর: (b) ক্যানিয়ন
২৩। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হাতলযুক্ত চেয়ারের মতো ভূমিরূপটি ফ্রান্সে কী নামে পরিচিত?
(a) করি
(b) সার্ক
(c) সিডউইল
(d) বথ
উত্তর: (b) সার্ক
২৪। মরুভূমিতে বায়ুর অপবাহন বা অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মিশরে কী বলা হয়?
(a) ধান্দ
(b) কাতারাহ
(c) প্লায়া
(d) ওয়াদি
উত্তর: (b) কাতারাহ
২৫। নদীর জলপ্রপাতের পাদদেশে জলরাশির প্রবল আঘাতে সৃষ্ট বিশাল গর্তকে কী বলা হয়?
(a) মন্থকূপ
(b) প্রপাত কূপ বা প্লাঞ্জ পুল
(c) ব্লাইন্ড ভ্যালি
(d) কেটল
উত্তর: (b) প্রপাত কূপ বা প্লাঞ্জ পুল
দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ | HS Sem 3 Geography Fill in the Blanks MCQ
২৬। মরুভূমিতে শুষ্ক নদীখাতকে আরবি ভাষায় ________ বলা হয়।
(a) প্লায়া
(b) ওয়াদি
(c) বাজাদা
(d) হামাদা
উত্তর: (b) ওয়াদি
২৭। হিমবাহের প্রবাহপথে সিঁড়ির মতো যে ধাপযুক্ত উপত্যকা সৃষ্টি হয় তাকে ________ বলে।
(a) হিমদ্রোণী
(b) হিম সোপান
(c) ঝুলন্ত উপত্যকা
(d) এরিটি
উত্তর: (b) হিম সোপান
২৮। সমুদ্র উপকূলের সাথে সমান্তরালে অবস্থিত বাঁধ ও স্থলের মাঝে আবদ্ধ লবণাক্ত জলভাগকে ________ বলা হয়।
(a) খাড়ি
(b) লেগুন বা কয়াল
(c) স্পিট
(d) টম্বোলো
উত্তর: (b) লেগুন বা কয়াল
২৯। কাস্ট অঞ্চলে চুনাপাথরের স্তরের ওপর দিয়ে প্রবাহিত নদী যখন হঠাৎ গর্তে হারিয়ে যায় তখন তাকে ________ বলে।
(a) অন্ধ উপত্যকা
(b) শুষ্ক উপত্যকা
(c) গিরিখাত
(d) ক্যানিয়ন
উত্তর: (a) অন্ধ উপত্যকা
৩০। হিমবাহ বাহিত অতি সূক্ষ্ম কাদার স্তর যা হ্রদের তলদেশে ঋতুভেদে সঞ্চিত হয় তাকে ________ বলে।
(a) টিল
(b) ভার্ভ
(c) কেম
(d) এসকার
উত্তর: (b) ভার্ভ
৩১। মরুভূমিতে বায়ুর অপঘর্ষ ক্ষয়ের ফলে তিন দিক ঘষা বা তিনটি পার্শ্বযুক্ত পাথরকে ________ বলা হয়।
(a) ভেন্টিফ্যাক্ট
(b) ড্রিকান্টার
(c) জিউগেন
(d) ইয়াদাং
উত্তর: (b) ড্রিকান্টার
৩২। সমুদ্রতরঙ্গের আঘাতে উপকূলের খিলান ধসে গিয়ে যখন ছোটো ও নিচু স্তম্ভে পরিণত হয় তাকে ________ বলা হয়।
(a) স্ট্যাক
(b) স্ট্যাম্প
(c) ক্লিফ
(d) জিও
উত্তর: (b) স্ট্যাম্প
৩৩। চুনাপাথরের গুহার ভেতরে ওপর থেকে ঝুলন্ত ও নিচ থেকে ওঠা স্তম্ভ দুটি মিশে গিয়ে ________ গঠন করে।
(a) হেলিকটাইট
(b) গুহা স্তম্ভ
(c) ড্রেপ
(d) পোনর
উত্তর: (b) গুহা স্তম্ভ
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল দ্বিতীয় অধ্যায় সত্য-মিথ্যা যাচাই | HS Semester 3 Geography True False MCQ
৩৪। নিচের বিবৃতিগুলি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো:
i. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে ড্রামলিন গঠিত হয়।
ii. ড্রামলিন দেখতে অনেকটা উল্টানো নৌকার মতো।
iii. একগুচ্ছ ড্রামলিনকে ‘বাস্কেট অফ এগ টপোগ্রাফি’ বলা হয়।
iv. ড্রামলিন শুধুমাত্র নদীর উচ্চগতিতে দেখা যায়।
(a) i, ii ও iii সঠিক
(b) i ও ii সঠিক
(c) ii ও iv সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) i, ii ও iii সঠিক
৩৫। নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সত্য বা মিথ্যা তা চিহ্নিত করো:
i. মরুভূমিতে বায়ুর কাজই প্রধান।
ii. বারখান একটি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি।
iii. পেডিমেন্ট পর্বতের পাদদেশে গঠিত হয়।
iv. লোয়েস সমভূমি চীনে দেখা যায়।
(a) i-সত্য, ii-মিথ্যা, iii-সত্য, iv-সত্য
(b) i-মিথ্যা, ii-সত্য, iii-মিথ্যা, iv-সত্য
(c) i-সত্য, ii-সত্য, iii-মিথ্যা, iv-মিথ্যা
(d) সবগুলিই সত্য
উত্তর: (a) i-সত্য, ii-মিথ্যা, iii-সত্য, iv-সত্য
৩৬। কাস্ট ভূমিরূপ সম্পর্কিত নিচের বিবৃতিগুলি যাচাই করো:
i. চুনাপাথর যুক্ত অঞ্চলে দ্রবণ ক্ষয় প্রধান।
ii. স্ট্যালাকটাইট গুহার মেঝেতে গঠিত হয়।
iii. সোয়ালো হোল একটি ক্ষয়জাত ভূমিরূপ।
iv. টেরা রোসা লাল রঙের মাটি।
(a) i, iii ও iv সঠিক
(b) i ও ii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) i, iii ও iv সঠিক
৩৭। নদীর গতিপথ সম্পর্কিত সঠিক তথ্যটি বেছে নাও:
i. গিরিখাত শুষ্ক অঞ্চলে দেখা যায়।
ii. মিয়েন্ডার নদীর নিম্নগতিতে দেখা যায়।
iii. বদ্বীপ নদীর মোহনায় গঠিত হয়।
iv. জলপ্রপাত নদীর উচ্চগতিতে দেখা যায়।
(a) ii, iii ও iv সঠিক
(b) i ও iv সঠিক
(c) i, ii ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) ii, iii ও iv সঠিক
৩৮। সমুদ্র উপকূল সম্পর্কিত বিবৃতিগুলি পড়ো:
i. রিয়া উপকূল জলমগ্ন নদী উপত্যকা।
ii. ফিয়র্ড উপকূল জলমগ্ন হিমবাহ উপত্যকা।
iii. ডালমেশিয়ান উপকূল তটরেখার সাথে আড়াআড়ি থাকে।
iv. ক্লিফ সমুদ্রতরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়।
(a) i, ii ও iv সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iv সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) i, ii ও iv সঠিক
৩৯। হিমবাহের কাজ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?
i. নুনাটক মহাদেশীয় হিমবাহে দেখা যায়।
ii. এরিটি একটি সঞ্চয়জাত ভূমিরূপ।
iii. বার্গসুন্ড পাহাড় ও হিমবাহের মাঝে থাকে।
iv. রসে মোতানে অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ায় গঠিত।
(a) ii শুধুমাত্র ভুল
(b) i ও iii ভুল
(c) iv শুধুমাত্র ভুল
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) ii শুধুমাত্র ভুল
৪০। মরুভূমির জলধারা ও বায়ুর মিলিত কাজ সম্পর্কে সত্য বিকল্পটি হলো:
i. প্লায়া একটি লবণাক্ত হ্রদ।
ii. ওয়াদি একটি চিরস্থায়ী নদী।
iii. বাজাদা পেডিমেন্টের নিচে গঠিত হয়।
iv. পেডিমেন্ট প্রকৃতপক্ষে একটি ক্ষয়জাত সমভূমি।
(a) i, iii ও iv সঠিক
(b) i ও ii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) i, iii ও iv সঠিক
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল দ্বিতীয় অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Geography Column Matching MCQ
৪১। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিকটি নির্বাচন করো:
| Column A | Column A |
|---|---|
| (i) বারখান | (a) উপকূলীয় সঞ্চয় |
| (ii) ড্রামলিন | (b) বায়ুর সঞ্চয় |
| (iii) স্ট্যাক | (c) হিমবাহের সঞ্চয় |
| (iv) টম্বোলো | (d) সমুদ্রতরঙ্গের ক্ষয় |
(a) i-b, ii-c, iii-d, iv-a
(b) i-c, ii-b, iii-a, iv-d
(c) i-b, ii-d, iii-a, iv-c
(d) i-d, ii-a, iii-b, iv-c
উত্তর: (a) i-b, ii-c, iii-d, iv-a
৪২। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিকটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (i) মন্থকুপ | (a) হিমবাহের ক্ষয় |
| (ii) করি | (b) নদীর ক্ষয় |
| (iii) জিউগেন | (c) কাস্ট |
| (iv) পোলজে | (d) বায়ুর ক্ষয় |
(a) i-b, ii-a, iii-d, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-c, ii-d, iii-b, iv-a
(d) i-d, ii-c, iii-a, iv-b
উত্তর: (a) i-b, ii-a, iii-d, iv-c
৪৩। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিকটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (i) ইয়াদাং | (a) হিমবাহের সঞ্চয় |
| (ii) এসকার | (b) নদীর সঞ্চয় |
| (iii) বদ্বীপ | (c) চুনাপাথর গুহা |
| (iv) স্ট্যালাগমাইট | (d) বায়ুর ক্ষয় |
(a) i-d, ii-a, iii-b, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-b, ii-c, iii-d, iv-a
(d) i-c, ii-d, iii-a, iv-b
উত্তর: (a) i-d, ii-a, iii-b, iv-c
৪৪। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিকটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (i) গৌর | (a) উপকূলীয় সঞ্চয় |
| (ii) ক্লিফ | (b) বায়ুর অপঘর্ষ |
| (iii) স্পিট | (c) হিমবাহের ক্ষয় |
| (iv) এরিটি | (d) সমুদ্রতরঙ্গের ক্ষয় |
(a) i-b, ii-d, iii-a, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-c, ii-d, iii-b, iv-a
(d) i-d, ii-c, iii-a, iv-b
উত্তর: (a) i-b, ii-d, iii-a, iv-c
৪৫। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিকটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (i) প্লায়া | (a) উপকূলীয় লবণাক্ত হ্রদ |
| (ii) কয়াল | (b) হিমবাহ সৃষ্ট হ্রদ |
| (iii) কেটল | (c) মরু অঞ্চলের হ্রদ |
| (iv) অশ্বক্ষুরাকৃতি হ্রদ | (d) নদীর বার্ধক্য অবস্থা |
(a) i-c, ii-a, iii-b, iv-d
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-b, ii-c, iii-d, iv-a
(d) i-d, ii-b, iii-a, iv-c
উত্তর: (a) i-c, ii-a, iii-b, iv-d
৪৬। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিকটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (i) স্বাভাবিক বাঁধ | (a) হিমবাহ ও জলধারা |
| (ii) পলল ব্যজনী | (b) সমুদ্রতরঙ্গের সঞ্চয় |
| (iii) সৈকত ভূমি | (c) নদীর নিম্নগতি |
| (iv) বহিঃবিধৌত সমভূমি | (d) নদীর উচ্চ ও মধ্যগতির সংযোগ |
(a) i-c, ii-d, iii-b, iv-a
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-a, iv-b
(d) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (a) i-c, ii-d, iii-b, iv-a
৪৭। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিকটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| (i) ক্যানিয়ন | (a) বায়ুর সঞ্চয় |
| (ii) লোয়েস | (b) সমুদ্রতলের কম্পন |
| (iii) সুনামি | (c) নদীর উচ্চগতি (শুষ্ক) |
| (iv) ড্রামলিন | (d) হিমবাহের সঞ্চয় |
(a) i-c, ii-a, iii-b, iv-d
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-a, iv-b
(d) i-b, ii-d, iii-a, iv-c
উত্তর: (a) i-c, ii-a, iii-b, iv-d
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল দ্বিতীয় অধ্যায় বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Geography Assertion Reason MCQ
৪৮। Assertion (A): মরুভূমিতে বায়ুর কাজ সবথেকে বেশি দেখা যায়।
Reason (R): মরু অঞ্চলে উদ্ভিদের আচ্ছাদন কম থাকে এবং যান্ত্রিক আবহবিকারের প্রভাব বেশি হয়।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৪৯। Assertion (A): হিমবাহের উপত্যকা ‘U’ আকৃতির হয়।
Reason (R): হিমবাহ শুধুমাত্র তার তলদেশকেই গভীর করে ক্ষয় করে।
(a) A সত্য কিন্তু R মিথ্যা।
(b) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(c) A মিথ্যা কিন্তু R সত্য।
(d) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
উত্তর: (a) A সত্য কিন্তু R মিথ্যা। (কারণ হিমবাহ তলদেশ ও পার্শ্বদেশ উভয় দিকেই সমানভাবে ক্ষয় করে)।
৫০। Assertion (A): নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার জন্য জোয়ার-ভাটার প্রকোপ কম হওয়া প্রয়োজন।
Reason (R): জোয়ার-ভাটা প্রবল হলে পলি মোহনায় থিতিয়ে পড়ার সুযোগ পায় না।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৫১। Assertion (A): কাস্ট অঞ্চলে সব সময় পৃষ্ঠদেশ দিয়ে নদী প্রবাহিত হয়।
Reason (R): চুনাপাথরের ফাটল ও ছিদ্র দিয়ে জল ভূ-গর্ভে প্রবেশ করে যায়।
(a) A মিথ্যা কিন্তু R সত্য।
(b) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
উত্তর: (a) A মিথ্যা কিন্তু R সত্য।
৫২। Assertion (A): সমুদ্র উপকূলে ব্লো-হোল দিয়ে অনেক সময় জল ফোয়ারার মতো বেরিয়ে আসে।
Reason (R): গুহার ভেতরে আবদ্ধ বায়ুর ওপর সমুদ্রতরঙ্গ প্রবল চাপ সৃষ্টি করে।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৫৩। Assertion (A): উচ্চগতিতে নদীর ক্ষয় করার ক্ষমতা অত্যন্ত বেশি হয়।
Reason (R): এই পর্যায়ে ভূমির ঢাল এবং নদীর স্রোতের বেগ প্রবল থাকে।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৫৪। Assertion (A): বারখান বালিয়াড়ি বায়ুপ্রবাহের সাথে সমান্তরালে গড়ে ওঠে।
Reason (R): বায়ুপ্রবাহের পথে আড়াআড়ি বাধা থাকলে বারখান গঠিত হয়।
(a) A মিথ্যা কিন্তু R সত্য।
(b) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
উত্তর: (a) A মিথ্যা কিন্তু R সত্য।
৫৫। Assertion (A): লোয়েস সমভূমি অত্যন্ত উর্বর হয়।
Reason (R): এটি অত্যন্ত সূক্ষ্ম ও খনিজ সমৃদ্ধ বালিকণা দিয়ে গঠিত।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় (ভূমিরুপ গঠনকারী প্রক্রিয়া) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
| Details | Link |
|---|---|
| উচ্চমাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল (HS Class 12 Sem 3 Geography) অন্যান্য অধ্যায়ের MCQ নোটস
| অধ্যায় | লিংক |
|---|---|
| ভূগাঠনিক প্রক্রিয়া | Read Now |
| ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া | Read Now |
| জলবায়ু | Read Now |
| বারিমন্ডল | Read Now |
| জীবমন্ডল | Read Now |
| জনসংখ্যা | Read Now |
| জনবসতি | Read Now |
| ভারতের জনসংখ্যা | Read Now |
| জলসম্পদ | Read Now |
| খনিজ ও শক্তিসম্পদ | Read Now |
| ভারতের কৃষকাজ | Read Now |
| পরিবহন ও যোগাযোগ | Read Now |
| বাণিজ্য ও অর্থনীতি | Read Now |
দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় mcq | দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



