উচ্চ মাধ্যমিক (Class 12) ভূগোলের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) একাদশ অধ্যায় ‘ভারতের কৃষিকাজ’ (Agriculture in India)-এর মধ্যে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, বিভিন্ন প্রকার শস্য (যেমন- ধান, গম, চা, কফি, তুলা, পাট) চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ও বণ্টন, সবুজ বিপ্লব (Green Revolution) এবং শ্বেত বিপ্লব নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে এই অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হলো।
Class 12 3rd Semester ভূগোল ‘ভারতের কৃষিকাজ’ (অধ্যায় ১১) প্রশ্ন উত্তর
এই পোস্ট এর মধ্যে ভারতের কৃষিকাজ অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
ভারতের কৃষিকাজ থেকে এক কথায় প্রশ্ন উত্তর (One Liner)
১। কৃষিজ ফসল উৎপাদনে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়।
২। বাজার বাগান কৃষিতে ট্রাক বা ফ্যাক্টরি মারফত পণ্য পাঠানোকে বলা হয় ট্রাক ফার্মিং বা ফ্যাক্টরি ফার্মিং।
৩। গ্রিন হাউস বা শখের কৃষিকে বলা হয় উদ্যান কৃষি।
৪। যে শস্য মূলত রপ্তানি বা বিক্রির জন্য চাষ করা হয় তা হলো বাণিজ্যিক বা অর্থকরী ফসল।
৫। ধান, গম, যব, ভুট্টা ও মিলেট হলো প্রধান দানাশস্য।
৬। ভারতের প্রধান তৈলবীজ শস্য হলো সরষে।
৭। চা, কফি, রবার ও মশলা যে শ্রেণির কৃষির অন্তর্ভুক্ত তা হলো বাগিচা ফসল।
৮। শাকসবজি, ফুল, ফল ও ভেষজ গাছের চাষকে একত্রে বলা হয় হটিকালচার।
৯। বাণিজ্যিকভাবে ফুল ও পাতাবাহারি গাছের চাষকে বলা হয় ফ্লোরিকালচার।
১০। বাণিজ্যিকভাবে ফল চাষের পদ্ধতিকে বলা হয় পোমামকালচার।
১১। বাণিজ্যিকভাবে শাকসবজি চাষের পদ্ধতিকে বলা হয় ওলেরিকালচার।
১২। একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষ হলো শস্যাবর্তন।
১৩। শস্যাবর্তনের জন্য সবচেয়ে উপযুক্ত ফসল হলো শুটি জাতীয় ফসল।
১৪। শস্য সমন্বয় (Crop Combination) সূত্রের প্রবর্তক হলেন জন কেরিয়ার উইভার।
১৫। ২০০০ সালের নতুন কৃষি নীতিকে অভিহিত করা হয় রামধনু বিপ্লব নামে।
১৬। ‘সবুজ বিপ্লব’ (Green Revolution) শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম এস. গাড্ড।
১৭। পৃথিবীর সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত আর্নেস্ট বোরলগ।
১৮। ভারতে ষাটের দশকে সবুজ বিপ্লবের প্রধান নেতা ছিলেন এম. এস. স্বামীনাথন।
১৯। ভারতে শ্বেত বিপ্লবের জনক হলেন ভার্গিস কুরিয়েন।
২০। দুগ্ধ উৎপাদন বৃদ্ধির বিশেষ কর্মসূচিকে বলা হয় অপারেশন ফ্লাড।
২১। সত্তরের দশকে মাছ উৎপাদন বৃদ্ধির ঘটনাটি হলো নীল বিপ্লব।
২২। ভারতের ‘সোনালি তন্ত’ বলা হয় পাটকে।
২৩। আখ কাটার পর মূল থেকে বেরোনো নতুন চারাকে বলা হয় রেটুন।
২৪। বর্ষাকালে চাষ করা আমন ধান, পাট ও কার্পাস হলো খারিফ শস্য।
২৫। শীতকালে চাষ করা বোরো ধান, গম ও তৈলবীজ হলো রবি শস্য।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ভূগোল অধ্যায় ১১ ‘ভারতের কৃষিকাজ’ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Geography MCQ Question Answer
১। ভারতের অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ?
(a) 10-12%
(b) 15-17%
(c) 20-22%
(d) 25-30%
উত্তর: (b) 15-17%
২। ভারতের কৃষিতে সবুজ বিপ্লব (Green Revolution) শুরু হয় কোন দশকে?
(a) 1950-এর দশক
(b) 1960-এর দশক
(c) 1970-এর দশক
(d) 1980-এর দশক
উত্তর: (b) 1960-এর দশক
৩। শ্বেত বিপ্লব (White Revolution) কোন খাতের উন্নয়নের সাথে যুক্ত?
(a) দুধ উৎপাদন
(b) গম উৎপাদন
(c) মৎস্য চাষ
(d) ফল চাষ
উত্তর: (a) দুধ উৎপাদন
৪। নীল বিপ্লব (Blue Revolution) কীসের সাথে সম্পর্কিত?
(a) মৎস্য চাষ
(b) জলসেচ
(c) শিল্পায়ন
(d) বনায়ন
উত্তর: (a) মৎস্য চাষ
৫। ভারতের কোন রাজ্য আখ উৎপাদনে বর্তমানে শীর্ষে রয়েছে?
(a) পাঞ্জাব
(b) উত্তরপ্রদেশ
(c) মহারাষ্ট্র
(d) তামিলনাড়ু
উত্তর: (b) উত্তরপ্রদেশ
৬। খারিফ শস্য চাষের প্রধান সময়কাল কোনটি?
(a) জুন-সেপ্টেম্বর
(b) অক্টোবর-মার্চ
(c) এপ্রিল-জুন
(d) সারা বছর
উত্তর: (a) জুন-সেপ্টেম্বর
৭। নিম্নলিখিত ফসলগুলির মধ্যে কোনটি রবি শস্যের প্রকৃষ্ট উদাহরণ?
(a) ধান
(b) গম
(c) আখ
(d) পাট
উত্তর: (b) গম
৮। জায়দ শস্য (Zaid Crops) কোন মৌসুমে চাষ করা হয়?
(a) গ্রীষ্মকাল
(b) বর্ষাকাল
(c) শীতকাল
(d) শরৎকাল
উত্তর: (a) গ্রীষ্মকাল
৯। শস্যাবর্তনের (Crop Rotation) প্রধান উদ্দেশ্য বা সুবিধা কী?
(a) মাটির উর্বরতা বজায় রাখা
(b) ফসলের উৎপাদন বাড়ানো
(c) কীটপতঙ্গ নিয়ন্ত্রণ
(d) উপরোক্ত সবকয়টি
উত্তর: (d) উপরোক্ত সবকয়টি
১০। ভারতের কোন রাজ্য পাট (Jute) উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
(a) পশ্চিমবঙ্গ
(b) বিহার
(c) অসম
(d) ওড়িশা
উত্তর: (a) পশ্চিমবঙ্গ
১১। কার্পাস বা তুলা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি কোনটি?
(a) কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর
(b) লোহিত মৃত্তিকা
(c) পলি মৃত্তিকা
(d) ল্যাটেরাইট মৃত্তিকা
উত্তর: (a) কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর
১২। ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য কোনটি?
(a) কেরালা
(b) অসম
(c) তামিলনাড়ু
(d) কর্ণাটক
উত্তর: (b) অসম
১৩। ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি?
(a) গম
(b) ধান
(c) জোয়ার
(d) বাজরা
উত্তর: (b) ধান
১৪। “গোল্ডেন ফাইবার” বা সোনালি তন্ত্র বলা হয় কোন ফসলকে?
(a) কার্পাস
(b) পাট
(c) আখ
(d) চা
উত্তর: (b) পাট
১৫। “অপারেশন ফ্লাড” কর্মসূচিটি কীসের সাথে সম্পর্কিত?
(a) গম উৎপাদন বৃদ্ধি
(b) দুগ্ধ উৎপাদন বৃদ্ধি
(c) বন্যা নিয়ন্ত্রণ
(d) মৎস্য চাষ বৃদ্ধি
উত্তর: (b) দুগ্ধ উৎপাদন বৃদ্ধি
১৬। “জৈব কৃষি” (Organic Farming) বলতে আসলে কী বোঝায়?
(a) প্রচুর রাসায়নিক সারের ব্যবহার
(b) উচ্চফলনশীল বীজের ব্যবহার
(c) প্রাকৃতিক সার ও জৈবিক পদ্ধতিতে চাষ
(d) মাটির ব্যবহার ছাড়া চাষ
উত্তর: (c) প্রাকৃতিক সার ও জৈবিক পদ্ধতিতে চাষ
১৭। ভারতের কোন রাজ্যটি “মসলার বাগান” নামে পরিচিত?
(a) কেরালা
(b) তামিলনাড়ু
(c) অন্ধ্রপ্রদেশ
(d) কর্ণাটক
উত্তর: (a) কেরালা
১৮। “হটিকালচার” (Horticulture) কথাটি কোন ধরণের চাষের সাথে যুক্ত?
(a) শুধুমাত্র দানাশস্য চাষ
(b) ফুল, ফল ও শাকসবজি চাষ
(c) পশুপালন
(d) মাছের চাষ
উত্তর: (b) ফুল, ফল ও শাকসবজি চাষ
১৯। ধান চাষের জন্য আবশ্যিক প্রাকৃতিক শর্ত কোনটি?
(a) শীতল ও শুষ্ক জলবায়ু
(b) প্রচুর বৃষ্টিপাত ও উষ্ণতা
(c) পার্বত্য ঢালু জমি
(d) বালুকাময় মৃত্তিকা
উত্তর: (b) প্রচুর বৃষ্টিপাত ও উষ্ণতা
২০। গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলে কোন ফসলের প্রাধান্য সবচেয়ে বেশি?
(a) উত্তরপ্রদেশ
(b) তুলা
(c) ধান
(d) কফি
উত্তর: (c) ধান
২১। তুলা বা কার্পাস উৎপাদনে ভারতের কোন রাজ্যটি বর্তমানে শ্রেষ্ঠ স্থান অধিকার করে?
(a) মহারাষ্ট্র
(b) কর্ণাটক
(c) গুজরাট
(d) রাজস্থান
উত্তর: (c) গুজরাট
২২। ‘ট্রাক ফার্মিং’ (Truck Farming) শব্দটির সাথে নিচের কোন বিষয়টি নিবিড়ভাবে যুক্ত?
(a) কার্পাস চাষ
(b) বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি
(c) চা বাগিচা
(d) স্থানান্তর কৃষি
উত্তর: (b) বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি
২৩। বাণিজ্যিকভাবে ফুল চাষ করার পদ্ধতিকে কী বলা হয়?
(a) ওলেরিকালচার
(b) ফ্লোরিকালচার
(c) পোমামকালচার
(d) হটিকালচার
উত্তর: (b) ফ্লোরিকালচার
২৪। ভারতের প্রধান সেচ ব্যবস্থা নিম্নলিখিত কোনটির ওপর সর্বাধিক নির্ভরশীল?
(a) বৃষ্টিপাত
(b) কুয়া ও নলকূপ
(c) খালের জল
(d) সমুদ্রের জল
উত্তর: (b) কুয়া ও নলকূপ
২৫। জাতীয় দুগ্ধ উন্নয়ন নিগম (NDDB) ভারতের কোথায় অবস্থিত?
(a) কলকাতা
(b) আনন্দ (গুজরাট)
(c) লখনউ
(d) নাগপুর
উত্তর: (b) আনন্দ (গুজরাট)
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার ভূগোল একাদশ অধ্যায় শূন্যস্থান পূরণ (Fill in the Blanks)
১। বৃষ্টির ওপর নির্ভরশীল কৃষিকাজকে বলা হয় ______ কৃষিকাজ।
(a) সেচাধীন
(b) শুষ্ক
(c) প্রযুক্তিকৃষি
(d) পর্বতীয়
উত্তর: (b) শুষ্ক
২। ধান চাষে সবচেয়ে বেশি ______ প্রয়োজন।
(a) কম তাপমাত্রা
(b) প্রচুর জল
(c) কম বৃষ্টিপাত
(d) খরা-সহনশীলতা
উত্তর: (b) প্রচুর জল
৩। ভারতের প্রধান সেচ ব্যবস্থা হলো ______।
(a) বৃষ্টির জল
(b) কুয়া ও নলকূপ
(c) নদী ও পাম্প সেট
(d) সমুদ্র জল
উত্তর: (b) কুয়া ও নলকূপ
৪। ধান চাষের জন্য সবচেয়ে আদর্শ হলো ______ মাটি।
(a) বেলে
(b) পলি-দোআঁশ
(c) ল্যাটেরাইট
(d) কাদা-দোআঁশ
উত্তর: (d) কাদা-দোআঁশ
৫। ______ হলো ভারতের প্রধান ধান উৎপাদনকারী এলাকা।
(a) গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি
(b) থার মরুভূমি
(c) নীলগিরি পর্বত
(d) কচ্ছ উপদ্বীপ
উত্তর: (a) গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি
৬। শস্যের দ্রুত বৃদ্ধির জন্য ______ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান।
(a) পাথর
(b) সার
(c) জল
(d) তুষার
উত্তর: (c) জল
৭। ______ কৃষিতে উৎপাদন বাড়াতে সেচ ব্যবস্থার গুরুত্ব অনেক বেশি।
(a) নিবিড়
(b) স্থানান্তর
(c) খরা-প্রবণ
(d) যান্ত্রিক
উত্তর: (a) নিবিড়
৮। ভারতের গ্রামীণ অর্থনীতি মূলত ______ -এর ওপর নির্ভরশীল।
(a) শিল্প
(b) খনিজ
(c) কৃষি
(d) পর্যটন
উত্তর: (c) কৃষি
৯। আমন ধান চাষের জন্য প্রধানত ______ সময়ের বৃষ্টি প্রয়োজন।
(a) শীতকাল
(b) বর্ষাকাল
(c) গ্রীষ্মকাল
(d) বসন্তকাল
উত্তর: (b) বর্ষাকাল
১০। ভারতের মৎস্যচাষ প্রধানত ______ অঞ্চলে বেশি উন্নত।
(a) মালভূমি
(b) হিমালয়
(c) উপকূলীয়
(d) মরুভূমি
উত্তর: (c) উপকূলীয়
১১। বৃষ্টির ওপর নির্ভরশীল কৃষিকাজকে বলা হয় _____ কৃষিকাজ।
(a) সেচাধীন
(b) শুষ্ক
(c) প্রযুক্তিকৃষি
(d) পর্বতীয়
উত্তর: (b) শুষ্ক
১২। ভারতের প্রধান ফসল চাষ হয় মূলত _____ অঞ্চলে।
(a) সমভূমি
(b) পাহাড়ি
(c) মরুভূমি
(d) উপকূলীয়
উত্তর: (a) সমভূমি
১৩। _____ হলো ভারতের একটি প্রধান তেলজাতীয় ফসল।
(a) সরিষা
(b) তুলা
(c) গম
(d) চা
উত্তর: (a) সরিষা
১৪. ভারতের সবচেয়ে বড় সরিষা উৎপাদনকারী রাজ্য হলো _____।
(a) রাজস্থান
(b) উত্তরপ্রদেশ
(c) মধ্যপ্রদেশ
(d) বিহার
উত্তর: (a) রাজস্থান
১৫. ভারতের প্রধান সেচ ব্যবস্থা হলো _____।
(a) বৃষ্টির জল
(b) কুয়া ও নলকূপ
(c) নদী ও পাম্প সেট
(d) সমুদ্র জল
উত্তর: (b) কুয়া ও নলকূপ
১৬. _____ হলো ভারতের প্রধান ধান উৎপাদনকারী এলাকা।
(a) গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি
(b) থার মরুভূমি
(c) নীলগিরি পর্বত
(d) কচ্ছ উপদ্বীপ
উত্তর: (a) গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি
১৭. শস্যের দ্রুত বৃদ্ধির জন্য _____ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান।
(a) পাথর
(b) সার
(c) জল
(d) তুষার
উত্তর: (c) জল
১৮. ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য হলো _____।
(a) আসাম
(b) পশ্চিমবঙ্গ
(c) ওড়িশা
(d) ঝাড়খণ্ড
উত্তর: (a) আসাম
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল অধ্যায় ১১ সত্য-মিথ্যা যাচাই | HS Semester 3 Geography True False MCQ
১৯. নিচের বিবৃতিগুলি পড়ে সঠিক কম্বিনেশনটি নির্বাচন করো:
i. ভারতীয় কৃষি মূলত জীবিকাসত্তাভিত্তিক।
ii. ধান একটি খারিফ শস্য।
iii. গম একটি রবি শস্য।
iv. তুলা একটি পানীয় ফসল।
(a) i, ii ও iii সঠিক
(b) ii, iii ও iv সঠিক
(c) i ও iv সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (a) i, ii ও iii সঠিক
২০. ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে সঠিক তথ্যটি চিহ্নিত করো:
i. এর ফলে গমের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পায়।
ii. এটি দক্ষিণ ভারতে প্রথম শুরু হয়।
iii. এম. এস. স্বামীনাথন এর অন্যতম পুরোধা ছিলেন।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) শুধুমাত্র i সঠিক
উত্তর: (c) i ও iii সঠিক
২১. শস্য সমন্বয় (Crop Combination) সম্পর্কে নিচের কোনটি সত্য?
i. এটি জন উইভারের তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি।
ii. এটি মূলত মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।
iii. এটি কৃষিকাজের বৈচিত্র্যকে নির্দেশ করে।
(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) সবকটি মিথ্যা
উত্তর: (b) i ও iii সঠিক
২২. শ্বেত বিপ্লব বা ‘অপারেশন ফ্লাড’ সম্পর্কে কোনটি সঠিক নয়?
i. এটি গুজরাট রাজ্য থেকে শুরু হয়েছিল।
ii. এর লক্ষ্য ছিল মাছের উৎপাদন বাড়ানো।
iii. ভার্গিস কুরিয়েন ছিলেন এর জনক।
(a) i সঠিক নয়
(b) ii সঠিক নয়
(c) iii সঠিক নয়
(d) i ও iii সঠিক নয়
উত্তর: (b) ii সঠিক নয়
২৩. বাগিচা ফসল সম্পর্কে সঠিক বিবৃতিটি হলো-
i. এগুলি বিশাল বড়ো এলাকা জুড়ে বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ হয়।
ii. ধান ও গম হলো প্রধান বাগিচা ফসল।
iii. চা, কফি ও রাবার এর প্রকৃষ্ট উদাহরণ।
(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) শুধুমাত্র iii সঠিক
উত্তর: (b) i ও iii সঠিক
২৪. শস্যাবর্তন (Crop Rotation) পদ্ধতি সম্পর্কে কোনটি সঠিক নয়?
i. এটি মাটির স্বাভাবিক উর্বরতা ধরে রাখে।
ii. এই পদ্ধতিতে একই জমিতে বারবার শুধু ধান চাষ করা হয়।
iii. ডাল জাতীয় শস্য চাষ করলে মাটিতে নাইট্রোজেন সংবদ্ধকরণ ঘটে।
(a) i সঠিক নয়
(b) ii সঠিক নয়
(c) iii সঠিক নয়
(d) i ও iii সঠিক নয়
উত্তর: (b) ii সঠিক নয়
২৫. আর্দ্র কৃষি (Humid Farming) সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য?
i. এটি মূলত প্রচুর বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায়।
ii. এখানে সেচ ব্যবস্থার প্রয়োজন অত্যন্ত বেশি।
iii. পশ্চিমবঙ্গ ও অসমে এই ধরণের কৃষি দেখা যায়।
(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) সবকটি সত্য
উত্তর: (b) i ও iii সঠিক
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল একাদশ অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Geography Column Matching MCQ
২৬. Column A-এর সাথে Column B মিলিয়ে সঠিকটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| 1. ধান | A. ডঃ ভার্গিস কুরিয়েন |
| 2. গম | B. এম. এস. স্বামীনাথন |
| 3. শ্বেত বিপ্লব | C. পাঞ্জাব ও হরিয়ানা |
| 4. সবুজ বিপ্লব | D. পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ |
(a) 1-d, 2-c, 3-a, 4-b
(b) 1-a, 2-b, 3-c, 4-d
(c) 1-c, 2-d, 3-b, 4-a
(d) 1-b, 2-a, 3-d, 4-c
উত্তর: (a) 1-d, 2-c, 3-a, 4-b
২৭. Column A-এর সাথে Column B মিলিয়ে সঠিকটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| 1. কার্পাস | A. আসাম ও পশ্চিমবঙ্গ |
| 2. চা | B. গুজরাট ও মহারাষ্ট্র |
| 3. আখ | C. কর্ণাটক |
| 4. কফি | D. উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র |
(a) 1-b, 2-a, 3-d, 4-c
(b) 1-a, 2-b, 3-c, 4-d
(c) 1-d, 2-c, 3-b, 4-a
(d) 1-c, 2-d, 3-a, 4-b
উত্তর: (a) 1-b, 2-a, 3-d, 4-c
২৮. Column A-এর সাথে Column B মিলিয়ে সঠিকটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| 1. শস্যাবর্তন | A. একই জমিতে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষ |
| 2. শস্য সমন্বয় | B. বছরে জমির ব্যবহারের তীব্রতা |
| 3. শস্য প্রগাঢ়তা | C. ফসলের পারস্পরিক ক্ষেত্রমানগত বন্টন |
| 4. মিশ্র কৃষি | D. ফসল চাষের সাথে পশুপালন |
(a) 1-a, 2-c, 3-b, 4-d
(b) 1-d, 2-b, 3-c, 4-a
(c) 1-b, 2-a, 3-d, 4-c
(d) 1-c, 2-d, 3-a, 4-b
উত্তর: (a) 1-a, 2-c, 3-b, 4-d
২৯. বাক্যগুলিকে শস্য উৎপাদনের সঠিক পর্যায় অনুযায়ী সাজাও:
A. জমিতে বীজ বপন করা।
B. মাটি কর্ষণ বা জমি প্রস্তুত করা।
C. পরিপক্ক ফসল সংগ্রহ বা কাটা।
D. প্রয়োজনমতো জলসেচ ও সার প্রয়োগ।
(a) BADC
(b) ABDC
(c) CBDA
(d) DCBA
উত্তর: (a) BADC
৩০. ভারতে সবুজ বিপ্লবের প্রসারের ঘটনাক্রমটি সাজাও:
A. মেক্সিকো থেকে উচ্চফলনশীল গমের বীজ আনা।
B. পাঞ্জাব ও হরিয়ানায় পরীক্ষামূলক প্রয়োগ।
C. ভারত খাদ্যে স্বয়ংভরতা অর্জন করে।
D. দেশজুড়ে গমের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পায়।
(a) ABDC
(b) BACD
(c) ABCD
(d) CADB
উত্তর: (c) ABCD
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল অধ্যায় ১১ বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Geography Assertion Reason MCQ
৩১. Assertion (বিবৃতি): ভারতে সবুজ বিপ্লবের ফলে গমের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
Reason (কারণ): উন্নত মানের উচ্চফলনশীল বীজ (HYV), সেচ ব্যবস্থা এবং রাসায়নিক সারের ব্যবহার এই উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেছে।
(a) Assertion ও Reason উভয়ই সত্য এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।
(b) Assertion ও Reason উভয়ই সত্য কিন্তু Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) Assertion সত্য কিন্তু Reason মিথ্যা।
(d) Assertion মিথ্যা কিন্তু Reason সত্য।
উত্তর: (a) Assertion ও Reason উভয়ই সত্য এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।
৩২. Assertion (বিবৃতি): ডাল জাতীয় শস্য শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করা অত্যন্ত লাভজনক।
Reason (কারণ): ডাল শস্যের মূলের অর্বুদে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন সংবদ্ধকরণ করে উর্বরতা বাড়ায়।
(a) Assertion ও Reason উভয়ই সত্য এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।
(b) Assertion ও Reason উভয়ই সত্য কিন্তু Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) Assertion সত্য কিন্তু Reason মিথ্যা।
(d) Assertion মিথ্যা কিন্তু Reason সত্য।
উত্তর: (a) Assertion ও Reason উভয়ই সত্য এবং Reason হলো Assertion-এর সঠিক ব্যাখ্যা।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর ভূগোল একাদশ অধ্যায় (ভারতের কৃষিকাজ) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
| Details | Link |
|---|---|
| উচ্চমাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল (HS Class 12 Sem 3 Geography) অন্যান্য অধ্যায়ের MCQ নোটস
| অধ্যায় | লিংক |
|---|---|
| ভূগাঠনিক প্রক্রিয়া | Read Now |
| ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া | Read Now |
| জলবায়ু | Read Now |
| বারিমন্ডল | Read Now |
| জীবমন্ডল | Read Now |
| জনসংখ্যা | Read Now |
| জনবসতি | Read Now |
| ভারতের জনসংখ্যা | Read Now |
| জলসম্পদ | Read Now |
| খনিজ ও শক্তিসম্পদ | Read Now |
| ভারতের কৃষকাজ | Read Now |
| পরিবহন ও যোগাযোগ | Read Now |
| বাণিজ্য ও অর্থনীতি | Read Now |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



