উচ্চ মাধ্যমিক (Class 12) কম্পিউটার (Computer) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) ত্রয়োদশ অধ্যায় ‘ইলেকট্রনিক কমার্সের পরিচিতি’ (Introduction to E-commerce)-এর মধ্যে ই-কমার্সের ধারণা, বিভিন্ন মডেল (যেমন- B2B, B2C, C2C), ই-পেমেন্ট সিস্টেম, EDI (Electronic Data Interchange) এবং সাইবার নিরাপত্তার মতো আধুনিক ও বাস্তবসম্মত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা এক কথার প্রশ্ন উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হলো।
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার কম্পিউটার ‘ইলেকট্রনিক কমার্সের পরিচিতি’ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Introduction to E-commerce MCQ
ক্লাস ১২ কম্পিউটার ‘ইলেকট্রনিক কমার্সের পরিচিতি’ অধ্যায় এক কথায় প্রশ্ন উত্তর (Class 12 Sem 3 Computer E-Commerce One Liner)
১. ইন্টারনেট বা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য ও পরিষেবা কেনা-বেচার পদ্ধতিটি হলো- E-Commerce।
২. E-Commerce শব্দটির পূর্ণরূপ হলো- Electronic Commerce।
৩. ই-কমার্সের একটি প্রধান প্রযুক্তিগত উপাদান হলো- Web Server।
৪. ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত একটি সুরক্ষিত প্রোটোকল হলো- HTTPS।
৫. SSL কথাটির পূর্ণরূপ হলো- Secure Sockets Layer।
৬. অনলাইনে পণ্য অর্ডার করার পর সেটি গ্রাহকের কাছে পৌঁছানোর প্রক্রিয়াকে বলা হয় – Order Processing।
৭. অনলাইন পেমেন্ট সম্পন্ন করার জন্য যে মাধ্যম ব্যবহৃত হয় তাকে বলে- Payment Gateway।
৮. পণ্য ক্রয়ের সময় ক্রেতার পরিচয় যাচাই করার পদ্ধতিকে বলা হয়- Authentication।
৯. ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বের ক্রেতাদের কাছে পৌঁছানোকে বলা হয়- Global Reach।
১০. ই-কমার্স হলো ই-বিজনেসের একটি অংশ বা Sub-set।
১১. B2B মডেলের পূর্ণরূপ হলো- Business to Business।
১২. অনলাইন শপিং সাইট (যেমন Amazon বা Flipkart) থেকে গ্রাহকের কেনাকাটা হলো- B2C Model। ১৩. C2C মডেলের পূর্ণরূপ হলো- Consumer to Consumer।
১৪. নাগরিক যখন সরকারকে অনলাইনে ইনকাম ট্যাক্স প্রদান করে তখন তাকে বলা হয়- C2G Model।
১৫. সরকারি কাজের টেন্ডার যখন কোনো কোম্পানি অনলাইনে জমা দেয় তাকে বলে- B2G Model।
১৬. কোনো কেন্দ্রীয় সার্ভার ছাড়াই দুই জন ব্যবহারকারীর মধ্যে সরাসরি ফাইল বা লেনদেন হলো- P2P Model।
১৭. ই-কমার্সের একটি কারিগরি অসুবিধা হলো সাইবার অ্যাটাক বা- নিরাপত্তা জনিত সমস্যা।
১৮. একটি সংস্থার নিজস্ব অভ্যন্তরীণ গোপনীয় নেটওয়ার্ককে বলা হয়- Intranet।
১৯. ওয়েবসাইটে বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত ছোট ছবি বা গ্রাফিক্সকে বলা হয়- Banner Ads।
২০. দুটি ওয়েবসাইটের মধ্যে বিজ্ঞাপন বিনিময়ের পদ্ধতিকে বলা হয়- Ad Exchange।
২১. ইন্টারনেটে পণ্য অনুসন্ধান এবং বিভিন্ন সাইটের দাম তুলনা করতে সাহায্যকারী সফটওয়্যার হলো- Shopping Bots।
২২. SEO কথাটির পূর্ণরূপ হলো- Search Engine Optimization।
২৩. সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পণ্যের ডিজিটাল প্রচার করাকে বলা হয়- Social Media Marketing। ২৪. EDI কথাটির পূর্ণরূপ হলো- Electronic Data Interchange।
২৫. অনলাইন লেনদেনে জালিয়াতি রোধে দ্বি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থাকে বলা হয় – Two-factor Authentication।
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার কম্পিউটার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার কম্পিউটার ত্রয়োদশ অধ্যায় ‘ইলেকট্রনিক কমার্সের পরিচিতি’ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Computer Chapter 13 MCQ Question Answer
১. ই-কমার্সের একটি প্রধান বৈশিষ্ট্য হলো এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন হয়-
(a) সরাসরি কথোপকথনের মাধ্যমে
(b) ইলেকট্রনিক মাধ্যমের সাহায্যে
(c) ডাকঘরের মাধ্যমে
(d) খবরের কাগজের বিজ্ঞাপনের মাধ্যমে
উত্তর: (b) ইলেকট্রনিক মাধ্যমের সাহায্যে
২. নিম্নলিখিত কোন ক্ষেত্রটি ই-কমার্সের অন্তর্ভুক্ত নয়?
(a) অনলাইন ব্যাঙ্কিং
(b) ই-লার্নিং
(c) সরাসরি দোকানে গিয়ে পণ্য কেনা
(d) ডিজিটাল মার্কেটিং
উত্তর: (c) সরাসরি দোকানে গিয়ে পণ্য কেনা
৩. ই-কমার্স এবং ই-বিজনেসের মধ্যে সম্পর্কটি হলো-
(a) ই-কমার্স হলো ই-বিজনেসের একটি অংশ
(b) ই-বিজনেস হলো ই-কমার্সের একটি অংশ
(c) দুটি সম্পূর্ণ আলাদা বিষয়
(d) দুটির পরিধি সমান
উত্তর: (a) ই-কমার্স হলো ই-বিজনেসের একটি অংশ
৪. B2B ই-কমার্স মডেলের একটি উদাহরণ হলো-
(a) Amazon থেকে বই কেনা
(b) একটি গাড়ি প্রস্তুতকারক কোম্পানি কর্তৃক টায়ার প্রস্তুতকারক কোম্পানিকে অর্ডার দেওয়া
(c) OLX-এ পুরানো মোবাইল বিক্রি করা
(d) IRCTC থেকে ট্রেনের টিকিট বুক করা
উত্তর: (b) একটি গাড়ি প্রস্তুতকারক কোম্পানি কর্তৃক টায়ার প্রস্তুতকারক কোম্পানিকে অর্ডার দেওয়া
৫. গ্রাহক যখন সরাসরি অন্য কোনো গ্রাহকের কাছে পণ্য বিক্রি করে, তখন তাকে বলে-
(a) B2B
(b) B2C
(c) C2C
(d) G2C
উত্তর: (c) C2C
৬. কোনো নাগরিক যখন অনলাইনে সরকারকে ইনকাম ট্যাক্স প্রদান করে, তখন সেটি কোন মডেল?
(a) C2G
(b) G2C
(c) B2G
(d) G2G
উত্তর: (a) C2G
৭. SSL-এর পূর্ণরূপ কোনটি?
(a) Secure System Layer
(b) Secure Sockets Layer
(c) Service Socket Line
(d) Simple Security Layer
উত্তর: (b) Secure Sockets Layer
৮. ই-কমার্সের ক্ষেত্রে ‘EDI’ শব্দটির অর্থ কী?
(a) Electronic Data Interchange
(b) Electronic Digital Interface
(c) Electrical Data Input
(d) Electronic Delivery Information
উত্তর: (a) Electronic Data Interchange
৯. নিচের কোনটি ই-কমার্সের একটি প্রযুক্তিগত উপাদান (Technical Component)?
(a) নিউজপেপার
(b) ওয়েব সার্ভার
(c) রিটেইল শপ
(d) কাস্টমার রেজিস্টার বুক
উত্তর: (b) ওয়েব সার্ভার
১০. একটি সংস্থার অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত প্রাইভেট নেটওয়ার্ককে বলা হয়-
(a) Internet
(b) Extranet
(c) Intranet
(d) Ethernet
উত্তর: (c) Intranet
১১. ই-কমার্সে পণ্যের দাম তুলনা করতে সাহায্যকারী সফটওয়্যার বা টুলকে কী বলা হয়?
(a) Search Engine
(b) Shopping Bots
(c) Web Browser
(d) Firewall
উত্তর: (b) Shopping Bots
১২. ব্রাউজারের অ্যাড্রেস বারে ‘https’ এবং তালা চিহ্নটি কী নির্দেশ করে?
(a) ওয়েবসাইটটি খুব দ্রুত লোড হচ্ছে
(b) ওয়েবসাইটটি অসুরক্ষিত
(c) ওয়েবসাইটটি SSL দ্বারা সুরক্ষিত
(d) ওয়েবসাইটটি ফ্রি
উত্তর: (c) ওয়েবসাইটটি SSL দ্বারা সুরক্ষিত
১৩. ই-কমার্সের একটি বড় সুবিধা (Advantage) হলো –
(a) সরাসরি পণ্য স্পর্শ করে দেখা যায়
(b) এটি 24×7 অর্থাৎ সর্বদা উপলব্ধ থাকে
(c) ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যায়
(d) পণ্য ডেলিভারি পেতে কোনো সময় লাগে না
উত্তর: (b) এটি 24×7 অর্থাৎ সর্বদা উপলব্ধ থাকে
১৪. ই-কমার্সে Payment Gateway’-এর কাজ কী?
(a) পণ্য প্যাকিং করা
(b) নিরাপদ আর্থিক লেনদেন সম্পন্ন করা
(c) বিজ্ঞাপন প্রদর্শন করা
(d) ওয়েবসাইট ডিজাইন করা
উত্তর: (b) নিরাপদ আর্থিক লেনদেন সম্পন্ন করা
১৫. ইন্টারনেটে কোনো ওয়েবসাইটের একদম উপরে বা পাশে যে গ্রাফিক্যাল বিজ্ঞাপন দেখা যায়, তাকে বলে-
(a) Shopping Bot
(b) Banner Ad
(c) Popup Ad
(d) SEO
উত্তর: (b) Banner Ad
১৬. SEO-এর পূর্ণরূপ হলো-
(a) Search Electronic Optimization
(b) Search Engine Operation
(c) Search Engine Optimization
(d) System Engineering Option
উত্তর: (c) Search Engine Optimization
১৭. ‘Banner Exchange’ বলতে কী বোঝায়?
(a) পণ্যের বদলে পণ্য নেওয়া
(b) দুটি ওয়েবসাইটের মধ্যে বিজ্ঞাপনের জায়গা বিনিময় করা
(c) পাসওয়ার্ড পরিবর্তন করা
(d) টাকা দিয়ে পণ্য কেনা
উত্তর: (b) দুটি ওয়েবসাইটের মধ্যে বিজ্ঞাপনের জায়গা বিনিময় করা
১৮. ই-কমার্সের একটি বিশেষ প্রয়োগ (Application) হলো-
(a) অনলাইন অকশন বা নিলাম
(b) রেডিও শোনা
(c) গল্পের বই পড়া
(d) সরাসরি মাঠে গিয়ে খেলা দেখা
উত্তর: (a) অনলাইন অপশন বা নিলাম (Auction)
১৯. ই-কমার্সে ‘Cart’ বা ‘Shopping Cart’ বলতে কী বোঝায়?
(a) পেমেন্ট করার ক্রেডিট কার্ড
(b) পছন্দের পণ্যগুলো সাময়িকভাবে জমা রাখার ভার্চুয়াল ঝুড়ি
(c) ডেলিভারি করার ভ্যান
(d) দোকানের ক্যাশ কাউন্টার
উত্তর: (b) পছন্দের পণ্যগুলো সাময়িকভাবে জমা রাখার ভার্চুয়াল ঝুড়ি
২০. B2A (Business to Administration) লেনদেনের একটি উদাহরণ হলো-
(a) সরকার থেকে পেনশন পাওয়া
(b) একটি কোম্পানি কর্তৃক সরকারকে ট্যাক্স বা ফি প্রদান
(c) সরাসরি ই-কমার্স সাইট থেকে মোবাইল কেনা
(d) দুই বন্ধুর মধ্যে টাকা আদান-প্রদান
উত্তর: (b) একটি কোম্পানি কর্তৃক সরকারকে ট্যাক্স বা ফি প্রদান
২১. ই-কমার্সে গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কোন টেকনিক্যাল এলিমেন্টটি অপরিহার্য?
(a) গ্রাফিক্স কার্ড
(b) ফায়ারওয়াল
(c) মাইক্রোফোন
(d) প্রিন্টার
উত্তর: (b) ফায়ারওয়াল (Firewall)
২২. B2C মডেলের ক্ষেত্রে বিক্রেতা ও ক্রেতা যথাক্রমে কে?
(a) ব্যবসায়ী ও ব্যবসায়ী
(b) ব্যবসায়ী ও গ্রাহক
(c) গ্রাহক ও ব্যবসায়ী
(d) সরকার ও ব্যবসায়ী
উত্তর: (b) ব্যবসায়ী ও গ্রাহক
২৩. ই-কমার্সে ‘Digital Signature’ কেন ব্যবহার করা হয়?
(a) ছবি আপলোড করার জন্য
(b) নথিপত্রের সত্যতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য
(c) পণ্যের রেটিং দেওয়ার জন্য
(d) ওয়েবসাইট সাজানোর জন্য
উত্তর: (b) নথিপত্রের সত্যতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য
২৪. ইন্টারনেটে পণ্য খোঁজার সময় যখন স্বয়ংক্রিয়ভাবে কোনো মেসেজ উইন্ডো খুলে যায়, তাকে কী বলে?
(a) Banner Ad
(b) Pop-up Ad
(c) Search Box
(d) Shopping Bot
উত্তর: (b) Pop-up Ad
২৫. ই-কমার্সে ‘Disintermediation’ শব্দটির অর্থ হলো-
(a) নতুন দোকান খোলা
(b) মধ্যস্বত্বভোগী বা দালালের বিলোপ ঘটানো
(c) পণ্যের ট্যাক্স বৃদ্ধি করা
(d) ইন্টারনেটের গতি কমানো
উত্তর: (b) মধ্যস্বত্বভোগী বা দালালের বিলোপ ঘটানো
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
দ্বাদশ তৃতীয় সেমিস্টার কম্পিউটার Chapter 13 Fill in the Blanks MCQ
১. ই-কমার্স ব্যবস্থায় বিক্রেতা ও গ্রাহকের মধ্যে ভৌগোলিক দূরত্ব কোনো ______ নয়।
(a) সুবিধা
(b) প্রতিবন্ধকতা
(c) মাধ্যম
(d) নিরাপত্তা
উত্তর: (b) প্রতিবন্ধকতা
২. ই-কমার্সে পণ্য মজুত রাখার জন্য ফিজিক্যাল স্টোরের বদলে ব্যবহৃত হয় ______।
(a) Inventory
(b) Website
(c) Cart
(d) Gateway
উত্তর: (a) Inventory
৩. ই-কমার্সের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা হলো ______।
(a) M-Commerce
(b) E-Banking
(c) E-Shopping
(d) E-Tailing
উত্তর: (b) E-Banking
৪. ই-কমার্সে ক্রেতার ফিডব্যাক বা রেটিং প্রদানকে বলা হয় ______।
(a) SEO
(b) Chatbot
(c) Customer Review
(d) Shopping Bot
উত্তর: (c) Customer Review
৫. ডিজিটাল পেমেন্টে ‘UPI’ এর পূর্ণরূপ হলো Unified Payments ______।
(a) Internet
(b) Interface
(c) Interchange
(d) Integration
উত্তর: (b) Interface
৬. বিদেশের গ্রাহকের কাছে পণ্য বিক্রির পদ্ধতি হলো ______ E-Commerce।
(a) Local
(b) Internal
(c) Cross-border
(d) National
উত্তর: (c) Cross-border
৭. ই-কমার্সে ‘Privacy Policy’ গ্রাহকের তথ্যের ______ দেয়।
(a) সন্দেহ
(b) সুরক্ষার নিশ্চয়তা
(c) খরচ
(d) সময়
উত্তর: (b) সুরক্ষার নিশ্চয়তা
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার কম্পিউটার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
HS Class 12 3rd Semester Computer অধ্যায় 13 ই-কমার্স সত্য-মিথ্যা MCQ
৮. নিচের বিবৃতিগুলো বিবেচনা করো:
i. ই-কমার্স ইন্টারনেট ছাড়াও সম্পূর্ণ করা সম্ভব।
ii. ই-কমার্সে ফিজিক্যাল কারেন্সি বা কাগুজে নোটের ব্যবহার অনেক কমে যায়।
(a) i সঠিক ও ii ভুল
(b) i ভুল ও ii সঠিক
(c) i ও ii উভয়ই সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (b) i ভুল ও ii সঠিক
৯. নিচের কোনটি সঠিক বিবৃতি?
i. B2B মডেলে লেনদেনের সংখ্যা B2C-এর তুলনায় অনেক বেশি।
ii. B2B মডেলে প্রতিটি লেনদেনের আর্থিক পরিমাণ B2C-এর তুলনায় অনেক বেশি হয়।
(a) i সঠিক
(b) ii সঠিক
(c) i ও ii উভয়ই সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (b) ii সঠিক
১০. নিচের বিবৃতিগুলো লক্ষ্য করো:
i. Intranet হলো একটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নেটওয়ার্ক।
ii. Extranet মূলত বাইরের অনুমোদিত ব্যবসায়িক পার্টনারদের জন্য ব্যবহৃত হয়।
(a) i সঠিক ও ii ভুল
(b) i ভুল ও ii সঠিক
(c) i ও ii উভয়ই সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (b) i ভুল ও ii সঠিক
১১. বিবৃতি I: SSL প্রযুক্তি তথ্যকে এনক্রিপ্ট করে নিরাপদ রাখে।
বিবৃতি II: HTTPS প্রোটোকল কখনোই SSL বা TLS ব্যবহার করে না।
(a) বিবৃতি I ও II উভয়ই সঠিক
(b) বিবৃতি I ও II উভয়ই ভুল
(c) বিবৃতি I সঠিক ও II ভুল
(d) বিবৃতি I ভুল ও II সঠিক
উত্তর: (c) বিবৃতি I সঠিক ও II ভুল
১২. বিবৃতি I: Shopping Bot একটি বিজ্ঞাপন প্রচারের সরঞ্জাম।
বিবৃতি II: Banner Ad মূলত বিভিন্ন সাইটের মধ্যে পণ্যের দাম তুলনা করার সরঞ্জাম।
(a) উভয় বিবৃতি সঠিক
(b) উভয় বিবৃতি ভুল
(c) I সঠিক II ভুল
(d) I ভুল II সঠিক
উত্তর: (b) উভয় বিবৃতি ভুল
১৩. বিবৃতি I: ই-বিজনেসের পরিধি ই-কমার্সের চেয়ে ক্ষুদ্র।
বিবৃতি II: ই-কমার্সে প্রধানত অনলাইনে পণ্য বা পরিষেবার কেনা-বেচা সম্পন্ন হয়।
(a) I ও II সঠিক
(b) I ভুল II সঠিক
(c) I ও II ভুল
(d) I সঠিক II ভুল
উত্তর: (b) I ভুল II সঠিক
১৪. বিবৃতি I: ডিজিটাল সিগনেচার অনলাইন নথির সত্যতা ও নিরাপত্তা প্রমাণ করে।
বিবৃতি II: এটি ই-কমার্স লেনদেনে নিরাপত্তাহীনতা ও ঝুঁকি সৃষ্টি করে।
(a) I ও II সঠিক
(b) I সঠিক II ভুল
(c) I ভুল II সঠিক
(d) I ও II ভুল
উত্তর: (b) I সঠিক II ভুল
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার কম্পিউটার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
Class 12 তৃতীয় সেমিস্টার কম্পিউটার Electronic Commerce Chapter Column Matching MCQ
১৫. নিচের টেবিলটি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| i. B2B | a. Business to Administration |
| ii. B2C | b. Business to Business |
| iii. B2A | c. Business to Consumer |
(a) i-b, ii-c, iii-a
(b) i-a, ii-b, iii-c
(c) i-c, ii-a, iii-b
(d) i-b, ii-a, iii-c
উত্তর: (a) i-b, ii-c, iii-a
১৬. সঠিক জোড়াটি নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| i. Intranet | a. Public access network |
| ii. Internet | b. Partner access network |
| iii. Extranet | c. Internal/Private access network |
(a) i-a, ii-b, iii-c
(b) i-c, ii-a, iii-b
(c) i-b, ii-c, iii-a
(d) i-c, ii-b, iii-a
উত্তর: (b) i-c, ii-a, iii-b
১৭. টুলস ও তাদের কাজের সঠিক মিল খুঁজে বের করো:
| Column A | Column B |
|---|---|
| i. Shopping Bot | a. Higher search ranking |
| ii. SEO | b. Network security |
| iii. Firewall | c. Price comparison tool |
(a) i-c, ii-a, iii-b
(b) i-a, ii-b, iii-c
(c) i-b, ii-c, iii-a
(d) i-c, ii-b, iii-a
উত্তর: (a) i-c, ii-a, iii-b
১৮. ই-কমার্স মডেল ও তাদের বাস্তব উদাহরণ মেলাও:
| Column A | Column B |
|---|---|
| i. C2G | a. Buying products from Amazon |
| ii. B2C | b. Selling old items on OLX |
| iii. C2C | c. Paying Professional Tax online |
(a) i-a, ii-b, iii-c
(b) i-c, ii-a, iii-b
(c) i-b, ii-c, iii-a
(d) i-c, ii-b, iii-a
উত্তর: (b) i-c, ii-a, iii-b
১৯. প্রযুক্তিগত উপাদান ও তাদের সঠিক ভূমিকা মেলাও:
| Column A | Column B |
|---|---|
| i. Payment Gateway | a. Data Encryption/Security |
| ii. SSL | b. Financial Transaction processing |
| iii. Web Server | c. Hosting website data |
(a) i-b, ii-a, iii-c
(b) i-a, ii-b, iii-c
(c) i-c, ii-a, iii-b
(d) i-b, ii-c, iii-a
উত্তর: (a) i-b, ii-a, iii-c
২০. প্রচারের মাধ্যম ও তাদের কাজের ধরণ মেলাও:
| Column A | Column B |
|---|---|
| i. Banner Ad | a. Search Engine Optimization |
| ii. SEO | b. Inter-website ad space exchange |
| iii. Web Promotion | c. Graphical Web Advertisement |
(a) i-c, ii-a, iii-b
(b) i-a, ii-b, iii-c
(c) i-b, ii-c, iii-a
(d) i-c, ii-b, iii-a
উত্তর: (a) i-c, ii-a, iii-b
২১. ই-কমার্সের বিভিন্ন দিক অনুযায়ী সঠিক মিল নির্বাচন করো:
| Column A | Column B |
|---|---|
| i. Advantage | a. Global Reach/Anytime access |
| ii. Disadvantage | b. Electronic Fund Transfer (EFT) |
| iii. Application | c. Security & Privacy Risks |
(a) i-a, ii-c, iii-b
(b) i-b, ii-a, iii-c
(c) i-c, ii-b, iii-a
(d) i-a, ii-b, iii-c
উত্তর: (a) i-a, ii-c, iii-b
২২. নেটওয়ার্কের ধরণ ও ব্যবহারকারী অনুযায়ী সঠিক মিল করো:
| Column A | Column B |
|---|---|
| i. Internet | a. Company employees only |
| ii. Intranet | b. External business partners |
| iii. Extranet | c. General public/Global users |
(a) i-c, ii-a, iii-b
(b) i-a, ii-b, iii-c
(c) i-b, ii-c, iii-a
(d) i-c, ii-b, iii-a
উত্তর: (a) i-c, ii-a, iii-b
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার কম্পিউটার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার কম্পিউটার ত্রয়োদশ অধ্যায় বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Computer Chapter 13 Assertion Reason MCQ
২৩. Assertion (A): ই-কমার্স ব্যবসায়িক পরিচালনার খরচ কমাতে সাহায্য করে।
Reason (R): ই-কমার্সে কোনো ফিজিক্যাল স্টোর বা শোরুম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৪. Assertion (A): ই-কমার্সে গোপনীয়তা বা Privacy একটি বড় সমস্যা।
Reason (R): অনলাইনে লেনদেনের সময় ব্যক্তিগত ও আর্থিক তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৫. Assertion (A): B2B মডেলের লেনদেনের পরিমাণ B2C-এর তুলনায় অনেক বেশি হয়।
Reason (R): B2B মডেলে মূলত পাইকারি হারে ব্যবসার মধ্যে কাঁচামাল বা পণ্য কেনা-বেচা হয়।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৬. Assertion (A): SSL সার্টিফিকেট ছাড়া ই-কমার্স সাইটে লেনদেন করা ঝুঁকিপূর্ণ।
Reason (R): SSL তথ্যকে এনক্রিপ্ট (Encrypt) করে সুরক্ষিত রাখে।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R. A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৭. Assertion (A): Shopping Bots ব্যবহার করে সময় সাশ্রয় হয়।
Reason (R): এটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে সেরা দাম খুঁজে দেয়।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৮. Assertion (A): ই-কমার্স শুধুমাত্র শহরের মানুষের জন্য সীমাবদ্ধ।
Reason (R): ই-কমার্স ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ এবং স্মার্টফোন প্রয়োজন।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (d) A ভুল কিন্তু R সঠিক
২৯. Assertion (A): ই-কমার্স হলো ই-বিজনেসের একটি উপসেট (Subset)।
Reason (R): ই-বিজনেস শুধুমাত্র অনলাইনে কেনা-বেচাকে বোঝায়।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R. A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (c) A সঠিক কিন্তু R ভুল
৩০. Assertion (A): Extranet ব্যবহারের জন্য পাসওয়ার্ড বা অথেন্টিকেশন প্রয়োজন।
Reason (R): Extranet একটি পাবলিক নেটওয়ার্ক যা যে কেউ অ্যাক্সেস করতে পারে।
(a) A এবং R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (c) A সঠিক কিন্তু R ভুল
👇 উত্তরসহ তৃতীয় সেমিস্টার কম্পিউটার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 49 টাকা
আজকের পোস্টে উচ্চমাধ্যমিক কম্পিউটার ত্রয়োদশ অধ্যায় (ইলেকট্রনিক কমার্সের পরিচিতি) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার কম্পিউটার (HS Class 12 Semester 3 Computer) অন্যান্য অধ্যায়ের MCQ নোটস
| Chapter | Link |
|---|---|
| Unit 1: Python Programming | |
| Familiarization with the basics of Python programming | Read Now |
| Knowledge of data types | Read Now |
| Operators | Read Now |
| Expressions, statement, type conversion, and input/output | Read Now |
| Errors | Read Now |
| Flow of Control | Read Now |
| Conditional statements | Read Now |
| Iterative Statement | Read Now |
| Strings | Read Now |
| Lists | Read Now |
| Introduction to Python modules | Read Now |
| Functions | Read Now |
| Unit 2: E-Commerce | |
| An introduction to Electronic Commerce | Read Now |
| Electronic Payment System | Read Now |
| Internet Marketing | Read Now |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



