একাদশ শ্রেণির (Class 11) প্রথম সেমিস্টারের (1st Sem) ইতিহাসের তৃতীয় অধ্যায় ‘শাসনব্যবস্থার ধারণা’ (Concept of Governance/State System)-এর মধ্যে প্রাচীন গ্রিসের পলিস (নগররাষ্ট্র), রোমান ও মৌর্য সাম্রাজ্যের শাসন কাঠামো, কৌটিল্যের অর্থশাস্ত্র, এবং মেকিয়াভেলির রাষ্ট্রদর্শন নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার প্রশ্ন উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হলো।
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ইতিহাস তৃতীয় অধ্যায় শাসনব্যবস্থার ধারণা প্রশ্ন উত্তর | Class 11 1st Semester History 3rd Chapter MCQ
এই পোস্ট এর মধ্যে শাসনব্যবস্থার ধারণা অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 11 প্রথম সেমিস্টার ইতিহাস পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
ক্লাস 11 প্রথম সেমিস্টার ইতিহাস তৃতীয় অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর | Class 11 Semester 1 History Chapter 3 One Liner
১. প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে বলা হতো- নগররাষ্ট্র বা পলিস।
২. এথেন্সে প্রত্যক্ষ গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন- ক্লিসথেনিস।
৩. এথেন্সের শাসনব্যবস্থায় প্রধান শাসক বা ম্যাজিস্ট্রেটদের বলা হতো- আর্কন।
৪. স্পার্টার শাসনব্যবস্থা ছিল মূলত- অভিজাততান্ত্রিক।
৫. স্পার্টার সাধারণ নাগরিকদের সমাবেশ পরিচিত ছিল- আপেলা নামে।
৬. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে ১৬টি বৃহৎ রাজ্যের উত্থানকে বলা হয়- ষোড়শ মহাজনপদ।
৭. ষোড়শ মহাজনপদ সম্পর্কে তথ্য পাওয়া যায় বৌদ্ধ গ্রন্থ- অঙ্গুত্তর নিকায় থেকে।
৮. ষোড়শ মহাজনপদগুলোর মধ্যে একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত রাজ্যটি ছিল- অস্মক।
৯. মহাজনপদগুলোর মধ্যে প্রজাতান্ত্রিক বা অ-রাজতান্ত্রিক রাজ্য ছিল- বৃজি ও মল্ল।
১০. মগধের প্রথম রাজবংশের নাম হলো- হর্যঙ্ক বংশ।
১১. নন্দ বংশের শেষ রাজা ছিলেন- ধননন্দ।
১২. মেগাস্থিনিসের লেখা বিখ্যাত বইটির নাম- ইন্ডিকা।
১৩. আলেকজান্ডারের সাথে রাজা পুরুর যে যুদ্ধ হয়েছিল তার নাম- হিদাসপাসের যুদ্ধ।
১৪. রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন- অগাস্টাস সিজার।
১৫. রোমান সমাজের সাধারণ বা নিম্নবিত্ত শ্রেণিকে বলা হতো- প্লেবিয়ান।
১৬. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন- শ্রীগুপ্ত।
১৭. ভারতের নেপোলিয়ন বলা হয় গুপ্ত সম্রাট- সমুদ্রগুপ্তকে।
১৮. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন- জহিরুদ্দিন মহম্মদ বাবর।
১৯. অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল- কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল।
২০. মুঘল সম্রাট আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার নাম ছিল- জাবতি বা দহশালা ব্যবস্থা।
২১. অটোমান সুলতানদের উপাধি ছিল- খলিফা।
২২. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে গ্রিক দূত এসেছিলেন- মেগাস্থিনিস।
২৩. মৌর্য যুগে গুপ্তচরদের বলা হতো- গূঢ়পুরুষ।
২৪. রোমের প্রথম লিখিত আইন সংকলনের নাম ছিল- টুয়েলভ টেবিলস।
২৫. গুপ্ত যুগে রূপার মুদ্রার নাম ছিল- রূপক।
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
ক্লাস ১১ সেমিস্টার ১ ইতিহাস তৃতীয় অধ্যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 11 1st Semester History Chapter 3 MCQ Question Answer
১. প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্রগুলোকে কী বলা হতো?
(a) জনপদ
(b) পলিস
(c) ওলিগার্কি
(d) ডেমোস
উত্তর: (b) পলিস
২. ‘Polis’ শব্দটি একটি-
(a) ল্যাটিন শব্দ
(b) ফরাসি শব্দ
(c) গ্রিক শব্দ
(d) জার্মান শব্দ
উত্তর: (c) গ্রিক শব্দ
৩. প্রাচীন গ্রিসের সবথেকে শক্তিশালী ও প্রভাবশালী দুটি পলিস ছিল-
(a) করিন্থ ও থিবস
(b) এথেন্স ও স্পার্টা
(c) অলিম্পিয়া ও ডেলফি
(d) মাইসেনি ও ক্রিট
উত্তর: (b) এথেন্স ও স্পার্টা
৪. এথেন্সের শাসনব্যবস্থায় সর্বোচ্চ শাসকদের কী বলা হতো?
(a) ইফর
(b) আর্কন
(c) ডিকাস্ট
(d) হেলট
উত্তর: (b) আর্কন
৫. এথেন্সে বসবাসকারী বিদেশি বণিক বা কারিগরদের বলা হতো-
(a) হেলট
(b) মেটিক
(c) পেরিওকয়
(d) থিটস্
উত্তর: (b) মেটিক
৬. স্পার্টার রাষ্ট্রীয় ভূমিদাসদের কী বলা হতো?
(a) প্যাট্রিশিয়ান
(b) প্লেবিয়ান
(c) হেলট
(d) দাস
উত্তর: (c) হেলট
৭. স্পার্টার আইনসভার 28 জন সদস্য বিশিষ্ট প্রবীণ পরিষদকে বলা হতো-
(a) এক্লেসিয়া
(b) ডিকাস্টারি
(c) গেরুসিয়া
(d) সেনেট
উত্তর: (c) গেরুসিয়া
৮. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজনপদের অস্তিত্ব ছিল?
(a) 12 টি
(b) 14 টি
(c) 16 টি
(d) 18 টি
উত্তর: (c) 16 টি
৯. দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম হলো-
(a) মগধ
(b) অবন্তী
(c) অস্মক
(d) কুরু
উত্তর: (c) অস্মক
১০. বৃজি মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
(a) রাজগৃহ
(b) পাটলিপুত্র
(c) বৈশালী
(d) চম্পা
উত্তর: (c) বৈশালী
১১. মগধের প্রথম গুরুত্বপূর্ণ রাজবংশের নাম কী?
(a) মৌর্য বংশ
(b) নন্দ বংশ
(c) হর্যঙ্ক বংশ
(d) শিশুনাগ বংশ
উত্তর: (c) হর্যঙ্ক বংশ
১২. ভারতের প্রথম ‘একরাট’ বা ঐতিহাসিক সম্রাট হিসেবে কে পরিচিত?
(a) চন্দ্রগুপ্ত মৌর্য
(b) অজাতশত্রু
(c) মহাপদ্ম নন্দ
(d) সমুদ্রগুপ্ত
উত্তর: (c) মহাপদ্ম নন্দ
১৩. কৌটিল্য বা চাণক্য রচিত রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থটির নাম কী?
(a) ইন্ডিকা
(b) মুদ্রারাক্ষস
(c) অর্থশাস্ত্র
(d) হর্ষচরিত
উত্তর: (c) অর্থশাস্ত্র
১৪. গ্রিক দূত মেগাস্থিনিস কার রাজসভায় ভারতে এসেছিলেন?
(a) অশোক
(b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(c) চন্দ্রগুপ্ত মৌর্য
(d) হর্ষবর্ধন
উত্তর: (c) চন্দ্রগুপ্ত মৌর্য
১৫. ম্যাসেডোনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ বীর আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন?
(a) 323 খ্রিস্টপূর্বাব্দে
(b) 325 খ্রিস্টপূর্বাব্দে
(c) 327 খ্রিস্টপূর্বাব্দে
(d) 330 খ্রিস্টপূর্বাব্দে
উত্তর: (c) 327 খ্রিস্টপূর্বাব্দে
১৬. রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন?
(a) জুলিয়াস সিজার
(b) নিরো
(c) অগাস্টাস সিজার
(d) কনস্টানটাইন
উত্তর: (c) অগাস্টাস সিজার
১৭. রোমান শাসনব্যবস্থায় উচ্চবিত্ত অভিজাতদের কী বলা হতো?
(a) প্লেবিয়ান
(b) প্যাট্রিশিয়ান
(c) নাইট
(d) ব্যারন
উত্তর: (b) প্যাট্রিশিয়ান
১৮. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে গণ্য করা হয়?
(a) প্রথম চন্দ্রগুপ্ত
(b) সমুদ্রগুপ্ত
(c) শ্রীগুপ্ত
(d) ঘটোৎকচ গুপ্ত
উত্তর: (c) শ্রীগুপ্ত
১৯. ‘ভারতের নেপোলিয়ন’ কাকে বলা হয়?
(a) অশোক
(b) কনিষ্ক
(c) সমুদ্রগুপ্ত
(d) আকবর
উত্তর: (c) সমুদ্রগুপ্ত
২০. দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন উপাধি ধারণ করেছিলেন?
(a) শিলাদিত্য
(b) বিক্রমাদিত্য
(c) অমিত্রঘাত
(d) কুণিক
উত্তর: (b) বিক্রমাদিত্য
২১. কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল শাসনের সূচনা হয়?
(a) 1520 খ্রিস্টাব্দে
(b) 1526 খ্রিস্টাব্দে
(c) 1530 খ্রিস্টাব্দে
(d) 1556 খ্রিস্টাব্দে
উত্তর: (b) 1526 খ্রিস্টাব্দে
২২. মুঘল সম্রাট আকবর প্রবর্তিত মনসবদারি প্রথা মূলত কীসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল?
(a) ধর্ম
(b) কৃষি
(c) সামরিক পদমর্যাদা
(d) শিল্পকলা
উত্তর: (c) সামরিক পদমর্যাদা
২৩. অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) সুলতান সেলিম
(b) প্রথম ওসমান
(c) সুলতান সুলেমান
(d) দ্বিতীয় মহম্মদ
উত্তর: (b) প্রথম ওসমান
২৪. অটোমান তুর্কিরা কত খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল জয় করেন?
(a) 1400 খ্রিস্টাব্দে
(b) 1453 খ্রিস্টাব্দে
(c) 1492 খ্রিস্টাব্দে
(d) 1510 খ্রিস্টাব্দে
উত্তর: (b) 1453 খ্রিস্টাব্দে
২৫. মুঘল ও অটোমান সাম্রাজ্যকে আধুনিক ইতিহাসে কী ধরনের সাম্রাজ্য বলা হয়?
(a) ট্রেডিং এম্পায়ার
(b) গানপাউডার এম্পায়ার
(c) মেরিটাইম এম্পায়ার
(d) কলোনিয়াল এম্পায়ার
উত্তর: (b) গানপাউডার এম্পায়ার
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ইতিহাস তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ (Class 11 Sem 1 History Chatpter 3 Fill in the Blanks Type MCQ)
১. মুঘল সম্রাট আকবর _________ প্রথার মাধ্যমে আমলাতন্ত্র ও সামরিক বাহিনীকে সুসংগঠিত করেন।
(a) ইকতা
(b) মনসবদারি
(c) জাবতি
(d) দহশালা
উত্তর: (b) মনসবদারি
২. প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে একমাত্র _________ ছিল দক্ষিণ ভারতে।
(a) মগধ
(b) অবন্তী
(c) অস্মক
(d) চেদি
উত্তর: (c) অস্মক
৩. মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর _________ নীতি ত্যাগ করে ‘ধম্ম বিজয়’ নীতি গ্রহণ করেন।
(a) দিগ্বিজয়
(b) শস্ত্র বিজয়
(c) রাজ্য বিজয়
(d) অশ্বমেধ
উত্তর: (b) শস্ত্র বিজয়
৪. আলেকজান্ডারের ভারত অভিযানের সময় মগধের সিংহাসনে _________ বংশ রাজত্ব করছিল।
(a) মৌর্য
(b) শিশুনাগ (c) নন্দ
(d) শুঙ্গ
উত্তর: (c) নন্দ
৫. রোমান সাম্রাজ্যে প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ানদের আইনগত বৈষম্য দূর করতে _________ আইন সংকলিত হয়।
(a) জাস্টিনিয়ান কোড
(b) টুয়েলভ টেবিলস
(c) রোমান ল
(d) অগাস্টান ল
উত্তর: (b) টুয়েলভ টেবিলস
৬. গুপ্ত যুগে সাম্রাজ্যের সবথেকে ছোট প্রশাসনিক একক ছিল _________।
(a) ভুক্তি
(b) বিষয়
(c) গ্রাম
(d) বীথি
উত্তর: (c) গ্রাম
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ইতিহাস অধ্যায় ৩ সত্য-মিথ্যা যাচাই | WB Class 11 Semester 1 History 3rd Chapter True False MCQ
৭. নিচের বিবৃতিগুলি পড়ে সঠিকটি বেচে নাও:
i. এথেন্সের ক্রীতদাসদের বলা হতো হেলটা
ii. স্পাটার ক্রীতদাসদের বলা হতো মেটিকা
(a) i ও ii উভয়ই সঠিক
(b) i ও ii উভয়ই ভুল
(c) i সঠিক কিন্তু ii ভুল
(d) i ভুল কিন্তু ii সঠিক
উত্তর: (b) i ও ii উভয়ই ভুল
৮. নিচের বিবৃতিগুলি লক্ষ্য করো:
i. মগধের রাজগৃহ পাহাড় দিয়ে ঘেরা ছিল।
ii. পাটলিপুত্র ছিল গঙ্গা ও শোন নদীর সংগমস্থলে।
(a) i সঠিক কিন্তু ii ভুল
(b) i ও ii উভয়ই সঠিক
(c) i ভুল কিন্তু ii সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (b) i ও ii উভয়ই সঠিক
৯. নিচের তথ্যের ভিত্তিতে সঠিক উত্তরটি চিহ্নিত করো:
i. অশোকের শিলালিপি ছিল দেবনাগরী লিপিতে।
ii. অশোক কলিঙ্গ যুদ্ধের পর শস্ত্র ত্যাগ করেছিলেন।
(a) i সঠিক কিন্তু ii ভুল
(b) ii সঠিক কিন্তু i ভুল
(c) i ও ii উভয়ই সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (b) ii সঠিক কিন্তু i ভুল
১০. রোমান সাম্রাজ্য সম্পর্কে নিচের তথ্যগুলি বিচার করো:
i. প্লেবিয়ানরা ছিল সমাজের উঁচুতলার মানুষ।
ii. প্যাট্রিশিয়ানরা ছিল রোমের সাধারণ কৃষক ও মজুর।
(a) i ও ii উভয়ই সঠিক
(b) i ও ii উভয়ই ভুল
(c) i সঠিক কিন্তু ii ভুল
(d) i ভুল কিন্তু ii সঠিক
উত্তর: (b) i ও ii উভয়ই ভুল
১১. মুঘল প্রশাসন সম্পর্কে নিচের বিবৃতিগুলি লক্ষ্য করো:
i. মনসবদারি প্রথা বংশানুক্রমিক ছিল না।
ii. জায়গিরদারি প্রথা ছিল জায়গির হস্তান্তরের ওপর ভিত্তি করে।
(a) i ও ii উভয়ই ভুল
(b) i ও ii উভয়ই সঠিক
(c) i সঠিক কিন্তু ii ভুল
(d) i ভুল কিন্তু ii সঠিক
উত্তর: (b) i ও ii উভয়ই সঠিক
১২. অটোমান সাম্রাজ্য সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক?
i. জানিসারি বাহিনী ছিল সুলতানের দেহরক্ষী।
ii. অটোমানরা কনস্টান্টিনোপল জয় করেছিল 1453 সালে।
(a) i সঠিক কিন্তু ii ভুল
(b) ii সঠিক কিন্তু i ভুল
(c) i ও ii উভয়ই সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (c) i ও ii উভয়ই সঠিক
১৩. ষোড়শ মহাজনপদ সম্পর্কে নিচের তথ্যগুলো বিচার করো:
i. বৃজি ছিল একটি রাজতান্ত্রিক মহাজনপদ।
ii. মৎস মহাজনপদের রাজধানী ছিল বিরাটনগর।
(a) i ও ii উভয়ই সঠিক
(b) i ও ii উভয়ই ভুল
(c) i ভুল কিন্তু ii সঠিক
(d) i সঠিক কিন্তু ii ভুল
উত্তর: (c) i ভুল কিন্তু ii সঠিক
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
ক্লাস ১১ প্রথম সেমিস্টার ইতিহাস তৃতীয় অধ্যায় স্তম্ভ মেলানো | Class 11 Sem 1 History Chapter 3 Column Matching MCQ
১৪. স্তম্ভ মিলাও :
| Column A | Column B |
|---|---|
| i) বিম্বিসার | ক) কুণিক |
| ii) অজাতশত্রু | খ) বিক্রমাদিত্য |
| iii) দ্বিতীয় চন্দ্রগুপ্ত | গ) শ্রেণিক |
| iv) বিন্দুসার | ঘ) অমিত্রঘাত |
(a) i-গ, ii-ক, iii-খ, iv-ঘ
(b) i-খ, ii-গ, iii-ঘ, iv-ক
(c) i-ক, ii-খ, iii-গ, iv-ঘ
(d) i-ঘ, ii-গ, iii-খ, iv-ক
উত্তর: (a) i-গ, ii-ক, iii-খ, iv-ঘ
১৫. স্তম্ভ মিলাও :
| Column A | Column B |
|---|---|
| i) এক্লেসিয়া | ক) রোমান আইনসভা |
| ii) গেরুসিয়া | খ) এথেন্সের নাগরিক সভা |
| iii) সেনেট | গ) স্পাটার প্রবীণ পরিষদ |
| iv) ডিকাস্টারি | ঘ) এথেন্সের বিচার বিভাগ |
(a) i-খ, ii-গ, iii-ক, iv-ঘ
(b) i-ক, ii-খ, iii-ঘ, iv-গ
(c) i-ঘ, ii-গ, iii-খ, iv-ক
(d) i-গ, ii-ঘ, iii-ক, iv-খ
উত্তর: (a) i-খ, ii-গ, iii-ক, iv-ঘ
১৬. স্তম্ভ মিলাও :
| Column A | Column B |
|---|---|
| i) মৌর্য বংশ | ক) শ্রীগুপ্ত |
| ii) নন্দ বংশ | খ) বাবর |
| iii) গুপ্ত বংশ | গ) চন্দ্রগুপ্ত মৌর্য |
| iv) মুঘল বংশ | ঘ) মহাপদ্ম নন্দ |
(a) i-গ, ii-ঘ, iii-ক, iv-খ
(b) i-ক, ii-খ iii-গ, iv-ঘ
(c) i-খ, ii-গ, iii-ঘ, iv-ক
(d) i-ঘ, ii-ক, iii-খ, iv-গ
উত্তর: (a) i-গ, ii-ঘ iii-ক, iv-খ
১৭. স্তম্ভ মিলাও :
| Column A | Column B |
|---|---|
| i) সুলেমান | ক) কনস্টান্টিনোপল জয় |
| ii) দ্বিতীয় মহম্মদ | খ) মনসবদারি প্রথা |
| iii) আকবর | গ) আল-কানুনী |
| iv) সম্রাট অশোক | ঘ) ধম্ম প্রচার |
(a) i-গ, ii-ক, iii-খ, iv-ঘ
(b) i-খ, ii-গ, iii-ঘ, iv-ক
(c) i-ক, ii-খ, iii-গ, iv-ঘ
(d) i-ঘ, ii-ক, iii-খ, iv-গ
উত্তর: (a) i-গ, ii-ক, iii-খ, iv-ঘ
১৮. স্তম্ভ মিলাও :
| Column A | Column B |
|---|---|
| i) ভুক্তি | ক) মুঘল প্রদেশ |
| ii) সুবা | খ) গুপ্ত প্রদেশ |
| iii) পলিস | গ) পারস্য প্রদেশ |
| iv) স্যাট্রাপি | ঘ) গ্রিক নগররাষ্ট্র |
(a) i-খ, ii-ক, iii-ঘ, iv-গ
(b) i-ক, ii-খ, iii-গ, iv-ঘ
(c) i-ঘ, ii-গ, iii-খ, iv-ক
(d) i-গ, ii-ঘ, iii-ক, iv-খ
উত্তর: (a) i-খ, ii-ক, iii-ঘ, iv-গ
১৯. স্তম্ভ মিলাও :
| Column A | Column B |
|---|---|
| i) হেলট | ক) এথেন্সের অ-নাগরিক |
| ii) মেটিক | খ) স্পার্টার ভূমিদাস |
| iii) প্যাট্রিশিয়ান | গ) রোমের নিম্নবিত্ত |
| iv) প্লেবিয়ান | ঘ) রোমের উচ্চবিত্ত |
(a) i-খ, ii-ক, iii-ঘ, iv-গ
(b) i-ক, ii-খ, iii-গ, iv-ঘ
(c) i-ঘ, ii-গ, iii-খ, iv-ক
(d) i-গ, ii-ঘ, iii-ক, iv-খ
উত্তর: (a) i-খ, ii-ক, iii-ঘ, iv-গ
২০. স্তম্ভ মিলাও :
| Column A | Column B |
|---|---|
| i) ৩২৭ খ্রিষ্টপূর্বাব্দ | ক) মুঘল সাম্রাজ্যের সূচনা |
| ii) ৩২৩ খ্রিষ্টপূর্বাব্দ | খ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ |
| iii) ১৫২৬ খ্রিষ্টাব্দ | গ) আলেকজান্ডারের ভারত অভিযান |
| iv) ১৫৫৬ খ্রিষ্টাব্দ | ঘ) আলেকজান্ডারের মৃত্যু |
(a) i-গ, ii-ঘ, iii-ক, iv-খ
(b) i-খ, ii-গ, iii-ঘ, iv-ক
(c) i-ক, ii-খ, iii-গ, iv-ঘ
(d) i-ঘ, ii-ক, iii-খ, iv-গ
উত্তর: (a) i-গ, ii-ঘ, iii-ক, iv-খ
২১. স্তম্ভ মিলাও:
| Column A | Column B |
|---|---|
| i) জানিসারি | ক) মৌর্য গুপ্তচর |
| ii) মনসবদার | খ) রোমান যোদ্ধা |
| iii) গূঢ়পুরুষ | গ) অটোমান এলিট বাহিনী |
| iv) গ্ল্যাডিয়েটর | ঘ) মুঘল পদাধিকারী |
(a) i-গ, ii-ঘ, iii-ক, iv-খ
(b) i-খ, ii-গ, iii-ঘ, iv-ক
(c) i-ক, ii-খ, iii-গ, iv-ঘ
(d) i-ঘ, ii-ক, iii-খ, iv-গ
উত্তর: (a) i-গ, ii-ঘ, iii-ক, iv-খ
২২. স্তম্ভ মিলাও :
| Column A | Column B |
|---|---|
| i) জাস্টিনিয়ান | ক) অর্থশাস্ত্র |
| ii) কৌটিল্য | খ) রোমান আইন সংকলক |
| iii) মেগাস্থিনিস | গ) ধৰ্ম্ম বিজয় |
| iv) অশোক | ঘ) ইন্ডিকা |
(a) i-খ, ii-ক, iii-ঘ, iv-গ
(b) i-ক. ii-খ, iii-গ, iv-ঘ
(c) i-ঘ, ii-গ, iii-খ, iv-ক
(d) i-ঘ, ii-ক, iii-খ, iv-গ
উত্তর: (a) i-খ, ii-ক, iii-ঘ, iv-গ
২৩. স্তম্ভ মিলাও :
| Column A | Column B |
|---|---|
| i) কলোসিয়াম | ক) গ্রিক বাজার |
| ii) অ্যাগোরা | খ) রোমান স্টেডিয়াম |
| iii) জিগুরাট | গ) পারস্য শাসনকর্তা |
| iv) স্যাট্রাপ | ঘ) মেসোপটেমীয় মন্দির |
(a) i-খ, ii-ক, iii-ঘ, iv-গ
(b) i-ক, ii-খ, iii-গ, iv-ঘ
(c) i-ঘ, ii-গ, iii-খ, iv-ক
(d) i-গ, ii-ঘ, iii-ক, iv-খ
উত্তর: (a) i-খ, ii-ক, iii-ঘ, iv-গ
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
একাদশ প্রথম সেমিস্টার ইতিহাস অধ্যায় ৩ বিবৃতি-ব্যাখ্যা | Class 11 Semester 1 History 3rd Chapter Assertion Reason MCQ
২৪. Assertion (A): খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল।
Reason (R): মগধের ভৌগোলিক অবস্থান এবং লোহা ও হাতির সহজলভ্যতা এর উত্থানে সাহায্য করেছিল।
(a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সঠিক কিন্তু R টি A এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
২৫. Assertion (A): মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন।
Reason (R): কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তাঁর মনে গভীর অনুশোচনা সৃষ্টি করেছিল।
(a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সঠিক কিন্তু R টি A এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
২৬. Assertion (A): রোমান সাম্রাজ্যের অর্থনীতি ছিল মূলত দাসপ্রথা নির্ভর।
Reason (R): রোমান অভিজাত বা প্যাট্রিশিয়ানরা নিজেরা পরিশ্রম করতে পছন্দ করতেন না।
(a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সঠিক কিন্তু R টি A এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
২৭. Assertion (A): গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ‘ভারতের নেপোলিয়ন’ বলা হয়।
Reason (R): নেপোলিয়নের মতো সমুদ্রগুপ্তও এক বিশাল সাম্রাজ্য জয় করেছিলেন এবং কখনোই যুদ্ধে পরাজিত হননি।
(a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সঠিক কিন্তু R টি A এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
২৮. Assertion (A): মুঘল সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন।
Reason (R): তিনি জায়গিরদারি প্রথার কুফল দূর করে একটি কেন্দ্রীয় সামরিক কাঠামো গড়তে চেয়েছিলেন।
(a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সঠিক কিন্তু R টি A এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
২৯. Assertion (A): অটোমান বা উসমানীয় সুলতানরা নিজেদের ‘খলিফা’ বলে দাবি করতেন।
Reason (R): তাঁরা মুসলিম বিশ্বের ধর্মীয় ও রাজনৈতিক প্রধান হিসেবে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
(a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সঠিক কিন্তু R টি A এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
৩০. Assertion (A): স্পাটার সমাজ ছিল অত্যন্ত কঠোর ও সামরিক অনুশাসনে আবদ্ধ।
Reason (R): হেলট বা ক্রীতদাসদের বিদ্রোহ দমন এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য স্পার্টানরা সর্বদা যুদ্ধের প্রস্তুতিতে থাকত।
(a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সঠিক কিন্তু R টি A এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (a) A ও R উভয়ই সঠিক এবং R হলো A এর সঠিক ব্যাখ্যা
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
আজকের পোস্টে একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় (শাসনব্যবস্থার ধারণা) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ইতিহাস (WB Class 11 Semester 1 History) সমস্ত অধ্যায়ের MCQ নোটস
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



