একাদশ শ্রেণির (Class 11) প্রথম সেমিস্টারের (1st Sem) ইতিহাসের প্রথম অধ্যায় ‘ইতিহাসের ধারণা’ (Understanding History)-এর মধ্যে ইতিহাসের সংজ্ঞা, প্রাগৈতিহাসিক ও প্রায়-ঐতিহাসিক যুগের ধারণা, ইতিহাসের বিভিন্ন উপাদান (যেমন- প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদান) নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের সাথে শেয়ার করা হলো।
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর | Class 11 1st Semester History 1st Chapter MCQ
এই পোস্ট এর মধ্যে ইতিহাসের ধারণা অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 11 প্রথম সেমিস্টার ইতিহাস পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
ক্লাস 11 প্রথম সেমিস্টার ইতিহাস প্রথম অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর | Class 11 Semester 1 History Chapter 1 One Liner
- ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ ‘History’ কথাটি এসেছে গ্রিক শব্দ ‘Historia’ থেকে।
- বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় গ্রিক ঐতিহাসিক থুসিডাইডিসকে।
- ইতিহাসের জনক বা ‘Father of History’ বলা হয় হেরোডোটাসকে।
- ‘Historia’ শব্দটির আক্ষরিক অর্থ হলো অনুসন্ধান বা গবেষণা।
- প্রাক-ইতিহাস বা ‘Pre-history’ শব্দটি প্রথম ব্যবহার করেন ডেনিয়েল উইলসন।
- প্রাক-ইতিহাস বলতে সেই সময়কে বোঝায় যখন মানুষের কোনো লিখিত লিপি ছিল না।
- হরপ্পা সভ্যতাকে অন্তর্ভুক্ত করা হয় আদি-ইতিহাসের পর্যায়ে।
- ভারতের ক্ষেত্রে ঐতিহাসিক যুগের সূচনা ধরা হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে।
- প্রাচীন লিপি নিয়ে চর্চাকে বলা হয় প্যালিওগ্রাফি।
- প্রাচীন মুদ্রা সম্পর্কিত বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিকস।
- অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ।
- এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন।
- কলহনের রাজতরঙ্গিণী গ্রন্থটি থেকে জানা যায় কাশ্মীরের ইতিহাস।
- ভারতের প্রথম প্রকৃত ঐতিহাসিক গ্রন্থ হিসেবে গণ্য করা হয় রাজতরঙ্গিণীকে।
- “সব ইতিহাসই সমকালীন ইতিহাস” উক্তিটি করেছিলেন বেনিডেত্তো ক্রোচে।
- “ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে এক অন্তহীন সংলাপ” উক্তিটি ই. এইচ. কার-এর।
- ভারতে ইন্দো-পারসিক ইতিহাস চর্চার সূচনা হয়েছিল সুলতানি আমলে।
- মুঘল আমলের শ্রেষ্ঠ ঐতিহাসিক হিসেবে গণ্য করা হয় আবুল ফজলকে।
- মেগাস্থিনিসের ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম ইন্ডিকা।
- হিউয়েন সাঙের ভারত ভ্রমণ সংক্রান্ত বিবরণটি হলো সি-ইউ-কি।
- আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডিরেক্টর জেনারেল ছিলেন আলেকজান্ডার কানিংহাম।
- ‘এনাল স্কুল’ (Annales School) ইতিহাস চর্চা শুরু হয়েছিল ফ্রান্সে।
- নিম্নবর্গের ইতিহাস বা Subaltern Studies-এর জনক হলেন রণজিৎ গুহ।
- কার্বন-১৪ ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন উইলার্ড লিবি।
- ব্রিটিশ যুগে ভারতের ইতিহাসের সাম্রাজ্যবাদী ব্যাখ্যাকার ছিলেন ভিনসেন্ট স্মিথ।
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
ক্লাস ১১ সেমিস্টার ১ ইতিহাস প্রথম অধ্যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 11 1st Semester History Chapter 1 MCQ Question Answer
1. ‘History’ শব্দটি কোন মূল শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
(a) Histor
(b) Historia
(c) Historica
(d) Historiography
উত্তর: (b) Historia
2. বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হিসেবে কে পরিচিত?
(a) হেরোডোটাস
(b) থুসিডাইডিস
(c) লিওপোল্ড ভন র্যাঙ্কে
(d) ইবন খালদুন
উত্তর: (b) থুসিডাইডিস
3. ‘What is History?’ গ্রন্থটির রচয়িতা কে?
(a) ই. এইচ. কার
(b) জে. বি. বিউরি
(c) হেনরি পিরেন
(d) আর্নল্ড টয়েনবি
উত্তর: (a) ই. এইচ. কার
4. ‘তবকাৎ-ই-নাসিরি’ গ্রন্থটির লেখক কে?
(a) জিয়াউদ্দিন বরনি
(b) মিনহাজ-উস-সিরাজ
(c) আমির খসরু
(d) ইবন বতুতা
উত্তর: (b) মিনহাজ-উস-সিরাজ
5. জেমস মিল তাঁর ‘History of British India’ গ্রন্থে ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছেন?
(a) ২টি
(b) ৩টি
(c) ৪টি
(d) ৫টি
উত্তর: (b) ৩টি
6. ভারতে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
(a) ১৭৭৪ সালে
(b) ১৭৮৪ সালে
(c) ১৭৯৪ সালে
(d) ১৮০৪ সালে
উত্তর: (b) ১৭৮৪ সালে
7. ‘নাসিক প্রশস্তি’ থেকে কোন রাজবংশের ইতিহাস জানা যায়?
(a) মৌর্য বংশ
(b) কুশান বংশ
(c) সাতবাহন বংশ
(d) গুপ্ত বংশ
উত্তর: (c) সাতবাহন বংশ
8. ‘হর্ষচরিত’ গ্রন্থটি কে রচনা করেছিলেন?
(a) হর্ষবর্ধন
(b) বানভট্ট
(c) বিলহণ
(d) কলহন
উত্তর: (b) বানভট্ট
9. ‘বাবরনামা’ বা ‘তুজুক-ই-বাবরি’ কোন ভাষায় রচিত?
(a) ফারসি
(b) আরবি
(c) তুর্কি
(d) উর্দু
উত্তর: (c) তুর্কি
10. ‘মুনতাখাব-উত-তওয়ারিখ’ গ্রন্থটির রচয়িতা কে?
(a) আবুল ফজল
(b) আব্দুল কাদির বাদাউনি
(c) নিজামুদ্দিন আহমেদ
(d) খাফি খাঁ
উত্তর: (b) আব্দুল কাদির বাদাউনি
11. ভারতের প্রত্নতাত্ত্বিক কাহিনীর জনক (Father of Indian Archaeology) কাকে বলা হয়?
(a) জন মার্শাল
(b) মর্টিমার হুইলার
(c) আলেকজান্ডার কানিংহাম
(d) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
উত্তর: (c) আলেকজান্ডার কানিংহাম
12. ইতিহাসের বিবর্তনবাদের তত্ত্বের জনক কে?
(a) কার্ল মার্কস
(b) চার্লস ডারউইন
(c) হার্বাট স্পেন্সার
(d) অগাস্ট কোঁত
উত্তর: (b) চার্লস ডারউইন
13. ‘হিজরি’ অব্দ বা ক্যালেন্ডার কোন ঘটনার সাথে যুক্ত?
(a) বুদ্ধের জন্ম
(b) যিশুর জন্ম
(c) মহম্মদের মক্কা থেকে মদিনা গমন
(d) অশোকের রাজ্যজয়
উত্তর: (c) মহম্মদের মক্কা থেকে মদিনা গমন
14. ইতিহাস চর্চায় ‘উপাদান’-কে কত ভাগে ভাগ করা হয়?
(a) ২ ভাগে
(b) ৩ ভাগে
(c) ৪ ভাগে
(d) ৫ ভাগে
উত্তর: (a) ২ ভাগে
15. ‘ভীমবেটকা’ গুহাচিত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(a) উত্তরপ্রদেশ
(b) মধ্যপ্রদেশ
(c) রাজস্থান
(d) মহারাষ্ট্র
উত্তর: (b) মধ্যপ্রদেশ
16. ‘মুদ্রারাক্ষস’ নাটকটির রচয়িতা কে?
(a) কালিদাস
(b) বিশাখদত্ত
(c) ভবভূতি
(d) শূদ্রক
উত্তর: (b) বিশাখদত্ত
17. মেসোপটেমিয়া সভ্যতার অধিবাসীরা কোন লিপিতে লিখত?
(a) হায়ারোগ্লিফিক
(b) কিউনিফর্ম
(c) ব্রাহ্মী
(d) খরোষ্ঠী
উত্তর: (b) কিউনিফর্ম
18. প্রাচীন ভারতের কোন অব্দটি ৭৮ খ্রিস্টাব্দ থেকে গণনা করা হয়?
(a) বিক্রম সংবৎ
(b) শকাব্দ
(c) গুপ্তাব্দ
(d) হর্ষাব্দ
উত্তর: (b) শকাব্দ
19. কলহনের ‘রাজতরঙ্গিণী’ মূলত কোন শতকে রচিত হয়?
(a) দশম
(b) একাদশ
(c) দ্বাদশ
(d) ত্রয়োদশ
উত্তর: (c) দ্বাদশ
20. ভারতের প্রাচীনতম মুদ্রার নাম হলো-
(a) নিষ্ক
(b) শতমান
(c) পাঞ্চ মার্কড কইন বা কার্যাপণ
(d) দিনার
উত্তর: (c) পাঞ্চ মার্কড কইন বা কার্যাপণ
21. মুঘল আমলে ‘আইন-ই-আকবরি’ গ্রন্থটি রচনা করেছিলেন কে?
(a) ফৈজি
(b) আবুল ফজল
(c) বাদাউনি
(d) টোডরমল
উত্তর: (b) আবুল ফজল
22. গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তাঁর ‘The Histories’ গ্রন্থে মূলত পারস্য ও কোন দেশের যুদ্ধের বর্ণনা দিয়েছেন?
(a) রোম
(b) মিশর
(c) গ্রিস
(d) ভারত
উত্তর: (c) গ্রিস
23. প্রাচীন রোমান ঐতিহাসিক লিভি তাঁর ‘History of Rome’ গ্রন্থে রোমের ইতিহাসকে কীরূপে বর্ণনা করেছেন?
(a) রৈখিক
(b) চক্রাকার
(c) বিবর্তনবাদী
(d) আকস্মিক
উত্তর: (b) চক্রাকার
24. ‘তরিক-ই-ফিরোজশাহি’ গ্রন্থটি কে রচনা করেন?
(a) ফিরোজ শাহ তুঘলক
(b) শামস-ই-সিরাজ আফিফ
(c) জিয়াউদ্দিন বরনি
(d) আমির খসরু
উত্তর: (c) জিয়াউদ্দিন বরনি
25. ‘রামচরিত’ (সন্ধ্যাকর নন্দী রচিত) কাব্যের নায়ক কে ছিলেন?
(a) শ্রীরামচন্দ্র
(b) রামপাল
(c) লক্ষণ সেন
(d) শশাঙ্ক
উত্তর: (b) রামপাল
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ইতিহাস প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ (Class 11 Sem 1 History Chatpter 1 Fill in the Blanks Type MCQ)
1. ড্যানিয়েল উইলসন ________ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ‘Pre-history’ শব্দটি ব্যবহার করেন।
(a) 1841
(b) 1851
(c) 1861
(d) 1871
উত্তর: (b) 1851
2. ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে এক ________ সংলাপ।
(a) অর্থহীন
(b) অন্তহীন
(c) সাময়িক
(d) কাল্পনিক
উত্তর: (b) অন্তহীন
3. জেমস মিল ভারতের ইতিহাসকে হিন্দু, মুসলিম ও ________ তিন ভাগে ভাগ করেছেন।
(a) আধুনিক
(b) খ্রিস্টান
(c) ব্রিটিশ
(d) ইউরোপীয়
উত্তর: (c) ব্রিটিশ
4. প্রাচীন ভারতের ________ লিপি থেকে অশোকের ধর্ম ও শাসননীতি সম্পর্কে জানা যায়।
(a) এলাহাবাদ
(b) নাসিক
(c) ব্রাহ্মী
(d) হায়ারোগ্লিফিক
উত্তর: (c) ব্রাহ্মী
5. ঐতিহাসিক ইবন বতুতা মরক্কো থেকে ________ রাজত্বকালে ভারতে এসেছিলেন।
(a) আলাউদ্দিন খলজি
(b) মহম্মদ বিন তুঘলক
(c) ফিরোজ শাহ তুঘলক
(d) গিয়াসউদ্দিন বলবন
উত্তর: (b) মহম্মদ বিন তুঘলক
6. ‘এনালস’ (Annales) নামক বিখ্যাত ইতিহাস পত্রিকাটি ________ সালে প্রথম প্রকাশিত হয়।
(a) 1919
(b) 1929
(c) 1939
(d) 1949
উত্তর: (b) 1929
7. সম্রাট অশোকের শিলালিপিগুলি মূলত ব্রাহ্মী ও ________ লিপিতে খোদাই করা ছিল।
(a) দেবনাগরী
(b) খরোষ্ঠী
(c) হায়ারোগ্লিফিক
(d) কিউনিফর্ম
উত্তর: (b) খরোষ্ঠী
8. ‘এনালস’ (Annales) নামক বিখ্যাত ইতিহাস পত্রিকাটি ________ সালে প্রথম প্রকাশিত হয়।
(a) 1919
(b) 1929
(c) 1939
(d) 1949
উত্তর: (b) 1929
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ইতিহাস অধ্যায় ১ সত্য-মিথ্যা যাচাই | WB Class 11 Semester 1 History 1st Chapter True False MCQ
9. নিচের বিবৃতিগুলি পড়ে সঠিকটি বেচে নাও:
i) হেরোডোটাস ইতিহাসের জনক হিসেবে পরিচিত।
ii) থুসিডাইডিস বৈজ্ঞানিক ইতিহাসের জনক।
iii) র্যাঙ্কে আধুনিক ইতিহাস চর্চার পথিকৃৎ।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সবকটিই সঠিক
উত্তর: (d) i, ii ও iii সবকটিই সঠিক
10. ‘প্রাক-ইতিহাস’ সম্পর্কিত তথ্যগুলি বিবেচনা করো:
i) এই যুগে মানুষের কোনো লিখিত লিপি ছিল না।
ii) প্রত্নতাত্ত্বিক উপাদানই এই যুগের ইতিহাসের একমাত্র উৎস।
iii) ভীমবেটকার গুহাচিত্র এই যুগের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সবকটিই সঠিক
উত্তর: (d) i, ii ও iii সবকটিই সঠিক
11. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা যাচাই করো:
i) রাজতরঙ্গিণী গ্রন্থটি কাশ্মীরের লোহর বংশের সময় রচিত।
ii) হর্ষচরিত একটি জীবনীমূলক গ্রন্থ।
(a) i সত্য, ii মিথ্যা
(b) i মিথ্যা, ii সত্য
(c) i ও ii উভয়ই সত্য
(d) i ও ii উভয়ই মিথ্যা
উত্তর: (c) i ও ii উভয়ই সত্য
12. আদি-ইতিহাস (Proto-history) যুগের বৈশিষ্ট্য হলো-
i) লিপির অস্তিত্ব ছিল কিন্তু পাঠোদ্ধার হয়নি।
ii) হরপ্পা সভ্যতা এই যুগের উদাহরণ।
iii) এটি প্রাক-ইতিহাস ও ঐতিহাসিক যুগের মধ্যবর্তী পর্যায়।
(a) শুধুমাত্র i সঠিক
(b) i ও ii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) i, ii ও iii সবকটিই সঠিক
উত্তর: (d) i, ii ও iii সবকটিই সঠিক
13. ইন্দো-পারসিক ইতিহাস চর্চা সম্পর্কে নিচের কোনটি সত্য?
i) এটি সুলতানি আমলে শুরু হয়েছিল।
ii) এই ধারার প্রধান ভাষা ছিল ফারসি।
iii) এতে রাজকীয় বংশের ইতিহাস প্রাধান্য পেতা
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সবকটিই সঠিক
উত্তর: (d) i, ii ও iii সবকটিই সঠিক
14. নিচের বিবৃতিগুলি বিশ্লেষণ করো:
i) জেমস মিল ছিলেন একজন সাম্রাজ্যবাদী ঐতিহাসিক।
ii) তিনি ভারতীয় সভ্যতাকে ব্রিটিশদের তুলনায় উন্নত মনে করতেন।
(a) i সঠিক কিন্তু ii ভুল
(b) i ভুল কিন্তু ii সঠিক
(c) i ও ii উভয়ই সঠিক
(d) i ও ii উভয়ই মিথ্যা
উত্তর: (a) i সঠিক কিন্তু ii ভুল
15. এনাল স্কুলের প্রবক্তাদের ক্ষেত্রে কোনটি সঠিক?
i) মার্ক ব্লচ ও লুসিয়েন ফেভার ছিলেন প্রতিষ্ঠাতা।
ii) তাঁরা কেবল রাজকাহিনী ও যুদ্ধের ইতিহাসের সমর্থক ছিলেন।
(a) i সত্য, ii মিথ্যা
(b) i মিথ্যা, ii সত্য
(c) i ও ii উভয়ই সত্য
(d) i ও ii উভয়ই মিথ্যা
উত্তর: (a) i সত্য, ii মিথ্যা
16. রৈখিক সময় (Linear Time) সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল?
(a) এটি সময়কে একটি সরলরেখা হিসেবে কল্পনা করে।
(b) এটি প্রগতিবাদী বা বিবর্তনবাদী তত্ত্বে বিশ্বাসী।
(c) এই তত্ত্বে সময় চক্রাকারে আবর্তিত হয়।
(d) ইহুদি ও খ্রিস্টীয় ধর্মতত্ত্বে এই ধারণা দেখা যায়।
উত্তর: (c) এই তত্ত্বে সময় চক্রাকারে আবর্তিত হয়।
ক্লাস ১১ প্রথম সেমিস্টার ইতিহাস প্রথম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 11 Sem 1 History Chapter 1 Column Matching MCQ
17. স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও:
| স্তম্ভ 1 | স্তম্ভ 2 |
|---|---|
| i) রাজতরঙ্গিণী | (a) আবুল ফজল |
| ii) আকবরনামা | (b) কলহন |
| iii) তারিখ-ই-ফিরোজশাহি | (c) আলবেরুনি |
| iv) তহকিক-ই-হিন্দ | (d) জিয়াউদ্দিন বরনি |
(a) i-b, ii-a, iii-d, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-b, iv-a
(d) i-c, ii-d, iii-a, iv-b
উত্তর: (a) i-b, ii-a, iii-d, iv-c
18. স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও:
| স্তম্ভ 1 | স্তম্ভ 2 |
|---|---|
| i) হেরোডোটাস | (a) বৈজ্ঞানিক ইতিহাসের জনক |
| ii) থুসিডাইডিস | (b) ইতিহাসের জনক |
| iii) রণজিৎ গুহ | (c) আধুনিক ইতিহাস চর্চার জনক |
| iv) লিওপোল্ড ভন ব্ল্যাঙ্কে | (d) নিম্নবর্গের ইতিহাস চর্চা |
(a) i-b, ii-a, iii-d, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-b, iv-a
(d) i-c, ii-d, iii-a, iv-b
উত্তর: (a) i-b, ii-a, iii-d, iv-c
19. স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও:
| স্তম্ভ 1 | স্তম্ভ 2 |
|---|---|
| i) লিপি | (a) নিউমিসমেটিকস |
| ii) মুদ্রা | (b) প্যালিওগ্রাফি |
| iii) শিলালিপি পাঠোদ্ধার | (c) জেমস প্রিন্সেপ |
| iv) প্রাচীন লিপি চর্চা | (d) এপিগ্রাফি |
(a) i-d, ii-a, iii-c, iv-b
(b) i-a, ii-b, iii-d, iv-c
(c) i-b, ii-c, ii-a, iv-d
(d) i-c, ii-d, iii-b, iv-a
উত্তর: (a) i-d, ii-a, iii-c, iv-b
20. স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও:
| স্তম্ভ 1 | স্তম্ভ 2 |
|---|---|
| i) এলাহাবাদ প্রশস্তি | (a) দ্বিতীয় পুলকেশী |
| ii) নাসিক প্রশস্তি | (b) সমুদ্রগুপ্ত |
| iii) আইহোল প্রশস্তি | (c) রুদ্রদামন |
| iv) জুনাগড় শিলালিপি | (d) গৌতমীপুত্র সাতকর্ণী |
(a) i-b, ii-d, iii-a, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-b, iv-a
(d) i-c, ii-a, iii-d, iv-b
উত্তর: (a) i-b, ii-d, iii-a, iv-c
21. স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও:
| স্তম্ভ 1 | স্তম্ভ 2 |
|---|---|
| i) রৈখিক সময় | (a) প্রাচীন গ্রিক ও ভারতীয় ধারণা |
| ii) চক্রাকার সময় | (b) খ্রিস্টপূর্বাব্দ (B.C.) |
| iii) যিশুর জন্মের আগে | (c) সরলরেখায় প্রগতি |
| iv) যিশুর জন্মের পরে | (d) খ্রিস্টাব্দ (A.D.) |
(a) i-c, ii-a, iii-b, iv-d
(b) i-a, ii-b, iii-d, iv-c
(c) i-b, ii-d, iii-a, iv-c
(d) i-d, ii-c, iii-b, iv-a
উত্তর: (a) i-c, ii-a, iii-b, iv-d
22. স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও:
| স্তম্ভ 1 | স্তম্ভ 2 |
|---|---|
| i) এনাল স্কুল | (a) ভিনসেন্ট স্মিথ |
| ii) মার্কসবাদী ধারা | (b) ফার্নান্দ ব্রোদেল |
| iii) সাম্রাজ্যবাদী ধারা | (c) আর. জি. ভাণ্ডারকর |
| iv) জাতীয়তাবাদী ধারা | (d) ডি. ডি. কোশাম্বী |
(a) i-b, ii-d, iii-a, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-b, iv-a
(d) i-c, ii-a, iii-d, iv-b
উত্তর: (a) i-b, ii-d, iii-a, iv-c
23. স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও:
| স্তম্ভ 1 | স্তম্ভ 2 |
|---|---|
| i) মেগাস্থিনিস | (a) সি-ইউ-কি |
| ii) ফাহিয়েন | (b) ইন্ডিকা |
| iii) হিউয়েন সাঙ | (c) রেহলা |
| iv) ইবন বতুতা | (d) ফো-কুও-কি |
(a) i-b, ii-d, iii-a, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-b, iv-a
(d) i-c, ii-d, iii-a, iv-b
উত্তর: (a) i-b, ii-d, iii-a, iv-c
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
একাদশ প্রথম সেমিস্টার ইতিহাস অধ্যায় ১ বিবৃতি-ব্যাখ্যা | Class 11 Semester 1 History 1st Chapter Assertion Reason MCQ
24. বিবৃতি (Assertion): অশোকের শিলালিপি ভারতের ইতিহাসের এক নির্ভরযোগ্য প্রাথমিক উপাদান।
কারণ (Reason): শিলালিপিগুলি সমসাময়িক শাসনব্যবস্থা ও রাজার আদর্শ সম্পর্কে প্রত্যক্ষ তথ্য প্রদান করে যা পরবর্তীকালে পরিবর্তন করা সম্ভব হয়নি।
(a) বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
(b) বিবৃতি কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
25. বিবৃতি (Assertion): কলহনের ‘রাজতরঙ্গিণী’-কে ভারতের প্রথম প্রকৃত ঐতিহাসিক গ্রন্থ বলা হয়।
কারণ (Reason): কলহনই প্রথম তাঁর গ্রন্থে অলৌকিক গল্পের পরিবর্তে যুক্তি ও নিরপেক্ষ তথ্যের ওপর ভিত্তি করে কাশ্মীরের ইতিহাস লিখেছেন।
(a) বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
(b) বিবৃতি কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
26. বিবৃতি (Assertion): হরপ্পা সভ্যতাকে ‘আদি-ইতিহাস’ (Proto-history) পর্যায়ভুক্ত করা হয়।
কারণ (Reason): সিন্ধু সভ্যতার মানুষ লিখতে জানত না, তাই কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি।
(a) বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
(b) বিবৃতি কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
27. বিবৃতি (Assertion): ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে তিনভাগে ভাগ করেছেন।
কারণ (Reason): তিনি চেয়েছিলেন ভারতের সমাজকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরতে।
(a) বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
(b) বিবৃতি কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
28. বিবৃতি (Assertion): মধ্যযুগের ভারতীয় ইতিহাস চর্চায় ফারসি ভাষার গুরুত্ব অপরিসীম।
কারণ (Reason): দিল্লির সুলতান এবং মুঘল সম্রাটরা ফারসি ভাষাকে তাঁদের প্রশাসনিক ও সরকারি ভাষা হিসেবে ব্যবহার করতেন।
(a) বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
(b) বিবৃতি কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
29. বিবৃতি (Assertion): প্রাচীন ভারতের মুদ্রা রাজবংশগুলির পরিচয় জানার শ্রেষ্ঠ মাধ্যম।
কারণ (Reason): মুদ্রার ওপর খোদাই করা রাজার মূর্তি, নাম ও সন তারিখ থেকে কালানুক্রম নির্ণয় সহজ হয়।
(a) বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
(b) বিবৃতি কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
30. বিবৃতি (Assertion): ইতিহাসের ব্যাখ্যা (Interpretation) সবসময় ধ্রুব সত্য বা অপরিবর্তনীয় নয়
কারণ (Reason): নতুন তথ্যের আবিষ্কার এবং ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে পুরনো ব্যাখ্যার পরিবর্তন ঘটতে পারে।
(a) বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
(b) বিবৃতি কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
আজকের পোস্টে একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় (ইতিহাসের ধারণা) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ইতিহাস (WB Class 11 Semester 1 History) সমস্ত অধ্যায়ের MCQ নোটস
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



