একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের দর্শন পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে আগে ভিত্তি মজবুত করা খুব জরুরি। দর্শনের মূল ধারণা আর প্রাথমিক তথ্যগুলো ভালোভাবে পড়ে রাখা দরকার। নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী MCQ আর এক কথার প্রশ্নোত্তর অনুশীলন করলে পড়াশোনা অনেক সহজ হয়। তাই এখানে দর্শন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ One Liner প্রশ্নোত্তর দেওয়া হলো, যা পরীক্ষার আগে দ্রুত রিভিশনে সাহায্য করবে আর সঠিকভাবে উত্তর দিতে আত্মবিশ্বাস বাড়াবে।
Class 11 Semester-1 Philosophy Suggestion: একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার দর্শন সাজেশন
দর্শনের প্রথম সেমিস্টার পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে হলে আগে পুরো সিলেবাসটা ঠিকমতো জানা খুব জরুরি। নিচে টেবিল আকারে পুরো সিলেবাস দেওয়া হলো, যাতে ছাত্রছাত্রীরা এক নজরে বুঝতে পারে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে এবং সেই অনুযায়ী পড়াশোনা গুছিয়ে নিতে পারে।
| Unit – অধ্যায় | বিষয়বস্তু |
|---|---|
| Unit – 1 : ভারতীয় দর্শন (Introduction to Indian Philosophy) – 24 Marks | |
| অধ্যায় ১ | দর্শন শব্দের অর্থ |
| অধ্যায় ২ | ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণিবিভাগ |
| অধ্যায় ৩ | জ্ঞানলাভের ছয়টি পদ্ধতি — প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ |
| অধ্যায় ৪ | চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন |
| অধ্যায় ৫ | ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ |
| অধ্যায় ৬ | নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য |
| অধ্যায় ৭ | ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য |
| Unit – 2 : ভারতীয় দর্শন – 16 Marks | |
| অধ্যায় ৮ | দর্শনের স্বরূপ ও শাখাসমূহ |
| অধ্যায় ৯ | জ্ঞানের উৎসমূহ |
অধ্যায় 1: দর্শন শব্দের অর্থ
১) “দর্শন” শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে – দৃশ্
২) “দর্শন” শব্দটি এসেছে যে দুটি শব্দ যোগ করে – দৃশ + অনট্
৩) “দৃশ” ধাতুর বাংলা অর্থ হলো – দেখা
৪) “দর্শন” শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো – দেখা বা প্রত্যক্ষ করা
৫) “Philosophy” শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো – জ্ঞানের প্রতি অনুরাগ
৬) ভারতীয় দর্শনের উদ্দেশ্য হল – সত্য বা তত্ত্ব উপলব্ধি
৭) দর্শনের উৎপত্তি হয় – কৌতূহল থেকে
৮) ভারতীয় দর্শনের উৎপত্তি হয়েছে – ব্যবহারিক প্রয়োজনবোধ থেকে
৯) গ্রীক শব্দ “Philos” এর অর্থ হল – অনুরাগ
১০) “Sophia” শব্দটির অর্থ হলো – জ্ঞান
১১) “ফিলসফি” এর অর্থ হল – জ্ঞানের প্রতি অনুরাগ
১২) ভারতীয় দর্শনের লক্ষ্য হলো – ক ও খ উভয়ই
১৩) ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কিরূপ – ব্যবহারিক
১৪) ভারতীয় দর্শন চর্চার মূল উদ্দেশ্য হলো – মানব সত্তার সামগ্রিক উন্নতিসাধন
১৫) ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের পার্থক্য – তত্ত্বের প্রয়োগের দিক থেকে
১৬) ভারতীয় দর্শনের অপর নাম কি – মোক্ষশাস্ত্র
১৭) দুঃখ নিবৃত্তির উপায় অনুসন্ধান করেন – ভারতীয় দার্শনিকরা
১৮) ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য – ত্রিবিধ দুঃখের অত্যন্তিক বিনাশ
১৯) ত্রিবিধ দুঃখ হল – আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক দুঃখ
২০) ভারতীয় দর্শনের মূল উৎস কি – বেদ
২১) যারা বেদে বিশ্বাস করেন তাদের বলা হয় – বৈদিক
২২) “বিদ্’ কথাটির অর্থ হল – জ্ঞান
২৩) বেদের অপর নাম – শ্রুতি
২৪) “বেদ’ কথাটির অর্থ হল – জ্ঞান
২৫) ভারতীয় দর্শন – বিচারমূলক
২৬) ভারতীয় দর্শনে “ঋত” বলতে বোঝানো হয়েছে – বিশ্ব জগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে
২৭) কর্মবাদ অনুসারে দুই প্রকার কর্ম হলো – সকাম কর্ম ও নিষ্কাম কর্ম
২৮) ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান হল – প্রমা
২৯) যথার্থ জ্ঞানের প্রণালীকে বলে – প্রমাণ
৩০) প্রমার করণ হলো – প্রমাণ
৩১) ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলে – প্রমেয়
৩২) ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হল – চারটি
৩৩) চতুরবর্গ পুরুষার্থ হলো – ধর্ম – অর্থ – কাম – মোক্ষ
৩৪) ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হল – মোক্ষ
৩৫) শ্রেষ্ঠ পুরুষার্থ হল – মোক্ষ
৩৬) দৃশ্ ও অনট্ যোগে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে – দৃশ্ ও অনট্
৩৭) ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় আত্মা – আত্মা
৩৮) ভারতীয় দর্শন হল চর্চা ও চর্যার সমন্বয় – চর্চা ও চর্যা
৩৯) বেদ হলো ভারতীয় দর্শনের মূল ভিত্তি – বেদ
৪০) ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো মোক্ষলাভ করা – মোক্ষলাভ করা
৪১) ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান হলো প্রমা – যথার্থ জ্ঞান
৪২) ভারতীয় দর্শনে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ হলো মোক্ষ – মোক্ষ
৪৩) ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হলো চার – চার
৪৪) চার্বাক দর্শন ছাড়া ভারতীয় দর্শনের সব সম্প্রদায় মোক্ষকে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ বলেছেন – চার্বাক
৪৫) প্রমা এর অর্থ হলো উৎকৃষ্ট জ্ঞান – উৎকৃষ্ট জ্ঞান
৪৬) চার্বাক মতে একমাত্র প্রমাণ হলো প্রত্যক্ষ – প্রত্যক্ষ
৪৭) চার্বাক সম্প্রদায় মোক্ষকে পুরুষার্থ রূপে স্বীকার করেননি – চার্বাক
৪৮) সত্যের প্রতি একনিষ্ঠ হওয়া ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য – সত্যের প্রতি একনিষ্ঠ হওয়া
৪৯) নিষ্কাম কর্ম হলো কামনাবিহীন কর্ম – নিষ্কাম
৫০) ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় তত্ত্বদর্শন ও তত্ত্বদর্শনের উপায় – তত্ত্বদর্শন ও তত্ত্বদর্শনের উপায়
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
অধ্যায় 2: ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণিবিভাগ
১) ভারতীয় দর্শন হলো তত্ত্ব দর্শন – তত্ত্ব দর্শন
২) ভারতীয় দর্শন সম্প্রদায়ের বিভাজনের ভিত্তি – বেদ
৩) ভারতীয় দর্শনের বিভাগ – দুটি
৪) ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় – নয়টি
৫) আস্তিক হলো – যারা বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করে
৬) ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা – ছয়টি
৭) ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন – বেদে অবিশ্বাসী
৮) ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা – তিনটি
৯) চরমপন্থী নাস্তিক দর্শন – চার্বাক
১০) আস্তিক দর্শনের বিকাশ হয়েছে – বেদ ও উপনিষদকে কেন্দ্র করে
১১) ভারতীয় দর্শনের মূল উৎস – বেদ
১২) বেদের অপর নাম – শ্রুতি
১৩) বেদের অংশ নয় – সাম
১৪) বেদের প্রথম অংশ – সংহিতা
১৫) প্রধান উপনিষদের সংখ্যা – ১২ টি
১৬) বেদাঙ্গ – বেদের অন্তর্ভুক্ত নয়
১৭) একটি বেদ বিরোধী দর্শন – জৈন দর্শন
১৮) প্রত্যক্ষভাবে বেদের উপর প্রতিষ্ঠিত দর্শন – বেদান্ত
১৯) সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা – মহর্ষি কপিল
২০) সাংখ্য দর্শনকে বলা হয় – নিরীশ্বর সাংখ্য
২১) পুরুষ ও প্রকৃতি দুটি মূলতত্ত্ব স্বীকার করেছে – সাংখ্য দর্শন
২২) সাংখ্য মতে পুরুষ – নিত্য, শুদ্ধ ও মুক্তচৈতন্যস্বরূপ
২৩) ত্রিগুণের সাম্যাবস্থা – প্রকৃতি
২৪) রজ:গুণের বৈশিষ্ট্য – দুঃখ উৎপাদক ও চঞ্চলতা
২৫) মোহের কারণ – তম:গুণ
২৬) সাংখ্য দর্শনে মোট স্বীকৃত তত্ত্ব – ২৫ টি
২৭) সাংখ্যরা উপমান প্রমাণ স্বীকার করেনি – উপমান
২৮) মুক্তিকে কৈবল্য বলা হয়েছে – সাংখ্য দর্শনে
২৯) যোগ দর্শনের প্রতিষ্ঠাতা – মহর্ষি পতঞ্জলি
৩০) যোগ দর্শনের প্রধান ভাষ্যকার – ব্যাসভাষ্য
৩১) যোগ দর্শনের সঙ্গে মিল পাওয়া যায় – সাংখ্য দর্শন
৩২) ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা – মহর্ষি গৌতম
৩৩) মীমাংসা দর্শনের প্রবক্তা – জৈমিনি
৩৪) ঈশ্বরে অবিশ্বাসী কিন্তু বেদে বিশ্বাসী দর্শন – মীমাংসা
৩৫) “ব্রহ্মসূত্র”-এর রচয়িতা – মহর্ষি বাদরায়ণ
৩৬) ভূতচতুষ্টয়বাদ মেনেছেন – চার্বাক
৩৭) চার্বাক দেহাত্ববাদের অপর নাম – ভূতচৈতন্যবাদ
৩৮) “মৃত্যুই হচ্ছে মোক্ষ” বলেছেন – চার্বাক
৩৯) চার্বাক মতে মুখ্য পুরুষার্থ – কাম
৪০) জৈনদের প্রথম তীর্থঙ্কর – ঋষভদেব
৪১) বৌদ্ধ মতে দুঃখের কারণ – অবিদ্যা
৪২) প্রতীত্যসমুৎপাদ ধারণাটি আছে – দ্বিতীয় আর্যসত্যে
৪৩) বৌদ্ধ ক্ষণিকত্ববাদের অর্থ – সবকিছুই অনিত্য
৪৪) বৌদ্ধ আত্মতত্ত্ব – নৈরাত্ম্যবাদ
৪৫) বৌদ্ধ মতে পঞ্চস্কন্ধের সমষ্টি – আত্মা
৪৬) বস্তুবাদী বৌদ্ধ দর্শনের সংখ্যা – দুই
৪৭) যোগাচার মতবাদ – ভাববাদ
৪৮) আর্যসত্যচতুষ্টয় মেনেছেন – বৌদ্ধ
৪৯) জৈন জ্ঞানতাত্ত্বিক মতবাদ – স্যাদবাদ
৫০) বুদ্ধদেবের চতুর্থ আর্যসত্য – দুঃখ-নিরোধ-মার্গ
অধ্যায় 3: জ্ঞানলাভের ছয়টি পদ্ধতি — প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ
১) ভারতীয় দর্শনের যে শাখায় জ্ঞানের স্বরূপ, সত্যতা, সীমা ও বৈধতা আলোচনা করা হয়— জ্ঞানবিদ্যা।
২) ভারতীয় দর্শনের সকল সম্প্রদায় জ্ঞানতত্ত্বের আলোচনাকে বিশেষ গুরুত্ব দিয়েছে।
৩) ভারতীয় দর্শনে বুদ্ধি, বোধ, প্রত্যয় ও সংবিৎ শব্দগুলি জ্ঞানের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়।
৪) অন্নংভট্টের ‘তর্কসংগ্রহ’-এ সর্বব্যবহারের হেতু নামক গুণের লক্ষণ— জ্ঞান বা বুদ্ধি।
৫) ন্যায় দর্শন মতে জ্ঞানজাতি যে পদার্থে অবস্থিত— জ্ঞান।
৬) ভারতীয় দর্শনে সামগ্রিক জ্ঞানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়— স্মৃতি ও অনুভব।
৭) পূর্বলব্ধ সংস্কার থেকে উৎপন্ন জ্ঞানকে বলা হয়— স্মৃতিজ্ঞান।
৮) স্মৃতি ব্যতীত অন্যান্য জ্ঞানকে বলা হয়— অনুভব।
৯) অনুভব দুই প্রকার— যথার্থ অনুভব বা প্রমা এবং অযথার্থ অনুভব বা অপ্রমা।
১০) ‘প্রমা’ শব্দের প্রকৃত/আক্ষরিক অর্থ— প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান।
১১) কোনো বস্তুকে তার নিজস্ব সম্বন্ধ ও ধর্মসহ জানা— যথার্থ জ্ঞান বা প্রমা।
১২) বিষয়ের উপস্থিতিতে যে জ্ঞান উৎপন্ন হয়— অনুভব।
১৩) বিষয়ের অনুপস্থিতিতে যে জ্ঞান ঘটে— স্মৃতিজ্ঞান।
১৪) স্মৃতি যথার্থ হলেও প্রমা নয়, কারণ স্মৃতিতে পূর্বানুভূত বস্তু নিজ সমকালীনরূপে গৃহীত হয় না।
১৫) ন্যায় ও বৈশেষিক মতে যথার্থ জ্ঞানমাত্রই প্রমা নয়; প্রমা হল— যথার্থ অনুভব।
১৬) ‘তদ্বতি তৎপ্রকারকঃ অনুভবঃ’— এটি যথার্থ অনুভব বা প্রমার লক্ষণ।
১৭) প্রমা জ্ঞানকে ভারতীয় দর্শনশাস্ত্রে অপর যে নামে অভিহিত করা হয়— প্রমিতি।
১৮) প্রমার প্রধান বৈশিষ্ট্যগুলির একটি হল— অনধিগত অনুভব।
১৯) কোনো জ্ঞান নিঃসন্দিগ্ধ না হলে বা সম্পূর্ণ অযথার্থ হলে তাকে বলা হয়— অপ্রমা।
২০) ‘অভাববতি তৎপ্রকারকঃ অনুভবঃ’— এটি অপ্রমা বা অযথার্থ অনুভবের লক্ষণ।
২১) দড়িতে সাপের ভ্রম বা রজ্জুতে সর্পভ্রম হল— অপ্রমা/অযথার্থ অনুভবের উদাহরণ।
২২) ন্যায় মতে অযথার্থ অনুভব বা অপ্রমা প্রধানত— তিন প্রকার।
২৩) সংশয়, বিপর্যয় ও তর্ক হল— অপ্রমার তিন প্রকারভেদ।
২৪) ‘প্রমা করণং প্রমাণম্’— এর অর্থ হল প্রমার করণ বা অসাধারণ কারণকে প্রমাণ বলে।
২৫) ‘প্রমাণ’ শব্দটি ‘প্র’ উপসর্গ ও ‘মা’ ধাতুর সঙ্গে— অনট্ প্রত্যয় যোগে গঠিত।
২৬) প্রাচীন নৈয়ায়িক অন্নংভট্টের মতে বিশেষ কার্যের উৎপত্তির অসাধারণ কারণ— করণ।
২৭) নব নৈয়ায়িকদের মতে ব্যাপারের দ্বারা কার্য উৎপাদনকারী ব্যাপারবিশিষ্ট কারণ— করণ।
২৮) প্রাচীন নৈয়ায়িকদের মতে কোনো কার্যের চরম/অন্তিম/শেষ কারণ— করণ।
২৯) কুঠার ও বৃক্ষের সংযোগের ফলে বৃক্ষছেদন হওয়ায় সেই সংযোগ— করণ।
৩০) ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায় হিসেবে মোট— ছয়টি প্রমাণ স্বীকৃত।
৩১) ভারতীয় দর্শনের ছয়টি মূল প্রমাণ হল— প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি ও অনুপলব্ধি।
৩২) ছয়টি প্রমাণকে একত্রে বলা হয়— ষড়্প্রমাণ।
৩৩) প্রমা বা যথার্থ জ্ঞানের বিষয়/জ্ঞেয় বস্তুকে বলা হয়— প্রমেয়।
৩৪) ন্যায় দর্শন অনুযায়ী প্রমেয়ের মোট সংখ্যা— ১২টি।
৩৫) আত্মা, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, দুঃখ ও অপবর্গ প্রভৃতি হল— ন্যায়স্বীকৃত প্রমেয়।
৩৬) সম্যক জ্ঞান লাভের পর বস্তু গ্রহণ বা ত্যাগের উদ্দেশ্যে সচেষ্ট জীব/আত্মাকে বলা হয়— প্রমাতা।
৩৭) প্রত্যেক প্রমা উৎপন্ন হওয়ার তিনটি আবশ্যিক শর্ত— প্রমাণ, প্রমেয় ও প্রমাতা।
৩৮) আত্মজ্ঞান/তত্ত্বজ্ঞান বা জীব ও ব্রহ্মের অভেদ উপলব্ধি হলে লাভ হয়— মোক্ষ বা মুক্তি।
৩৯) চার্বাক ব্যতীত অন্যান্য ভারতীয় দর্শন সম্প্রদায় প্রত্যক্ষের পাশাপাশি যে প্রমাণটি স্বীকার করে— অনুমান।
৪০) অনুমানের ক্ষেত্রে যে অধিকরণে সাধ্যের অস্তিত্ব নিয়ে সন্দেহ থাকে তাকে বলা হয়— পক্ষ।
৪১) অনুমানের সাহায্যে যে অজ্ঞাত/পরোক্ষ বিষয় প্রমাণ বা জানতে চাওয়া হয়— সাধ্য।
৪২) যার সাহায্যে পক্ষ ও সাধ্যের সম্পর্ক প্রমাণিত হয়— হেতু।
৪৩) ‘পর্বতে ধূম দেখে বহ্নির অনুমান’-এ পর্বত = পক্ষ, বহ্নি = সাধ্য, ধূম = হেতু।
৪৪) হেতু ও সাধ্যের মধ্যকার নিয়ত, অব্যভিচারী সহচার সম্পর্ককে বলা হয়— ব্যাপ্তি।
৪৫) নব নৈয়ায়িকদের মতে অনুমিতি জ্ঞানের প্রকৃত করণ— ব্যাপ্তিজ্ঞান।
৪৬) প্রাচীন নৈয়ায়িকদের মতে ব্যাপ্তিবিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান বা পরামর্শ হল— অনুমান প্রমাণের করণ।
৪৭) অনুমান প্রক্রিয়ার মাধ্যমে যে পরোক্ষ যথার্থ জ্ঞান উৎপন্ন হয়— অনুমিতি।
৪৮) যেখানে সাধ্যের অস্তিত্ব নিশ্চিত থাকে তাকে বলা হয়— সপক্ষ; যেখানে সাধ্যের অভাব নিশ্চিত থাকে— বিপক্ষ।
৪৯) চার্বাক দর্শন স্বীকার করে— ১টি প্রমাণ; বৈশেষিক— ২টি; ন্যায়— ৪টি; প্রভাকর মীমাংসা— ৫টি।
৫০) ভারতীয় দর্শনে প্রমাণের সংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ ক্রম হল— চার্বাক ১ → বৌদ্ধ/বৈশেষিক ২ → ন্যায় ৪ → প্রভাকর মীমাংসা ৫ → ভাট্ট মীমাংসা ও অদ্বৈত বেদান্ত ৬।
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
অধ্যায় 4: চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন
১) ভারতীয় দর্শনের মূল ভিত্তি বা পরিচয় হল— আধ্যাত্মবাদ।
২) আধ্যাত্মবাদের বিপরীত মতবাদ হল— জড়বাদ।
৩) জড়বাদ অনুযায়ী সমগ্র মহাবিশ্বের মূল উপাদান হল— জড়।
৪) ভারতীয় দর্শনে জড়বাদের প্রধান ও একমাত্র প্রচারক— চার্বাক দার্শনিকগণ।
৫) চার্বাকদের ভারতীয় দর্শনের ইতিহাসে বলা হয়— জড়বাদী নাস্তিক।
৬) চার্বাক দর্শনের উদ্ভব ঘটেছিল— বেদবাদ ও ব্রাহ্মণ্যধর্মের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে।
৭) চার্বাকদের মূল দার্শনিক গ্রন্থ বর্তমানে না পাওয়ার সম্ভাব্য কারণ— বিরোধীদের দ্বারা ধ্বংস বা হারিয়ে যাওয়া।
৮) চার্বাক দর্শনের অন্যতম প্রামাণ্য উৎসগ্রন্থ— জয়রাশিভট্টের ‘তত্ত্বোপপ্লবসিংহ’।
৯) ‘চার্বাক’ শব্দের ‘চর্ব’ ধাতুর অর্থ— চর্বণ করা বা আহার করা।
১০) ‘চরু’ ও ‘বাক’ শব্দের সমন্বয়ে চার্বাকের আভিধানিক অর্থ— মিষ্ট বা শ্রুতিমধুর কথা।
১১) ইন্দ্রিয়সুখ ও জাগতিক ভোগই জীবনের একমাত্র কাম্য বস্তু— এই মতকে বলা হয়— আত্মসুখবাদ।
১২) “যাবৎ জীবেত্ সুখং জীবেত্, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত্”— উক্তিটি চার্বাকদের— ইন্দ্রিয়সুখবাদী জীবনদর্শনের পরিচায়ক।
১৩) পৌরাণিক কাহিনি অনুযায়ী বৃহস্পতি জড়বাদ প্রচার করেছিলেন— অসুরদের বিভ্রান্ত করার জন্য।
১৪) বৃহস্পতি কর্তৃক প্রচারিত হওয়ার কারণে চার্বাক দর্শনের অপর নাম— বাহ্যস্পত্য দর্শন।
১৫) মহাভারতে চার্বাককে বর্ণনা করা হয়েছে— রাক্ষস ও আত্মসুখকামী হিসেবে।
১৬) মনুসংহিতায় চার্বাকদের বলা হয়েছে— নাস্তিক ও পাষণ্ড।
১৭) বিষ্ণুপুরাণে চার্বাক সম্প্রদায়কে বলা হয়েছে— অসুর।
১৮) সাধারণ মানুষের চিন্তা ও লোকায়ত ভাবধারার ওপর ভিত্তি করে চার্বাক দর্শনের অপর নাম— লোকায়ত দর্শন।
১৯) চার্বাক দার্শনিকরা প্রধানত বিভক্ত ছিলেন— তিনটি সম্প্রদায়ে।
২০) আদি বা বৈতণ্ডিক চার্বাকদের প্রধান বৈশিষ্ট্য— সংশয়বাদ ও বিতণ্ডাবাদ।
২১) কেবল পরমত খণ্ডন বা বিতণ্ডায় নিযুক্ত চার্বাকদের বলা হয়— আদি/বৈতণ্ডিক চার্বাক।
২২) কেবল প্রত্যক্ষকে প্রমাণ এবং কাম বা ইন্দ্রিয়সুখকে পরম পুরুষার্থ মনে করত— ধূর্ত চার্বাক।
২৩) অর্থ ও কাম— এই দুটিকে পরম পুরুষার্থ মনে করত— সুশিক্ষিত চার্বাক।
২৪) সুশিক্ষিত চার্বাকরা লৌকিক বা জাগতিক বিষয়ে প্রত্যক্ষের পাশাপাশি স্বীকার করত— অনুমানকে।
২৫) সুশিক্ষিত চার্বাকদের প্রতিনিধি ছিলেন— পুরন্দর।
২৬) অর্থশাস্ত্র, কামশাস্ত্র, আয়ুর্বেদ ও দণ্ডনীতির মতো লোকায়ত শাস্ত্রের প্রামাণ্য স্বীকার করেছিলেন— পুরন্দর।
২৭) জড়বাদী, বেদবিরোধী, পরলোক ও ঈশ্বরে অবিশ্বাসী হওয়ার কারণে চার্বাকদের বলা হয়— ‘নাস্তিক শিরোমণি’।
২৮) চার্বাক দর্শনের আলোচনা তিনটি মূল স্তরে বিভক্ত— জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যাতত্ত্ব ও নীতিতত্ত্ব।
২৯) চার্বাকদের অধিবিদ্যা ও নীতিতত্ত্ব মূলত যে তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত— জ্ঞানতত্ত্ব।
৩০) ভারতীয় দর্শনে যথার্থ বা সঠিক জ্ঞানকে বলা হয়— প্রমা।
৩১) প্রমা বা যথার্থ জ্ঞান লাভের নির্দিষ্ট উপায়কে বলা হয়— প্রমাণ।
৩২) চার্বাকদের মতে প্রমার প্রধান তিনটি বৈশিষ্ট্য— সত্যতা, নিঃসন্দিগ্ধতা ও অনধিগততা।
৩৩) ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্যবস্তুর সরাসরি সংযোগের ফলে উৎপন্ন যথার্থ জ্ঞানকে বলা হয়— প্রত্যক্ষ।
৩৪) চার্বাক জ্ঞানতত্ত্বের মূল সূত্র— “প্রত্যক্ষমেবৈকম্ প্রমাণম্”।
৩৫) চার্বাকদের মতে প্রত্যক্ষ প্রমার প্রধান করণ বা মাধ্যম— ইন্দ্রিয়।
৩৬) চার্বাক মতে যে বস্তুকে কোনো ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করা সম্ভব নয়, তার অস্তিত্ব— সম্পূর্ণ কাল্পনিক ও অবাস্তব।
৩৭) প্রত্যক্ষলব্ধ জ্ঞান অন্য কোনো অভিজ্ঞতার ওপর নির্ভরশীল নয় বলে চার্বাকদের মতে তা— স্বতঃসিদ্ধ ও অপ্রতিহত/অভ্রান্ত।
৩৮) চার্বাকদের মতে অনুমান ও শব্দপ্রমাণ থেকে প্রাপ্ত জ্ঞান কখনোই হতে পারে না— সন্দেহমুক্ত বা নিশ্চিত।
৩৯) পরিচিত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে পৌঁছানোর প্রক্রিয়াকে বলা হয়— অনুমান।
৪০) বৈধ অনুমানের তিনটি অপরিহার্য বিষয় হল— পক্ষ, সাধ্য ও হেতু।
৪১) অনুমানের ক্ষেত্রে যে বিষয়টি প্রমাণ করার চেষ্টা করা হয় তাকে বলা হয়— সাধ্য।
৪২) যে নির্দিষ্ট স্থানে সাধ্যের উপস্থিতি নিয়ে সংশয় থাকে তাকে বলা হয়— পক্ষ।
৪৩) যার উপস্থিতির সাহায্যে পক্ষে সাধ্যের অস্তিত্ব অনুমান করা হয় তাকে বলা হয়— হেতু।
৪৪) “পর্বত বহ্নিমান, যেহেতু পর্বত ধূমবান”— এই অনুমানে পর্বত = পক্ষ, বহ্নি = সাধ্য, ধূম = হেতু।
৪৫) হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত, অব্যভিচারী ও অবিচ্ছেদ্য সম্পর্ককে বলা হয়— ব্যাপ্তি।
৪৬) অনুমানের মূল ভিত্তি বা চালিকাশক্তি হল— ব্যাপ্তিজ্ঞান।
৪৭) একটি ব্যাপ্তিজ্ঞানকে প্রমাণ করার জন্য আবার অন্য অনুমানের ওপর নির্ভর করলে যে দোষ হয়— অনবস্থাদোষ (Infinite Regress)।
৪৮) চার্বাকদের মতে শব্ধপ্রমাণ স্বাধীন প্রমাণ নয়, কারণ শব্দের সত্যতা যাচাই করতে শেষ পর্যন্ত অনুমানের ওপর নির্ভর করতে হয়।
অধ্যায় 5: ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ
১. ভারতীয় দর্শনের অন্যতম আস্তিক ও যুক্তিবাদী দর্শন হল— ন্যায় দর্শন।
২. ন্যায় দর্শনের আদি প্রবর্তক বা প্রতিষ্ঠাতা হলেন— মহর্ষি গৌতম।
৩. মহর্ষি গৌতমের আবির্ভাব আনুমানিক— ৪০০ খ্রিস্টপূর্বাব্দে।
৪. ন্যায় দর্শনের মূল আকর গ্রন্থ হল— ন্যায়সূত্র।
৫. ‘নীয়তে অনেন ইতি ন্যায়ঃ’ অনুযায়ী ন্যায় হল— যার দ্বারা সংশয় নিরসন করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়।
৬. বেদব্যাসকে দর্শন করার উদ্দেশ্যে যোগবলে নিজের চরণে চক্ষু সৃষ্টি করায় মহর্ষি গৌতমের অপর নাম হয়— অক্ষপাদ।
৭. মহর্ষি গৌতমের নামানুসারে ন্যায় দর্শনের অপর নাম— অক্ষপাদ দর্শন।
৮. যথার্থ জ্ঞানের উপায় বা প্রমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করার কারণে ন্যায়শাস্ত্রের অপর নাম— প্রমাণশাস্ত্র।
৯. ন্যায় দর্শনের প্রধান আলোচ্য বিষয় অনুমান হওয়ায় এর অপর নাম— হেতুবিদ্যা।
১০. তর্ক-বিতর্ক ও বিচারপদ্ধতির বিস্তারিত আলোচনা থাকায় ন্যায় দর্শনকে বলা হয়— বাদবিদ্যা বা বাকোবাক্য।
১১. প্রত্যক্ষ বা শ্রুত জ্ঞানকে যুক্তির সাহায্যে বিচার করে সত্যে উপনীত হওয়ার বিদ্যাকে বলা হয়— আন্বীক্ষিকী।
১২. বাৎসায়ন ন্যায় বা আন্বীক্ষিকীকে অভিহিত করেছেন— “সর্ববিদ্যার প্রদীপ” হিসেবে।
১৩. ন্যায় দর্শন একাধারে আধ্যাত্মবাদী এবং— বস্তুবাদী।
১৪. জাগতিক দুঃখের আত্যন্তিক নিবৃত্তি তথা মোক্ষ লাভের পথ দেখায় বলে ন্যায় দর্শনকে বলা হয়— মোক্ষশাস্ত্র।
১৫. ন্যায় দর্শনের ইতিহাস প্রধানত ভাগ করা হয়— দুটি যুগে।
১৬. মহর্ষি গৌতম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ন্যায়ের ধারাকে বলা হয়— প্রাচীন ন্যায়।
১৭. প্রাচীন ন্যায়ের মূল গ্রন্থ ‘ন্যায়সূত্র’-এর প্রথম ও সর্বশ্রেষ্ঠ ভাষ্য রচনা করেন— মহর্ষি বাৎসায়ন।
১৮. বাৎসায়নের ‘ন্যায়ভাষ্য’-এর ওপর ‘ন্যায়বার্তিক’ রচনা করেন— উদ্যোতকর।
১৯. উদ্যোতকরের ‘ন্যায়বার্তিক’-এর ওপর ‘ন্যায়বার্তিকতাত্পর্যটীকা’ রচনা করেন— বাচস্পতি মিশ্র।
২০. মহর্ষি উদয়নের উল্লেখযোগ্য গ্রন্থ হল— ন্যায়কুসুমাঞ্জলি, আত্মতত্ত্ববিবেক ও তাত্পর্যপরিশুদ্ধি।
২১. ন্যায়সূত্রের ওপর স্বাধীন ও বিখ্যাত গ্রন্থ ‘ন্যায়মঞ্জরী’ রচনা করেন— জয়ন্ত ভট্ট।
২২. দ্বাদশ শতাব্দীতে মিথিলার দার্শনিক গঙ্গেশ উপাধ্যায়ের হাত ধরে শুরু হয়— নব্যন্যায় যুগ।
২৩. নব্যন্যায়ের প্রধান ভিত্তি তথা গঙ্গেশ উপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ— তত্ত্বচিন্তামণি।
২৪. গঙ্গেশ উপাধ্যায়ের পুত্র বর্ধমান উপাধ্যায় রচনা করেন— তত্ত্বচিন্তামণিপ্রকাশ।
২৫. রঘুনাথ শিরোমণির বিখ্যাত টীকাগ্রন্থ— দীধিতি।
২৬. রঘুনাথ শিরোমণি ‘পদার্থতত্ত্বনিরূপণ’ নামক গ্রন্থও রচনা করেন।
২৭. জগদীশ তর্কালঙ্কারের বিখ্যাত গ্রন্থ— শব্দশক্তিপ্রকাশিকা।
২৮. ‘ভাষা পরিচ্ছেদ’ ও ‘কারিকাবলী’-এর রচয়িতা— বিশ্বনাথ ন্যায়পঞ্চানন।
২৯. প্রাচীন ও নব্যন্যায়ের সমন্বয়ে ‘তর্কসংগ্রহ’ রচনা করেন— অন্নংভট্ট।
৩০. ন্যায় মতে মানুষের সমস্ত চেষ্টা বা প্রবৃত্তির মূলে থাকে এবং আত্মার একটি বিশেষ গুণ হল— জ্ঞান বা বুদ্ধি।
৩১. ন্যায় দার্শনিকরা জ্ঞানকে প্রধানত ভাগ করেছেন— স্মৃতি ও অনুভব— এই দুই ভাগে।
৩২. পূর্বে অনুভূত বিষয়ের সংস্কারমাত্র থেকে উৎপন্ন জ্ঞানকে বলা হয়— স্মৃতি।
৩৩. স্মৃতি ছাড়া অন্য যেকোনো নতুন জ্ঞানকে ন্যায় মতে বলা হয়— অনুভব।
৩৪. অনুভবকে প্রধানত ভাগ করা হয়— যথার্থ অনুভব ও অযথার্থ অনুভব।
৩৫. বস্তুর রূপ যেমন, তাকে তেমনভাবে জানাকে বলা হয়— প্রমা বা যথার্থ অনুভব।
৩৬. বস্তুর রূপ যেমন, তাকে তেমনভাবে না জেনে অন্যভাবে জানাকে বলা হয়— অপ্রমা বা অযথার্থ অনুভব।
৩৭. প্রমা বা যথার্থ অনুভবের অসাধারণ কারণ বা করণকে বলা হয়— প্রমাণ।
৩৮. মহর্ষি গৌতম ন্যায় দর্শনে মোট স্বীকৃত বৈধ প্রমাণের সংখ্যা নির্ধারণ করেছেন— চারটি।
৩৯. ন্যায় দর্শনের চারটি বৈধ প্রমাণ হল— প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ।
৪০. অন্নংভট্টের মতে অযথার্থ অনুভব বা অপ্রমার তিনটি প্রকার হল— সংশয়, বিপর্যয় ও তর্ক।
৪১. মহর্ষি গৌতমের মতে অপ্রমার ছয়টি প্রকার হল— সংশয়, বিপর্যয়, তর্ক, স্মৃতি, স্বপ্ন ও সংকল্প।
৪২. সকল প্রমাণের মধ্যে জ্যেষ্ঠ, প্রধান এবং অন্যান্য প্রমাণের ভিত্তি হল— প্রত্যক্ষ প্রমাণ।
৪৩. মহর্ষি গৌতমের ন্যায়সূত্রে প্রত্যক্ষের প্রাচীন লক্ষণ হল—
“ইন্দ্রিয়ার্থসন্নিকর্ষোৎপন্নং জ্ঞানমব্যপদেশ্যমব্যভিচারী ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম্।”
৪৪. প্রাচীন ন্যায়ের প্রত্যক্ষের সংজ্ঞায় ‘ইন্দ্রিয়ার্থসন্নিকর্ষোৎপন্নং’ বলতে বোঝায়— ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ থেকে উৎপন্ন জ্ঞান।
৪৫. প্রত্যক্ষ জ্ঞান বাচনিক বা শব্দের দ্বারা প্রকাশিত নয়— এই বৈশিষ্ট্য বোঝায়— অব্যপদেশ্যম্।
৪৬. প্রত্যক্ষ জ্ঞান ভ্রমাত্মক বা মিথ্যা নয়— এই বৈশিষ্ট্য বোঝায়— অব্যভিচারী।
৪৭. প্রত্যক্ষ জ্ঞান সংশয়াত্মক নয়, বরং সুনিশ্চিত— এই বৈশিষ্ট্য বোঝায়— ব্যবসায়াত্মকম্।
৪৮. গৌতমের প্রাচীন প্রত্যক্ষের সংজ্ঞায় মোট গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল— ইন্দ্রিয়-বিষয় সন্নিকর্ষ, অব্যপদেশ্য, অব্যভিচারী ও ব্যবসায়াত্মক।
৪৯. ঈশ্বরের নিত্য প্রত্যক্ষ ও যোগীদের অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়-বিষয় লৌকিক সংযোগ না থাকায় প্রাচীন সংজ্ঞায় যে দোষ হয়— অব্যাপ্তি দোষ।
৫০. স্মৃতি, অনুমান ও উপমানের ক্ষেত্রেও ইন্দ্রিয়ের ভূমিকা থাকায় প্রাচীন সংজ্ঞায় যে দোষের আশঙ্কা হয়— অতিব্যাপ্তি দোষ।
৫১. প্রাচীন সংজ্ঞার দোষ দূর করার জন্য গঙ্গেশ উপাধ্যায় প্রত্যক্ষের আধুনিক লক্ষণ দেন— “প্রত্যক্ষস্য সাক্ষাৎকারিত্বং লক্ষণম্”।
৫২. বিশ্বনাথ ন্যায়পঞ্চাননের মতে যে জ্ঞানের করণ অন্য কোনো জ্ঞান নয়, তাকে বলা হয়— প্রত্যক্ষ।
৫৩. বিশ্বনাথের প্রত্যক্ষের সংজ্ঞা— “জ্ঞানাকরণকং জ্ঞানং প্রত্যক্ষম্।”
৫৪. প্রত্যক্ষের উৎপত্তিতে ইন্দ্রিয় ও বিষয়ের মধ্যে যে বিশেষ সম্পর্ক বা সংযোগ ঘটে তাকে বলা হয়— সন্নিকর্ষ।
৫৫. ন্যায় দর্শনে সন্নিকর্ষ প্রধানত দুই প্রকার— লৌকিক ও অলৌকিক।
৫৬. লৌকিক সন্নিকর্ষের মোট প্রকার— ছয়টি।
৫৭. সাধারণ মানুষের ইন্দ্রিয়ের সঙ্গে বর্তমান বস্তুর স্বাভাবিক সংযোগকে বলা হয়— লৌকিক সন্নিকর্ষ।
৫৮. চক্ষু দিয়ে সরাসরি ঘটরূপ দ্রব্য দেখা হলে সন্নিকর্ষটি হল— সংযোগ।
৫৯. চক্ষু দিয়ে ঘটের রূপ বা গুণ প্রত্যক্ষ করার সময় সন্নিকর্ষ হল— সংযুক্ত সমবায়।
৬০. ঘটের রূপের মধ্যে থাকা ‘রূপত্ব’ জাতি প্রত্যক্ষ করার সময় সন্নিকর্ষ হল— সংযুক্ত সমবেত সমবায়।
৬১. কর্ণেন্দ্রিয় বা আকাশের মাধ্যমে ‘শব্দ’ গুণ প্রত্যক্ষ করার সময় সন্নিকর্ষ হল— সমবায়।
৬২. শব্দের মধ্যে থাকা ‘শব্দত্ব’ জাতি প্রত্যক্ষ করার সময় সন্নিকর্ষ হল— সমবেত সমবায়।
৬৩. মেঝেতে ঘটের অভাব প্রত্যক্ষ করার সময় সন্নিকর্ষ হল— বিশেষণ-বিশেষ্যভাব বা বিশেষণতা।
৬৪. অলৌকিক সন্নিকর্ষের মোট প্রকার— তিনটি।
৬৫. অলৌকিক সন্নিকর্ষের তিনটি প্রকার হল— সামান্যলক্ষণ, জ্ঞানলক্ষণ ও যোগজ।
৬৬. একটি বিশেষ গরু দেখে পৃথিবীর সমস্ত গরুর ‘গোত্ব’ জাতির সাধারণ জ্ঞান হওয়াকে বলা হয়— সামান্যলক্ষণ সন্নিকর্ষ।
৬৭. দূর থেকে চন্দন কাঠ দেখে তার সুগন্ধের চাক্ষুষ জ্ঞান হওয়াকে বলা হয়— জ্ঞানলক্ষণ সন্নিকর্ষ।
৬৮. জ্ঞানলক্ষণ সন্নিকর্ষে পূর্বের ঘ্রাণজ্ঞান লৌকিক সন্নিকর্ষের বিকল্প হিসেবে কাজ করে।
৬৯. যোগীরা যোগসাধনা ও অলৌকিক শক্তির মাধ্যমে অতীত, ভবিষ্যৎ বা দূরবর্তী সূক্ষ্ম বস্তুর প্রত্যক্ষ লাভ করেন— একে বলা হয় যোগজ সন্নিকর্ষ।
৭০. ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা → মহর্ষি গৌতম।
৭১. ন্যায় দর্শনের মূল গ্রন্থ → ন্যায়সূত্র।
৭২. গৌতমের অপর নাম → অক্ষপাদ।
৭৩. ন্যায় দর্শনের অপর নাম → হেতুবিদ্যা / প্রমাণশাস্ত্র / বাদবিদ্যা।
৭৪. ন্যায়ের বৈধ প্রমাণ → ৪টি।
৭৫. চার প্রমাণ → প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ।
৭৬. সকল প্রমাণের ভিত্তি → প্রত্যক্ষ।
৭৭. প্রমা → যথার্থ জ্ঞান।
৭৮. অপ্রমা → অযথার্থ জ্ঞান।
৭৯. প্রত্যক্ষের মূল শর্ত → ইন্দ্রিয়-বিষয় সন্নিকর্ষ।
৮০. সন্নিকর্ষ → লৌকিক + অলৌকিক।
৮১. লৌকিক সন্নিকর্ষ → ৬ প্রকার।
৮২. অলৌকিক সন্নিকর্ষ → ৩ প্রকার।
৮৩. অলৌকিক ৩ প্রকার → সামান্যলক্ষণ + জ্ঞানলক্ষণ + যোগজ।
৮৪. গঙ্গেশ উপাধ্যায় → তত্ত্বচিন্তামণি + নব্যন্যায়ের প্রতিষ্ঠা।
৮৫. বিশ্বনাথ ন্যায়পঞ্চানন → ভাষা পরিচ্ছেদ + কারিকাবলী।
অধ্যায় 6: নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য
১. ন্যায় দর্শনে ইন্দ্রিয়-বিষয় সন্নিকর্ষের ধরন অনুযায়ী প্রত্যক্ষ প্রধানত— দুই প্রকার: লৌকিক ও অলৌকিক।
২. ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের স্বাভাবিক বা সাধারণ সংযোগে উৎপন্ন প্রত্যক্ষকে বলা হয়— লৌকিক প্রত্যক্ষ।
৩. ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের অস্বাভাবিক বা অলৌকিক সংযোগে উৎপন্ন প্রত্যক্ষকে বলা হয়— অলৌকিক প্রত্যক্ষ।
৪. লৌকিক প্রত্যক্ষ প্রধানত— বাহ্য প্রত্যক্ষ ও আন্তর/আভ্যন্তর প্রত্যক্ষ—এই দুই প্রকার।
৫. চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক—এই পাঁচ বাহ্য জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন প্রত্যক্ষকে বলা হয়— বাহ্য প্রত্যক্ষ।
৬. মন বা অন্তরিন্দ্রিয়ের মাধ্যমে সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ ইত্যাদির প্রত্যক্ষ উপলব্ধিকে বলা হয়— আন্তর বা মানস প্রত্যক্ষ।
৭. ন্যায় দর্শনে মনকে একটি স্বতন্ত্র অন্তরিন্দ্রিয় হিসেবে স্বীকার করায় লৌকিক প্রত্যক্ষের মোট সংখ্যা— ছয়টি।
৮. ন্যায়-বৈশেষিক মতে বাহ্য প্রত্যক্ষের ক্ষেত্রে বাহ্য ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের পাশাপাশি অপরিহার্য হল— ইন্দ্রিয়ের সঙ্গে মনের সংযোগ।
৯. চক্ষুর মাধ্যমে রূপ বা বর্ণের প্রত্যক্ষ জ্ঞানকে বলা হয়— চাক্ষুষ প্রত্যক্ষ।
১০. কর্ণ বা শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে শব্দের প্রত্যক্ষ জ্ঞানকে বলা হয়— শ্রৌত্র প্রত্যক্ষ।
১১. নাসিকার মাধ্যমে কোনো বস্তুর গন্ধ বা দুর্গন্ধের প্রত্যক্ষ জ্ঞানকে বলা হয়— ঘ্রাণজ প্রত্যক্ষ।
১২. জিহ্বা বা রসনেন্দ্রিয়ের মাধ্যমে স্বাদের প্রত্যক্ষ জ্ঞানকে বলা হয়— রাসন প্রত্যক্ষ।
১৩. ত্বক বা স্পর্শেন্দ্রিয়ের মাধ্যমে বস্তুর স্পর্শ অনুভবকে বলা হয়— স্পার্শন প্রত্যক্ষ।
১৪. ন্যায়-বৈশেষিক মতে চক্ষু ইন্দ্রিয় গঠিত— তেজ বা অগ্নির পরমাণু দ্বারা।
১৫. কর্ণ বা শ্রবণেন্দ্রিয় গঠিত— ব্যোম বা আকাশের পরমাণু দ্বারা।
১৬. নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয় গঠিত— ক্ষিতি বা পৃথিবীর পরমাণু দ্বারা।
১৭. জিহ্বা বা রসনেন্দ্রিয় গঠিত— অপ বা জলের পরমাণু দ্বারা।
১৮. ত্বক বা স্পর্শেন্দ্রিয় গঠিত— মরুৎ বা বায়ুর পরমাণু দ্বারা।
১৯. পঞ্চভূতের কোনো জড় উপাদান দ্বারা গঠিত না হয়ে আত্মার ধর্ম প্রকাশকারী অন্তরিন্দ্রিয় হল— মন।
২০. বাহ্য ইন্দ্রিয়গুলির পরিচালক এবং সমস্ত জ্ঞানকে সুবিন্যস্ত করার প্রধান কাজ করে— মন।
২১. ন্যায় মতে অলৌকিক প্রত্যক্ষের প্রকারভেদ— তিনটি।
২২. অলৌকিক প্রত্যক্ষের তিনটি প্রকার হল— সামান্যলক্ষণ, জ্ঞানলক্ষণ ও যোগজ প্রত্যক্ষ।
২৩. কোনো নির্দিষ্ট ব্যক্তির সামান্য ধর্ম প্রত্যক্ষ করে সমগ্র জাতির প্রত্যক্ষ জ্ঞান লাভকে বলা হয়— সামান্যলক্ষণ প্রত্যক্ষ।
২৪. একটি মানুষ দেখে ‘মনুষ্যত্ব’ সামান্য ধর্মের মাধ্যমে মানুষের জাতির জ্ঞান লাভ হল— সামান্যলক্ষণ প্রত্যক্ষের উদাহরণ।
২৫. একটি ইন্দ্রিয়ের নিজস্ব বিষয় ছাড়িয়ে পূর্বজ্ঞান বা সংস্কারের সাহায্যে অন্য ইন্দ্রিয়ের গুণ প্রত্যক্ষ করাকে বলা হয়— জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ।
২৬. চন্দন কাঠ দেখে তার সুগন্ধ অনুভব করা হল— জ্ঞানলক্ষণ প্রত্যক্ষের উদাহরণ।
২৭. বরফ দেখে স্পর্শ না করেও তার শীতলতা চাক্ষুষভাবে অনুভব করা হল— জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ।
২৮. যোগসাধনা ও অলৌকিক ক্ষমতার মাধ্যমে সিদ্ধপুরুষ বা যোগীদের উৎপন্ন প্রত্যক্ষকে বলা হয়— যোগজ প্রত্যক্ষ।
২৯. যোগীরা যোগজ প্রত্যক্ষের মাধ্যমে— অতীত, বর্তমান, ভবিষ্যৎ ও অতি সূক্ষ্ম বস্তুর জ্ঞান লাভ করতে পারেন।
৩০. ইন্দ্রিয়-বিষয় সংযোগের ঠিক প্রথম মুহূর্তে নাম, গুণ, জাতি বা বিশেষণবর্জিত প্রাথমিক অনুভূতিকে বলা হয়— নির্বিকল্পক প্রত্যক্ষ।
৩১. অন্নংভট্টের মতে নির্বিকল্পক প্রত্যক্ষের লক্ষণ— “নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকম্”।
৩২. ‘নির্বিকল্পক’-এর ‘বিকল্প’ শব্দের প্রকৃত অর্থ— বিশেষণ বা প্রকার।
৩৩. বস্তুর নাম, গন্ধ, নির্দিষ্ট আকার-প্রকার বাদ দিয়ে কেবল তার অস্তিত্বের প্রাথমিক অনুভূতি হল— নির্বিকল্পক প্রত্যক্ষের মূল স্তর।
৩৪. নির্বিকল্পক প্রত্যক্ষে বিশেষ্য ও তার গুণের মধ্যে কোনো সম্পর্ক স্থাপিত হয় না বলে একে বলা হয়— নিষ্প্রকারক জ্ঞান।
৩৫. নির্বিকল্পক প্রত্যক্ষ ভাষা বা বচনের মাধ্যমে প্রকাশযোগ্য নয় বলে একে বলা হয়— অব্যপদেশ্য বা অনির্বচনীয় জ্ঞান।
৩৬. নির্বিকল্পক জ্ঞানকে অবোধ শিশু বা বোবা ব্যক্তির অবাচ্য অনুভূতির সঙ্গে তুলনা করে বলা হয়— বালমূকাদি সদৃশ জ্ঞান।
৩৭. বস্তুর নাম বা প্রকৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় নির্বিকল্পক প্রত্যক্ষ হল— অব্যবসায়াত্মক বা অনিশ্চিত জ্ঞান।
৩৮. নির্বিকল্পক প্রত্যক্ষ সুনিশ্চিত বা ব্যবসায়াত্মক না হওয়ায় এর ভিত্তিতে সরাসরি— অনুব্যবসায় সম্ভব নয়।
৩৯. নির্বিকল্পক প্রত্যক্ষ বিশেষ্য ও বিশেষণের পারস্পরিক সম্পর্ক প্রকাশ করতে পারে না বলে একে বলা হয়— নিঃসংসর্গক জ্ঞান।
৪০. অনুুমিতি, উপমিতি ও শব্দজ্ঞানে নির্বিকল্পক জ্ঞান সম্ভব না হলেও তা সম্ভব— প্রত্যক্ষের ক্ষেত্রে।
৪১. ইন্দ্রিয়-বিষয় সন্নিকর্ষের পর বস্তুর অস্তিত্বের সঙ্গে নাম, গুণ, জাতি বা সংজ্ঞাসহ যে বিস্তারিত জ্ঞান হয় তাকে বলা হয়— সবিকল্পক প্রত্যক্ষ।
৪২. অন্নংভট্টের মতে সবিকল্পক প্রত্যক্ষের লক্ষণ— “সপ্রকারকং জ্ঞানং সবিকল্পকম্”।
৪৩. সবিকল্পক প্রত্যক্ষে বস্তুর স্বরূপ সুস্পষ্টভাবে জানা যায় এবং তা ভাষায় প্রকাশ করা যায় বলে একে বলা হয়— ব্যপদেশ্য জ্ঞান।
৪৪. সবিকল্পক প্রত্যক্ষে বিষয়ের নাম, জাতি ও গুণ সুস্পষ্টভাবে জানা যায় বলে এটি— ব্যবসায়াত্মক বা সুনিশ্চিত জ্ঞান।
৪৫. সবিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়-বিষয় সন্নিকর্ষের পাশাপাশি পূর্ব অভিজ্ঞতা বা স্মৃতি সক্রিয় থাকায় সম্ভব হয়— অনুব্যবসায়।
৪৬. বিশেষ্য, বিশেষণ এবং তাদের পারস্পরিক সংসর্গ বা সমবায় সম্পর্ক স্পষ্টভাবে প্রকাশকারী জ্ঞানকে বলা হয়— স-সংসর্গক জ্ঞান।
৪৭. সবিকল্পক জ্ঞান শুধু প্রত্যক্ষেই সীমাবদ্ধ নয়; এটি উৎপন্ন হতে পারে— অনুমিতি, উপমিতি, শব্দজ্ঞান ও স্মৃতির ক্ষেত্রেও।
৪৮. নির্বিকল্পক প্রত্যক্ষে যেখানে বস্তুর শুধু অস্তিত্বের প্রাথমিক আভাস পাওয়া যায়, সেখানে সবিকল্পক প্রত্যক্ষে পাওয়া যায়— বস্তুর স্বরূপ বা পরিচয়ের জ্ঞান।
৪৯. পূর্বপরিচিত কোনো বস্তু বা ব্যক্তিকে বর্তমান ইন্দ্রিয়-সন্নিকর্ষের মাধ্যমে পুনরায় চিনে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয়— প্রত্যভিজ্ঞা; যেমন ‘এই সেই দেবদত্ত’।
৫০. ন্যায় মতে লৌকিক প্রত্যক্ষের তিনটি ক্রম হল— নির্বিকল্পক → সবিকল্পক → প্রত্যভিজ্ঞা।
অধ্যায় 7: ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য
১. ন্যায় দর্শনে স্বীকৃত দ্বিতীয় প্রকার অনুভব হল— অনুিমিত।
২. অনুিমিত নামক পরোক্ষ জ্ঞানের অসাধারণ কারণ বা করণকে বলা হয়— অনুমান প্রমাণ।
৩. জ্ঞাত সত্য থেকে ব্যাপ্তিজ্ঞানের ভিত্তিতে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয়— অনুমান।
৪. অনুমান প্রমাণের ফল বা অনুমানের দ্বারা উৎপন্ন জ্ঞানকে বলা হয়— অনুিমিত।
৫. ‘অনুিমিত’ শব্দের ‘অনু’ অংশের আক্ষরিক অর্থ— পশ্চাৎ।
৬. ‘মা’ ধাতু থেকে উৎপন্ন ‘মিতি’ শব্দের আক্ষরিক অর্থ— জ্ঞান।
৭. বুৎপত্তিগত অর্থে ‘অনুিমিত’ শব্দের অর্থ— পশ্চাৎ জ্ঞান।
৮. ন্যায় মতে প্রত্যক্ষ হল— প্রথম প্রমাণ এবং অনুমান হল— দ্বিতীয় প্রমাণ।
৯. অনুিমিত সর্বদাই যে জ্ঞানের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তা হল— প্রত্যক্ষ জ্ঞান।
১০. অন্নংভট্ট ‘তর্কসংগ্রহ’ গ্রন্থে অনুিমিতের লক্ষণ দিয়েছেন— “পরামর্শজন্যং জ্ঞানম্”।
১১. পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞানকে বলা হয়— অনুিমিত।
১২. “ব্যাপ্তিবিশিষ্টপক্ষধর্মতাজ্ঞানং পরামর্শঃ”—এই লক্ষণটি প্রযোজ্য— পরামর্শের ক্ষেত্রে।
১৩. ব্যাপ্তিবিশিষ্ট হেতুর পক্ষের সঙ্গে সম্পর্কবিষয়ক জ্ঞানকে বলা হয়— পরামর্শ।
১৪. অন্নংভট্টের মতে হেতু ও সাধ্যের নিয়ত সহচার জ্ঞানকে বলা হয়— ব্যাপ্তি।
১৫. পক্ষ বা অনুমানের আশ্রয়ে হেতুর উপস্থিতির জ্ঞানকে বলা হয়— পক্ষধর্মতা জ্ঞান।
১৬. যে অধিকরণ বা আশ্রয়ে কোনো বিষয়ের অনুমান করা হয় তাকে বলা হয়— পক্ষ।
১৭. অনুমানের সাহায্যে পক্ষে যে মূল বিষয়টি প্রমাণ বা সাধন করতে চাই তাকে বলা হয়— সাধ্য।
১৮. যে চিহ্নের সাহায্যে পক্ষে সাধ্যের অনুিমিতি লাভ করা সম্ভব তাকে বলা হয়— হেতু।
১৯. “পর্বতটি অগ্নিমান, কারণ পর্বতটি ধূমবান”—এই অনুমানে পর্বত হল পক্ষ।
২০. একই অনুমানে অগ্নি হল সাধ্য।
২১. একই অনুমানে ধূম হল হেতু।
২২. “অগ্নিব্যাপ্য ধূমবান পর্বতঃ”—এই যুক্ত জ্ঞানকে বলা হয়— পরামর্শ জ্ঞান।
২৩. লিঙ্গ পরামর্শ ছাড়া পরামর্শকে বলা হয়— তৃতীয় লিঙ্গ পরামর্শ।
২৪. প্রাচীন ন্যায় মতে অনুিমিতির প্রকৃত করণ হল— পরামর্শ।
২৫. প্রাচীন ন্যায় মতে পরামর্শ করণ হলে তার ব্যাপার বা মধ্যবর্তী প্রক্রিয়া হল— ব্যাপ্তিস্মরণ।
২৬. নবন্যায় মতে অনুিমিতির প্রকৃত করণ হল— ব্যাপ্তি জ্ঞান।
২৭. নবন্যায় মতে ব্যাপ্তিজ্ঞান করণ হলে তার ব্যাপার হল— পরামর্শ জ্ঞান।
২৮. নৈয়ায়িকদের মতে প্রত্যেক অনুমানে পদ এবং বচনের ন্যূনতম সংখ্যা যথাক্রমে— তিনটি ও তিনটি।
২৯. হেতুর অপর একটি প্রচলিত ভারতীয় দার্শনিক নাম হল— লিঙ্গ।
৩০. অন্নংভট্টের ‘তর্কসংগ্রহ’ অনুযায়ী পক্ষের লক্ষণ হল— “সন্দিগ্ধসাধ্যবান্ পক্ষঃ”।
৩১. যে অধিকরণে সাধ্য আছে কি না তা নিয়ে সংশয় থাকে তাকে প্রাচীন ন্যায় মতে বলা হয়— পক্ষ।
৩২. অনুমিতির সিদ্ধান্তের উদ্দেশ্য-পদকে বলা হয়— পক্ষ।
৩৩. নবন্যায় মতে সাধ্য বিষয়ে সংশয় না থাকলেও যার উপস্থিতিতে পক্ষে অনুমান সম্ভব হয় তা হল— সিষাধয়িষা বা অনুিমৎসা।
৩৪. “নিশ্চিত সাধ্যবান্ সপক্ষঃ”—এই লক্ষণটি প্রযোজ্য— সপক্ষের ক্ষেত্রে।
৩৫. অনুমানের পূর্বেই যে পদার্থে সাধ্যধর্ম নিশ্চিতভাবে উপস্থিত থাকে তাকে বলা হয়— সপক্ষ।
৩৬. “পর্বত অগ্নিমান” অনুমানের ক্ষেত্রে সাধ্যের একটি নিশ্চিত সপক্ষ হল— মহানস বা রান্নাঘর।
৩৭. “নিশ্চিত সাধ্যাভাববান্ বিপক্ষঃ”—এই লক্ষণটি প্রযোজ্য— বিপক্ষের ক্ষেত্রে।
৩৮. অনুমানের পূর্বেই যে পদার্থে সাধ্যধর্মের অভাব নিশ্চিতভাবে জানা থাকে তাকে বলা হয়— বিপক্ষ।
৩৯. “পর্বত অগ্নিমান” অনুমানের ক্ষেত্রে আগুনের অভাব নিশ্চিত থাকায় একটি বিপক্ষ হল— হ্রদ বা জলাশয়।
৪০. পক্ষে যা সাধন বা প্রমাণ করা হয়, অর্থাৎ অনুিমিতির বিধেয় পদকে বলা হয়— সাধ্য।
৪১. হেতু বা লিঙ্গের দ্বারা পক্ষে যে সাধ্যপদার্থ অনুমান করা হয় তাকে বলা হয়— লিঙ্গী।
৪২. লীন বা অপ্রত্যক্ষ পদার্থকে জ্ঞানের বিষয় করে তোলাই যার মূল কাজ তাকে বলা হয়— হেতুবা লিঙ্গ।
৪৩. যে হেতুর দ্বারা পক্ষ ও সাধ্যের সঠিক সম্পর্ক প্রতিষ্ঠা করা যায় না তাকে বলা হয়— অসৎ হেতু বা দোষযুক্ত হেতু।
৪৪. অনুমান অবৈধ হলে এবং হেতু সৎ না হয়ে দোষযুক্ত হলে ন্যায়ের পরিভাষায় তাকে বলা হয়— হেত্বাভাস।
৪৫. পক্ষসত্ত্ব, সপক্ষসত্ত্ব প্রভৃতি যথাযথ বৈশিষ্ট্যযুক্ত হেতুকে বলা হয়— সৎ হেতু।
৪৬. সৎ হেতুর মোট আবশ্যিক বৈশিষ্ট্য বা ধর্ম হল— পাঁচটি।
৪৭. সৎ হেতুর প্রথম বৈশিষ্ট্য— পক্ষে হেতুর অবস্থান—কে বলা হয় পক্ষসত্ত্ব।
৪৮. সৎ হেতুর দ্বিতীয় বৈশিষ্ট্য— নিশ্চিত সাধ্যযুক্ত সপক্ষে হেতুর উপস্থিতি—কে বলা হয় সপক্ষসত্ত্ব।
৪৯. সৎ হেতুর তৃতীয় বৈশিষ্ট্য— নিশ্চিত সাধ্যাভাবযুক্ত বিপক্ষে হেতুর অনুপস্থিতি—কে বলা হয় বিপক্ষাসত্ত্ব।
৫০. হেতু অন্য কোনো প্রমাণ দ্বারা বাধিত বা মিথ্যা প্রমাণিত না হওয়ার ধর্মকে বলা হয়— অবাধিত বিষয়ত্ব।
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
অধ্যায় 8: দর্শনের স্বরূপ ও শাখাসমূহ
১. ইংরেজি ‘Philosophy’ শব্দটি যে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত— Philos ও Sophia।
২. গ্রিক ‘Philos’ শব্দের বুৎপত্তিগত অর্থ— অনুরাগ বা ভালোবাসা।
৩. গ্রিক ‘Sophia’ শব্দের বুৎপত্তিগত অর্থ— জ্ঞান বা প্রজ্ঞা।
৪. বুৎপত্তিগত দৃষ্টিতে ‘Philosophy’ শব্দের সামগ্রিক অর্থ— জ্ঞানের প্রতি অনুরাগ।
৫. যাঁর জ্ঞানের প্রতি গভীর অনুরাগ থাকে তাঁকে বলা হয়— দার্শনিক বা Philosopher।
৬. নিজেকে সর্বপ্রথম ‘জ্ঞানানুরাগী’ বলে দাবি করেছিলেন— দার্শনিক সক্রেটিস।
৭. ইতিহাসে সর্বপ্রথম ‘দার্শনিক’ বা ‘Philosopher’ আখ্যা দেওয়া হয়েছিল— পিথাগোরাসকে।
৮. বাংলা ও সংস্কৃত ভাষায় ‘Philosophy’-এর যথার্থ প্রতিশব্দ— দর্শন।
৯. ‘দর্শন’ শব্দটি সংস্কৃত ‘দৃশ্’ ধাতু থেকে উৎপন্ন।
১০. ‘দৃশ্’ ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে ‘দর্শন’ শব্দটি গঠিত হয়েছে— অনট প্রত্যয়।
১১. ‘দৃশ্’ ধাতুর সাধারণ চাক্ষুষ অর্থ— দেখা বা প্রত্যক্ষ করা।
১২. ভারতীয় দর্শনে ‘দেখা’ বলতে বাহ্যিক চাক্ষুষ প্রত্যক্ষ নয়, বোঝায়— সত্য বা আত্মার উপলব্ধি।
১৩. ভারতীয় দার্শনিক ধারায় প্রকৃত দর্শন বলতে নির্দেশ করা হয়— আত্মদর্শন।
১৪. জগৎ ও জীবন সম্পর্কে সত্য বা তত্ত্বের সাক্ষাৎ উপলব্ধিই হল— দর্শনের বুৎপত্তিগত অর্থ।
১৫. পাশ্চাত্য ‘Philosophy’ এবং ভারতীয় ‘দর্শন’ শব্দ দুটি— সম্পূর্ণ রূপগতভাবে সমার্থবোধক নয়।
১৬. তত্ত্বাভিমুখী হয়ে মানুষের দার্শনিক চিন্তার সূচনার প্রধান কারণ— বিস্ময়।
১৭. “Philosophy begins in wonder” উক্তিটি করেছিলেন— প্লেটো।
১৮. প্রচলিত বিশ্বাসকে নির্বিচারে না মেনে বুদ্ধির সাহায্যে যাচাই করার প্রক্রিয়াকে বলা হয়— সংশয় বা সন্দেহ।
১৯. আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়— রেনে দেকার্তকে।
২০. দেকার্তের বিখ্যাত “Cogito Ergo Sum”-এর অর্থ— “আমি চিন্তা করি, সুতরাং আমি আছি।”
২১. দেকার্ত প্রথমে সংশয় প্রকাশ করেও যে বিষয়টি নিয়ে সংশয় করতে পারেননি— নিজের অস্তিত্ব।
২২. দেকার্তের মতে দর্শনচিন্তার প্রকৃত উৎস— সংশয়।
২৩. পাশ্চাত্য ভূখণ্ডের যে দেশকে দর্শনের আদি জননী বা সূতিকাগার বলা হয়— গ্রিস।
২৪. পাশ্চাত্য দর্শনের আদি জনক হিসেবে গণ্য করা হয়— থেলিসকে।
২৫. থেলিস বিশ্বজগতের আদি বা মূল উপাদান হিসেবে যে তত্ত্বকে চিহ্নিত করেছিলেন— জল।
২৬. উইলিয়াম জেমস ও জন ডিউই-এর মতে দর্শনের উৎপত্তি ঘটেছে— জীবনের বাস্তব সমস্যা ও উপযোগিতাবোধ থেকে।
২৭. প্রয়োগবাদী দার্শনিকদের মতে বাস্তব জীবনই সত্য নির্ধারণের— একমাত্র মাপকাঠি।
২৮. কার্ল মার্কস ও জাঁ পল সার্ত্রের মতে দর্শনের প্রকৃত উৎপত্তি— জীবন ও অভিজ্ঞতার সমালোচনা থেকে।
২৯. “Existence is prior to essence” তত্ত্বটির প্রবক্তা— জাঁ পল সার্ত্র।
৩০. জ্ঞানকে সামগ্রিকভাবে বিচার করে জড়, প্রাণ ও মনের ব্যাখ্যা দেওয়ায় দর্শনের দৃষ্টিভঙ্গি— সামগ্রিক বা অখণ্ড।
৩১. প্রকৃতির একটি বিশেষ খণ্ড বা নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা করায় বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি— খণ্ড বা আংশিক।
৩২. বিজ্ঞানের বিভিন্ন শাখার মূল সিদ্ধান্তগুলির মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য দর্শনকে বলা হয়— সর্বব্যাপক শাস্ত্র।
৩৩. যুক্তি ও বিচার-বিশ্লেষণের ওপর ভিত্তি করে গড়ে ওঠা দর্শনের প্রধান পদ্ধতি— বিচারমূলক পদ্ধতি।
৩৪. প্রাকৃতিক ঘটনাগুলির কার্যকারণ সম্পর্ক আবিষ্কারে বিজ্ঞান ব্যবহার করে— পর্যবেক্ষণ, পরীক্ষণ ও আরোহ পদ্ধতি।
৩৫. সাধারণ জ্ঞানকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিমার্জিত ও সুসংহত করলে যে জ্ঞান পাওয়া যায়— বৈজ্ঞানিক জ্ঞান।
৩৬. বৈজ্ঞানিক জ্ঞানকে আরও সুষ্ঠুভাবে বিশ্লেষণ করে বিশ্বজগতের সঙ্গে সামগ্রিকভাবে যুক্ত করলে তাকে বলা হয়— দার্শনিক জ্ঞান।
৩৭. হার্বার্ট স্পেন্সারের মতে— সাধারণ জ্ঞান অসংবদ্ধ, বিজ্ঞান আংশিকভাবে সুসংবদ্ধ এবং দর্শন সম্পূর্ণ সুসংবদ্ধ জ্ঞান।
৩৮. দর্শন ও বিজ্ঞানের সম্পর্ক বোঝাতে “দর্শন ছাড়া বিজ্ঞান আত্মাহীন দেহ, আর বিজ্ঞান ছাড়া দর্শন দেহহীন আত্মা” বলেছেন— অধ্যাপক ওয়েবার।
৩৯. দর্শনের প্রধান মূল শাখা হল— তিনটি: জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা ও মূল্যবিদ্যা।
৪০. Epistemology শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে এসেছে— Episteme ও Logos।
৪১. গ্রিক ‘Episteme’ শব্দের অর্থ— জ্ঞান বা প্রজ্ঞা।
৪২. Epistemology-র সামগ্রিক অর্থ— জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান বা জ্ঞান সম্পর্কীয় বিদ্যা।
৪৩. জ্ঞানের প্রকৃতি, উৎস, সীমা, শর্ত ও প্রামাণ্যতা নিয়ে আলোচনা করে— জ্ঞানবিদ্যা বা Epistemology।
৪৪. বাহ্যবস্তুর মন বা জ্ঞান-নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকারকারী মতবাদ হল— বস্তুবাদ বা Realism।
৪৫. বাহ্যজগতের কোনো বস্তুর মন-নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব নেই—এই মতবাদ হল— ভাববাদ বা Idealism।
৪৬. অবভাসের অন্তরালে থাকা পরম সত্তা, জড়, আত্মা ও ঈশ্বর নিয়ে আলোচনা করে— অধিবিদ্যা বা Metaphysics।
৪৭. মানবজীবনের পরম মূল্য বা আদর্শ— সত্য, শিব ও সুন্দর।
৪৮. মূল্যবিদ্যার ইংরেজি প্রতিশব্দ Axiology, যা গ্রিক Axios ও Logos শব্দের সমন্বয়ে গঠিত।
৪৯. মূল্যবিদ্যার অন্তর্গত তর্কবিদ্যা, নীতিবিদ্যা ও সৌন্দর্যবিদ্যা যথাক্রমে আলোচনা করে— সত্য, শিব/কল্যাণ ও সুন্দর।
৫০. “মানুষকে সবসময় লক্ষ্যরূপে ব্যবহার করো, কখনও কেবল উপায়রূপে নয়”—এই নৈতিক নীতির প্রবক্তা হলেন— ইমানুয়েল কান্ট।
অধ্যায় 9: জ্ঞানের উৎসমূহ
১. দর্শন বা ‘Philosophy’ শব্দের আক্ষরিক অর্থ— জ্ঞানের প্রতি অনুরাগ।
২. দর্শনশাস্ত্র মূলত আলোচনা ও বিচার করে— জগৎ ও জীবনের স্বরূপকে।
৩. জ্ঞাতার মনের আইডিয়ার সঙ্গে জ্ঞেয় বিষয়ের সম্পর্ক এবং তার ওপর জ্ঞাতার বিশ্বাসকে সাধারণভাবে বলা হয়— জ্ঞান।
৪. প্লেটো তাঁর ‘Theaetetus’ গ্রন্থে জ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন।
৫. প্লেটোর মতে প্রকৃত জ্ঞানের দুটি অবশ্যম্ভাবী বৈশিষ্ট্য হল— অব্রান্ততা ও স্থায়িত্ব।
৬. গ্রিক দর্শনে নিত্য, স্থায়ী ও অপরিবর্তনশীল আকার বা Form-কে ধরা হয়েছে— প্রকৃত জ্ঞানের বিষয় হিসেবে।
৭. ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয়— প্রমা।
৮. ভারতীয় দর্শনে অযথার্থ জ্ঞানকে বলা হয়— অপ্রমা।
৯. পাশ্চাত্য দর্শনে কোনো মিথ্যা ধারণাকে Knowledge না বলে বলা হয়— বিপর্যয়।
১০. মানুষের মানসিক বিশ্বাস বাহ্যিক বিষয়ের অনুপস্থিতিতেও নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে।
১১. কোনো বিষয়ের অবধারিত সত্যতা প্রমাণ করা যায় না—এমন মানসিক অবস্থাকে বলা হয়— বিশ্বাস।
১২. ‘জ্ঞান’ শব্দটির উৎস হিসেবে যে ক্রিয়াপদের উল্লেখ করা হয়— ‘জানা’।
১৩. সংস্কৃত ‘জ্ঞা’ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে ‘জ্ঞান’ শব্দটি গঠিত হয়েছে।
১৪. ‘জ্ঞা’ ধাতুর প্রকৃত অর্থ— জানা।
১৫. ‘জানা’ ক্রিয়াপদের প্রধান অর্থ তিনটি নির্ধারণ করেছেন— অধ্যাপক জন হসপার্স।
১৬. কোনো ব্যক্তি বা বস্তুকে প্রত্যক্ষ পরিচয় বা ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে শনাক্ত করাকে বলা হয়— পরিচিতি অর্থে জানা।
১৭. “আমি রামবাবুকে জানি”—এখানে ‘জানা’ শব্দটি ব্যবহৃত হয়েছে— পরিচিতি অর্থে।
১৮. কোনো ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ পরিচয় না থাকলেও কেবল চাক্ষুষ দর্শনের ভিত্তিতে যে জ্ঞান হয়, তা হল— পরিচিতিমূলক জ্ঞান।
১৯. বই বা সাহিত্য পাঠ করে রবীন্দ্রনাথ সম্পর্কে তথ্য জানা গেলেও যে জ্ঞানের অভাব থেকে যায়— পরিচিতি জ্ঞান।
২০. কোনো কাজ নিখুঁতভাবে সম্পাদনের দক্ষতা, ক্ষমতা বা কৌশলকে বলা হয়— কর্মকৌশল বা সামর্থ্য অর্থে জানা।
২১. “আমি সাঁতার কাটতে পারি”—উক্তিটি প্রকাশ করে— কর্মকৌশলমূলক জ্ঞান।
২২. সামর্থ্য বা দক্ষতামূলক জ্ঞান অর্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— অনুশীলনমূলক শিক্ষণ বা বারংবার অভ্যাস।
২৩. পাশ্চাত্য জ্ঞানতত্ত্বে ‘জানা’-র সবচেয়ে মৌলিক অর্থ হল— বাচনিক অর্থে জানা।
২৪. কোনো নির্দিষ্ট বচনকে বাস্তব জগতের নিরিখে সত্য বলে স্বীকার করাকে বলা হয়— বাচনিক জ্ঞান।
২৫. বাচনিক জ্ঞানের দার্শনিক পরিভাষা— ‘জানা যে’ বা Knowing that।
২৬. ‘Knowing that’ পরিভাষাটি ব্যবহার করেছেন— গিলবার্ট রাইল।
২৭. বাচনিক জ্ঞানের ক্ষেত্রে জ্ঞাতাকে যে বিষয়টি সত্য বলে দাবি করতে হয়— উত্থাপিত বচন বা ঘোষণা।
২৮. সন্দেহ, কল্পনা, আশা ও স্মরণের মতো মানসিক অবস্থা থেকে বাচনিক জ্ঞানকে পৃথক করে— নিশ্চয়তামূলক মানসিক অবস্থা।
২৯. বাচনিক জ্ঞানের তিনটি আবশ্যক শর্ত প্রবর্তন করেন— অধ্যাপক জন হসপার্স।
৩০. বাচনিক জ্ঞানের প্রথম শর্ত হল— সত্যতার শর্ত।
৩১. বাচনিক জ্ঞানের দ্বিতীয় শর্ত হল— বিশ্বাসের শর্ত।
৩২. বাচনিক জ্ঞানের তৃতীয় শর্ত হল— পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণের শর্ত।
৩৩. বাচনিক জ্ঞানের সত্যতার শর্তটি হল— বিষয়গত বা Objective শর্ত।
৩৪. বাচনিক জ্ঞানের বিশ্বাসের শর্তটি হল— বিষয়ীগত বা Subjective শর্ত।
৩৫. “S জানে যে P”—এই বাক্যের প্রথম নিহিতার্থ হল— P সত্য।
৩৬. “আমি বচনটি জানি কিন্তু বচনটি সম্পূর্ণ মিথ্যা”—এই বক্তব্যে সৃষ্টি হয়— স্পষ্ট স্ববিরোধিতা।
৩৭. কোনো বচনকে জানার জন্য তার সত্যতার প্রতি জ্ঞাতার মনে থাকতে হবে— দৃঢ় বিশ্বাস।
৩৮. বিশ্বাসের শর্তটি জ্ঞানের ক্ষেত্রে একটি আবশ্যক শর্ত, কিন্তু পর্যাপ্ত শর্ত নয়।
৩৯. কেবল সত্য এবং বিশ্বাস—এই দুটি উপাদান দিয়ে বাচনিক জ্ঞান সম্পূর্ণ ব্যাখ্যা করা যায় না; তাই প্রয়োজন— তৃতীয় শর্তের।
৪০. বাচনিক জ্ঞানের তৃতীয় শর্ত হল— যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ বা Justification।
৪১. জ্ঞাতার সত্য বিশ্বাসের সমর্থনে বাস্তবসম্মত উপযুক্ত দলিল বা তথ্যপ্রমাণ থাকাকে বলা হয়— বিশ্বাসযোগ্যতার শর্ত।
৪২. “তথ্যসিদ্ধ বা যুক্তিসিদ্ধ সত্য বিশ্বাসই জ্ঞান”—এই বিখ্যাত সূত্রটি হল— Knowledge is Justified True Belief (JTB)।
৪৩. কোনো অন্ধসংস্কার বা অলৌকিক ভবিষ্যদ্বাণী ঘটনাচক্রে সত্য হলেও তা জ্ঞানের মর্যাদা পায় না, কারণ তার পেছনে থাকে না— যৌক্তিক সাক্ষ্যপ্রমাণ।
৪৪. জ্যোতির্বিজ্ঞানীর সূর্যগ্রহণ সম্পর্কিত সঠিক ভবিষ্যদ্বাণী জ্ঞানের মর্যাদা পায় কারণ এতে— তিনটি শর্তেরই সহাবস্থান ঘটে।
৪৫. জন হসপার্স ‘জানা’ ক্রিয়াপদকে ভাগ করেছেন— দুটি স্বতন্ত্র অর্থে।
৪৬. বাস্তব জীবনে সত্যতা ও বিশ্বাস থাকলেও প্রমাণের চূড়ান্ত পর্যাপ্ততা নিশ্চিত নয়—এমন জ্ঞানকে বলা হয়— দুর্বল অর্থে জানা।
৪৭. “আগামীকাল সূর্য পূর্ব আকাশে উদিত হবে”—এটি হল— দুর্বল অর্থে জানার প্রকৃষ্ট উদাহরণ।
৪৮. বচনের সত্যতা যখন অবধারিত এবং তার পক্ষে চূড়ান্ত, অপরিবর্তনীয় ও অকাট্য যুক্তি থাকে, তখন তাকে বলা হয়— সবল অর্থে জানা।
৪৯. সবল অর্থে জানার ক্ষেত্রে সত্যতা সম্পর্কে মনের কোনো— সংশয় থাকে না।
৫০. ব্যক্তিগত অস্তিত্ব ও মনের তাৎক্ষণিক অনুভূতি সম্পর্কিত জ্ঞানকে বলা হয়— সবল অর্থে জানা।
৫১. “আমার মাথাব্যথা করছে”—এই বচনের পক্ষে পর্যাপ্ত প্রমাণ হল— সাক্ষাৎ অনুভূতি।
৫২. গণিতশাস্ত্র ও প্রথাগত যুক্তিবিজ্ঞানের আবশ্যিক বচনগুলিকে সাধারণত ধরা হয়— সবল অর্থে জ্ঞানের অন্তর্গত।
৫৩. কোনো নির্দিষ্ট জাতি বা শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হলে তাকে বলা হয়— সামান্য বা সার্বিক বাক্য।
৫৪. “সকল মানুষ হয় মরণশীল”—এটি একটি— সামান্য বা সার্বিক বাক্য।
৫৫. কোনো জাতি বা শ্রেণির কেবল একটি বিশেষ অংশ সম্পর্কে তথ্য ঘোষণা করলে তাকে বলা হয়— বিশেষ বাক্য।
৫৬. “কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ ব্যক্তি”—এটি একটি— বিশেষ বাক্য।
৫৭. কোনো নির্দিষ্ট ব্যক্তি বা একক বস্তুর সম্পর্কে গুণ স্বীকার বা অস্বীকার করলে তাকে বলা হয়— ব্যক্তিবিষয়ক বাক্য।
৫৮. “প্লেটো ছিলেন গ্রিসের একজন মহান দার্শনিক”—এটি একটি— ব্যক্তিবিষয়ক বাক্য।
৫৯. অভ্যন্তরীণ অর্থের নিশ্চয়তার মাত্রার ভিত্তিতে বাক্যকে ভাগ করা হয়— অবশ্যস্বাভাবিক ও আপতিক বাক্যে।
৬০. যে বাক্যের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করলেই তার সত্যতা বা মিথ্যাতা স্পষ্ট হয়, তাকে বলা হয়— অবশ্যস্বাভাবিক বাক্য।
৬১. অবশ্যম্ভাবী বাক্যের সত্যতা নির্ধারণে বাহ্যিক— ইন্দ্রিয়ানুভবের প্রয়োজন হয় না।
৬২. যে সকল বাক্য অনিবার্যভাবে সত্য বা মিথ্যা নয় এবং যার বাস্তব সত্যতা নিশ্চিত নয়, তাকে বলা হয়— আপতিক বাক্য।
৬৩. “মানুষ হয় এক প্রকার স্বার্থপর প্রাণী”—এটি একটি— আপতিক বাক্য।
৬৪. অভিজ্ঞতার সঙ্গে বাক্যের সত্যতার সম্পর্কের ভিত্তিতে বাক্যকে ভাগ করা হয়— পূর্বতঃসিদ্ধ ও পরতঃসাধ্য বাক্যে।
৬৫. বাস্তব জগতের প্রত্যক্ষ অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের প্রয়োজন হয় না—এমন বাক্যকে বলা হয়— পূর্বতঃসিদ্ধ বাক্য।
৬৬. “যা সরলরেখা তা কখনোই বক্ররেখা নয়”—এটি একটি— পূর্বতঃসিদ্ধ বাক্য।
৬৭. বাহ্যিক প্রত্যক্ষ, পর্যবেক্ষণ বা বৈজ্ঞানিক পরীক্ষার ওপর সম্পূর্ণ নির্ভরশীল বাক্যকে বলা হয়— পরতঃসাধ্য বাক্য।
৬৮. “সব রাজনীতিক হন অত্যন্ত চতুর ব্যক্তি”—এটি একটি— পরতঃসাধ্য বাক্য।
৬৯. উদ্দেশ্য ও বিধেয় পদের পারস্পরিক সম্পর্কের বিশ্লেষণের ভিত্তিতে বাক্য দুই প্রকার— বিশ্লেষক ও সংশ্লেষক বাক্য।
৭০. উদ্দেশ্য পদের অন্তর্নিহিত ধারণা বিশ্লেষণ করলেই বিধেয় পদের ধারণা পাওয়া যায়—এমন বাক্য হল— বিশ্লেষক বাক্য।
৭১. বিশ্লেষক বাক্যে বিধেয় পদ উদ্দেশ্য পদের অর্থের মধ্যে নিহিত থাকায়— নতুন তথ্য পাওয়া যায় না।
৭২. “সকল জননী হন মহিলা”—এটি একটি— বিশ্লেষক বাক্য।
৭৩. বিশ্লেষক বাক্যকে অন্যভাবে বলা হয়— পুনরুক্তিমূলক বা অনৃতথ্যজ্ঞাপক বাক্য।
৭৪. বিশ্লেষক বাক্যের জ্ঞান প্রকৃতির দিক থেকে— সার্বিক ও অবশ্যম্ভাবী সত্য।
৭৫. উদ্দেশ্য পদের ধারণা বিশ্লেষণ করেও বিধেয় পদের কোনো হদিস পাওয়া যায় না—এমন বাক্য হল— সংশ্লেষক বাক্য।
৭৬. সংশ্লেষক বাক্যের প্রধান বৈশিষ্ট্য হল— বিধেয় পদ জ্ঞাতার মনে উদ্দেশ্য পদ সম্পর্কে সম্পূর্ণ নতুন তথ্য যোগ করে।
৭৭. “সব ঘাস হয় সবুজ বর্ণের”—এটি একটি— সংশ্লেষক বাক্য।
৭৮. সংশ্লেষক বাক্য মূলত ওতপ্রোতভাবে যুক্ত— অভিজ্ঞতাবাদ, পরতঃসাধ্যতা ও আপতিকতার সঙ্গে।
৭৯. ডেভিড হিউমের মতে চিন্তার জগতে বাক্য মাত্র দুই প্রকার— পূর্বতঃসিদ্ধ বিশ্লেষক এবং পরতঃসাধ্য সংশ্লেষক।
৮০. হিউমের ধারণাকে চ্যালেঞ্জ করে গণিত ও পদার্থবিদ্যার সত্য রক্ষার জন্য পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক বাক্য স্বীকার করেন— ইমানুয়েল কান্ট।
৮১. মানুষের যথার্থ ও আবশ্যিক জ্ঞানের একমাত্র নির্ভরযোগ্য উৎস হল— বুদ্ধি—এই মতবাদকে বলা হয় বুদ্ধিবাদ বা Rationalism।
৮২. পাশ্চাত্য বুদ্ধিবাদের প্রধান তিন দার্শনিক হলেন— দেকার্ত, স্পিনোজা ও লাইবনিজ।
৮৩. ইন্দ্রিয় অভিজ্ঞতাকেই জ্ঞানের একমাত্র উৎস মনে করে যে মতবাদ— অভিজ্ঞতাবাদ বা Empiricism।
৮৪. অভিজ্ঞতাবাদের প্রধান তিন দার্শনিক হলেন— জন লক, জর্জ বার্কলে ও ডেভিড হিউম।
৮৫. আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হিসেবে পরিচিত— রেনে দেকার্ত।
৮৬. দেকার্ত জ্ঞানতাত্ত্বিক অনুসন্ধানের শুরুতে সবকিছুকে সন্দেহ করার যে পদ্ধতি গ্রহণ করেন— দার্শনিক সংশয়বাদ।
৮৭. দেকার্তের বিখ্যাত সূত্র “Cogito ergo sum”-এর বাংলা অর্থ— “আমি চিন্তা করি, অতএব আমি আছি।”
৮৮. দেকার্তের মতে মানুষের মনে অভিজ্ঞতার পূর্বেই উপস্থিত থাকে— সহজাত ধারণা বা Innate Ideas।
৮৯. দেকার্তের মতে কোনো ধারণা সহজাত হওয়ার দুটি প্রধান লক্ষণ হল— স্পষ্টতা ও অনিত্যতা।
★★ Class 11 1st semester স্পেশাল প্রিমিয়াম স্মার্ট নোট! উত্তরসহ MCQ সাজেশন PDF ★★
WBCHSE Class 11 1st Semester Philosophy Suggestion: একাদশ শ্রেণি দর্শন সাজেশন
দর্শন এমন একটা বিষয় যেটা শুধু মুখস্থ করলেই হবে না, বরং প্রতিটি ধারণা ভালোভাবে বুঝতে হবে। তাই অধ্যায়গুলো মনোযোগ দিয়ে পড়া, বারবার রিভিশন করা আর One Liner প্রশ্নোত্তর অনুশীলন করলে পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে। ঠিকভাবে পড়াশোনা করলে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের দর্শন পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।
| Details | Link |
|---|---|
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp Group | |
| প্রথম সেমিস্টার পরীক্ষার সমস্ত বিষয়ের সাজেশন (Class 11 1st Sem All Subject Suggestions) » |
উচ্চমাধ্যমিক সেমিস্টার (Class 11) প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: (যারা যুক্ত রয়েছ, তারা জয়েন করবে না)।
👇 উত্তরসহ একাদশ প্রথম সেমিস্টার MCQ সাজেশন Notes PDF! ☞ মাত্র 40 টাকা
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -




