মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” এর মধ্যে ভারতের কৃষি, শিল্প, পরিবহন, বাণিজ্য ও বিভিন্ন অর্থনৈতিক সম্পদের গঠন ও বিস্তার নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের পোস্টে মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও তার সংক্ষিপ্ত, উত্তর করে আলোচনা করা হল।
মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় ‘ভারতের অর্থনৈতিক পরিবেশ‘ এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর (প্রশ্নমান – ১)
ক্লাস ১০ ভূগোল পঞ্চম অধ্যায় ‘ভারতের কৃষি’ প্রশ্ন উত্তর | Class 10 Geography Chapter 5 Question Answer
১) ভারতের কৃষি প্রধানত কি ধরনের কৃষি?
উত্তর: জীবিকা সত্তাভিত্তিক কৃষি
২) ভারতের একমাত্র কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় আছে?
উত্তর: ইম্ফল
৩) সবরকম কৃষিজ ফসল উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তর: দ্বিতীয়
৪) দুটি তন্তু ফসলের নাম লেখো।
উত্তর: তুলো ও পাট
৫) দুটি বাগিচা ফসলের নাম লেখো।
উত্তর: চা, কফি ও রাবার
৬) ফ্লোরিকালচার কাকে বলে?
উত্তর: বাণিজ্যিকভাবে ফুল ও পাতাবাহারি গাছের চাষকে।
৭) পোমামকালচার কাকে বলে?
উত্তর: বাণিজ্যিকভাবে ফলের চাষকে।
৮) ওয়েলিকালচার কাকে বলে?
উত্তর: বাণিজ্যিকভাবে শাক-সবজির চাষকে।
৯) উদ্যান কৃষি বা হর্টিকালচার কাকে বলে?
উত্তর: যে উন্নত ও আধুনিক কৃষি ব্যবস্থায় বিশালাকার বাগানে বাজারে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ফল, ফুল, শাকসবজি চাষ হয়, তাকে উদ্যান কৃষি বা হর্টিকালচার বলা হয়।
১০) খারিফ শস্য কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: মৌসুমি বায়ু আগমনের ভিত্তিতে বর্ষাকালে বৃষ্টি জলের ভিত্তিতে চাষ হয় ও শীতের প্রথমে কাটা হয় অর্থাৎ জুন-জুলাই মাসে বোনা হয় ও নভেম্বর-ডিসেম্বরে কাটা হয়। যথা – আমন ধান, পাট, ভুট্টা, বাজরা, আখ, ডাল, কার্পাস ইত্যাদি।
১১) আউস ধান (ভাদই ধান) কখন বপন করা হয় ও কখন কাটা হয়?
উত্তর: মার্চ এপ্রিল মাসে বপন করা হয় ও মে জুন মাসে কাটা হয়।
১২) আমন ধান কখন বপন করা হয় এবং কখন কাটা হয়?
উত্তর: জুন জুলাই মাসে রোপন করা হয় এবং নভেম্বর ডিসেম্বর মাসে কাটা হয়।
১৩) বোরো ধান কখন বপন করা হয় এবং কখন কাটা হয়?
উত্তর: নভেম্বর-ডিসেম্বরে বপন করা হয় এবং মার্চ এপ্রিল মাসে কাটা হয়।
১৪) ভারতে কোন ধান বেশি চাষ হয়?
উত্তর: আমন ধান
১৫) তৃষ্ণার্ত ফসল কাকে বলে?
উত্তর: ধানকে
১৬) কতকগুলি উচ্চ ফলনশীল ধান বীজের নাম লেখো
উত্তর: রত্না, জয়া, কিরণ, IR-8, IR-20, গোবিন্দ, আদিত্য, পঙ্কজ, বিজয়া, মাশুড়ি, তাইচুং।
১৭) ভারতের ধান গবেষণাগার কোথায় আছে?
উত্তর: ওড়িশার কটকে
১৮) আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় আছে?
উত্তর: ফিলিপাইন্সের ম্যালিনা
১৯) ভারতের সবুজ বিপ্লবের জনক কে?
উত্তর: M.S. Swaminathan
২০) শ্বেত বিপ্লবের জনক কে?
উত্তর: ভার্গিস কুরিয়েন
২১) নীল বিপ্লবের জনক কে?
উত্তর: অরূপ কৃষ্ণান
২২) সবুজ বিপ্লব কথাটি কোন ফসলের সঙ্গে যুক্ত?
উত্তর: গম
২৩) গম গবেষণাগার কোথায় আছে?
উত্তর: দিল্লি পুষাতে
২৪) গম উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: উত্তরপ্রদেশ
২৫) কতকগুলি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখো
উত্তর: সোনালিকা – ৩০৮, কল্যাণ সোনা – ২২৭, সোনারা – ৬৪, হিরা, সুজাতা, লারমা রোজো – ৬৪
২৬) মিলেট কি?
উত্তর: জোয়ার, বাজরা ও রাগিকে একত্রে মিলেট বলে।
২৭) মিলেট গবেষণাগার কোথায় আছে?
উত্তর: তেলেঙ্গানারা হায়দ্রাবাদে
২৮) জোয়ারকে তামিলনাড়ুতে কি বলা হয়?
উত্তর: চোলাম
২৯) বাজরাকে দক্ষিণ ভারতে কি বলে?
উত্তর: কুম্বু
৩০) রাগির অপর নাম কি?
উত্তর: মারুয়া
৩১) জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: মহারাষ্ট্র
৩২) বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: রাজস্থান
৩৩) রাগি উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: কর্নাটক
৩৪) মিলেটের অপর নাম কি?
উত্তর: জনার
৩৫) ভারতের ইক্ষু রাজ্য বলা হয় কাকে?
উত্তর: উ. প্রদেশ
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ |
মাধ্যমিক ভূগোল ভারতের অর্থনৈতিক পরিবেশ ছোট প্রশ্ন উত্তর | Madhyamik Geography Short Question Answer
৩৬) রেটুন কী?
উত্তর: আখ চাষের ক্ষেত্রে প্রথমবার ফসল কাটার পর মাটিতে থাকা আখের মূল থেকে যে চারা বের হয় তাকে রেটুন বলে।
৩৭) কতকগুলি উচ্চ ফলনশীল আখ বীজের নাম লেখো
উত্তর: (Co. – 237, 238, 239, 313) (I.C.- 225) (H.M. – 320) (COJ – 64, 2714)
৩৮) ভারতের আখ গবেষণাগার কোথায় আছে?
উত্তর: লখনউ
৩৯) আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: উত্তরপ্রদেশ
৪০) ভারতে কি ধরনের তুলোর চাষ হয়?
উত্তর: আঁশযুক্ত
৪১) ভারতে কার্পাস গবেষণাগার কোথায় আছে?
উত্তর: মহারাষ্ট্রের নাগপুর
৪২ কার্পাস চাষে ক্ষতি করে কোন কীট?
উত্তর: বল উইভিল এবং পিঙ্ক বোল ওয়ার্ম
৪৩) তুলো উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: মহারাষ্ট্র
৪৪) সোনালী পানীয় কাকে বলে?
উত্তর: চা – কে
৪৫) ভারতে কোন প্রকার চা বেশি হয়?
উত্তর: কালো চা
৪৬) চা গবেষণাগার কোথায় আছে?
উত্তর: অসমের জোড়হাট
৪৭) দার্জিলিং চা কিসের জন্য বিখ্যাত?
উত্তর: স্বাদ ও সুগন্ধের জন্য
৪৮) অসম চা কীসের জন্য বিখ্যাত?
উত্তর: রঙের জন্য
৪৯) Tea Board কবে, কোথায় গঠিত হয়?
উত্তর: ১৯৫৪ খ্রী. কলকাতায়
৫০) চা উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তর: অসম
৫১) ভারতে কোন প্রকার কফির চাষ হয়?
উত্তর: রোবাস্টা
৫২) কফি নামের উৎপত্তি হয় কোথা থেকে?
উত্তর: আফ্রিকার ইথিওপিয়ার আবিসিনিয়া উচ্চভূমির কাফা প্রদেশে সর্বপ্রথম এই গাছের সন্ধান মেলায় একে কফি বলা হয়।
৫৩) কপি গবেষণাগার কোথায় আছে?
উত্তর: কর্নাটকের চিকমাগালুর
৫৪) উৎকৃষ্ট মানের কফি কোনটি?
উত্তর: আরবীয় কফি বা মোচা কফি
৫৫) কফি বোর্ড কবে গঠিত হয় এবং সদর দপ্তর কোথায়?
উত্তর: ১৯৪২ সালে ; স.দ.– ব্যাঙ্গালুরু
৫৬) ভারতে কফি রাজ্য কাকে বলা হয়? এবং কোথায় কফি চাষ সর্বাধিক হয়?
উত্তর: কর্নাটক
দশম শ্রেণী ভূগোল ‘ভারতের শিল্প’ প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ছোট প্রশ্ন উত্তর
১) বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে?
উত্তর: যেসব কাঁচামালের ওজন ও তা থেকে উৎপন্ন শিল্পদ্রব্যের ওজন সমান থাকে, তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে।
২) অশুদ্ধ কাঁচামাল কাকে বলে?
উত্তর: যেসব কাঁচামালের ওজন অপেক্ষা শিল্পদ্রব্যের ওজন কমে যায়, তাদের অশুদ্ধ কাঁচামাল বলে।
৩) অশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত?
উত্তর: ১ বা তার বেশি
৪) বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত?
উত্তর: ১ বা তার কম
৫) পণ্যসূচক কাকে বলে?
উত্তর: কোনো শিল্পে কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে পণ্যসূচক বলে।
৬) ভারতের নতুন শিল্পনীতি কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৯১ সালে
৭) ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: আলফ্রেড ওয়েবার
৮) কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ দাও
উত্তর: চা, কফি, পাট ও কার্পাস বয়ন, চিনি প্রভৃতি
৯) প্রাণিভিত্তিক শিল্পের উদাহরণ দাও
উত্তর: মাংস প্যাকিং, চর্ম, পশম ও রেশম বয়ন প্রভৃতি
১০) খনিভিত্তিক শিল্পের উদাহরণ দাও
উত্তর: লৌহ ও ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, তেল পরিশোধন
১১) শিল্প সম্পদ ভিত্তিক শিল্পের উদাহরণ দাও
উত্তর: ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক, পেট্রোকেমিক্যাল।
১২) স্বাধীনতার পূর্বে গঠিত একটি ইস্পাত কেন্দ্রের নাম লেখো
উত্তর: পশ্চিমবঙ্গে বার্ণপুর-কুলটি (IISCO)
১৩) ‘সকল শিল্পের মূল’ ‘শিল্পের শিল্প’, ‘আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড’ বলা হয় কোন শিল্পকে?
উত্তর: লৌহ-ইস্পাত
১৪) ভারতে কবে, কোথায় প্রথম আধুনিক লোহা ও ইস্পাত শিল্প স্থাপিত হয়?
উত্তর: ১৮৭০ সালে কুলটিতে
১৫) SAIL এর পূরো নাম কী? কবে গঠিত হয় ও সদর দপ্তর কোথায়?
উত্তর: Steel Authority of India Limited | ১৯৫৪ সালে গঠিত | স. দ. – নতুন দিল্লি
১৬) ভারতের সর্বপ্রথম স্পঞ্জ লোহা কারখানা কোথায় গড়ে ওঠে?
উত্তর: কোট্টাগুডেম
১৭) ভারতের বৃহত্তম সংকর লৌহ ইস্পাত কারখানার নাম কি?
উত্তর: দুর্গাপুর (DASP & DSP)
১৮) স্বাধীনতা পূর্ব ভারতের প্রথম বৃহত্তম ও বেসরকারি ইস্পাত কারখানা কোনটি? এবং কবে, কোথায় গঠিত হয়?
উত্তর: টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (TISCO) | ১৯০৭ সালে | জামসেদপুরে সুবর্ণরেখা ও খরকাই নদীর মিলনস্থলে।
১৯) বর্তমানে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি এবং কবে স্থাপিত হয়?
উত্তর: হিন্দুস্তান স্টিল লিমিটেড (HSL) | ১৯৫৭ সালে
২০) ভারতের একমাত্র উপকূলীয়, রাষ্ট্রায়ত্ত ও সর্বাধুনিক ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি?
উত্তর: বিশাখাপত্তনম
দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন উত্তর
২১) ভারতের প্রাচীনতম ও একক বৃহত্তম শ্রমশিল্পের নাম কি?
উত্তর: কার্পাস বয়ন শিল্প
২২) ভারতের প্রথম আধুনিক বস্ত্র শিল্প কোথায় গঠিত হয়?
উত্তর: ১৮১৮ সালে পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে
২৩) ভারতের ম্যানচেস্টার কোথায় অবস্থিত?
উত্তর: আমেদাবাদে
২৪) বৃহত্তম জাহাজ ইঞ্জিন কারখানা কোথায় আছে?
উত্তর: বিশাখাপত্তনম
২৫) উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
উত্তর: উ. ভারতের – কানপুর | দ. ভারতের – কোয়েম্বাটুর
২৬) বৃহত্তম ডিজেল ইঞ্জিন কারখানা কোথায় আছে?
উত্তর: উঃ প্রদেশের বারাণসীতে
২৭) মিগ বিমান তৈরীর কারখানা কোথায় আছে?
উত্তর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে
২৮) বৃহত্তম ইন্ট্রিকল কোচ ফ্যাক্টরি কোথায় আছে?
উত্তর: তামিলনাড়ুর পেরাম্বুরে
২৯) ভারতের মো-টাউন ও ডেট্রয়েট কোন শহরকে বলা হয়?
উত্তর: চেন্নাই
৩০) পশ্চিমবঙ্গের কোথায় ভারতের সর্বপ্রথম তৈলরসায়ন শিল্প গড়ে ওঠে?
উত্তর: রিষড়াতে (১৯৫০ খ্রী.)
৩১) কোন শিল্পকে কেন সংযোজনভিত্তিক শিল্প বলা হয়?
উত্তর: মোটরগাড়ি শিল্পকে সংযোজনভিত্তিক শিল্প বলা হয়, কারণ ইঞ্জিন, চাকা, সিট, ব্যাটারি, বডি ইত্যাদি যন্ত্র-যন্ত্রাংশ এবং আরো অসংখ্য উপকরণ একত্রীকরণের মাধ্যমে বা জোড়া লাগিয়ে মোটরগাড়ি উৎপাদন হয়।
৩২) ভারতের বৃহত্তম যাত্রীবাহী যান নির্মাণ সংস্থা কোনটি?
উত্তর: গুরগাঁও-এর “মারুতি উদ্যোগ লিমিটেড”
৩৩) আউট সোর্সিং কী?
উত্তর: বৃহৎ বহুজাতিক সংস্থাগুলির সস্তা, সুলভ ও দক্ষ বিদেশি শ্রমিকদের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার পদ্ধতিকে আউট সোর্সিং বলে। তথ্য প্রযুক্তি শিল্পে এই কাজ খুব বেশি হয়।
৩৪) বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার নাম কি?
উত্তর: TCS [ টাটা কনসালটেন্সি সার্ভিসেস ]
৩৫) ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
উত্তর: ব্যাঙ্গালুরু
৩৬) ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের রাজধানী ও সিলিকন ভ্যালি কাকে বলে?
উত্তর: ব্যাঙ্গালুরু
৩৭) পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোনটি?
উত্তর: সল্টলেক [সেক্টর V]
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ |
Class 10 ভূগোল পঞ্চম অধ্যায় ‘ভারতের জনসংখ্যা’ প্রশ্ন ও উত্তর | Madhyamik Geogarphy Chapter 5 MCQ
১) আদমশুমারি কথার অর্থ কি?
উত্তর: জনগণনা
২) ভারতের প্রথম আদমশুমারি কবে হয়?
উত্তর: ১৮৭২ সালে
৩) ভারতের শেষ আদমশুমারি কবে হয়?
উত্তর: ২০১১ সালে (১৫ তম)
৪) ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর: উত্তর প্রদেশ
৫) ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম?
উত্তর: সিকিম
৬) ভারতের জনঘনত্ব কত?
উত্তর: ৩৮২ জন / বর্গ কিমি
৭) ভারতের লিঙ্গ অনুপাত কত?
উত্তর: ১০০০ : ৯৪০
৮) ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি?
উত্তর: কেরলে
৯) ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম?
উত্তর: হরিয়ানা
১০) ভারতের সাক্ষরতার হার কত?
উত্তর: ৭৪.০৪ %
১১) ভারতের জনঘনত্ব কোন রাজ্যে বেশি ও কোন রাজ্যে কম?
উত্তর: বিহারে বেশি | অরুণাচল প্রদেশে কম
১২) কোন সালে ভারতের জনসংখ্যা হ্রাস পেয়ে ঋণাত্মক বৃদ্ধি দেখা যায়?
উত্তর: ১৯২১ সালে
১৩) ‘Sustainable Development’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: এভাবেলফোর
১৪) ভারতের বৃহত্তম মহানগর, হলিউড, অর্থনৈতিক রাজধানী, প্রবেশদ্বার, টোকিও কাকে বলে?
উত্তর: মুম্বই
১৫) ভারতের প্রাসাদ নগরী বা অট্টালিকার শহর কাকে বলে?
উত্তর: কলকাতা
১৬) ভারতের টেক সিটি কাকে বলে?
উত্তর: পুনে
১৭) ভারতের কমলালেবুর শহর কাকে বলে?
উত্তর: নাগপুর
১৮) ভারতের গোলাপি শহর কাকে বলে?
উত্তর: জয়পুর
১৯)দক্ষিণ ভারতের কাশী কাকে বলে?
উত্তর: মাদুরাই
২০) ভারতের মশলার শহর কাকে বলে?
উত্তর: কোঝিকোড়
২১) ভারতে আরব সাগরের রানী কাকে বলে?
উত্তর: কোচি
২২) ভারতের সবুজ নগর কাকে বলে?
উত্তর: চেন্নাই
২৩) ভারতের উদ্যান নগরী কাকে বলে?
উত্তর: লখনউ
২৪) অধিক জনঘনত্ব যুক্ত কয়েকটি অঞ্চলের নাম লেখো।
উত্তর: হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু প্রভৃতি।
২৫) অতি উচ্চ জনঘনত্ব যুক্ত কয়েকটি অঞ্চলের নাম লেখো।
উত্তর: বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, উ. প্রদেশ প্রভৃতি।
২৬) কয়েকটি বিরল জনঘনত্ব অঞ্চলের নাম লেখো।
উত্তর: উত্তরাখণ্ড, ছত্রিশগড়, নাগাল্যান্ড প্রভৃতি।
২৭) কয়েকটি অতি বিরল জনঘনত্ব অঞ্চলের নাম লেখো।
উত্তর: লাদাখ, সিকিম, মিজোরাম প্রভৃতি।
২৮) ভারতের অতি মহানগর বা মেগাসিটি -র সংখ্যা কয়টি?
উত্তর: তিনটি (মুম্বাই / দিল্লি / কলকাতা)
২৯) ভারতের মোট কত শতাংশ লোক শহরে বাস করে?
উত্তর: ৩৭.৭১ %
৩০) ভারতের মহানগরের সংখ্যা কয়টি?
উত্তর: ৫৩ টি
দশম শ্রেণীর ভূগোল ‘ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা’ প্রশ্ন উত্তর | Class 10 Madhyamik Geogarphy 5th Chapter SAQ
১) কোন রেলপথকে ইস্পাত রেলপথ বলা হয়?
উত্তর: দক্ষিণ-পূর্ব রেলপথকে | এর সদর কলকাতা
২) ভারতের জীবনরেখা কাকে বলা হয়?
উত্তর: রেলপথকে
৩) ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল কোনটি?
উত্তর: উত্তর রেল | নিউ দিল্লি
৪) ভারতের ক্ষুদ্রতম রেলপথ অঞ্চল কোনটি?
উত্তর: কোঙ্কন রেল | মুম্বাই
৫) নবীনতম রেলপথ অঞ্চল কোনটি?
উত্তর: দক্ষিণ উপকূলীয় রেল | সদর – বিশাখাপত্তনম
৬) সোনালী চতুর্ভূজ কথাটি কিসের সঙ্গে যুক্ত?
উত্তর: সড়ক পথ
৭) সোনালী চতুর্ভুজের বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহু কোনটি?
উত্তর: বৃহত্তম : চেন্নাই-কলকাতা | ক্ষুদ্রতম : মুম্বাই-চেন্নাই
৮) হীরক চতুর্ভুজ কথাটি কিসের সঙ্গে যুক্ত?
উত্তর: রেলপথ
৯) ভারতের ব্যস্ততম ও প্রাচীনতম সড়ক পথ কোনটি?
উত্তর: NH19 (কলকাতা-দিল্লি)
১০) ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি?
উত্তর: NH44 (শ্রীনগর-কন্যাকুমারী)
১১) ভারতের ক্ষুদ্রতম সড়ক পথ কোনটি?
উত্তর: NH966B (কোচি-উইলংডন)
১২) ভারতের উচ্চতম সড়ক পথ কোনটি?
উত্তর: NH3 (লে-মানালি)
১৩) উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়?
উত্তর: জলপথকে
Class 10 Geography Varoter Orthonoitik Poribesh Short Question | ক্লাস ১০ ভূগোল ভারতের অর্থনৈতিক পরিবেশ সংক্ষিপ্তধর্মী প্রশ্ন উত্তর
১৪) ‘ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া’ কবে স্থাপিত হয়? এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ১৯৮৬ সালে | সদর – নয়ডা
১৫) ভারতের দীর্ঘতম খাল পথ কোনটি?
উত্তর: তামিলনাড়ুর বাকিংহাম
১৬) ‘শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া’ কবে স্থাপিত হয়? এবং এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ১৯৬১ সালে | সদর – মুম্বই
১৭) ভারতের দীর্ঘতম জলপথ কোনটি?
উত্তর: হলদিয়া থেকে এলাহাবাদ (জাতীয় জলপথ-১)
১৮) ভারতের গভীরতম সমুদ্র বন্দর কোনটি?
উত্তর: পারাদ্বীপ
১৯) ভারতের সর্বোত্তম স্বাভাবিক বন্দর কোনটি?
উত্তর: বিশাখাপত্তনম
২০) দ. ভারতের বৃহত্তম বন্দর কোনটি?
উত্তর: চেন্নাই
২১) ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি?
উত্তর: কান্দালা
২২) ভারতের নবীনতম বন্দরের নাম কি?
উত্তর: পোর্ট ব্লেয়ার
২৩) ভারতের হাইটেক বন্দরের নাম কোনটি?
উত্তর: নভসেবা
২৪) ভারতের বৃহত্তম বন্দর কোনটি?
উত্তর: মুম্বাই
২৫) দুর্গম পার্বত্য অঞ্চলে আকাশ পথে কোন পরিবহন ব্যবস্থা চালু আছে?
উত্তর: বায়ুদূত
২৬) দুর্গম পার্বত্য অঞ্চলে কোন হেলিকপ্টার সার্ভিস চালু আছে?
উত্তর: পবন হংস
২৭) ভারতে প্রথম ই-মেল ব্যবস্থা কবে শুরু হয়?
উত্তর: ১৯৭১ সালে
২৮) এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? এবং এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ১৯৯৫ সালে | সদর দপ্তর – নতুন দিল্লি
২৯) ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি?
উত্তর: দিল্লির ইন্দিরা গান্ধী
৩০) স্বামী বিবেকানন্দ বিমানবন্দর কোথায় আছে?
উত্তর: ছত্রিশগড়ের রায়পুরে
৩১) বিরসা মুন্ডা বিমানবন্দর কোথায় আছে?
উত্তর: রাঁচিতে
৩২) ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কয়টি?
উত্তর: ৩৪ টি
৩৩) ভারতের দীর্ঘতম রজ্জুপথ কোনটি?
উত্তর: মুম্বাই-এলিফেন্টা রজ্জুপথ
৩৪) ভারতের দীর্ঘতম নলপথ কোনটি?
উত্তর: কান্ডালা-ভাতিন্ডা
৩৫) ভারতের কোথায় প্রথম পাতাল রেল শুরু হয়?
উত্তর: ১৯৮৪ সালে | কলকাতায়
৩৬) ব্যাঙ্গালুরুর পাতাল রেল কি নামে পরিচিত?
উত্তর: নাম্মা মেট্রো
৩৭) দ্বিতল মেট্রো কোথায় আছে?
উত্তর: রাজস্থানের জয়পুরে
৩৮) কলকাতার জীবনরেখা কাকে বলে?
উত্তর: কলকাতা মেট্রো
৩৯) ভারতের দীর্ঘতম মেট্রোরেল কোনটি?
উত্তর: দিল্লি মেট্রো
৪০) ভারতের স্মার্ট সিটি কাকে বলে?
উত্তর: পুদুচেরি
৪১) ভারতের ওয়াইফাই সিটি কাকে বলে?
উত্তর: মুম্বাই
৪২) SMS এর পুরো নাম কী?
উত্তর: Short Messaging Service
৪৩) MMS এর পুরো নাম কী?
উত্তর: Multimedia Messaging Service
সঠিকভাবে বারবার অনুশীলন করলে, ভারতের অর্থনৈতিক ভূগোল (Varoter Orthonoitik Poribesh) অধ্যায় থেকে নম্বর তোলা একদম কঠিন নয়—তাই দেরি না করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নাও এবং প্রয়োজনে খাতায় টুকে রাখো।
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
মাধ্যমিক (Madhyamik) দশম শ্রেণীর (Class 10) জন্য EduTips-এর সমস্ত বিষয়ের নোটসের লিঙ্ক নিচে দেওয়া হল — অবশ্যই দেখে নাও!
| Subject | Notes |
|---|---|
| বাংলা (Bengali) | Read Now |
| ইংরেজি (English) | Read Now |
| ইতিহাস (History) | Read Now |
| ভূগোল (Geography) | Read Now |
| অংক (Mathematics) | Read Now |
| জীবন বিজ্ঞান (Life Science) | Read Now |
| ভৌতবিজ্ঞান (Physical Science) | Read Now |
Class 10 Geography Varoter Orthonoitik Poribesh Short Question | ভারত (ভারতের অর্থনৈতিক ভূগোল )-সংক্ষিপ্তধর্মী ছোট প্রশ্ন উত্তর
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


