মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল” এর মধ্যে সমুদ্র, মহাসাগর, নদী, হ্রদ, জলচক্র, লবণাক্ততা, জোয়ার–ভাটা ও সাগরস্রোতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। ছাত্রছাত্রীদের দ্রুত রিভিশন ও পরীক্ষায় নির্ভুল উত্তর লেখার সুবিধার জন্য এখানে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলি সহজ ও সংক্ষিপ্তভাবে আলোচনা করা হল।
মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় ‘বারিমন্ডল‘ এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর (প্রশ্নমান – ১)
১) সমুদ্রস্রোত কাকে বলে?
উত্তর: সমুদ্রের পৃষ্ঠ জলরাশির প্রাকৃতিক কারণে এক স্থান থেকে অন্য এক স্থানের দিকে নির্দিষ্ট পথে সারা বছর ধরে নিয়মিতভাবে ধীরে ধীরে একমুখী প্রবাহকে সমুদ্রস্রোত বলে।
২) সমুদ্র তরঙ্গ কাকে বলে?
উত্তর: বায়ুপ্রবাহের ফলে সমুদ্র উপরিভাগের জলরাশি একইস্থানে অবস্থান করে উল্লম্বভাবে ছন্দবদ্ধ ওঠানামা করলে, তাকে সমুদ্রতরঙ্গ বলে।
৩) সমুদ্র জলের আয়তনের পরিমাপের একক কী?
উত্তর: ভাদ্রুপ বা সেডেয়ারড্রপ
৪) সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি?
উত্তর: নিহত বায়ু প্রবাহ
৫) উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মাঝে যে সীমারেখা তাকে কি বলে?
উত্তর: হিমপ্রাচীর
৬) শৈবাল সাগর কোন মহাসাগরে সৃষ্টি হয়েছে?
উত্তর: উ. আটলান্টিক মহাসাগরে
৭) বিশ্বের বৃহত্তম মগ্নচড়ার নাম কি?
উত্তর: গ্র্যান্ড ব্যাংক
৮) মগ্নচড়াগুলি কি জন্য বিখ্যাত?
উত্তর: সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্রে হিসেবে
৯) মাছেদের প্রিয় খাদ্য কি?
উত্তর: প্ল্যাংটন
১০) কোন স্রোতের প্রভাবে পূর্ব কানাডা ও যুক্তরাষ্ট্রের শৈত্য প্রবাহ ঘটে?
উত্তর: শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে।
১১) কোন স্রোতের প্রভাবে জাপান উপকূলে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়?
উত্তর: শীতল ওয়াশিয়ো ও উষ্ণ কুরোশিয়ো স্রোতের মিলনে।
১২) কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়?
উত্তর: উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডার স্রোতের মিলনে।
১৩) পৃথিবীর দীর্ঘতম বা বৃহত্তম স্রোতের নাম কি?
উত্তর: আন্টার্কটিক উপমেরু স্রোত
১৪) দ্রুততম স্রোতের নাম কি?
উত্তর: উত্তর আটলান্টিক মহাসাগরীয় উষ্ণ উপসাগরীয় স্রোত
১৫) হিমপ্রাচীর কোন সাগরে দেখা যায়?
উত্তর: উত্তর আটলান্টিক মহাসাগরে
দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় MCQ | Madhyamik Class 10 Geography Chapter 3 Question Answer
১৬) কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডার উপকূলে তুষারপাত হয়?
উত্তর: শীতল ল্যাব্রাডার স্রোত
১৭) একই স্থানে প্রতিদিন কয়বার জোয়ার ভাটা হয়?
উত্তর: দুইবার
১৮) চাঁদ অপেক্ষা সূর্যের আয়তন কত গুণ বেশি?
উত্তর: ২৭.৭ কোটি গুন
১৯) চাঁদ অপেক্ষার সূর্যের ভর কত গুণ বেশি?
উত্তর: প্রায় ২৫৫ লক্ষ গুণ
২০) পৃথিবীর ওপর চাঁদের মহাকর্ষ শক্তি সূর্যের অপেক্ষা কত গুণ বেশি?
উত্তর: ২.২ গুণ বেশি | আনুপাতিক হিসেবে ১১ : ৫
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ |
২১) জোয়ার ভাটা সৃষ্টির মূল কারণ কি?
উত্তর: চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি
২২) পৃথিবীর আবর্তনের ফলে কোন জোয়ারের সৃষ্টি হয়?
উত্তর: গৌণ জোয়ার
২৩) ভরা কোটাল কোন তিথিতে হয়?
উত্তর: পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে
২৫) কোন তিথিতে জোয়ার সবচেয়ে প্রবল হয়?
উত্তর: অমাবস্যা তিথিতে
২৬) মরা কোটাল কোন তিথিতে হয়?
উত্তর: কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টম তিথিতে
২৭) চাঁদের পরিক্রমণের দিন সংখ্যা কত?
উত্তর: ২৭ দিন ৮ ঘন্টা
২৮) দুটি মুখ্য জোয়ারের মধ্যে পার্থক্য কত?
উত্তর: ২৪ ঘ. ৪৮ মি. ৪৫ সে.
২৯) একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য কত?
উত্তর: ১২ ঘ. ২৪ মি. ২২.৫ সে.
৩০) জোয়ার ও ভাটার মধ্যে পার্থক্য কত?
উত্তর: ৬ ঘন্টা ১২ মিনিট ১১.২৫ সে.
মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বারিমন্ডল প্রশ্ন উত্তর | Class 10 Geography বারিমন্ডল Important Questions
৩১) সিজিগি কথার অর্থ কি?
উত্তর: যোগবিন্দু
৩২) সিজিগি কাকে বলে?
উত্তর: চাঁদের কেন্দ্র, পৃথিবী ও সূর্যের কেন্দ্রের সঙ্গে একই সরলরেখায় অবস্থান করলে এই সরলরৈখিক অবস্থানকে সিজিগি বা যোগবিন্দু বলে।
৩৩) সংযোগ অবস্থান কি?
উত্তর: পৃথিবীর একইদিকে একই সরলরেখায় পৃথিবীর পরে চাঁদ ও তারপর সূর্যের অবস্থানকে সংযোগ বলে।
৩৪) প্রতিযোগ অবস্থান কি?
উত্তর: পৃথিবীর দুটি বিপরীত দিকে একই সরলরেখায় চাঁদ ও সূর্যের অবস্থানকে প্রতিযোগ বলে।
৩৫) পৃথিবী থেকে চাঁদের বেশি দূরত্বকে কি বলা হয়?
উত্তর: অ্যাপোজি
৩৬) পৃথিবী থেকে চাঁদের কম দূরত্বকে কি বলা হয়?
উত্তর: পেরিজি
৩৮) প্রক্সিজিয়ান কাকে বলে?
উত্তর: পেরিজি ও সিজিগি অবস্থান মিলে গিয়ে অমাবস্যা বা পূর্ণিমা তিথি আসলে ভরা কোটাল প্রবলতম হয় ও জোয়ার সীমা সর্বোচ্চ হয়। এই অবস্থানকে প্রক্সিজিয়ান বলে।
৩৯) ‘বানডাকা’ আমাজন নদীতে কি নামে পরিচিত?
উত্তর: পোরোরোকাস (প্রবল গর্জন)
৪০) ষাঁড়াষাঁড়ি বান পশ্চিমবঙ্গের কোন নদীতে দেখা যায়?
উত্তর: হুগলি
বারিমণ্ডল (Barimandal) অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করতে হলে শুধু পড়লেই হবে না, নিয়মিত অনুশীলনও করতে হবে। গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও কারণভিত্তিক প্রশ্নগুলো পরিষ্কারভাবে মনে রাখতে পারলে এই অধ্যায় থেকে সহজেই ভালো নম্বর তোলা সম্ভব।
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
মাধ্যমিক (Madhyamik) দশম শ্রেণীর (Class 10) জন্য EduTips-এর সমস্ত বিষয়ের নোটসের লিঙ্ক নিচে দেওয়া হল — অবশ্যই দেখে নাও!
| Subject | Notes |
|---|---|
| বাংলা (Bengali) | Read Now |
| ইংরেজি (English) | Read Now |
| ইতিহাস (History) | Read Now |
| ভূগোল (Geography) | Read Now |
| অংক (Mathematics) | Read Now |
| জীবন বিজ্ঞান (Life Science) | Read Now |
| ভৌতবিজ্ঞান (Physical Science) | Read Now |
বারিমন্ডল প্রশ্ন উত্তর Class 10 | দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় MCQ | দশম শ্রেণীর ভূগোল তৃতীয় বারিমন্ডল অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর | বারিমন্ডল Class 10 Important Questions
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


