পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার স্বপ্নে বিভোর ছাত্রছাত্রীদের জন্য এক বিরাট সুযোগ হাজির হলো। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল (SMFWB)-এর পক্ষ থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সরকারি কলেজে ‘ডিপ্লোমা ইন ফার্মাসি‘ (D.Pharm) কোর্সে ভর্তির অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে।
SMFWB D.Pharm Admission 2026: তিনটি সরকারি ফার্মেসি কলেজে ভর্তি
কোন পরীক্ষা হবে না, সরাসরি উচ্চমাধ্যমিক নম্বরের ভিত্তিতে ভর্তি সুযোগ মিলবে রাজ্যের তিনটি প্রধান সরকারি প্রতিষ্ঠান — কল্যাণী, বাঁকুড়া এবং জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসিতে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া, যোগ্যতার মাপকাঠি, আসন সংখ্যা এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিচে বিশদে আলোচনা করা হলো।
অনলাইন আবেদনের সময়সূচি ও গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনকারী প্রার্থীদের অনলাইন পোর্টালের মাধ্যমে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। আবেদনের সময়সীমা সংক্ষেপে নিচে তুলে ধরা হলো:
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| কোর্সের নাম | Diploma in Pharmacy (D.Pharm) |
| শিক্ষাবর্ষ | ২০২৬–২৭ |
| আয়োজক সংস্থা | State Medical Faculty of West Bengal (SMFWB) |
| প্রতিষ্ঠানের ধরন | সরকারি ফার্মেসি কলেজ |
| ভর্তির প্রতিষ্ঠান | কল্যাণী, বাঁকুড়া ও জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসি |
| আবেদন পদ্ধতি | অনলাইনে |
| আবেদন শুরু | ১৩ আগস্ট, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২০ আগস্ট, ২০২৬ |
| আবেদনের শেষ সময় | বিকেল ৫:০০টা |
| আবেদন ফি | ₹৬০০ |
| পেমেন্টের মাধ্যম | অনলাইন |
| কোর্স শুরুর সম্ভাব্য তারিখ | ১ সেপ্টেম্বর, ২০২৬ |
সরকারি প্রতিষ্ঠানে আসন বন্টন (Seats)
রাজ্যের তিনটি সরকারি ইনস্টিটিউট অফ ফার্মাসিতে আসন বন্টন নিম্নরূপ:
- ইনস্টিটিউট অফ ফার্মাসি, কল্যাণী: মোট আসন ৬৯টি (সাধারণ intake: ৬০, EWS: ০৬, TFW: ০৩)
- ইনস্টিটিউট অফ ফার্মাসি, বাঁকুড়া: মোট আসন ৬৯টি (সাধারণ intake: ৬০, EWS: ০৬, TFW: ০৩)
- ইনস্টিটিউট অফ ফার্মাসি, জলপাইগুড়ি: মোট আসন ৬৫টি + জিটিএ কোটা (সাধারণ intake: ৫৬, EWS: ০৬, TFW: ০৩)
শিক্ষাগত যোগ্যতা ও বয়সের নিয়মাবলী (Eligibility)
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (১০+২) বা সমতুল্য পরীক্ষায় বিজ্ঞান বিভাগে (Physics, Chemistry, Biology অথবা Mathematics) থিওরি ও প্র্যাকটিক্যাল – উভয় বিষয়েই পৃথকভাবে পাস করতে হবে।
- বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ন্যূনতম ১৭ বছর হতে হবে।
- বাসস্থানের প্রমাণ (Domicile): প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং ৩১/১২/২০২৫ তারিখ অনুযায়ী টানা ১০ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে অথবা তার অভিভাবককে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
অবশ্যই দেখবে: B.Pharm D.Pharm Career: ডি-ফার্ম নাকি বি-ফার্ম কোনটা ভালো? আগে চাকরি? ফার্মেসি কোর্স ভর্তি
মেধাতালিকা ও নির্বাচন পদ্ধতি (Selection Process)
উচ্চমাধ্যমিক (১০+২) পরীক্ষায় প্রার্থীর প্রাপ্ত নম্বরের (Physics, Chemistry এবং Biology/Maths-এর মধ্যে যেটিতে বেশি নম্বর থাকবে) ওপর ভিত্তি করে মেধা তালিকা প্রস্তুত করা হবে।
কোনো লিখিত প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। দুটি প্রার্থীর নম্বর সমান হলে Chemistry-র নম্বর এবং প্রয়োজনে বয়সের জ্যেষ্ঠতা দেখে র্যাংক নির্ধারণ করা হবে।
কাউন্সেলিং ও ভর্তির প্রয়োজনীয় নথিপত্র
ভর্তির সময় সকল মূল নথি (Original Documents) ভেরিফিকেশনের জন্য জমা দিতে হবে:
- ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রোভিশনাল Rank কার্ড।
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্মসনদ (বয়সের প্রমাণপত্র)।
- উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
- নির্দিষ্ট ফরম্যাটে ডোমিসাইল সার্টিফিকেট (Proforma a1, a2 বা b)।
- রেজিস্টার্ড ডাক্তারের থেকে Medical Fitness Certificate এবং Eye Specialist-এর Vision Certificate।
- জাতিগত সংশাপত্র (SC/ST/OBC/EWS/PH) এবং TFW সুবিধাপ্রাপ্তদের জন্য পারিবারিক আয়ের সনদ।
গুরুত্বপূর্ণ লিংক ও অফিশিয়াল নোটিশ
| বিবরণ | লিংক |
|---|---|
| DPharm ভর্তি অনলাইন আবেদনের অফিসিয়াল পোর্টাল (Apply Link) | https://wbsmfdpharma.in |
| SMFWB ভর্তি বিজ্ঞপ্তি ও সমস্ত ডকুমেন্টের ফরমেট (সার্টিফিকেট গুলো প্রিন্ট আউট করে বানাতে হবে) | ⇓ Download PDF |
| Last Date: অনলাইন রেজিস্ট্রেশন লাস্ট তারিখ | 20.08.2026 (২০ আগস্ট) |
| স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফিসিয়াল ওয়েবসাইট | https://smfwb.in/ |
বিস্তারিত দেখুন: Career in Pharmacy: ফার্মাসি নিয়ে পড়তে চাও? BPharm, DPharm যোগ্যতা, ভর্তি পরীক্ষা সম্পূর্ণ
স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি ডিপ্লোমা ডিগ্রির সুযোগ হাতছাড়া না করতে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। সঠিক সময়সীমা মেনে সমস্ত নথি প্রস্তুত রেখে আবেদন করাই হবে বুদ্ধিমানের কাজ। এরকমই গুরুত্বপূর্ণ অপরচুনিটি ভর্তির আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

