সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আবারো একটি বড় সুযোগ! ২০২৬ সালের শুরুতেই ভারতীয় রেলে ১১ হাজারেরও বেশি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এই সংক্রান্ত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি (CEN No. 01/2026) প্রকাশ করেছে। কবে থেকে আবেদন শুরু? কারা আবেদন করতে পারবেন? বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে।
Railway ALP Recruitment 2026: ভারতীয় রেলে ALP নিয়োগ
নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সমগ্র ভারত জুড়ে বিভিন্ন রেলওয়ে জোনে মোট ১১,১২৭টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী মে মাস থেকে।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর | CEN No. 01/2026 |
| শূন্য পদ | ১১,১২৭টি (Tentative) |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২১ শে মার্চ ২০২৬ |
| অনলাইনে আবেদন শুরুর তারিখ | ১৫ ই মে ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৪ ই জুন ২০২৬ (রাত ১১:৫৯ টা) |
যোগ্যতা (Eligibility)
ভারতীয় রেলওয়ে এসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি নিচে দেওয়া হলো:
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। সাথে সংশ্লিষ্ট ট্রেডে ITI অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ডিগ্রি থাকা বাধ্যতামূলক (বিস্তারিত তালিকার জন্য অফিসিয়াল নোটিশ দেখুন)।
- বয়সসীমা: ০১.০৭.২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC) প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বিস্তারিত জানুন: How to Become Loco Pilot: ট্রেনের লোকো পাইলট যোগ্যতা ও পরীক্ষা, বেতন! সমস্ত তথ্য দেখে নিন
আবেদন প্রক্রিয়া (RRB ALP Application Process)
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। প্রার্থীদের সুবিধার্থে নিচে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হলো:
- আবেদন শুধুমাত্র https://www.rrbapply.gov.in ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হবে।
- আধার কার্ডের গুরুত্ব: আবেদন করার সময় আধার নম্বর ব্যবহার করে ভেরিফিকেশন করা বাধ্যতামূলক।
- তথ্য যাচাই: আধার কার্ডে থাকা নাম এবং জন্মতারিখ যেন মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে ১০০% মিল থাকতে হবে।
- বায়োমেট্রিক আপডেট: আবেদনের আগে আধারে বর্তমান ছবি এবং বায়োমেট্রিক (আঙুলের ছাপ ও চোখের মণি) আপডেট করা আছে কি না নিশ্চিত করে নিন।
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
২০২৬ সালের রেলওয়ে লোকো পাইলট (ALP) হওয়ার প্রক্রিয়াটা সহজভাবে বলতে গেলে—প্রথমে আপনাকে CBT 1 নামে একটা প্রাথমিক পরীক্ষা দিতে হবে, যেটা তুলনামূলক সহজ এবং শুধু বাছাই করার জন্য নেওয়া হয়। এই পরীক্ষায় পাস করলে আপনি CBT 2 দিতে পারবেন, যেখানে টেকনিক্যাল বিষয় থেকে একটু কঠিন প্রশ্ন আসে। এরপর দিতে হয় CBAT, যেটা আপনার বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি যাচাই করার পরীক্ষা এবং এর নম্বর ফাইনাল মেরিট লিস্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই সব পরীক্ষায় পাস করার পর আপনার সব কাগজপত্র বা সার্টিফিকেট চেক করা হয়, যাকে Document Verification বলা হয়। সবশেষে থাকে Medical Test, যেখানে দেখা হয় আপনি শারীরিকভাবে ফিট কিনা, বিশেষ করে চোখের দৃষ্টি ঠিক আছে কিনা। এই সব ধাপ একে একে ঠিকভাবে পাস করতে পারলেই আপনি শেষ পর্যন্ত রেলওয়ের Assistant Loco Pilot (ALP) হিসেবে চাকরি পেতে পারবেন। 👍
বেতন কাঠামো (Salary)
কেন্দ্রীয় সরকারের ৭ম পে-কমিশন অনুযায়ী, এই পদে নিয়োগ পেলে আপনি পে লেভেল-২ এর মধ্যে পড়বেন। শুরুতে মূল বেতন থাকবে ১৯,৯০০ টাকা, আর এর সাথে DA, HRA সহ অন্যান্য সরকারি ভাতা যোগ হয়ে মোট মাসিক বেতন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার মতো হয়ে যায়, যা ধীরে ধীরে আরও বাড়ে।
আবেদন চলছে! SSC Stenographer Recruitment 2026: স্টাফ সিলেকশন কমিশনে স্টেনোগ্রাফার নিয়োগ! আবেদন করুন
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক (Official)
| বিবরণ | লিংক |
|---|---|
| আবেদন অনলাইন পোর্টাল | rrbapply.gov.in |
| লেটেস্ট অফিশিয়াল নোটিশ (Short Notice) | ↓ Download PDF |
| রেলে চাকরির অন্যান্য তথ্য | Click Here → |
যে সকল প্রার্থী রেলে এসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কাজ করতে ইচ্ছুক, তারা যেন অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করেন। আবেদন করার পূর্বে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেবেন, খুব শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

