পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ২০ জুন ২০২৬ তারিখকে আনুষ্ঠানিকভাবে “পশ্চিমবঙ্গ দিবস” (Paschimbanga Divas / West Bengal Day) হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী ১০ জুন ২০২৬ তারিখে রাজ্য সরকারের তরফে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে।
| বিষয় | তথ্য |
|---|---|
| দিবসের নাম | পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Divas) |
| ইংরেজি নাম | West Bengal Day |
| পালন হওয়ার তারিখ | ২০ জুন ২০২৬ |
| সিদ্ধান্ত গ্রহণ | পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা |
| নির্দেশিকা প্রকাশ | ১০ জুন ২০২৬ |
| কোথায় পালন হবে | জেলা সদর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ITI, Polytechnic সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান |
এর আগে পয়লা বৈশাখে ‘বাংলা দিবস’ পালন করা হলেও এবার থেকে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে রাজ্যজুড়ে পালন করা হবে। এই দিনটি পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি এবং তার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যকে স্মরণ করার উদ্দেশ্যে উদযাপিত হবে।
West Bengal Day/Paschimbanga Divas: পশ্চিমবঙ্গ দিবস পালন
এবার ২০ জুন ২০২৬ (শনিবার) রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। সেই দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং রাজ্যের গঠনের পেছনের ঐতিহাসিক ঘটনাগুলিকে স্মরণ করার উদ্দেশ্যে এই দিবস পালন করা হবে। বিশেষভাবে বঙ্গভঙ্গ (Partition of Bengal) এবং ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি সম্পর্কিত ইতিহাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।
এছাড়াও এই দিবসের মাধ্যমে নাগরিকদের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি বৃদ্ধি করার লক্ষ্য নেওয়া হয়েছে—
- দায়িত্ববোধ (Sense of Responsibility)
- ভ্রাতৃত্ববোধ (Brotherhood)
- ঐক্য (Unity)
- সামাজিক সংহতি (Social Cohesion)
- সাংস্কৃতিক পরিচয়ের প্রতি গর্ব (Collective Identity)
কোন বিষয়গুলির উপর বেশি গুরুত্ব দেওয়া হবে?
এই কর্মসূচিগুলিতে বিশেষভাবে আলোচনা করা হবে— History of Bengal, Partition of Bengal, Formation of West Bengal, Bengal’s Cultural Heritage, Historical Legacy of Bengal, Social Unity & Brotherhood, Cultural Identity of West Bengal. অর্থাৎ ছাত্রছাত্রীদের সামনে পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং সমাজ গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।
জেনে নাও: সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ! নিয়ম ভাঙলেই কঠোর পদক্ষেপ
District Level Programme: জেলাস্তরে কী কী অনুষ্ঠান হবে?
রাজ্যের প্রতিটি জেলায় District Level West Bengal Day Celebration Programme আয়োজন করা হবে! জেলাস্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংস্কৃতি প্রদর্শনী, ঐতিহ্য বিষয়ক প্রদর্শনী, সেমিনার ও আলোচনা সভা প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তার সঙ্গেই, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য— লাইব্রেরি (Library), মিউজিয়াম (Museum), সাংস্কৃতিক প্রতিষ্ঠান (Cultural Institutions) -এর মাধ্যমে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।
District Level Committee: জেলায় বিশেষ কমিটি গঠন
পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের জন্য প্রতিটি জেলায় একটি District Level West Bengal Day Celebration Committee গঠন করা হবে। এই কমিটির নেতৃত্বে থাকবেন— জেলা শাসক (District Magistrate), পুলিশ সুপার / পুলিশ কমিশনার, Additional District Magistrate, Chief Medical Officer of Health, District Education Officer, District Inspector of Schools, Municipal Authorities, মনোনীত সাংসদ (MP) ও বিধায়ক (MLA), District Information & Cultural Officer.
অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলার মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ ও বিধায়কদের আমন্ত্রণ জানানো হবে।
Programme for Educational Institutions: স্কুল-কলেজে কী কী করতে হবে?
সরকারি নির্দেশিকা অনুযায়ী Government, Government-Aided, Government-Sponsored Schools, Colleges, Universities, Polytechnics, ITIs এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে।
Activities in Schools & Colleges: শিক্ষা প্রতিষ্ঠানে কী কী কার্যক্রম হবে?
| কার্যক্রম | বিবরণ |
|---|---|
| Special Lectures | কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তৃতা |
| Essay Competition | রচনা প্রতিযোগিতা |
| Debate Competition | বিতর্ক প্রতিযোগিতা |
| Quiz Competition | কুইজ প্রতিযোগিতা |
| Educational Materials | বাংলা ও ইংরেজি ভাষায় শিক্ষামূলক প্রকাশনা |
| Memorial Lectures | রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে বার্ষিক স্মারক বক্তৃতা |
রাজ্য সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও গভীরভাবে তুলে ধরা। স্কুল-কলেজ থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত সকল স্তরে এই দিবস পালন করা হলে রাজ্যের ঐতিহাসিক পরিচয় সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
মিস করবেন না: ড. শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি উপলক্ষে স্কুল কলেজে অনুষ্ঠান কর্মসূচি দেখে নিন
অফিশিয়াল ওয়েবসাইট লিংক
| পোর্টাল | লিংক |
|---|---|
| পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট | wb.gov.in |
| বাংলার শিক্ষা অফিসার ওয়েবসাইট | banglarshiksha.wb.gov.in |
২০ জুন ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আপনার স্কুল বা কলেজে কী ধরনের অনুষ্ঠান হতে পারে, তা জানতে প্রতিষ্ঠানের পরবর্তী বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

