উচ্চশিক্ষায় আগ্রহী মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এক দুর্দান্ত খবর! তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম বা ONGC Foundation তাদের CSR প্রকল্পের অধীনে শুরু করেছে ‘ONGC Scholarship Program 2025-26’। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বড় অঙ্কের আর্থিক সহায়তা পেতে পারেন। কারা আবেদন করতে পারবে? কি কি ডকুমেন্টস লাগবে? বিস্তারিত জেনে নিন।
ONGC Scholarship 2025-26: ওএনজিসি স্কলারশিপ
দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের পেশাদার উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ONGC Foundation এই স্কলারশিপ প্রদান করছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মেধাবী পড়ুয়াদের ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং মাস্টার্স কোর্সের পথে আর্থিক বাধা দূর করা। জেনারেল (EWS), OBC, SC এবং ST—সব ক্যাটাগরির ছাত্র-ছাত্রীরাই এখানে আবেদনের সুযোগ পাবেন।
স্কলারশিপের পরিমাণ (Scholarship Amount)
নির্বাচিত ছাত্র-ছাত্রীরা প্রতি বছর ৪৮,০০০ টাকা করে স্কলারশিপ পাবেন (অর্থাৎ প্রতি মাসে ৪,০০০ টাকা)। কোর্স চলাকালীন প্রতি বছর এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে।
Scholarship Eligibility: কি কি যোগ্যতা প্রয়োজন
ONGC স্কলারশিপের ৫০ শতাংশ ছাত্রীদের জন্য সংরক্ষিত। এছাড়া দারিদ্র্যসীমার নিচে (BPL) থাকা ছাত্র-ছাত্রীরা অগ্রাধিকার পাবেন। এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন-
- আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- ছাত্র-ছাত্রীকে ইঞ্জিনিয়ারিং (B.Tech), MBBS, MBA অথবা মাস্টার্স (Geology/Geophysics) কোর্সের প্রথম বর্ষে পাঠরত হতে হবে।
- ইঞ্জিনিয়ারিং ও MBBS-এর ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
- MBA বা মাস্টার্স কোর্সের ক্ষেত্রে স্নাতক বা গ্র্যাজুয়েশনে ন্যূনতম ৬০% নম্বর থাকা বাধ্যতামূলক।
- আবেদনকারীর বয়স ১ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে ৩০ বছরের কম হতে হবে।
- পারিবারিক আয়: SC/ST ক্যাটাগরির জন্য বার্ষিক আয় ৪.৫ লক্ষ টাকার কম এবং জেনারেল/OBC-দের জন্য ২ লক্ষ টাকার কম হতে হবে।
জেনে রাখুন! Govt Scholarship: একসঙ্গে কটা সরকারি স্কলারশিপ টাকা পাবে? নতুন নিয়ম দেখে নাও!
আবেদন প্রক্রিয়া (ONGC Scholarship Apply Online)
আবেদন প্রক্রিয়াটি অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই সম্পন্ন করতে হবে:
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ongcscholar.org-এ গিয়ে নিজের ক্যাটাগরি (SC/ST, OBC বা General) বেছে নিতে হবে।
- আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত ব্যক্তিগত, শিক্ষাগত এবং ব্যাংক ডিটেইলস সঠিকভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।
- অনলাইন আবেদন শেষে ফর্মটি প্রিন্ট করে নিতে হবে এবং নিজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের (HOD/Principal) থেকে সই করিয়ে নিতে হবে।
- সবশেষে সই করা হার্ড কপিটি নির্দিষ্ট আঞ্চলিক ONGC অফিসে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ (Documents Needed)
আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে:
- পাসপোর্ট সাইজ ফটো।
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট)।
- আগের পরীক্ষার মার্কশিট (উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশন)।
- বর্তমান বছরের ভর্তির প্রমাণপত্র (Admission Letter)।
- জাতিগত শংসাপত্র (Caste Certificate)।
- পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate)।
- প্যান কার্ড বা আধার কার্ড।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইল।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
আবেদনপত্র জমা দেওয়ার পর শিক্ষার্থীদের শিক্ষাগত মেধা (Academic Merit) এবং আর্থিক অবস্থার ভিত্তিতে বাছাই করা হবে। উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। যদি দুই প্রার্থীর নম্বর এক হয়, সেক্ষেত্রে যার পারিবারিক আয় কম, তাকেই অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন চলছে: Oasis Scholarship 2026-27: নতুন শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপ আবেদন শুরু! বিস্তারিত দেখে নিন
আবেদনের শেষ তারিখ (Last Date for Application)
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ১৫ই মে, ২০২৬ পর্যন্ত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে অনলাইন আবেদন ও অফলাইনে হার্ড কপি জমা—উভয় কাজই সম্পন্ন করতে হবে।
| বিবরণ | তথ্য |
|---|---|
| অফিসিয়াল আবেদনের ডাইরেক্ট লিঙ্ক | Apply Now → |
| আবেদনের শেষ তারিখ | 15-May-2026 |
যোগ্য আগ্রহী ছাত্রছাত্রীরা অবশ্যই ১৫ মে মধ্যে আবেদন অনলাইনে করে নেবে, আর অন্যান্য বন্ধুদেরও জানিয়ে দাও। শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

