NEP Course Graduation Rules: নতুন শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশনাল পলিসি (NEP) কার্যকর হওয়ার পর থেকে কলেজ ছাত্রছাত্রীদের মনে গ্র্যাজুয়েশনের মেয়াদ এবং এক্সিট (Exit) পলিসি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনেকেই চার বছরের অনার্স (Honours) বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে ভর্তি, কিন্তু তিন বছর পর এক্সিট (Exit) নিতে চাইছে। তাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো— তিন বছর পর কোর্স ছাড়লে সেই ডিগ্রির কি আদৌ কোনো মান থাকবে? সরকারি চাকরিতে কি তা গ্রহণযোগ্য হবে?
NEP Course Graduation Rules: ৩ বছরের নাকি ৪ বছরের গ্র্যাজুয়েশন? Pass Honours
পাশাপাশি, ১ বছরের মাস্টার্স কারা করতে পারবেন এবং অনার্স উইথ রিসার্চ (Honours with Research) ডিগ্রির জন্য ৭৫% (75%) নম্বরের নিয়মটি কিভাবে Apply হবে? আজকের এই পোস্টে আমরা এই সমস্ত কনফিউশন দূর করে NEP কোর্সের নিয়মাবলি সহজ ভাষায় আলোচনা করব।
৩ বছর পর এক্সিট নিলে সার্টিফিকেটের মান কেমন হবে?
অনেকেরই প্রশ্ন, চার বছরের কোর্সে ভর্তি হয়ে যদি কেউ তিন বছর অর্থাৎ সিক্সথ সেমিস্টার (6th Semester) শেষ করে এক্সিট (Exit) পারমিট নিয়ে নেন (অর্থাৎ কলেজ পড়া ছেড়ে দেন) , তাহলে কি তিনি ভ্যালিড সার্টিফিকেট পাবেন?
উত্তরটি হলো হ্যাঁ, অবশ্যই পাবেন। ইউজিসি (UGC) এবং ভারত সরকারের নিয়ম অনুযায়ী:
- ১ বছর পর কোর্স ছাড়লে পাওয়া যাবে সার্টিফিকেট (Certificate)।
- ২ বছর পর ছাড়লে মিলবে ডিপ্লোমা (Diploma)।
- ৩ বছর পর ছাড়লে আপনি পাবেন গ্র্যাজুয়েশন ডিগ্রি (Graduation Degree)।
আপনি যদি তিন বছর পর এক্সিট নেন, তবে আপনাকে ‘জেনারেল গ্র্যাজুয়েট’ (General Graduate) বা পাস কোর্সের গ্র্যাজুয়েট হিসেবে বিবেচনা করা হবে। এই ডিগ্রির মান আগের ৩ বছরের পাস কোর্সের মতোই সমান।
চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্যতা:
সরকারি চাকরি, প্রাইভেট কোম্পানির চাকরি, ডব্লিউবিসিএস (WBCS), ইউপিএসসি (UPSC), কিংবা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা—যেখানে ন্যূনতম যোগ্যতা ‘গ্র্যাজুয়েশন’ চাওয়া হয়, সেখানে এই ৩ বছরের ডিগ্রি ১০০% গ্রহণযোগ্য। তাই আপনি যদি শিক্ষকতা বা গবেষণার লাইনে না গিয়ে দ্রুত সরকারি চাকরির প্রস্তুতি নিতে চান, তবে অনায়াসেই তিন বছর পর এক্সিট নিতে পারেন। এতে আপনার কোনো সমস্যা হবে না।
মিস করবে না: National Cadet Corps সরকারি চাকরিতে NCC সার্টিফিকেটের সুবিধা! লেটেস্ট তথ্য দেখে নাও
অনার্স উইথ রিসার্চ (Honours with Research) এবং ৭৫% নম্বরের নিয়ম
চার বছরের কোর্সটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: একটি হলো সাধারণ ৪ বছরের অনার্স (Honours) এবং অন্যটি হলো ‘অনার্স উইথ রিসার্চ’ (Honours with Research)।
75% নম্বরের নিয়মটি কীভাবে কাজ করে?
অনার্স উইথ রিসার্চ ডিগ্রি পেতে হলে সিক্সথ সেমিস্টার (6th Semester) পর্যন্ত আপনার ওভারঅল ৭৫% নম্বর (Overall 75% marks) থাকতে হবে।
এখানে মনে রাখা জরুরি, প্রতিটি সেমিস্টারে আলাদাভাবে ৭৫% নম্বর পাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ, আপনি প্রথম সেমিস্টারে ৫৫% এবং দ্বিতীয় সেমিস্টারে ৮৫% নম্বর পেয়ে যদি ওভারঅল গড় ৭৫%-এ নিয়ে যেতে পারেন, তবেই আপনি এলিজিবল হবেন। প্রতিটি সেমিস্টারে শুধুমাত্র ‘পাস মার্কস’ তোলাটা বাধ্যতামূলক।
৭৫% না পেলে কী হবে?
যদি সিক্সথ সেমিস্টার শেষে আপনার ওভারঅল নম্বর ৭৫%-এর কম (যেমন ৬০% বা ৪৫%) থাকে, তাহলেও আপনি সপ্তম এবং অষ্টম সেমিস্টারে (7th & 8th Semester) যেতে পারবেন। তবে সেক্ষেত্রে কোর্স শেষে আপনি ‘অনার্স উইথ রিসার্চ’ ডিগ্রির বদলে পাবেন নরমাল ৪ বছরের অনার্স ডিগ্রি।
মাঝপথে এক্সিট (Exit) নিতে চাইলে মানতে হবে এই বিশেষ শর্ত
অনেকেই মনে করেন, 1 বা 2 বছর পড়াশোনা করে পরীক্ষা দিলেই সার্টিফিকেট বা ডিপ্লোমা নিয়ে এক্সিট নেওয়া যাবে। কিন্তু নিয়মটি এতটাও সহজ নয়।
• 1 বছর পর এক্সিট (UG Certificate): 2 সেমিস্টার শেষে 40 ক্রেডিট পাওয়ার পর এক্সিট নিতে চাইলে, ছাত্রছাত্রীদের সামার ভ্যাকেশনে (Summer/Vacation term) অতিরিক্ত 4 ক্রেডিটের একটি ওয়ার্ক-বেসড ভোক্যাশনাল কোর্স (Vocational course) বা ইন্টার্নশিপ/অ্যাপ্রেন্টিসশিপ করতে হবে।
• 2 বছর পর এক্সিট (UG Diploma): 4 সেমিস্টার শেষে 82 ক্রেডিট পাওয়ার পর এক্সিট নিতে চাইলেও, একইভাবে 4 ক্রেডিটের অতিরিক্ত একটি ভোক্যাশনাল কোর্স বা ইন্টার্নশিপ সম্পন্ন করা বাধ্যতামূলক।
পড়াশোনায় ব্রেক নিলে পুনরায় কোর্সে ফেরার সুযোগ (Re-entry Policy)
যদি কোনো ছাত্রছাত্রী 1 বছর বা 2 বছর পর সার্টিফিকেট বা ডিপ্লোমা নিয়ে এক্সিট নিয়ে নেন, তবে তারা চাইলে পরবর্তীতে আবার গ্র্যাজুয়েশন সম্পন্ন করার জন্য ফিরে আসতে পারবেন (Re-enter)। তবে এর জন্য একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে:
• এক্সিট নেওয়ার পর সর্বাধিক 3 বছরের মধ্যে পুনরায় কোর্সে ভর্তি হতে হবে।
• 3 বছরের ব্যাচেলর ডিগ্রি কোর্সটি যেকোনো মূল্যে সর্বাধিক 5 বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
• 4 বছরের অনার্স বা অনার্স উইথ রিসার্চ কোর্সটি সর্বাধিক 7 বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এই সময়ের পর আর কোনো সুযোগ দেওয়া হবে না।
অনার্স উইথ রিসার্চ (Honours with Research) ডিগ্রির জন্য অষ্টম সেমিস্টারের প্রজেক্ট
যে সকল ছাত্রছাত্রী 75% বা তার বেশি নম্বর পেয়ে 4র্থ বছরে ‘Honours with Research’ করার সুযোগ পাবেন, তাদের 8th সেমিস্টারে (Eighth Semester) নিজেদের মেজর সাবজেক্টের ওপর একটি রিসার্চ প্রজেক্ট (Research project) বা ডিসার্টেশন (Dissertation) করতে হবে। এই প্রজেক্টের জন্য 12 ক্রেডিট বরাদ্দ থাকবে। এই প্রজেক্টটি ইউনিভার্সিটির কোনো অনুমোদিত শিক্ষকের গাইডে করতে হবে এবং এর ফলাফল কোনো সেমিনার বা পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশ করার সুযোগ থাকবে।
মাস্টার্স (Master’s Degree) কি ১ বছরের নাকি ২ বছরের হবে?
মাস্টার ডিগ্রির মেয়াদ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ধোঁয়াশা রয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। CBCS পদ্ধতি এবং FYUGP পদ্ধতিতে আলাদা আলাদা নিয়ম রয়েছে, নিচে দেখে নাও।
| গ্র্যাজুয়েশনের ধরন / যোগ্যতা | মাস্টার্স কোর্সের সময়সীমা |
|---|---|
| পুরোনো সিবিসিএস (CBCS) বা ১+১+১ পদ্ধতি (৩ বছরের গ্র্যাজুয়েট) | ২ বছর |
| নতুন NEP কোর্স (৩ বছরে গ্র্যাজুয়েশন শেষ করে এক্সিট) | ২ বছর |
| সম্পূর্ণ ৪ বছরের অনার্স বা অনার্স উইথ রিসার্চ | ১ বছর |
পিএইচডি (PhD) এবং নেট (NET) পরীক্ষার নতুন নিয়ম
যারা ‘অনার্স উইথ রিসার্চ’ (Honours with Research) ডিগ্রি অর্থাৎ ৭৫% বা তার বেশি নম্বর নিয়ে চার বছরের কোর্স শেষ করবেন, তারা সরাসরি ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষায় বসতে পারবেন। নেট কোয়ালিফাই করলে তারা কোনো রকম মাস্টার্স ডিগ্রি ছাড়াই সরাসরি পিএইচডি বা গবেষণার (PhD/Research) সুযোগ পাবেন।
কিন্তু যারা ৭৫%-এর কম নম্বর নিয়ে চার বছরের অনার্স শেষ করবেন, তাদের প্রথমে ১ বছরের মাস্টার্স করতে হবে, তারপর নেট দিয়ে পিএইচডি-র জন্য আবেদন করতে হবে।
| বিবরণ | লিংক |
|---|---|
| NEP 2020 Official PDF (অফিসিয়াল নিয়ম কানুন) | View PDF |
| কলেজে পড়াশোনা সংক্রান্ত অন্যান্য তথ্য | Click Here |
অবশ্যই দেখো: College Exam CGPA, SGPA, Supplementary: কলেজে নতুন? গ্রেড পয়েন্ট, সাপ্লি পেপার – সমস্ত নিয়ম
আশা করি, NEP কোর্সের গ্র্যাজুয়েশন, এক্সিট পলিসি এবং মাস্টার্স ডিগ্রি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই প্রতিবেদন থেকে পেয়েছেন। নিজের কেরিয়ার লক্ষ্য অনুযায়ী ৩ বছর না ৪ বছরের গ্র্যাজুয়েশন বেছে নেবেন, সেই সিদ্ধান্ত এখন সম্পূর্ণ আপনার হাতে।নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

