NEET UG Counselling 2026: নিটের কাউন্সিলিং সম্পূর্ণ সময়সূচী দেখে নিন

Arpita Paul

Published on:

NEET UG Counseling 2026

দেশজুড়ে লক্ষাধিক মেডিক্যাল পড়ুয়ার NEET UG Counselling 2026-এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC) প্রকাশিত সূচি অনুযায়ী, যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। যারা AIQ (All India Quota) এবং MCC-এর অধীনে থাকা বিভিন্ন মেডিক্যাল ও ডেন্টাল কলেজে (MBBS, BDS & B.Sc. Nursing) ভর্তি হতে চান, তাঁদের জন্য এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

— Advertisement —

NEET UG Counselling 2026: নিটের কাউন্সিলিং রেজিস্ট্রেশন

MCC-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী, অনলাইন রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ না করলে প্রথম রাউন্ডে অংশ নেওয়া যাবে না। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কাউন্সেলিংয়ের ধরন

NEET-UG 2026-এর অল ইন্ডিয়া কোটা (All India Quota – AIQ) এবং রাজ্য কোটা (State Quota)-র কাউন্সেলিংয়ের অফিসিয়াল সময়সূচী দেওয়া রয়েছে। এখানে প্রধানত দুটি উপায়ে ভর্তি প্রক্রিয়া চলবে:

  • All India Quota (AIQ) / Deemed & Central Universities: এটি MCC (Medical Counselling Committee) দ্বারা পরিচালিত হয়, যেখানে দেশের ১৫% অল ইন্ডিয়া সিট এবং সেন্ট্রাল/ডিমড ইউনিভার্সিটির সিট থাকে।
  • State Counselling: এটি নিজ নিজ রাজ্যের DME (Directorate of Medical Education) বা রাজ্য কাউন্সেলিং অথরিটি দ্বারা পরিচালিত হয় (৮৫% স্টেট কোটার জন্য)।
— Advertisement —

অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের যে মেডিকেল কলেজগুলোতে ভর্তি হবে রাজ্য মেডিকেল কাউন্সিলিং বোর্ড – West Bengal Medical Counselling Committee (WBMCC ›) দ্বারা আলাদা করে নিয়ন্ত্রণ করা হবে।

আরো দেখবেন: Paramedical Course Details: প্যারামেডিকেল কোর্স ভর্তি? যোগ্যতা, ভর্তি পরীক্ষা, চাকরি সুবিধা

গুরুত্বপূর্ণ পর্যায় ও তারিখ (Round-wise Schedule)

NEET UG Counselling 2026
MCC Official Schedule

প্রথম রাউন্ড (1st Round of Counselling)

  • AIQ (MCC): ৪ আগস্ট ২০২৬ থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।
    • কলেজে যোগ দেওয়ার শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৬।
  • State Quota: ১৩ আগস্ট ২০২৬ থেকে ২২ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।
    • কলেজে যোগ দেওয়ার শেষ তারিখ: ২৮ আগস্ট ২০২৬।

দ্বিতীয় রাউন্ড (2nd Round of Counselling)

  • AIQ (MCC): ২৪ আগস্ট ২০২৬ থেকে ২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
    • কলেজে যোগ দেওয়ার শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬।
  • State Quota: ৩১ আগস্ট ২০২৬ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
    • কলেজে যোগ দেওয়ার শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬।

তৃতীয় রাউন্ড (Round-3)

  • AIQ (MCC): ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
    • কলেজে যোগ দেওয়ার শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬।
  • State Quota: ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
    • কলেজে যোগ দেওয়ার শেষ তারিখ: ১ অক্টোবর ২০২৬।

স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড (Stray Vacancy Round)

যেসব সিট তিনটি রাউন্ডের পরেও খালি থাকবে, সেগুলোর জন্য এই রাউন্ড:

  • AIQ (MCC): ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩ অক্টোবর ২০২৬।
    • ভর্তির শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৬।
  • State Quota: ৩ অক্টোবর ২০২৬ থেকে ৫ অক্টোবর ২০২৬।
    • ভর্তির শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৬।

পড়াশোনা শুরুর তারিখ (Academic Session): নতুন ব্যাচের ক্লাস শুরু হবে: ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে।

দুটি বিশেষ নির্দেশিকা (Important Notes)

১. ছুটির দিনেও কাজ চলবে: সময় কম থাকায় সমস্ত কলেজ ও সংস্থাকে শনি, রবি এবং সরকারি ছুটির দিনগুলোতেও কাজ চালু রাখতে বলা হয়েছে।

২. তথ্য আদান-প্রদান (Data Sharing): ১ম ও ২য় রাউন্ডের পর যে প্রার্থীরা অল ইন্ডিয়া বা স্টেট কোটায় ভর্তি হয়ে যাবেন, তাঁদের তালিকা MCC এবং রাজ্যের বোর্ডের মধ্যে শেয়ার করা হবে, যাতে ৩য় রাউন্ডে কেউ দুটি জায়গায় নাম রাখতে না পারেন।

তথ্যলিংক
MCC – Neet Counselling অফিসিয়াল ওয়েবসাইটClick Here »
Information Bulletin PDF (সম্পূর্ণ নিয়মকানুন ও তথ্য)Download PDF ⇓

অবশ্যই দেখুন: Medical Course: ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS, BDS, BAMS, BHMS কোনটা বেস্ট? রইল সম্পূর্ণ আলোচনা

কাউন্সেলিং প্রক্রিয়া যাতে আরও সহজে বোঝা যায়, সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক MCC পোর্টালের মাধ্যমে একাধিক ধাপে টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওগুলিতে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং, সিট অ্যালটমেন্ট এবং রিপোর্টিংয়ের প্রতিটি ধাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।

Join Group

Telegram

Share