২৪ লক্ষ NEET UG 2026 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! গত ৩ মে আয়োজিত NEET (UG) 2026 পরীক্ষাটি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। মঙ্গলবার (১২ মে, ২০২৬) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিএ জানিয়েছে যে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রশ্ন ফাঁসের অভিযোগের ভিত্তিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিট ২০২৬ পরীক্ষা বাতিল (NEET UG 2026 Exam Cancelled)
রাজস্থান ও উত্তরাখণ্ড সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পুলিশি তদন্ত শুরু হয়। রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) তদন্তে জানতে পারে যে, পরীক্ষার আগেই প্রায় ৪০০টি প্রশ্নের একটি সেট ছড়িয়ে পড়েছিল, যার মধ্যে ১০০টিরও বেশি জীববিজ্ঞান ও রসায়ন প্রশ্নের সাথে মূল পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে। এই সামগ্রিক পরিস্থিতির বিচার করে ভারত সরকারের অনুমোদনে এনটিএ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়।
| বিষয় | বিবরণ |
|---|---|
| পরীক্ষার নাম | NEET (UG) 2026 |
| আগের পরীক্ষার তারিখ | ৩ মে, ২০২৬ |
| বর্তমান স্থিতি | বাতিল (Cancelled) |
| তদন্তকারী সংস্থা | সিবিআই (CBI) ও রাজ্য পুলিশ |
| পরীক্ষার্থীর সংখ্যা | প্রায় ২৪ লক্ষ |
| পুনরায় পরীক্ষা | শীঘ্রই তারিখ জানানো হবে |
| অফিসিয়াল ওয়েবসাইট | exams.nta.ac.in/ |
NEET 2026 প্রশ্নপত্রে তদন্তি CBI Investigation
কেন্দ্রীয় সরকার এই দুর্নীতির শিকড় খুঁজতে পুরো বিষয়টি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর হাতে তুলে দিয়েছে। রাজস্থান ও মহারাষ্ট্রের লাতুরের মতো জায়গার কিছু কোচিং সেন্টার এবং মধ্যস্থতাকারীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এনটিএ জানিয়েছে, তদন্তের স্বার্থে তারা সমস্ত রেকর্ড ও তথ্য দিয়ে CBI-কে পূর্ণ সহযোগিতা করবে।
বিস্তারিত দেখে নাও: Medical Course: ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS, BDS, BAMS, BHMS কোনটা বেস্ট? রইল সম্পূর্ণ আলোচনা
NEET 2026 Re-Exam: পুনরায় পরীক্ষার নির্দেশিকা জারি করল NTA
২৪ লক্ষ পরীক্ষার্থীর স্বার্থে এবং পরীক্ষার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই পুনরায় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে সংস্থাটি। পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং বিভ্রান্তি দূর করতে এনটিএ (NTA) নিম্নলিখিত বিষয়গুলো স্পষ্ট করেছে-
- নতুন পরীক্ষার তারিখ: পুনরায় পরীক্ষার দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি। তবে এনটিএ জানিয়েছে যে, খুব শীঘ্রই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সময়সূচী ঘোষণা করা হবে।
- অ্যাডমিট কার্ড সংক্রান্ত: নতুন পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের পুরনো অ্যাডমিট কার্ড কার্যকর হবে না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পৃথকভাবে নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে।
- রেজিস্ট্রেশন পদ্ধতি: পরীক্ষার্থীদের নতুন করে কোনো অনলাইন আবেদন বা রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। আগে করা রেজিস্ট্রেশন তথ্যই পরবর্তী পরীক্ষার জন্য বৈধ বলে গণ্য হবে।
- পরীক্ষা ফি: নতুন করে পরীক্ষার জন্য কোনো ফি দিতে হবে না। এছাড়া, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ইতিপূর্বে জমা দেওয়া পরীক্ষার ফি শিক্ষার্থীদের রিফান্ড করার প্রক্রিয়াও শুরু করা হবে।
ডাউনলোড করুন: NEET Previous Year Question (Bengali Version) নিট পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতে!
| বিষয় | অফিশিয়াল লিঙ্ক |
|---|---|
| NTA এর অফিসিয়াল ওয়েবসাইট | https://nta.ac.in/ |
| নিট ২০২৬ পুনরায় পরীক্ষার নির্দেশিকা (NEET UG 2026 Exam Re-Conduct) | Download Notice |
NTA স্বীকার করেছে যে, পরীক্ষা বাতিলের ফলে ২৪ লক্ষ পরীক্ষার্থী ও তাদের পরিবার চরম অসুবিধার সম্মুখীন হবে। তবে পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বস্ততা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে যেন তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র এনটিএ-র অফিসিয়াল চ্যানেল বা ওয়েবসাইটের তথ্যের ওপর ভরসা রাখেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

