NEET UG 2026 পুনঃপরীক্ষায় (Re-Examination) অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) 7 জুন 2026 থেকে পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ (City Intimation Slip) প্রকাশ করেছে। এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবে তাঁদের পরীক্ষাকেন্দ্র কোন শহরে (Exam City) বরাদ্দ হয়েছে।
NEET UG 2026 City Intimation Slip: রি-নিট পরীক্ষার সিটি ইন্টিমেশন প্রকাশ
সিটি ইন্টিমেশন স্লিপ (City Intimation Slip) হল পরীক্ষার আগে NTA কর্তৃক প্রকাশিত একটি তথ্যপত্র, যেখানে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র যে শহরে থাকবে সেই শহরের নাম জানানো হয়। তবে এই স্লিপে পরীক্ষাকেন্দ্রের সম্পূর্ণ ঠিকানা উল্লেখ থাকে না। সেই তথ্য শুধুমাত্র অ্যাডমিট কার্ডে প্রকাশ করা হবে। এর মাধ্যমে পরীক্ষার্থীরা —
- পরীক্ষার জন্য আগাম ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন।
- দূরের শহরে পরীক্ষা হলে থাকার ব্যবস্থা করতে পারবেন।
- পরীক্ষার দিন যাতায়াত সংক্রান্ত সমস্যা এড়াতে পারবেন।
- পরীক্ষাকেন্দ্রের অবস্থান সম্পর্কে আগে থেকেই ধারণা পাবেন।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পরীক্ষার নাম | NEET (UG) 2026 Re-Examination |
| পরিচালনাকারী সংস্থা | National Testing Agency (NTA) |
| পরীক্ষার তারিখ | ২১ জুন ২০২৬ (রবিবার) |
| পরীক্ষার সময় | দুপুর ২:০০টা থেকে বিকেল ৫:১৫টা |
| পরীক্ষার ধরন | Pen and Paper Mode (OMR) |
| সিটি ইন্টিমেশন প্রকাশ | ৭ জুন ২০২৬ |
| অ্যাডমিট কার্ড | শীঘ্রই প্রকাশ করা হবে |
কীভাবে City Intimation Slip ডাউনলোড করবেন?
NEET UG 2026 পরীক্ষার্থীরা নিচের ধাপগুলি অনুসরণ করে সিটি ইন্টিমেশন স্লিপ দেখতে পারবেন—
- অফিসিয়াল ওয়েবসাইটে যান। NEET UG 2026 City Intimation Slip লিঙ্কে ক্লিক করুন। (সরাসরি লিঙ্ক নিচে দেওয়া থাকবে)
- Application Number, Password ও সিকিউরিটি ক্যাপচা দিয়ে লগইন করুন।
- স্ক্রিনে পরীক্ষার শহরের তথ্য দেখতে পাবেন।
- ভবিষ্যতের জন্য PDF কপি ডাউনলোড করে রাখুন।
Re-NEET Admit Card: অ্যাডমিট কার্ড কবে প্রকাশ হবে?
NTA-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে শুধুমাত্র সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করা হয়েছে। NEET UG 2026 পুনঃপরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) পরবর্তীতে আলাদাভাবে প্রকাশ করা হবে।
- City Intimation Slip এবং Admit Card এক নয়।
- City Intimation Slip শুধুমাত্র পরীক্ষার শহরের তথ্য জানার জন্য।
- পরীক্ষাকেন্দ্রের সঠিক ঠিকানা, রিপোর্টিং সময় এবং অন্যান্য নির্দেশিকা শুধুমাত্র অ্যাডমিট কার্ডে থাকবে।
ডাউনলোড করুন: NEET Previous Year Question (Bengali Version) নিট পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতে! PDF
অফিসিয়াল নোটিশ ও লিংক [Link]
Advance Intimation of Examination City for the Applicants of NEET (UG)-2026 Scheduled on 21ST JUNE 2026
| পরিষেবা | লিংক |
|---|---|
| NTA Official Notice | ⇓ Download PDF |
| নিট অফিশিয়াল ওয়েবসাইট | https://neet.nta.nic.in |
| Advance Intimation Check (Direct Link) | Link-1: Click Here » Link-2: Click Here » |
| NTA Helpline | 011-40759000 / 011-69227700 |
| Email Support | [email protected] |
তবে মনে রাখতে হবে, এটি অ্যাডমিট কার্ড (Admit Card) নয়। NEET UG 2026 দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করে নিন। পাশাপাশি অ্যাডমিট কার্ড প্রকাশের আপডেটের জন্য NTA-এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

