NEET 2026 Question Paper PDF (Bengali Version) নিট ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড

Anjan Mahata

Published on:

NEET Question Paper 2026 PDF Bengali Version

NEET Question Paper 2026 PDF: ৩রা মে, ২০২৬ সারা ভারত জুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো NEET UG 2026 প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পরেই পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্রের ধরণ এবং উত্তর মিলিয়ে দেখার আগ্রহ তৈরি হয়। বিশেষ করে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের প্রস্তুতির সুবিধার্থে আমরা আজকের পরীক্ষার Bengali Version প্রশ্নপত্রটি এখানে শেয়ার করছি।

— Advertisement —

NEET UG 2026 Question Paper in Bengali (নিট ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ভার্সন)

পরীক্ষা কেন্দ্র থেকে সংগৃহীত এই প্রশ্নপত্রে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই প্রশ্ন দেওয়া রয়েছে। সাধারণত নিট পরীক্ষার প্রশ্নপত্রের বাংলা ভার্সন অনলাইনে পাওয়া কঠিন হয়ে পড়ে, তাই আমরা দ্রুততার সাথে এটি স্ক্যান করে হাই কোয়ালিটি পিডিএফ (High Quality PDF) আকারে আপনাদের জন্য নিয়ে এসেছি।

NEET UG 2026 Question Paper Analysis: নিট ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র

প্রাথমিক প্রতিক্রিয়ায় জানা গেছে যে এ বছরের জীববিদ্যা (Biology) প্রশ্ন তুলনামূলকভাবে এনসিইআরটি (NCERT) ভিত্তিক ছিল। রসায়ন (Chemistry) এবং পদার্থবিদ্যা (Physics) বিভাগে কিছু গাণিতিক প্রশ্ন সমাধান করতে সময় বেশি লেগেছে বলে অনেক পরীক্ষার্থী জানিয়েছেন। সার্বিকভাবে এ বছরের প্রশ্নপত্রকে ‘মডারেট’ বা মধ্যম মানের বলা যেতে পারে।

জেনে রাখুন! Medical Course: ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS, BDS, BAMS, BHMS কোনটা বেস্ট? রইল সম্পূর্ণ আলোচনা

কিভাবে ডাউনলোড করবেন? (How to Download PDF)

— Advertisement —

নীচের টেবিল থেকে সরাসরি আজকের নিট ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করে নিতে পারবেন। এটি ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য যেমন জরুরি, তেমনি যারা আজ পরীক্ষা দিয়েছেন তাদের জন্য সেলফ-অ্যাসেসমেন্টে সাহায্য করবে।

বিষয়ডাউনলোড লিংক
NEET 2026 Question Paper (Bengali Version)
63 Pages | 10 MB
↓ Download PDF
  1. উপরে দেওয়া Download PDF বাটনে ক্লিক করুন।
  2. ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে বা কম্পিউটারে ডাউনলোড শুরু হয়ে যাবে
  3. যদি সরাসরি ওপেন হয়, তবে ওপরের থ্রি ডট (3 Dot) মেনু থেকে ‘Save’ বা ‘Download’ অপশনে ক্লিক করুন।

অবশ্যই দেখুন: NEET Previous Year Question (2018-2025): বিগত ৫ বছরের নিট পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতে!

Join Group

Telegram

Share