JNV Navodaya Admission: নবোদয় বিদ্যালয়ে ভর্তি! বিনামূল্যে সমস্ত সুযোগ সুবিধা, আবেদন দেখে নিন

Anjan Mahata

Published on:

JNV Navodaya Vidyalaya Admission 2027

দেশের মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের কাছে আশার আলো হল‌ নবোদয় বিদ্যালয়। মেধাবী ছাত্র-ছাত্রীরা ষষ্ঠ শ্রেণী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে নবোদয় বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। 2027-28 শিক্ষাবর্ষে নবোদয় বিদ্যালয় এডমিশনের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কত দিন চলবে? কারা আবেদন করতে পারবে? কি কি যোগ্যতা প্রয়োজন ও কোন কোন ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

— Advertisement —

নবোদয় বিদ্যালয় কি? Jawahar Navodaya Vidyalaya 2027-28

নবোদয় বিদ্যালয় (Jawahar Navodaya Vidyalaya বা JNV) হলো কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ একটি আবাসিক বিদ্যালয়, যা দেশের প্রতিটি জেলায় মেধাবী ও যোগ্য ছাত্র-ছাত্রীদের জন্য স্থাপিত হয়েছে। নবোদয় বিদ্যালয়গুলির মূল লক্ষ্য হলো দরিদ্র মেধাবী ছাত্রদের সঠিক শিক্ষার সুযোগ করে দেওয়া, বিশেষত গ্রামীণ এলাকাগুলির জন্য।

বিষয়তথ্য
ভর্তি পরীক্ষাJNVST (Jawahar Navodaya Vidyalaya Selection Test)
পরীক্ষা পরিচালনাNavodaya Vidyalaya Samiti (NVS)
আবেদনের শেষ তারিখ৩১ শে জুলাই, ২০২৬
ভর্তি ফিসম্পূর্ণ বিনামূল্যে
আবেদন পদ্ধতিসম্পূর্ণ অনলাইনে, navodaya.gov.in

নবোদয় বিদ্যালয়ের বিশেষ সুবিধা

নবোদয় বিদ্যালয় পাঠরত পড়ুয়াতের জন্য যে সকল সুবিধা গুলি রয়েছে সেগুলি সম্পর্কে 

  • সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক এবং সহশিক্ষামূলক পরিবেশ,
  • বিনামূল্যে পাঠ্যবই, পোশাক, খাওয়া ও চিকিৎসা,
  • শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে বিশেষ গুরুত্ব,
  • বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুযোগ (NEET, JEE ইত্যাদি)।

Eligibility: নবোদয় বিদ্যালয় ভর্তি জন্য প্রয়োজনীয় যোগ্যতা 

— Advertisement —

যেসব প্রার্থী একটি জেলার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছেন, তারা শুধুমাত্র সেই জেলার নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে এবং সরকার স্বীকৃত আবাসিক প্রমাণপত্র জমা দিতে হবে। যদি কোন জেলা বিভক্ত হয় এবং নতুন জেলায় নবোদয় বিদ্যালয় না থাকে, তবে পুরোনো জেলার ভিত্তিতেই যোগ্যতা নির্ধারিত হবে।

এবার দেখে নিয়ে যাক নবোদয় বিদ্যালয়গুলিতে ভর্তির আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের কি কি যোগ্যতা থাকতে হবে। 

  • আবেদন প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। 
  • আবেদন প্রার্থীর বয়স ৯ বছর থেকে ১১ বছরের মধ্যে হতে হবে। (প্রার্থীর জন্ম ০১-০৫-২০১৫ এবং ৩১-০৭-২০১৭) এর মধ্যে হতে হবে)
  • নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন জেলা ভিত্তিক।
  • প্রার্থীকে ২০২৬-২৭ সালে একই জেলার যেকোনো সরকারি বা সরকারী স্বীকৃত স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতে হবে।
  • কাস্টের ভিত্তিতে আবেদনের জন্য সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট প্রয়োজন।

অবশ্যই দেখবেন: WBCS Exam: কিভাবে WBCS হবে? সিভিল সার্ভিস পরীক্ষা, যোগ্যতা খুঁটিনাটি তথ্য থেকে পদের নাম!

আবেদন প্রক্রিয়া (Jawahar Navodaya Vidyalaya Admission Form 2027-28)

নবোদয় বিদ্যালয় ভর্তির জন্য ছাত্রছাত্রীদের একটি প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। সেই প্রবেশিকা পরীক্ষার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করুন –

  • https://cbseitms.rcil.gov.in/nvs/ ওয়েবসাইটে প্রবেশ করুন। “Apply for JNVST” – অপশন নির্বাচন করুন  Click here for Registration for Class VI JNVST (2027-28) NEW
  • অনলাইন ফর্ম পূরণ করুন ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
  • সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর সংরক্ষণ করুন
  • এরপর পরীক্ষার অ্যাডমিট কার্ড সময়মতো ডাউনলোড করুন।

Documents: আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ 

নবোদয় বিদ্যালয় ভর্তি আবেদন করার সময় আবেদন প্রার্থীদের যে সকল ডকমেন্ট গুলি প্রয়োজন সেগুলি হল 

  1. আবেদন প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি 
  2. আবেদন প্রার্থী এবং অভিভাবকের স্বাক্ষর
  3. আইডি প্রুফ – আধার কার্ড
  4. বাসস্থান প্রমাণ পত্র (Domicile Certificate)
  5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  6. প্রতিবন্ধকতা সার্টিফিকেট (যদি থাকে)।

আরো দেখবেন: UPSC All Exam List: UPSC-তে কি কি সরকারি চাকরির পরীক্ষা হয়ে থাকে? বিস্তারিত তালিকা সহ তথ্য

নবোদয় বিদ্যালয় ভর্তি নির্বাচন প্রক্রিয়া (Selection Test)

নবোদয় বিদ্যালয়ে ভর্তির পড়ুয়া নির্বাচনের জন্য একটি ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাটি OMR Sheet এ নেওয়া হয়ে থাকে। এরপর সেই প্রবেশিকা পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে প্রতিটি জেলায় নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।

আবেদন তথ্যলিংক
অনলাইনে আবেদন করুনApply Portal →
Last Date to apply (আবেদনের শেষ তারিখ)31-07-2026 [৩১ শে জুলাই]
পরীক্ষার বিবরণী (তথ্য পুস্তিকা)⇓ Download PDF

পরবর্তী দেখুন: KVS Kendriya Vidyalaya: কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াতে চান? খরচ কত, পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় আছে? দেখে নিন

Join Group

Telegram

Share