JENPAS UG Counselling 2026: বিএসসি নার্সিং ও প্যারামেডিকেল ভর্তির কাউন্সিলিং সূচি প্রকাশ! দেখে নিন

Arpita Paul

Published on:

WBJEEB JENPAS UG Counselling 2026 dates Schedule

পশ্চিমবঙ্গের হাজার হাজার নার্সিং ও প্যারামেডিকেল কোর্সে ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় আপডেট। রাজ্য জয়েন্ট বোর্ড আনুষ্ঠানিকভাবে JENPAS UG Counselling 2026-এর পূর্ণাঙ্গ কাউন্সিলিং সূচি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, সিট অ্যালটমেন্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও ভর্তির সমস্ত ধাপ আগামী ৬ আগস্ট থেকেই শুরু হবে।

— Advertisement —

যাঁরা JENPAS (UG) 2026 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে B.Sc Nursing, BPT, BMLT, CCT, OTT, PT, PA, MMB, Radiology-সহ বিভিন্ন প্যারামেডিকেল স্নাতক কোর্সে ভর্তি হতে চান, তাঁদের জন্য এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক।

JENPAS UG Counselling 2026: বিএসসি নার্সিং ও প্যারামেডিকেল ভর্তির কাউন্সিলিং ৬ আগস্ট থেকে শুরু রেজিস্ট্রেশন

বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৬ আগস্ট থেকে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে অনলাইন রেজিস্ট্রেশন, কাউন্সিলিং ফি জমা এবং পছন্দের কলেজ ও কোর্স নির্বাচন (Choice Filling)। একই সময়ের মধ্যেই প্রার্থীরা চাইলে নিজেদের দেওয়া পছন্দ পরিবর্তন (Modify) করতে পারবেন এবং শেষ পর্যন্ত Choice Lock করতে পারবেন।

প্রথম দফার সিট অ্যালটমেন্ট কবে?

— Advertisement —

প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্টের ফল প্রকাশ করা হবে ১২ আগস্ট ২০২৬

যাঁদের নাম প্রথম তালিকায় থাকবে, তাঁদের ১২ আগস্ট থেকে ১৬ আগস্ট-এর মধ্যে নির্ধারিত Seat Acceptance Fee জমা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট কলেজে গিয়ে সমস্ত নথি যাচাই (Document Verification) সম্পন্ন করে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

যদি কোনও প্রার্থী প্রথম পছন্দের কলেজেই আসন পান এবং Upgradation অপশন “No” নির্বাচন করেন, তাহলে সেই আসনেই ভর্তি সম্পন্ন হবে।

ক্লিক করে দেখুন: Medical Representative: কিভাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (MR) হওয়া যায়? যোগ্যতা সহ

দ্বিতীয় রাউন্ডের কাউন্সিলিং কবে?

যাঁরা প্রথম রাউন্ডে আসন পাননি অথবা আরও ভালো কলেজের আশা করছেন, তাঁদের জন্য দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের সুযোগ রাখা হয়েছে।

দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ তারিখ:

  • রেজিস্ট্রেশন ও নতুন Choice Filling: ১৭ আগস্ট – ১৯ আগস্ট ২০২৬
  • Seat Allotment Result: ২১ আগস্ট ২০২৬
  • Seat Acceptance Fee, Document Verification ও Admission: ২১ আগস্ট – ২৩ আগস্ট ২০২৬
  • একই সময়ে প্রার্থীরা প্রয়োজনে Withdrawal-এর আবেদনও করতে পারবেন।

তৃতীয় ও শেষ রাউন্ডের সময়সূচি

দ্বিতীয় রাউন্ডের পরেও যদি কোনও আসন খালি থাকে, তাহলে তৃতীয় তথা শেষ রাউন্ডের কাউন্সিলিং অনুষ্ঠিত হবে।

তৃতীয় রাউন্ডের সূচি:

  • Registration ও Choice Filling: ২৪ আগস্ট – ২৫ আগস্ট ২০২৬
  • Seat Allotment Result: ২৭ আগস্ট ২০২৬
  • এরপর নতুনভাবে আসনপ্রাপ্ত প্রার্থীদের Seat Acceptance Fee জমা, Document Verification এবং ভর্তি সম্পন্ন করতে হবে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী।

JENPAS UG Counselling 2026 Dates: গুরুত্বপূর্ণ তারিখ এক নজরে

কার্যক্রমতারিখ
রেজিস্ট্রেশন, ফি প্রদান ও Choice Filling৬ – ১০ আগস্ট ২০২৬
Choice Modify ও Lock৬ – ১০ আগস্ট ২০২৬
প্রথম রাউন্ড Seat Allotment১২ আগস্ট ২০২৬
প্রথম রাউন্ড ভর্তি১২ – ১৬ আগস্ট ২০২৬
দ্বিতীয় রাউন্ড Registration১৭ – ১৯ আগস্ট ২০২৬
দ্বিতীয় রাউন্ড Seat Allotment২১ আগস্ট ২০২৬
দ্বিতীয় রাউন্ড ভর্তি২১ – ২৩ আগস্ট ২০২৬
তৃতীয় রাউন্ড Registration২৪ – ২৫ আগস্ট ২০২৬
তৃতীয় রাউন্ড Seat Allotment২৭ আগস্ট ২০২৬
WBJEE Official Schedule
(JENPAS 2026)
↓ Download PDF
JENPAS UG অফিসিয়াল ওয়েবসাইটClick Here →

অবশ্যই দেখুন: Paramedical Course Details: প্যারামেডিকেল কোর্স ভর্তি? যোগ্যতা, ভর্তি পরীক্ষা, চাকরি সুবিধা দেখে নিন

JENPAS UG Counselling 2026 শুরু হতে আর হাতে মাত্র কয়েক দিন। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে এখনই প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন এবং নির্ধারিত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং সম্পন্ন করুন।

Join Group

Telegram

Share