ITI, Polytechnic Merit List 2026 প্রকাশ, র‍্যাঙ্ক কার্ড, কবে শুরু হতে পারে কাউন্সেলিং? সম্পূর্ণ গাইড

Anjan Mahata

Published on:

West bengal ITI Polytechnic Merit Liust 2026 JEXPO

পশ্চিমবঙ্গের হাজার হাজার ITI ও Polytechnic-এ ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি বিভাগের ভর্তি পোর্টালে ITI E Group, ITI M Group এবং Polytechnic First Year (JEXPO)-এর Merit List ও Rank Card প্রকাশ করা হয়েছে।

— Advertisement —

West Bengal ITI, Polytechnic Merit List 2026, Rank Card & Admission

যারা ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলে, তারা এখন নিজেদের মোবাইল নম্বর ও OTP ব্যবহার করে লগইন করে র‍্যাঙ্ক কার্ড দেখতে ও ডাউনলোড করতে পারবেন। এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, র‍্যাঙ্ক প্রকাশের পরই শুরু হবে কাউন্সেলিং বা Choice Filling-এর প্রস্তুতি। তাই এখন থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা এবং নিজের র‍্যাঙ্ক অনুযায়ী কলেজের তালিকা তৈরি করা অত্যন্ত জরুরি।

Merit List 2026 প্রকাশিত, এখন কী করবেন?

মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর প্রথম কাজ হলো নিজের General Merit Rank এবং প্রযোজ্য ক্ষেত্রে Category Rank (SC/ST/OBC/PH) দেখে নেওয়া। র‍্যাঙ্ক কার্ডে সাধারণত দেখা যাবে—

  • General Merit Rank
  • Category Rank (যদি প্রযোজ্য হয়)
  • PH Rank (যদি প্রযোজ্য হয়)
  • আবেদন সংক্রান্ত তথ্য
— Advertisement —

র‍্যাঙ্ক কার্ডটি অবশ্যই PDF আকারে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখুন। পরবর্তী কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়ায় এটি প্রয়োজন হবে।

কীভাবে Merit List ও Rank Card দেখবেন?

র‍্যাঙ্ক কার্ড দেখার জন্য খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করুন।

  1. Admission Portal-এ প্রবেশ করুন।
  2. Login অপশনে ক্লিক করুন।
  3. নিবন্ধিত মোবাইল নম্বর লিখুন।
  4. OTP যাচাই করে লগইন করুন।
  5. Dashboard থেকে Merit Rank ও Rank Card দেখুন।
  6. ভবিষ্যতের জন্য Rank Card ডাউনলোড করে রাখুন।

সরকারি বিজ্ঞপ্তি এখনও প্রকাশ না হলেও, Merit List প্রকাশের পর খুব শীঘ্রই Choice Filling ও Online Counselling-এর সময়সূচি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এখন থেকেই যে নথিগুলি প্রস্তুত রাখবেন (Documents)

কাউন্সেলিংয়ের আগে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নথিগুলি প্রস্তুত রাখা ভালো—

  • Domicile Certificate
  • Medical Fitness Certificate
  • Caste Certificate (SC/ST/OBC-A/OBC-B)
  • EWS Certificate (যদি প্রযোজ্য হয়)
  • Anti-Ragging Certificate (ভর্তি সময় প্রয়োজন হতে পারে)
  • Madhyamik Marksheet
  • Admit Card
  • Passport Size Photograph.

Govt College Admission: কত র‍্যাঙ্কে সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা?

প্রতিবছরের Cut-off, আসন সংখ্যা, ক্যাটাগরি এবং Choice Filling-এর উপর ভিত্তি করে ভর্তির সম্ভাবনা পরিবর্তিত হয়। তাই নিচের তথ্যগুলি শুধুমাত্র বিগত বছরের প্রবণতার ভিত্তিতে একটি আনুমানিক ধারণা

র‍্যাঙ্ক (আনুমানিক)সম্ভাব্য সুযোগ
১ – ১০,০০০সরকারি কলেজে ভর্তি পাওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে ভালো Choice Filling করলে
১০,০০০ – ১৫,০০০বেশ কিছু সরকারি কলেজ ও জনপ্রিয় ট্রেডে সুযোগ থাকতে পারে
১৫,০০০ – ৩০,০০০Turner, Machinist, Machinist Grinder, Diesel Mechanic, Electronics Mechanic প্রভৃতি ট্রেডে সুযোগ পাওয়ার সম্ভাবনা
Category Rank ভালো হলেসংরক্ষিত আসনে ভর্তির সম্ভাবনা আরও বৃদ্ধি পায়
গুরুত্বপূর্ণ: ভর্তি সম্পূর্ণভাবে Merit Rank, Category, Seat Availability এবং Choice Filling-এর উপর নির্ভর করে। নির্দিষ্ট কোনো র‍্যাঙ্কে নিশ্চিত কলেজ বা ট্রেড পাওয়ার নিশ্চয়তা দেওয়া যায় না।

অবশ্যই দেখো: Top Govt Polytechnic College Westbengal: পশ্চিমবঙ্গের সেরা পলিটেকনিক কলেজ, সমস্ত তালিকা

কোন ট্রেডগুলির চাহিদা সবচেয়ে বেশি?

চাকরির সুযোগ এবং বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় আবেদন করার সুবিধার কারণে কিছু ট্রেডের চাহিদা প্রতি বছরই বেশি থাকে।

সবচেয়ে জনপ্রিয় ট্রেডগুলির মধ্যে রয়েছে—

  • Fitter
  • Electrician
  • Electronics Mechanic
  • Welder

এছাড়াও ভালো চাহিদা রয়েছে—

  • Turner
  • Machinist
  • Machinist Grinder
  • Diesel Mechanic
  • Computer Operator & Programming Assistant (COPA)
  • অন্যান্য প্রযুক্তিগত ট্রেড.

Fitter, Electrician এবং Electronics Mechanic ট্রেডে সাধারণত সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কর্মসংস্থানের সুযোগ তুলনামূলক বেশি দেখা যায়।

Rank Card & Merit List (Direct Link)

পরিষেবালিংক
Merit List ও Rank Card Portal (Direct Link)Click Here →
West Bengal TET&SD Admission Portal
অফিসিয়াল পোর্টাল
https://admission-tetsd.wb.gov.in/

অবশ্যই দেখবে: ITI vs Polytechnic কোনটা করবে? কিসে সরকারি চাকরি সুযোগ বেশি?

ITI E Group, M Group এবং Polytechnic First Year ভর্তি প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো Merit Rank প্রকাশ। এখন থেকে প্রতিটি অফিসিয়াল আপডেট নজরে রাখা এবং সঠিক কলেজ নির্বাচন করলে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে।

Join Group

Telegram

Share