Indian Navy BTech Cadet Entry 2026: ভারতীয় নৌবাহিনীতে ইঞ্জিনিয়ারিং ভর্তি সঙ্গে চাকরি! দেখে নিন

Gobinda Gorai

Updated on:

Indian Navy BTech Cadet Entry 2026

সম্প্রতি ভারতীয় নৌবাহিনী (Indian Navy) 10+2 (B.Tech) Cadet Entry Scheme-এর অধীনে Permanent Commission Officer নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই স্কিমের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের পর সরাসরি চার বছরের B.Tech কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা। প্রশিক্ষণ চলাকালীন সম্পূর্ণ শিক্ষার খরচ ভারতীয় নৌবাহিনী বহন করবে এবং সফলভাবে কোর্স সম্পন্ন করার পর Permanent Commission Officer হিসেবে নিয়োগ দেওয়া হবে।

— Advertisement —

ভারতীয় নৌবাহিনীতে B.Tech Cadet Entry Scheme 2027: ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ, সম্পূর্ণ খরচ বহন করবে নেভি

এবার ভারতীয় নৌবাহিনীর টেকনিক্যাল শাখায় দুটি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে মোট ৬০টি শূন্যপদে নিয়োগ করা হবে। যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদ, আবেদন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

বিষয়তথ্য
আয়োজকভারতীয় নৌবাহিনী (Indian Navy)
কোর্স10+2 B.Tech Cadet Entry Scheme
মোট শূন্যপদ৬০টি
Mechanical Engineering৩০টি
Electronics & Communication Engineering৩০টি
মহিলা প্রার্থীদের জন্যসর্বোচ্চ ৮টি পদ (প্রতিটি ব্রাঞ্চে ৪টি করে)
আবেদন শুরু২৯ মে ২০২৬
আবেদন শেষ২৯ জুন ২০২৬ (Extended)
প্রশিক্ষণ শুরুজানুয়ারি ২০২৭
আবেদন ফিনেই (Free)

বিশেষ উল্লেখ্য, Mechanical Engineering ব্রাঞ্চে নির্বাচিত প্রার্থীদের মধ্যে মেধা ও প্রশিক্ষণ পারফরম্যান্সের ভিত্তিতে ৭ জনকে Naval Architecture & Shipbuilding বিষয়ে বিশেষায়িত B.Tech কোর্সের জন্য Kochi-তে পাঠানো হবে

নৌবাহিনীতে B.Tech Cadet Entry যোগ্যতা (Qualification)

  1. আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
  2. শুধুমাত্র অবিবাহিত (Unmarried) পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  3. প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে 10+2 বা সমতুল্য পরীক্ষায় Physics, Chemistry এবং Mathematics (PCM) নিয়ে উত্তীর্ণ হতে হবে।
  4. PCM বিষয়গুলিতে সম্মিলিতভাবে ন্যূনতম ৭০% নম্বর থাকতে হবে।
  5. ইংরেজি বিষয়ে (মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে) ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে।
  6. প্রার্থীদের অবশ্যই JEE (Main) 2026 (B.E./B.Tech Paper)-এ অংশগ্রহণ করতে হবে।
  7. JEE Main 2026-এর Common Rank List (CRL)-এর ভিত্তিতে SSB Interview-এর জন্য শর্টলিস্ট করা হবে।

পরবর্তী দেখে নাও: AFCAT Exam: বিমান বাহিনীতে যোগদান পরীক্ষা! ফ্লাইং, টেক

বয়সসীমা (Age Limit)

— Advertisement —

প্রার্থীর জন্ম তারিখ ২ জুলাই ২০০৭ থেকে ১ জানুয়ারি ২০১০-এর মধ্যে হতে হবে (উভয় তারিখ অন্তর্ভুক্ত)।

প্রশিক্ষণ ও ডিগ্রি কোর্সের তথ্য

নির্বাচিত প্রার্থীদের কেরালার Indian Naval Academy (INA), Ezhimala-তে চার বছরের B.Tech প্রশিক্ষণ দেওয়া হবে। নিম্নলিখিত ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনার সুযোগ থাকবে —

  • Electronics & Communication Engineering
  • Mechanical Engineering
  • Naval Architecture & Shipbuilding (নির্বাচিত কিছু প্রার্থীর জন্য)

কোর্স সফলভাবে সম্পন্ন করলে Jawaharlal Nehru University (JNU) থেকে B.Tech Degree প্রদান করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রশিক্ষণ, বই, পড়াশোনার সামগ্রী, পোশাক ও মেসিং-এর সম্পূর্ণ খরচ ভারতীয় নৌবাহিনী বহন করবে

আবেদন পদ্ধতি (Indian Navy B.Tech Cadet Entry Application Process 2026)

উচ্চ মাধ্যমিক স্তরে B.Tech Cadet Entry Scheme-এ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

  1. প্রথমে Indian Navy-এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।
  2. নতুন প্রার্থী হলে Registration সম্পন্ন করুন।
  3. লগইন করে আবেদনপত্রে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করুন।
  4. JEE Main 2026-এর Common Rank List (CRL) সঠিকভাবে উল্লেখ করুন।
  5. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
  6. সব তথ্য যাচাই করে Final Submit করুন।
  7. ভবিষ্যতের জন্য আবেদনপত্রের প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখুন।

উল্লেখ্য, এই নিয়োগে আবেদন করার জন্য কোনও আবেদন ফি দিতে হবে না।

প্রয়োজনীয় নথিপত্র

  • জন্মতারিখের প্রমাণপত্র
  • মাধ্যমিকের মার্কশিট
  • উচ্চ মাধ্যমিকের মার্কশিট
  • JEE Main 2026 Score Card
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

নির্বাচন পদ্ধতি (Selection Procedure)

১) JEE Main Rank-এর ভিত্তিতে শর্টলিস্টিং: প্রার্থীদের JEE Main 2026-এর Common Rank List (CRL)-এর ভিত্তিতে প্রাথমিকভাবে শর্টলিস্ট করা হবে।

২) SSB Interview:শর্টলিস্ট হওয়া প্রার্থীদের SSB Interview-এর জন্য ডাকা হবে।

৩) মেডিকেল পরীক্ষা: SSB-তে সফল প্রার্থীদের নির্ধারিত মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪) মেরিট লিস্ট: SSB নম্বর এবং মেডিকেল ফিটনেসের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা (Merit List) প্রস্তুত করা হবে।

গুরুত্বপূর্ণ লিংক ও অফিসিয়াল নোটিশ

Last Date for Online Application (Extended) – 29 Jun 2026

বিষয়লিংক
জয়েন ইন্ডিয়ান নেভি অফিসিয়াল ওয়েবসাইটjoinindiannavy.gov.in
অনলাইন আবেদন (রেজিস্ট্রেশন)Apply Link ➤
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Official Notice⇓ Download PDF
ডিফেন্স ক্যারিয়ার সংক্রান্ত অন্যান্য বিভিন্ন তথ্য এবং আপডেট Know More »

ক্লিক করে দেখুন: SSB কি? কিভাবে যোগদান করবে? যোগ্যতা, পরীক্ষা সমস্ত তথ্য

Join Group

Telegram

Share