ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) অগ্নিপথ স্কিমের (Agnipath Scheme) অধীনে ২০২৭ রিক্রুটিং ইয়ারের জন্য অবিবাহিত পুরুষ প্রার্থীদের আবেদন চলছে। জেনারেল ডিউটি, অফিস ক্লার্ক, টেকনিক্যাল স্টাফ সব ধরনের রিক্রুটমেন্ট রয়েছে। আবেদনের তারিখ, যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ কিভাবে আবেদন করবেন – সবকিছু জেনে নিন।
Indian Army Agniveer Recruitment 2027: গুরুত্বপূর্ণ তারিখ
সারা দেশের বিভিন্ন জোন অনুযায়ী আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও, এই প্রতিবেদনে মূলত রিক্রুটিং অফিস হেডকোয়ার্টার কলকাতা (RO HQ Kolkata)-এর বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
| তথ্য | তারিখ |
|---|---|
| আবেদন ফর্ম ফিলাপ পদ্ধতি | অনলাইন (Online) |
| রেজিস্ট্রেশন (Registration) শুরু | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ |
| রেজিস্ট্রেশন শেষ তারিখ (Last Date) | ০১ এপ্রিল ২০২৬ |
| অনলাইন পরীক্ষা (Online Exam Dates) | ০১ জুন থেকে ১৫ জুন ২০২৬ (সম্ভাব্য তারিখ) |
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা (Posts & Educational Qualifications)
১. অগ্নিবীর জেনারেল ডিউটি (Agniveer General Duty): ন্যূনতম ৪৫% নম্বর নিয়ে মাধ্যমিক (10th) পাশ হতে হবে এবং প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর থাকা বাধ্যতামূলক ।
২. অগ্নিবীর টেকনিক্যাল (Agniveer Technical): ফিজিক্স, অঙ্ক ও ইংরেজি সহ বিজ্ঞান বিভাগে (Science) ন্যূনতম ৫০% নম্বরে উচ্চমাধ্যমিক (10+2) পাশ করতে হবে । অথবা মাধ্যমিক/উচ্চমাধ্যমিকের সাথে নির্দিষ্ট ট্রেডে আইটিআই (ITI) বা ডিপ্লোমা (Diploma) করা থাকলেও আবেদন করা যাবে ।
৩. অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার টেকনিক্যাল (Agniveer Clerk/ Store Keeper Technical): যেকোনো শাখায় (আর্টস, কমার্স, সায়েন্স) ন্যূনতম ৬০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে । ইংরেজি এবং অঙ্ক/অ্যাকাউন্টস/বুক কিপিং-এ অন্তত ৫০% নম্বর থাকা বাধ্যতামূলক ।
৪. অগ্নিবীর ট্রেডসম্যান (Agniveer Tradesmen): অষ্টম শ্রেণি (8th Pass) বা দশম শ্রেণি (10th Pass) পাশ প্রার্থীরা এই পদের জন্য যোগ্য (প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩% নম্বর থাকতে হবে) ।
বয়সসীমা (Age Limit)
- সমস্ত পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স ১৭.৫ (সাড়ে সতেরো) থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
- প্রার্থীর জন্মতারিখ ০১ জুলাই ২০০৫ থেকে ০১ জুলাই ২০০৯-এর মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
- অবিবাহিত পুরুষ প্রার্থী (Unmarried Male Candidates) শুধুমাত্র যোগ্য।
আবেদন চলছে: Indian Navy Recruitment 2026: ভারতীয় নৌসেনা বড় নিয়োগ! মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন
নিয়োগ পদ্ধতি (Selection Process)
- প্রথম পর্যায় (Phase-I): প্রথমে নির্ধারিত কেন্দ্রে একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা (Online Common Entrance Exam বা CEE) নেওয়া হবে।
- দ্বিতীয় পর্যায় (Phase-II): অনলাইন পরীক্ষায় উত্তীর্ণদের রিক্রুটমেন্ট র্যালিতে (Recruitment Rally) ডাকা হবে। এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষা (Physical Fitness Test) এবং শারীরিক মাপজোক (Physical Measurement Test) নেওয়া হবে।
- চূড়ান্ত পর্যায়: সবশেষে আর্মি মেডিক্যাল টিমের দ্বারা মেডিক্যাল পরীক্ষা (Medical Examination) সম্পন্ন হবে।
আবেদন ফি ও পদ্ধতি (Indian Army Agniveer Recruitment 2027 Application Fee & Process)
- প্রার্থীদের ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in -এ গিয়ে অনলাইনে প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে ।
- আবেদনের সময় প্রার্থীর নিজস্ব চালু ইমেইল (Email), মোবাইল নম্বর এবং আধার (Aadhaar) নম্বর থাকতে হবে ।
- পরীক্ষার ফি (Examination Fee) হিসেবে ২৫০/- টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে ।
| হেডকোয়ার্টার জোন | পশ্চিমবঙ্গের জেলা |
|---|---|
| BARRACKPORE (ব্যারাকপুর) | NORTH 24 PARGANAS, HOOGHLY, BANKURA & PURULIA |
| BERHAMPORE (বহরমপুর) | MURSHIDABAD, NADIA, BIRBHUM, PURBA BARDHAMAN & PASCHIM BARDHAMAN |
| SILIGURI (শিলিগুড়ি) | ALIPURDUAR, DARJEELING, KALIMPONG, MALDA, UTTAR DINAJPUR, DAKSHIN DINAJPUR, COOCH BEHAR & JALPAIGURI |
| KOLKATA (কলকাতা) | PURBA MEDINIPUR, PASCHIM MEDINIPUR, SOUTH 24 PARGANAS, JHARGRAM, HOWRAH & KOLKATA |
উপরের তালিকা টেবিল অনুযায়ী জেলা ভিত্তিক সেই হেডকোয়ার্টার জোনের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হবে। এটি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য তাই আমরা শুধু সেই তথ্যটুকুই দিলাম।
বেতন ও অন্যান্য সুবিধা (Salary & Benefits)
- প্রথম বছরে মাসিক বেতন ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৩৩,০০০ টাকা, তৃতীয় বছরে ৩৬,৫০০ টাকা এবং চতুর্থ বছরে তা ৪০,০০০ টাকা হবে।
- ৪ বছরের চুক্তির মেয়াদ শেষে অবসরের সময় ‘সেবা নিধি’ (Seva Nidhi) প্যাকেজ হিসেবে এককালীন প্রায় ১০.০৪ লক্ষ টাকা প্রদান করা হবে।
- চাকরি চলাকালীন প্রার্থীদের জন্য ৪৮ লক্ষ টাকার নন-কন্ট্রিবিউটরি জীবন বিমা (Life Insurance) কভারেজ থাকবে।
ক্লিক করে দেখবে: NDA কি? National Defence Academy Eligibility, পরীক্ষার ধাপ
আবেদনের লিংক ও নোটিশ
INVITES ONLINE APPLICATIONS FROM UNMARRIED MALE CANDIDATES FOR SELECTION TEST FOR AGNIVEER FOR RECRUITING YEAR 2027 UNDER AGNIPATH SCHEME
| বিবরণ | বিস্তারিত / লিংক |
|---|---|
| আবেদনের শেষ তারিখ | ০১ এপ্রিল ২০২৬ (01.04.2026) |
| অফিশিয়াল নোটিশ (Notice PDF) | ↓ Download PDF |
| অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক | Apply Now → |
বিস্তারিত জেনে নিন: Indian Army Agniveer: অগ্নিবীর কি? সুবিধা, অসুবিধা এবং ভবিষ্যৎ সমস্ত তথ্য
বিশেষ সতর্কতা (Disclaimer): ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে হয়। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোনো দালাল বা প্রতারকের (Touts) ফাঁদে পা দেবেন না।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

