GDS Recruitment 2026: ১৫ হাজারের বেশি শূন্যপদে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ! দেখে নিন

Anjan Mahata

Published on:

India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: মাধ্যমিক পাশে দেশের সমস্ত যুবক-যুবতীদের জন্য খুশির খবর! কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নাম্বারের ভিত্তিতে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ডাক বিভাগ। কবে থেকে আবেদন শুরু হবে? কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

India Post GDS Recruitment 2026: পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ

২০ আগস্ট ২০২৬ ডাক বিভাগের পক্ষ থেকে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যুবক-যুবতীরা আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩১ শে আগস্ট থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে ১৯ই সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত

Subject: Gramin Dak Sevak (GDS) Online Engagement Schedule-II, July 2026 – Descriptive notification and engagement schedule

কার্যক্রম (Activity)তারিখ ও সময় (Date & Time)
অনলাইনে রেজিস্ট্রেশন শুরু ও শেষ (প্রার্থীদের জন্য)31-08-2026 থেকে 19-09-2026 (বিকেল ৫:০০ টা পর্যন্ত), ২৩ থেকে ২৪ তারিখ
অনলাইনে আবেদনপত্র জমা এবং ফি পেমেন্ট02-09-2026 থেকে 21-09-2026 (বিকেল ৫:০০ টা পর্যন্ত)
আবেদনপত্রে ভুল সংশোধন (Correction Window)23-09-2026 থেকে 24-09-2026 (বিকেল ৫:০০ টা পর্যন্ত)
প্রথম তালিকা বা ফলাফল প্রকাশঅক্টোবর, ২০২৬ (সম্ভাব্য)

আবেদনের যোগ্যতা ও অন্যান্য তথ্য (Eligibility)

— Advertisement —

স্থানীয় ভাষা সহ মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik 10) উত্তীর্ণ হলেই এর জন্য আবেদন করা যাবে কোন পরীক্ষা হবে না। মাধ্যমিকে প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয় এবং তার মাধ্যমে চাকরি হয়।

  • আবেদন গ্রহণ তারিখে ১৮ বছরের বেশি বয়স হতে হবে।
  • বাধ্যতামূলকভাবে সাইকেল বা মোটরসাইকেল চালানো জানতে হবে।

বিস্তারিত পড়ুন: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক – যোগ্যতা, বেতন, বিভিন্ন পদ ও প্রমোশন! সবকিছু

মোট শূন্যপদ (Total Vacancy)

পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে (GDS Online Engagement Schedule-II, July-2026) কত শূন্য পদ রয়েছে এটি দেখা যাবে আগামী 31 তারিখ অর্থাৎ যেদিন থেকে আবেদন শুরু হবে ওইদিন থেকে। মূলত আবেদন প্রক্রিয়া শুরুর দিন থেকেই রাজ্যভিত্তিক এবং জেলাভিত্তিক সম্পূর্ণ শূন্য পদের তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা অনুযায়ী আবেদন করতে পারবে।

বিগত বছরগুলির নিয়োগের ভিত্তিতে এবং পোস্ট অফিসের বিভিন্ন সার্কেল ভিত্তিক তথ্য অনুযায়ী এবারের নিয়োগ প্রক্রিয়ায় ১৫ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে

আবেদন প্রক্রিয়া (Application Process)

জিডিএস (GDS) পদের জন্য আবেদন শুধুমাত্র অনলাইনে https://indiapost.gov.in/gdsonlineengagement ওয়েবসাইটের মাধ্যমে জমা দেওয়া যাবে; অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।

  • রেজিস্ট্রেশন: প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইট (indiapost.gov.in/gdsonlineengagement) ভিজিট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • আবেদন ফরম ফিলাপ: রেজিস্ট্রেশনের পর আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফরমটি পূরণ করতে হবে।
  • ডকুমেন্ট আপলোড: নির্দেশিকা অনুযায়ী আপনার ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা অন্যান্য নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
  • ফি প্রদান: আবেদনের শেষ পর্যায়ে নির্ধারিত ফি অনলাইনে জমা দিতে হবে। ফি প্রদান নিশ্চিত হলেই আপনার আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

দেখে নাও: GDS Application Document Required: গ্রামীণ ডাক সেবক আবেদনের জন্য কি কি লাগবে? দেখে নাও

আবেদন ফি (Application Fee)

জেনারেল, OBC, এবং EWS পুরুষ প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা লাগবে কিন্তু অন্যান্য প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না।

ক্যাটাগরিআবেদন ফি
General, OBC, এবং EWS পুরুষ প্রার্থী₹১০০
সকল নারী প্রার্থী, ট্রান্সওমেন, SC/ST এবং প্রতিবন্ধী (PwD) প্রার্থীসম্পূর্ণ বিনামূল্যে (কোনো ফি লাগবে না)

নির্বাচন প্রক্রিয়া

পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ কোন রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হয় শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার এর ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হয় এবং মেরিট লিস্ট প্রকাশের পর ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে ডাইরেক্ট নিয়োগ করা হয়

বেতন

ডাক অফিসে কাজের ধরন মূলত ৪ ঘন্টা বা সর্বোচ্চ ৫ ঘন্টা। অবশ্য এই ঘন্টার ভিত্তিতে নির্ভর করে নিয়োগ কারীদের মাহিনা নির্ধারিত করা হয়।

ক্যাটাগরি TRCA স্ল্যাব
BPM১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা
ABPM১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা
Dak Sevak১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা

মূল Basic Pay ছাড়াও DA সহ নিয়োগের শুরুতে ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) বেতন হবে মাসে ২০,০০০ টাকা এবং এসিস্ট্যান্ট ব্র্যান্ড পোস্টমাস্টারদের (ABPM/Dak Sevak) বেতন ১৬,০০০ টাকা

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক

বিবরণলিংক
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন ( GDS Online Engagement Schedule-II, July-2026)↓ Download PDF
পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) অফিসিয়াল ওয়েবসাইট
(https://indiapost.gov.in/gdsonlineengagement)
Apply Now →

পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট পেতে অবশ্যই Edutips Bangla ওয়েবসাইট ফলো করুন। এছাড়াও সমস্ত রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি, পড়াশোনা ও স্কলারশিপ সংক্রান্ত আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করুন।

Join Group

Telegram

Share