IIM CAT Admission 2026: MBA, PGP সহ অন্যান্য কোর্সে ভর্তির আবেদন শুরু! যোগ্যতা, আবেদন দেখেনিন

Anjan Mahata

Published on:

IIM CAT Admission 2026

দেশজুড়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিজনেস স্কুলে স্নাতকোত্তর ডিগ্রি ও ডিপ্লোমা (MBA/PGP) কোর্সে ভর্তির জন্য Common Admission Test (CAT) 2026-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশসেরা ইনস্টিটিউটগুলি থেকে ম্যানেজমেন্ট নিয়ে ভবিষ্যৎ গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ। আজকের প্রতিবেদনে CAT 2026 পরীক্ষার যোগ্যতা, সময়সূচী ও আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

— Advertisement —

IIM CAT Admission 2026: (Common Admission Test)

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIMs) যৌথভাবে এই পরীক্ষাটি পরিচালনা করবে। অনলাইন Computer Based Test (CBT) মোডে তিনটি সেশনে এ পরীক্ষা আয়োজন করা হয়।

বিষয়তথ্য
কোর্স (Course)MBA, PGP, PGP-FABM, Executive MBA ও PhD (FPM)
আবেদন পদ্ধতি (Application Mode)অনলাইন (Online)
আবেদন শুরু (Application Start)৩রা আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদন শেষ তারিখ (Last Date)১৫ই সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ৫:০০ টা)
আবেদন ফি (Application Fees)₹২৭০০ (General, EWS, NC-OBC)
₹১৩৫০ (SC, ST, PwBD)
প্রবেশিকা পরীক্ষা (Exam Date)২৯শে নভেম্বর ২০২৬ (রবিবার)
পরীক্ষার ধরণ (Exam Mode)CBT (Computer Based Test) — ৩টি সেশন
অ্যাডমিট কার্ড ডাউনলোড (Admit Card)৪ঠা নভেম্বর থেকে ২৯শে নভেম্বর ২০২৬
ফলাফল প্রকাশ (Result Declaration)জানুয়ারি ২০২৭ (প্রথম সপ্তাহ)

যোগ্যতা (Eligibility Criteria)

  • General / EWS / NC-OBC Category: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Bachelor’s Degree) বা সমমানের কোর্সে ন্যূনতম ৫০% নম্বর বা সমপরিমাণ CGPA থাকতে হবে।
  • SC / ST / PwBD Category: গ্র্যাজুয়েশনে ন্যূনতম ৪৫% নম্বর থাকতে হবে
  • চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রী (Final Year Students): যারা ব্যাচেলর ডিগ্রির চূড়ান্ত বর্ষে পড়ছেন বা ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তারাও আবেদন করতে পারবেন। তবে ভর্তির নির্ধারিত সময়ের মধ্যে প্রাসঙ্গিক সার্টিফিকেট জমা দিতে হবে।
  • Professional Qualifications: প্রার্থী CA/CS/ICWA (CMA)/FIAI ডিগ্রি থাকলেও আবেদনের যোগ্য।

ভর্তি পরীক্ষা ও নম্বর বিভাজন (Exam Details & Pattern)

CAT 2026 পরীক্ষাটি প্রধানত তিনটি মূল বিভাগে বিভক্ত:

  • VARC: Verbal Ability & Reading Comprehension
  • DILR: Data Interpretation & Logical Reasoning
  • QA: Quantitative Ability

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

  • পরীক্ষার মাধ্যম: অনলাইন (Computer Based Test – CBT)
  • মোট সময়সীমা: ২ ঘণ্টা (১২০ মিনিট)
  • পরীক্ষাকেন্দ্র: দেশজুড়ে প্রায় ১৭০টি শহরে পরীক্ষা কেন্দ্র থাকবে। আবেদন করার সময় প্রার্থীরা তাঁদের সুবিধাজনক ৫টি শহর পছন্দের তালিকায় রাখতে পারবেন।
  • স্কোরের মেয়াদ: CAT 2026-এর স্কোর ৩১শে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

অবশ্যই দেখবে: Management Courses after 12th: উচ্চ মাধ্যমিকের পর ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা, সেরা ৫ কোর্স দেখে নিন

অংশগ্রহণকারী IIM ও কোর্স (Participating IIMs & Programmes)

প্রতিষ্ঠানের নামপ্রধান কোর্সসমূহ
IIM AhmedabadPGP, PGP-FABM, MBA-BPGP
IIM BangalorePGP, PGPEM, PGPBA, PGPPM
IIM CalcuttaMBA
IIM LucknowMBA, MBA-ABM, MBA-SM, Tech-MBA
IIM KozhikodePGP, PGP-BL, PGP-FINANCE, PGP-LSM
IIM IndorePGP, PGP-HRM, MSDSM
IIM MumbaiMBA, MBA (OSCM), MBA (Sustainability)
অন্যান্য ২১টি IIM (Amritsar, Bodh Gaya, Guwahati, Jammu, Kashipur, Nagpur, Raipur, Ranchi, Rohtak, Sambalpur, Shillong, Sirmaur, Trichy, Udaipur, Visakhapatnam)MBA/PGP, Executive MBA & Doctoral Programme (PhD)

আবেদন ফর্ম ফিলাপ সংক্রান্ত নির্দেশিকা (Application Form Fill Up)

— Advertisement —

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন পোর্টালে (iimcat.ac.in) সম্পন্ন করতে হবে। নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবে-

  • আবেদন করার জন্য প্রথমে iimcat.ac.in -এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • নতুন প্রার্থীকে নাম, জন্মতারিখ, বৈধ ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • ফর্ম ফিলাপ করার সময় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার হিসাব সঠিকভাবে বসাতে হবে।
  • NCL-OBC প্রার্থীদের ক্ষেত্রে সার্টিফিকেট ১ই এপ্রিল ২০২৬ বা তার পরে ইস্যু করা হতে হবে। EWS প্রার্থীদের ক্ষেত্রে ২০২৬-২৭ অর্থবর্ষের শংসাপত্র প্রযোজ্য।
  • ছবি, স্বাক্ষর এবং ক্যাটাগরি সার্টিফিকেট নির্দিষ্ট স্ক্যান ফরম্যাটে আপলোড করার পর ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং/UPI দিয়ে ফি পেমেন্ট করে আবেদন প্রক্রিয়া ফাইনাল সাবমিট করে আবেদন সম্পন্ন করতে হবে।

জেনে নাও! Accountant হতে গেলে কি নিয়ে পড়তে হবে? Job Profile, Salary সবকিছু জেনে নাও

আবেদন লিংক ও গুরুত্বপূর্ণ তথ্য

নিচে অফিসিয়াল লিংক এবং অনলাইন পোর্টালে সরাসরি যাওয়ার গুরুত্বপূর্ণ লিংক দেওয়া হলো:

বিষয়তথ্য
Information Bulletin (PDF ডাউনলোড)⇓ Download Bulletin
অফিসিয়াল পোর্টাল (Official Portal)iimcat.ac.in
সরাসরি আবেদন লিংক (Direct Apply)Candidate Registration Portal →
হেল্পলাইন / কন্টাক্ট (Helpline)1800 210 0175

যারা দেশের সেরা প্রিমিয়ার ইনস্টিটিউট বা B-School থেকে ম্যানেজমেন্ট পড়ে ক্যারিয়ার তৈরি করতে চান, তারা ১৫ই সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ৫:০০ টা)-এর আগেই ফর্ম ফিলাপ প্রক্রিয়া সম্পন্ন করুন

Join Group

Telegram

Share