চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ, IBPS-এর তরফে CRP RRBs XV-এর মাধ্যমে দেশের 28টি Regional Rural Bank-এ মোট 13,706টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Office Assistant (Clerk), Officer Scale-I (PO), Scale-II এবং Scale-III পদে এই নিয়োগ হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 1 সেপ্টেম্বর 2026 থেকে, চলবে 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। আজকের এই পোস্টে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি দেখে নিন।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| নিয়োগকারী সংস্থা | Institute of Banking Personnel Selection (IBPS) |
| নিয়োগ প্রক্রিয়া | CRP RRBs XV |
| মোট শূন্যপদ | 13,706 |
| মোট অংশগ্রহণকারী ব্যাঙ্ক | 28টি |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু | 1 সেপ্টেম্বর 2026 |
| আবেদনের শেষ তারিখ | 21 সেপ্টেম্বর 2026 |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.ibps.in |
IBPS RRB Recruitment 2026: কোন কোন পদে নিয়োগ হবে?
মূলত Office Assistant (Multipurpose), Officer Scale-I, Officer Scale-II এবং Officer Scale-III পদে প্রার্থী নিয়োগ করা হবে। Officer Scale-II-এর অধীনে General Banking Officer, IT Officer, Chartered Accountant, Law Officer, Treasury Manager, Marketing Officer এবং Agricultural Officer-এর মতো Specialist পদও রয়েছে।
| পদের নাম | শূন্যপদ |
|---|---|
| Office Assistant (Multipurpose) | 8,183 |
| Officer Scale-I (PO) | 4,256 |
| Officer Scale-II – General Banking Officer | 666 |
| Officer Scale-II – IT Officer | 182 |
| Officer Scale-II – Chartered Accountant | 81 |
| Officer Scale-II – Law Officer | 46 |
| Officer Scale-II – Treasury Manager | 18 |
| Officer Scale-II – Marketing Officer | 16 |
| Officer Scale-II – Agricultural Officer | 38 |
| Officer Scale-III (Senior Manager) | 220 |
| মোট | 13,706 |
শিক্ষাগত যোগ্যতা
| পদের নাম | শিক্ষাগত যোগ্যতা / অভিজ্ঞতা |
|---|---|
| Office Assistant (Multipurpose) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট RRB-এর নির্ধারিত স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। |
| Officer Scale-I (Assistant Manager) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। |
| Officer Scale-II – General Banking Officer | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে অন্তত 2 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-II – IT Officer | সংশ্লিষ্ট IT/Computer Science বিষয়ে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-II – Chartered Accountant | CA (Chartered Accountant) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-II – Law Officer | আইন বিষয়ে ডিগ্রি এবং Advocate বা Law Officer হিসেবে অন্তত 2 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-II – Treasury Manager | সংশ্লিষ্ট Finance/Treasury বিষয়ে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-II – Marketing Officer | Marketing-এ নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-II – Agricultural Officer | Agriculture-সহ সংশ্লিষ্ট কৃষি বিষয়ে ডিগ্রি এবং নির্ধারিত ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। |
| Officer Scale-III (Senior Manager) | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। |
বয়সসীমা
বয়সের হিসাব ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী করা হবে। পদভিত্তিতে প্রয়োজনীয় বয়স নিচের তালিকায় দেওয়া হল –
| পদ | বয়সসীমা |
|---|---|
| Office Assistant | 18 থেকে 28 বছর |
| Officer Scale-I | 18 বছরের বেশি এবং 30 বছরের কম |
| Officer Scale-II | 21 বছরের বেশি এবং 32 বছরের কম |
| Officer Scale-III | 21 বছরের বেশি এবং 40 বছরের কম |
সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর এবং PwBD প্রার্থীরা 10 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন। এছাড়াও নির্দিষ্ট ক্ষেত্রে Ex-Servicemen, বিধবা/বিবাহবিচ্ছিন্না মহিলা এবং 1984 সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য পৃথক বয়সের ছাড় রয়েছে।
স্থানীয় ভাষা জানতে হবে:
Office Assistant পদের ক্ষেত্রে যে Regional Rural Bank-এ আবেদন করা হবে, সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্ধারিত স্থানীয় ভাষায় দক্ষতা থাকা গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্ধারিত ভাষা বাংলা ও নেপালি।
অবশ্যই দেখুন: How to become Bank Manager: কিভাবে ব্যাংক ম্যানেজার হওয়া যায়? যোগ্যতা, পরীক্ষা বেতন রইল বিস্তারিত
কীভাবে আবেদন করবেন? (IBPS RRB Application Process)
আগ্রহী প্রার্থীদের IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করার আগে নির্দিষ্ট RRB-এর জন্য প্রয়োজনীয় স্থানীয় ভাষা ও নিজের যোগ্যতা যাচাই করে নেওয়া জরুরি। অনলাইন আবেদনের শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026। একই দিন পর্যন্ত আবেদন ফিও জমা দেওয়া যাবে।
আবেদন ফি
IBPS RRB Recruitment 2026-এর জন্য আবেদন ফি শ্রেণি অনুযায়ী নির্ধারিত হয়েছে।
| প্রার্থীর শ্রেণি | আবেদন ফি |
|---|---|
| SC/ST/PwBD | ₹175 |
| অন্যান্য শ্রেণি | ₹850 |
আবেদন ফি অনলাইনে Credit Card, Debit Card অথবা Net Banking-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। একবার ফি জমা দেওয়ার পর তা ফেরতযোগ্য নয়।
নির্বাচন পদ্ধতি (Selection Process)
Office Assistant পদের ক্ষেত্রে প্রথমে Preliminary এবং পরে Main Examination হবে। এই পদের জন্য Main পরীক্ষার পর আলাদা কোনো Interview নেওয়া হবে না; চূড়ান্ত নির্বাচন Main পরীক্ষার নম্বরের ভিত্তিতে হবে।
অন্যদিকে Officer Scale-I পদের নির্বাচন হবে Preliminary, Main এবং Interview—এই তিনটি ধাপে। Scale-II ও Scale-III পদের ক্ষেত্রে Single Examination-এর পর Interview নেওয়া হবে। Officer Scale-I-এর চূড়ান্ত মেধা নির্ধারণে Main Examination এবং Interview-এর সম্মিলিত নম্বর বিবেচনা করা হবে।
পরীক্ষার ধরন
Office Assistant ও Officer Scale-I-এর Preliminary পরীক্ষায় মোট 40টি করে প্রশ্নের দুটি বিভাগ থাকে এবং পরীক্ষার মোট সময় 45 মিনিট। ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কাটা হয়। Main পরীক্ষায় মোট 200টি প্রশ্নের জন্য 200 নম্বর এবং সময় 120 মিনিট নির্ধারিত রয়েছে।
মাসিক বেতন কত?
পদ ও দায়িত্ব অনুযায়ী RRB-তে নির্বাচিত কর্মীদের বেতন আলাদা। প্রকাশিত তথ্য অনুযায়ী আনুমানিক মাসিক আয়—
| পদ | আনুমানিক মাসিক বেতন |
|---|---|
| Office Assistant (Multipurpose) | ₹35,000 – ₹37,000 |
| Officer Scale-I | ₹60,000 – ₹61,000 |
| Officer Scale-II | ₹75,000 – ₹77,000 |
| Officer Scale-III | ₹80,000 – ₹90,000 |
আবেদন চলছে! SSC CHSL Recruitment 2026: উচ্চমাধ্যমিক পাশে ২৫৩৬ শূন্যপদে নিয়োগ! আবেদন, লাস্ট ডেট দেখে নিন
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও লিংক
| বিষয় | লিংক |
|---|---|
| আবেদন করার লিঙ্ক | https://www.ibps.in/ |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF) | ↓ Notice PDF |
দেশের 28টি Regional Rural Bank-এ 13,706টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে বিস্তারিত বিজ্ঞপ্তিতে নিজের পদের যোগ্যতা ও অন্যান্য শর্ত অবশ্যই মিলিয়ে নিবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

