HS 4th Semester Physics Question Paper 2026 (PDF) উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পদার্থবিদ্যা প্রশ্নপত্র

Anjan Mahata

Published on:

WBCHSE HS 4th Physics Question Paper 2026 PDF

WBCHSE 4th Semester Physics Question Paper 2026: আজ ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার বিজ্ঞান (Science) বিভাগের প্রথম পরীক্ষা পদার্থবিদ্যা (Physics) বিষয়ের পরীক্ষা ছিল। বর্তমানে যে সকল ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে অর্থাৎ যারা পরবর্তী বছরে উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্রটি দেখে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন/কাঠামো, নম্বর বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে।

— Advertisement —
বিষয়তথ্য
বিষয়পদার্থবিদ্যা (Physics)
পূর্ণমান (Full Marks)৩৫
পরীক্ষার তারিখ১৭ই ফেব্রুয়ারি, ২০২ মঙ্গলবার

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পদার্থবিদ্যা প্রশ্নপত্র: HS 4th Semester Physics Question Paper 2026

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা বিষয়ের পরীক্ষাটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এ বছরের পদার্থবিদ্যা বিষয়ের পরীক্ষা কেমন হয়েছে সেটি জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল প্রশ্নপত্রটি ডাউনলোড করে নাও।

PHYSICS SEMESTER-IV (New System) 2026 Total Time: 2 Hours | Total Marks: 35

বিভাগ – ক [২ নম্বরের প্রশ্ন]

১. ছয়টি প্রশ্নের মধ্যে যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : (3 x 2 = 6)

  • A) একটি গোলীয় দর্পণ দ্বারা বস্তুর চারগুণ বিবর্ধিত প্রতিবিম্ব বস্তু থেকে 9 cm দূরে অবস্থিত পর্দায় গঠিত হয়। দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয় করো।
  • B) বায়ুতে অবস্থিত একটি 30° প্রতিসারক কোণবিশিষ্ট প্রিজমের প্রতিসরাঙ্ক 1.5। প্রিজমটিকে একটি $3\sqrt{2}$ প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখলে প্রিজমটিতে ন্যূনতম চ্যুতিকোণের মান কত হবে? +2
  • C) i) কোনো পদার্থের পরম প্রতিসরাঙ্কের মান 1-এর কম হতে পারে কি? ii) শূন্যস্থানে কি আলোর বিচ্ছুরণ হয়? (1+1)
  • D) আলোর ব্যতিচার ও অপবর্তনের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো।
  • E) কীভাবে একটি পোলারয়েডের সাহায্যে একটি অসমবর্তিত আলো এবং রৈখিক সমবর্তিত আলোর মধ্যে পার্থক্য বোঝা যাবে?
  • F) $I$ তীব্রতার দুটি সুসঙ্গত উৎস ব্যতিচার পটি গঠন করেছে। উৎস দুটির পথ পার্থক্য $\frac{\lambda}{6}$ হলে তীব্রতা কত হবে? (\lambda = তরঙ্গদৈর্ঘ্য)
— Advertisement —

২. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (2 x 2 = 4)

  • A) 27°C উষ্ণতায় একটি গ্যাসীয় অণুর ডি-ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য \lambda হলে 819°C উষ্ণতায় তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
  • B) আইনস্টাইনের আলোকতড়িৎ ক্রিয়ার সমীকরণটি লেখো এবং ব্যবহৃত চিহ্নগুলির উল্লেখ করো।
  • C) নিবৃত্তি বিভব ও আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের লেখচিত্র থেকে কিভাবে প্লাঙ্ক ধ্রুবকের মান নির্ণয় করা যেতে পারে?
  • D) (i) ফোটন দ্বারা ইলেকট্রন এবং (ii) ইলেকট্রন দ্বারা ফোটন উৎপাদনের উদাহরণ দাও। ($1+1$)

বিভাগ – খ [৩ নম্বরের প্রশ্ন]

৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (1 x 3 = 3)

  • A) একটি উত্তল লেন্সকে বস্তু ও পর্দার মাঝে রাখা হলে তা একটি সুস্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। লেন্সটিকে পর্দার দিকে x পরিমাণ সরানো হলে তা আবার একটি সুস্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। প্রমাণ করো যে দুটি প্রতিবিম্বের আকারের অনুপাত \frac{(D-x)^2}{(D+x)^2}$, যেখানে বস্তু ও পর্দার দূরত্ব হলো D
  • B) i) ফ্রনহফার অপবর্তনে একক রেখাছিদ্র পরীক্ষায় পর্দা ও ছিদ্রের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেধের কী পরিবর্তন হবে? ii) ফ্রনহফার অপবর্তন পরীক্ষায় লাল আলোর ($\lambda = 660$ nm) ক্ষেত্রে প্রথম অবম বিন্দু অন্য আলোর (তরঙ্গদৈর্ঘ্য = $\lambda’$) ক্ষেত্রে প্রথম চরম বিন্দুর উপর গঠিত হয়। \lambda’-এর মান নির্ণয় করো। (1+2) +1

৪. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (2 x 3 = 6)

  • A) i) হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণীর রেখাগুলি তড়িৎচুম্বকীয় বর্ণালির কোন্ অংশে পড়ে? ii) একটি হাইড্রোজেন পরমাণুর ভৌমস্তরে শক্তির পরিমাণ -13.6 eV। এই স্তর থেকে প্রথম উদ্দীপিত স্তরে ইলেকট্রন নিয়ে যেতে কতটা শক্তির প্রয়োজন? (1+2) +2
  • B) i) মোজলের সূত্রটি লেখো। ii) লক্ষ্যবস্তুর পারমাণবিক সংখ্যা $Z$-এর কোন্ মানের জন্য X রশ্মির বর্ণালি মোজলের nu বনাম Z প্লটটি Z-অক্ষকে ছেদ করে? (1+2) +1
  • C) তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্রটি বিবৃত করো। কোনো তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক ও অর্ধায়ুর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। (1+2)
  • D) i) নিউক্লিয়াসের ভরসংখ্যার সঙ্গে নিউক্লিয়ন প্রতি বন্ধনশক্তির লেখচিত্র অঙ্কন করো। ii) এই লেখচিত্র থেকে ব্যাখ্যা করো যে অত্যন্ত হাল্কা নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন ও ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয় বিভাজন কেন দেখা যায়? (1+2) +3

৫. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (1 x 3 = 3)

  • A) হলুদ এবং সবুজ আলোর ক্ষেত্রে একটি আলোক নিঃসারক ডায়োড (LED)-এর $I-V$ বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। LED থেকে নির্গত আলোকের তরঙ্গদৈর্ঘ্য এবং প্রাবল্য কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে? (1+2)
  • B) দুই বা ততোধিক NAND গেট ব্যবহার করে কিভাবে AND ও OR গেট তৈরী করবে তার বর্তনী চিত্র অঙ্কন করো।

৬. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (1x 3 = 3)

  • A) একটি মডিউলেটেড তরঙ্গের সমীকরণ হলো $V = [10 + 4 \sin(2\pi t \times 10^{3})] \sin(2\pi t \times 10^{6})$। কী ধরনের মডিউলেশন এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে? মডিউলেশন গুণাঙ্কের সংজ্ঞা উল্লেখ করে তার সঠিক মান এক্ষেত্রে নির্ণয় করো। (1+1+1) +3
  • B) i) অ্যান্টেনা কী? ii) একটি TV টাওয়ারের উচ্চতা 80 m। এই টাওয়ার থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত গৃহীত হবে? (1+2) +2

বিভাগ – গ [৫ নম্বরের প্রশ্ন]

৭. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (1 x 5 = 5)

  • A) i) একজন দীর্ঘদৃষ্টিসম্পন্ন ব্যক্তি 40 cm-এর চেয়ে কম দূরত্বে স্পষ্ট দেখতে পান না। তিনি যদি তার থেকে 25 cm দূরে থাকা বস্তুকে দেখতে চান, তাহলে তার চশমার ক্ষমতা কত হতে হবে? ii) একটি অণুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্যটি বড়ো ব্যাসের হয় কেন? iii) ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে আপাত গভীরতা ও প্রকৃত গভীরতার সম্পর্কটি প্রতিষ্ঠা করো। (2+1+2) +4
  • B) i) হাইগেনসের নীতিটি বিবৃত করো। সুসংগত আলোক উৎস বলতে কী বোঝো? ii) ইয়ং-এর দ্বিরেখাছিদ্র পরীক্ষাতে 6000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা উৎস থেকে 80 cm দূরে অবস্থিত পর্দার উপর ব্যতিচার পটি উৎপন্ন হয়। দুটি সুসঙ্গত আলোক উৎসের মধ্যে দূরত্ব 0.02 cm হলে দ্বিতীয় অন্ধকার পটি থেকে নবম উজ্জ্বল পটির দূরত্ব নির্ণয় করো। (1+1+3) +2

৮. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (1 x 5 = 5)

  • A) i) p-n সংযোগ ডায়োডের সম্মুখ ও বিপরীত বায়াসের ক্ষেত্রে $I-V$ বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। ii) n-type ও p-type অর্ধপরিবাহীর মধ্যে একটি পার্থক্য লেখো। iii) 2.0 eV-এর নিষিদ্ধ শক্তি পটি বিশিষ্ট অর্ধপরিবাহী দ্বারা একটি আলোক ডায়োড গঠিত। ডায়োডটি যে বিকিরণ শোষণ করে তার সর্বনিম্ন কম্পাঙ্কের মান নির্ণয় করো। (2+1+2) +4
  • B) i) একটি ট্রানজিস্টারের ভূমি বা বেসের বেধ ও ডোপিং খুব কম রাখা হয় কেন? ii) CE বিন্যাসে একটি n-p-n ট্রানজিস্টারের বর্তনীচিত্র অঙ্কন করো। iii) মান নির্ণয় করো: a) $100001_2 + 1111_2$ b) 11001_2 – 1011_2 (1+2+2) +3

WBCHSE HS 4th Semester Physics Question Paper 2026 PDF: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পদার্থবিদ্যা প্রশ্নপত্র ডাউনলোড

আগামী বছরের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পদার্থবিদ্যা (Physics) পরীক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য ২০২৬ সালের পদার্থবিদ্যা প্রশ্নপত্রটি PDF আকারে দেওয়া করা হয়েছে। পাশের ডাউনলোড বাটনে ক্লিক করে সবাই সহজেই এটি সংগ্রহ করতে পারবেন।

DetailsPDF Link
HS 4th Sem 2026 Physics Question
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পদার্থবিদ্যা প্রশ্নপত্র ২০২৬
Full PDF (Official Scan) – 1.2 MB
↓ Download PDF

সংগ্রহ করে নাও: HS 4th Sem Question Paper PDF (অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র)

Join Group

Telegram

Share