উচ্চ মাধ্যমিকের নতুন সেমিস্টার সিস্টেমে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান (Political Science) বিষয়ের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের এই আর্টিকেলে শেয়ার করা হলো। সেমিস্টার ১-এ তোমরা এমসিকিউ (MCQ) পরীক্ষা দিয়েছ, কিন্তু সেমিস্টার ২ হবে সম্পূর্ণ লিখিত বা ডেসক্রিপটিভ (Descriptive)।
একাদশ দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন কাঠামো (Class 11 2nd Sem Pol Science Question Pattern)
নতুন সেমিস্টার প্যাটার্নের দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে ৪০ নম্বরের ব্যাখ্যাধর্মী পরীক্ষা হবে। স্কুলের প্রশ্ন হবে, তোমরা সারা বছর যারা মোটামুটি পড়াশোনা করেছ তবুও শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে তোমাদের জন্য যথেষ্ট ইম্পরট্যান্ট সাজেশন দেওয়া রইল। রাষ্ট্রবিজ্ঞানের এই সেমিস্টারে মূলত ২, ৪ এবং ৬ নম্বরের প্রশ্ন আসবে। নিচের ছকটি দেখে নাও কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে:
| ইউনিট (Unit) | বিষয়বস্তু (Topic) | প্রশ্নের মান (Marks Distribution) |
| Unit 1 | রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা | ৬ নম্বর + ২ নম্বর |
| Unit 2 | জাতি ও জাতীয়তাবাদ | ৪ নম্বর + ২ নম্বর |
| Unit 3 | শাসনব্যবস্থার রূপভেদ | ৬ নম্বর + ২ নম্বর |
| Unit 4 | সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা | ৬ নম্বর |
| Unit 5 | মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি | ৪ নম্বর + ২ নম্বর |
| Unit 6 | নির্বাচন ও প্রতিনিধিত্ব | ৪ নম্বর + ২ নম্বর |
HS Class 11 2nd Semester Political Science Master Plan: স্মার্ট স্ট্র্যাটেজি
রাষ্ট্রবিজ্ঞানে ভালো রেজাল্ট করার জন্য অন্ধের মতো সব পড়ার দরকার নেই। নিচের এই ‘গেম প্ল্যান’ মেনে চলো:
- বড় প্রশ্ন (৬ নম্বর): ইউনিট ১, ৩ এবং ৪ থেকে বড় প্রশ্ন আসবে। বিশেষ করে গান্ধীজির দর্শন (ইউনিট ৪) এবং গণতন্ত্র বনাম একনায়কতন্ত্র (ইউনিট ৩)—এই অংশগুলো ভালো করে পয়েন্ট দিয়ে লেখার প্র্যাকটিস করো।
- মাঝারি প্রশ্ন (৪ নম্বর): ইউনিট ২, ৫ এবং ৬ থেকে ৪ নম্বরের প্রশ্ন আসবে। এখানে পার্থক্য লেখো (যেমন: মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি) এবং টীকা (যেমন: নির্বাচন কমিশন) ধর্মী প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ।
- ছোট প্রশ্ন (২ নম্বর): সংজ্ঞা এবং ছোটখাটো ধারণাগুলো (যেমন: আইন, সাম্য, ন্যায়) পরিষ্কার রাখলে ২ নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে।
WBCHSE Class 11 2nd Semester Political Science Suggestion: অধ্যায়ভিত্তিক সাজেশন
নিচে প্রতিটি অধ্যায় বা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হলো। ১০০% কমনের জন্য পাঠ্যবই পড়ার পাশাপাশি এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে যেও।
Unit:1 Key Concepts of Political Theory
Marks-6
- স্বাধীনতার সংজ্ঞা নিরূপণ করো ও স্বাধীনতা সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো।
- আইন সৃষ্টির প্রধান উৎসসমূহ আলোচনা করো।
অথবা, আইনের বিভিন্ন উৎস সম্পর্কে আলোচনা করো। - রাজনৈতিক সাম্য ও আইনগত সাম্যের মধ্যে তুলনামূলক পার্থক্য নিরূপণ করো।
অথবা, রাজনৈতিক সাম্য ও আইনগত সাম্যের মধ্যে পার্থক্য লেখো। - ন্যায় বলতে কী বোঝায় এবং ন্যায়ের বিভিন্ন রূপ আলোচনা করো।
অথবা, ন্যায়ের সংজ্ঞা দাও ও ন্যায়ের নানান রূপ সম্পর্কে আলোচনা করো। - আইনের শ্রেণিবিভাগ বলতে কী বোঝো?আইনের প্রধান শ্রেণিবিভাগগুলি আলোচনা কর l
- ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে মূল যুক্তিগুলি আলোচনা করো।
- আধুনিক রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োজন ও তাৎপর্য বিশ্লেষণ করো।
- স্বাধীনতা কাকে বলে এবং স্বাধীনতার রক্ষাকবচগুলি আলোচনা করো।
অথবা, স্বাধীনতার সংজ্ঞা নিরূপণ করো ও স্বাধীনতা সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। - সাম্যের অর্থ কী-সাম্যের প্রধান রূপগুলি আলোচনা করো।
অথবা, সাম্য কাকে বলে এবং এর বিভিন্ন রূপ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। - রাজনৈতিক সাম্য ও আইনগত সাম্যের মধ্যে তুলনামূলক পার্থক্য নিরূপণ করো।
Marks-2
- আইন বলতে কী বোঝ।
- আইনের উৎস কী কী।
- আইনের শ্রেণিবিভাগ লেখ।
- স্বাধীনতা বলতে কী বোঝ।
- স্বাধীনতার শ্রেণিবিভাগ লেখ।
- স্বাধীনতার নিরাপত্তা ও রক্ষার উপায় কী।
- সমতা বলতে কী বোঝ।
- সমতার রূপ কী কী।
- ন্যায় বলতে কী বোঝ।
- ন্যায়ের রূপ কী কী।
- ক্ষমতার বিভাজন নীতি কাকে বলে।
- ক্ষমতার বিভাজনের পক্ষে যুক্তি লেখ।
- ক্ষমতার বিভাজনের বিরুদ্ধে যুক্তি লেখ।
- জন লকের রাজনৈতিক দর্শন সংক্ষেপে লেখ।
- টমাস হোবসের রাষ্ট্রবাদের মূল দৃষ্টিভঙ্গি লিখ।
- জন রোলে সামাজিক ন্যায় তত্ত্ব সংক্ষেপে লেখ।
- আইন ও ন্যায়ের সম্পর্ক ব্যাখ্যা কর।
- স্বাধীনতা, সমতা ও ন্যায়ের মধ্যে সম্পর্ক লেখ।
- ব্যক্তিগত আইন ও সার্বজনিক আইনের মধ্যে পার্থক্য লেখ।
- প্রাকৃতিক আইন ও বিধিবদ্ধ আইনের মধ্যে পার্থক্য লেখ।
Unit:2 Nation and Nationalism
Marks-4
- জাতি বলতে কী বোঝায় এবং জাতির প্রধান উপাদানগুলি আলোচনা করো।
- জাতি এবং রাষ্ট্রের মধ্যে তুলনামূলক পার্থক্য নিরূপণ করো।
- জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের তুলনামূলক পার্থক্য নিরূপণ করো।
- জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝায় এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো
- জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝায় এবং এর গুরুত্ব আলোচনা করো।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত চিন্তাধারা ও দর্শন বিশ্লেষণ করো।
- আধুনিক যুগে জাতীয়তাবাদের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো।
Marks-2
- জাতীয় চেতনা বলতে কী বোঝ?
- জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কী?
- জাতীয়তাবাদ কাকে বলে?
- জনসমাজ বলতে কী বোঝ?
- জনসমাজ ও জাতির মধ্যে একটি মৌলিক পার্থক্য লেখো।
- জাতীয় জনসমাজ কাকে বলে?
- জাতীয় জনসমাজের দুটি উপাদান লেখো।
- সাধারণ ভাষা কেন জাতি গঠনে গুরুত্বপূর্ণ?
- সাধারণ ইতিহাস কীভাবে জাতি গঠনে সহায়তা করে?
- জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য লেখো।
- এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ কী?
- জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কেন গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
- জাতীয়তাবাদের মূল নীতি কী?
- জাতিরাষ্ট্র কাকে বলে?
- কোন বিপ্লবের সময় জাতিররাষ্ট্রের ধারণার বিকাশ ঘটে?
- আধুনিক জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?
- উগ্র জাতীয়তাবাদ কেন মানব সভ্যতার পক্ষে ক্ষতিকর?
- “জাতীয়তাবাদ মানব সভ্যতার শত্রু” উক্তিটি কে করেছেন?
- রবীন্দ্রনাথের মতে জাতীয়তাবাদের বিপদ কোথায়?
- রবীন্দ্রনাথের ‘ন্যাশনালিজম’ গ্রন্থে কয়টি প্রবন্ধ আছে?
- রবীন্দ্রনাথের মতে ‘ন্যাশন’ কী?
- বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝ?
- বিকৃত জাতীয়তাবাদের দুজন প্রবক্তার নাম লেখো।
- স্টালিনের মতে জাতি কী?
- জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের দুজন প্রবক্তার নাম লেখো।
- উইলসনের আত্মনিয়ন্ত্রণ ধারণার উৎস কী?
- জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় লেখো।
- জাতি গঠনের তিনটি পর্যায় লেখো।
- তৃতীয় বিশ্বে জাতীয়তাবাদের একটি কারণ লেখো।
- জাতীয়তাবাদ কেন রাজনৈতিক ধারণা?
- জাতীয়তাবাদ ও দেশপ্রেম কি এক?
- জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার একটি মৌলিক নীতি কী?
- জাতি ও রাষ্ট্র কি অভিন্ন ধারণা?
- জাতীয় ঐক্য বলতে কী বোঝ?
- জাতীয়তাবাদ কীভাবে স্বাধীনতা আন্দোলনে সহায়ক হয়?
- জাতীয়তাবাদ কীভাবে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে?
- আত্মনিয়ন্ত্রণের অধিকার কেন আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ?
- জাতীয়তাবাদ কীভাবে সাম্রাজ্যবাদের বিরোধিতা করে?
- জাতীয়তাবাদের একটি সামাজিক প্রভাব লেখো।
- জাতীয়তাবাদের একটি নেতিবাচক প্রভাব লেখো।
- জাতীয়তাবাদের চূড়ান্ত লক্ষ্য কী?
Unit:3 Forms of Government
Marks-6
- গণতন্ত্র বলতে কী বোঝায় এবং গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
- কর্তৃত্ববাদের সংজ্ঞা দাও ও এর মূল বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো।
- গণতন্ত্রের সুফল ও কুফল আলোচনা করো।
- আধুনিক যুগে গণতন্ত্রকে কেন সর্বোত্তম শাসনব্যবস্থা বলা হয় তা আলোচনা করো।
- গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাফল্যের প্রধান শর্তসমূহ বিশ্লেষণ করো।
- গণতন্ত্র ও কর্তৃত্ববাদের তুলনামূলক পার্থক্য নিরূপণ করো।
- কর্তৃত্ববাদের সংজ্ঞা দাও ও এর মূল বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো।
- সর্বাধিনায়কতান্ত্রিক বলতে কী বোঝায় এবং সর্বাধিনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
- সর্বাধিনায়কতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে প্রধান প্রভেদগুলি ব্যাখ্যা করো।
Marks-2
- শাসনব্যবস্থা বলতে কী বোঝো?
- গণতন্ত্র কী?
- গণতন্ত্রের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো।
- গণতন্ত্রের প্রধান প্রকারভেদ কী কী?
- প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো?
- আধুনিক যুগে প্রত্যক্ষ গণতন্ত্র অকার্যকর কেন?
- পরোক্ষ গণতন্ত্র কাকে বলে?
- মিশ্র গণতন্ত্র কোথায় দেখা যায়?
- ক্ষমতার বিকেন্দ্রীকরণ গণতন্ত্রের জন্য কেন জরুরি?
- গণতন্ত্রে আইনের শাসন বলতে কী বোঝো?
- গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ?
- গণতন্ত্রে সংবাদমাধ্যমের গুরুত্ব লেখো।
- গণতন্ত্রের ভিত্তি কী?
- আব্রাহাম লিংকনের দেওয়া গণতন্ত্রের সংজ্ঞা লেখো।
- গণতন্ত্রে সরকার কাদের কাছে দায়বদ্ধ থাকে?
- গণতন্ত্রকে ধীরগতির শাসনব্যবস্থা বলা হয় কেন?
- গণতন্ত্রের দুটি গুণ লেখো।
- গণতন্ত্রের দুটি দোষ লেখো।
- বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র কোনটি?
- জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের সাফল্যের জন্য কোন শর্তের কথা বলেছেন?
- কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা বলতে কী বোঝো?
- কর্তৃত্ববাদী শাসনের দুটি বৈশিষ্ট্য লেখো।
- কর্তৃত্ববাদী শাসনের দুটি ত্রুটি লেখো।
- কর্তৃত্ববাদে নির্বাচন থাকলেও তা গণতান্ত্রিক নয় কেন?
- কর্তৃত্ববাদের বিভিন্ন রূপ উল্লেখ করো।
- কর্তৃত্ববাদে প্রশাসনের ভূমিকা কেমন হয়?
- কর্তৃত্ববাদে সংবাদমাধ্যমের অবস্থা কেমন?
- কর্তৃত্ববাদ কেন সাময়িক স্থিতিশীলতা আনে?
- কর্তৃত্ববাদে আইন কীভাবে ব্যবহৃত হয়?
- কর্তৃত্ববাদে নাগরিক জীবনের অবস্থা কেমন হয়?
- সর্বনিয়ন্ত্রণবাদ বলতে কী বোঝো?
- সর্বনিয়ন্ত্রণবাদের দুটি বৈশিষ্ট্য লেখো।
- সর্বনিয়ন্ত্রণবাদে ব্যক্তিস্বাধীনতার অবস্থা কেমন?
- সর্বনিয়ন্ত্রণবাদে প্রচারের ভূমিকা লেখো।
- সর্বনিয়ন্ত্রণবাদে সংস্কৃতি ও শিক্ষা নিয়ন্ত্রণ করা হয় কেন?
- সর্বনিয়ন্ত্রণবাদের দুটি গুণ লেখো।
- সর্বনিয়ন্ত্রণবাদের দুটি দোষ লেখো।
- সর্বনিয়ন্ত্রণবাদে বিরোধী মতের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন?
- সর্বনিয়ন্ত্রণবাদে ভয়ের রাজনীতি বলতে কী বোঝো?
- সর্বনিয়ন্ত্রণবাদ কেন বিপজ্জনক শাসনব্যবস্থা?
- গণতন্ত্র ও কর্তৃত্ববাদের একটি পার্থক্য লেখো।
- গণতন্ত্র ও সর্বনিয়ন্ত্রণবাদের একটি মৌলিক পার্থক্য লেখো।
- গণতন্ত্রকে আত্মসংশোধনমূলক শাসন বলা হয় কেন?
- গণতন্ত্র কেন মানবিক শাসনব্যবস্থা?
- কর্তৃত্ববাদ ও সর্বনিয়ন্ত্রণবাদের একটি মিল লেখো।
- গণতন্ত্রে রাজনৈতিক শিক্ষার গুরুত্ব লেখো।
- গণতন্ত্রে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তন কেন সম্ভব?
- কর্তৃত্ববাদে মানবাধিকার লঙ্ঘিত হয় কেন?
- সর্বনিয়ন্ত্রণবাদে ব্যক্তি কেন গুরুত্ব হারায়?
- আধুনিক বিশ্বে গণতন্ত্র কেন সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা?
Unit: 4 Contemporary Indian Political Thought: Select thinkers
Marks-6
- গান্ধীজির সত্যাগ্রহ বলতে কী বোঝায় এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।
- গান্ধীজির অহিংসা নীতির অর্থ ও আধুনিক রাজনীতিতে এর গুরুত্ব বিশ্লেষণ করো।
- আধুনিক সমাজে সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় গান্ধীজির চিন্তার গুরুত্ব আলোচনা করো।
অথবা, সমাজ ও অর্থনীতির সমস্যার সমাধানে গান্ধীজির দর্শনের প্রয়োগ ও প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। - গান্ধীজির অছি ব্যবস্থা ধারণাটি আলোচনা করো এবং অছি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। অথবা, গান্ধীজির প্রস্তাবিত অছি ব্যবস্থা ধারণার ব্যাখ্যা দাও এবং এর মূল বৈশিষ্ট্য বিশ্লেষণ করো
- যুবসমাজ গঠনে ও জাতি নির্মাণে স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো।
- নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদী চিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
- মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা সম্পর্কিত দর্শন ও চিন্তাধারা বিশ্লেষণ করো।
- আধুনিক ভারতের রাষ্ট্রচিন্তায় গান্ধীজি ও বিবেকানন্দের মতাদর্শের অবদান ব্যাখ্যা করো।
Unit-5 Fundamental Rights
Marks-4
- মৌলিক অধিকার বলতে কী বোঝায় এবং ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলির গুরুত্ব আলোচনা করো।
- সংবিধানে মৌলিক অধিকার সংযোজনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
- মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির তুলনামূলক পার্থক্য নিরূপণ করো।
- রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কাকে বলে এবং এর উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো।
- মৌলিক কর্তব্য বলতে কী বোঝায় এবং ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো।
- ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির প্রকৃতি ও প্রধান বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো।
Marks-2
- মৌলিক অধিকার বলতে কী বোঝো?
- বর্তমানে ভারতে কয়টি মৌলিক অধিকার রয়েছে ও কী কী?
- ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে?
- মৌলিক অধিকারগুলি সংবিধানের কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারায় উল্লেখ আছে?
- ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বোঝো?
- সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলতে কী বোঝো?
- সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে?
- সংবিধানের ৩২ নম্বর ধারায় কী আলোচনা করা হয়েছে?
- মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্যের পারস্পরিক সম্পর্ক লেখো।
- সর্বশেষ মৌলিক কর্তব্যটি কবে সংযোজিত হয়?
- নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো?
- নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন অংশে উল্লেখ আছে?
- রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি কেন গুরুত্বপূর্ণ?
- নির্দেশমূলক নীতির আইনগত গুরুত্ব লেখো।
- মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে একটি পার্থক্য লেখো।
- মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতি গতিশীল কেন?
- কে মৌলিক অধিকারকে সংবিধানের বিবেক বলে অভিহিত করেছেন?
- স্বাধীনতার অধিকার সংক্রান্ত ১৯ নম্বর ধারাটি সংক্ষেপে লেখো।
- সংবিধানের ৩২ নম্বর ধারাকে কে সংবিধানের হৃদয় বলেছেন?
- বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কী বোঝো?
- পরমাদেশ কথার অর্থ কী?
- সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য কী জারি করতে পারেন?
- সংবিধানের ১৭ নম্বর ধারায় কোন অধিকারটি উল্লেখ আছে?
- নিবর্তনমূলক আটক আইন বলতে কী বোঝো?
- নিবর্তনমূলক আটক আইন সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে?
- আইনের দৃষ্টিতে সমতা বলতে কী বোঝো?
- আইনের দৃষ্টিতে সমতা কোন ক্ষেত্রে অনুসরণ করা হয়?
- নির্দেশমূলক নীতির দুটি উদ্দেশ্য লেখো।
- নির্দেশমূলক নীতির ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
- মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির ধারণা কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
- অধিকার বলতে কী বোঝো?
- মৌলিক অধিকার বলতে কী বোঝো?
- সাধারণ অধিকার ও মৌলিক অধিকারের একটি পার্থক্য লেখো।
- ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য বলতে কী বোঝো?
- মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন অংশে উল্লেখ আছে?
- ভারতের নাগরিকদের যেকোনো দুটি মৌলিক কর্তব্য লেখো।
- মৌলিক কর্তব্যগুলি কবে সংবিধানে সংযোজিত হয়?
Unit-6 Election and Representation
Marks-4
- প্রথম-পাস্ট-দ্য-পোস্ট (First-Past-The-Post) নির্বাচন পদ্ধতি কাকে বলে এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
- ভারতের নির্বাচন ব্যবস্থায় প্রথম-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
- প্রথম-পাস্ট-দ্য-পোস্ট নির্বাচন পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি বিশ্লেষণ করো।
- ভারতীয় নির্বাচন কমিশনের কার্যাবলি ও গঠন আলোচনা করো। অথবা, ভারতীয় নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব ও কার্যাবলি ব্যাখ্যা করো।
- অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করো।
Marks-2
- নির্বাচন কমিশন বলতে কী বোঝো?
- ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয়?
- সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের উল্লেখ আছে?
- ভারতের নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে লেখো।
- বর্তমানে ভারতের নির্বাচন কমিশনারের সংখ্যা কত?
- মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল সম্পর্কে লেখো।
- মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন?
- মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ পদ্ধতি লেখো।
- ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
- নির্বাচন কমিশনের দুটি প্রধান কাজ লেখো।
- নির্বাচন কমিশনের বিচার সংক্রান্ত কার্যাবলী বলতে কী বোঝো?
- রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় কে?
- নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার দুটি শর্ত লেখো।
- নির্বাচন কমিশনের দুটি সীমাবদ্ধতা লেখো।
- সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি (FPTP) বলতে কী বোঝো?
- সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির উদ্ভব কবে ও কোথায় হয়েছিল?
- সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো।
- সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি সুবিধা লেখো।
- সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি অসুবিধা লেখো।
- ভারতে কোন কোন নির্বাচনে FPTP পদ্ধতি ব্যবহৃত হয়?
- সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বলতে কী বোঝো?
- ভারতে কোন কোন নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ব্যবহৃত হয়?
- সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি ও সমানুপাতিক পদ্ধতির একটি পার্থক্য লেখো।
- ড্রপ কোটা (Droop Quota) কী?
- সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো?
- ভারতে ভোটাধিকারের বয়স কত?
- কত সালে ভোটাধিকারের বয়স ২১ থেকে ১৮ করা হয়?
- কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটের বয়স ১৮ করা হয়?
- ভারতে সার্বজনীন ভোটাধিকার ব্যর্থ হওয়ার দুটি কারণ লেখো।
- ভারতে সার্বজনীন ভোটাধিকার সফল হওয়ার দুটি কারণ লেখো।
- নির্বাচন কমিশনের প্রশাসনিক কাজ বলতে কী বোঝো?
- নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা লেখো।
- EVM-এর পুরো কথা কী?
- ভারতে প্রথম কোন সাধারণ নির্বাচনে সর্বত্র EVM ব্যবহার করা হয়?
- EVM ব্যবহারের একটি সুবিধা লেখো।
- নির্বাচন কমিশনকে স্বাধীন সংস্থা বলা হয় কেন?
- নির্বাচন কমিশনের আর্থিক নির্ভরতার একটি দিক লেখো।
- গণতন্ত্রে নির্বাচন কমিশনের গুরুত্ব লেখো।
- FPTP পদ্ধতিতে ভোট অপচয় বলতে কী বোঝো?
- নির্বাচন কমিশনের একটি সংস্কারমূলক প্রস্তাব লেখো।
উত্তরসহ Pol Science (রাষ্ট্রবিজ্ঞান) সম্পূর্ণ সিলেবাসের সাজেশন পেতে অবশ্যই মাত্র 40 টাকা দিয়ে আজই প্রিমিয়াম নোটস PDF সংগ্রহ করে নাও ↓
| Details | Link |
|---|---|
| WB Class 11 Semester প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
Other Subjects: Class 11 2nd Semester Suggestion (একাদশ দ্বিতীয় সেমিস্টার সাজেশন)
পরবর্তী সেমিস্টার বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য তার পাশাপাশি নোট সাজেশন পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


