আইনজীবী হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। এই লক্ষ্যে পৌঁছানোর অন্যতম পথ হল ৫ বছর মেয়াদি বি.এ. এলএলবি (Bachelor of Arts + Bachelor of Laws Hons.) কোর্স। বর্ধমান বিশ্ববিদ্যালয় (The University of Burdwan) 2026-’31 শিক্ষাবর্ষে এই কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে তাদের অধীনে থাকা আইন কলেজগুলিতে।
বর্ধমান বিশ্ববিদ্যালয় আইন নিয়ে BA LLB ভর্তির সময়সূচি
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি আইন কলেজ রয়েছে, এখানে উচ্চ মাধ্যমিক পাশে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তবে সরাসরি ভর্তি হবে না, রয়েছে প্রবেশিকা পরীক্ষা। এখন আবেদনপত্র পূরণ করে প্রবেশিকা পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করতে হবে, পরবর্তীকালে মেধা ভিত্তিক ভর্তি হবে ১২০ টি আসনে!
| ধাপ | তারিখ | বিবরণ |
|---|---|---|
| আবেদন ফর্ম লিঙ্ক চালু | 23.07.2026 | অনলাইন Google Form এর মাধ্যমে আবেদন শুরু |
| আবেদন শেষ তারিখ | 05.08.2026 | নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে |
| আবেদনকারীর তালিকা প্রকাশ | 07.08.2026 | প্রাথমিক আবেদনকারীর তালিকা প্রকাশ |
| অ্যাডমিট কার্ড ইস্যু | 10.08.2026 | নিবন্ধিত ই-মেইলে পাঠানো হবে |
| লিখিত ভর্তি পরীক্ষা | 14.08.2026 | স্থান: BU গোলাপবাগ ক্যাম্পাস |
| মেধা তালিকা প্রকাশ ও ভর্তি শুরু | পরে জানানো হবে | পরীক্ষার ফলাফলের ভিত্তিতে |
শিক্ষাগত যোগ্যতা (Eligibility)
উচ্চ মাধ্যমিক (10+2) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী সকলেই আবেদন করতে পারবে। ন্যূনতম প্রাপ্ত নম্বর হতে হবে: সাধারণ বিভাগ: 45%, ওবিসি (OBC): 42%, এসসি/এসটি (SC/ST): 40% (সর্বোচ্চ ৫টি বিষয়ের নম্বরের ভিত্তিতে শতকরা হিসাব হবে)।
কলেজ তালিকা ও আসনসংখ্যা
| কলেজের নাম | ঠিকানা | আসনসংখ্যা |
|---|---|---|
| AMEX Law College | নবাবহাট, সুরি রোড, পূর্ব বর্ধমান | 60 |
| Bengal Law College | BITM ক্যাম্পাস, শ্রীনিকেতন বাইপাস, বীরভূম | 60 |
আবেদন পদ্ধতি ও পেমেন্ট পদ্ধতি (Application Form Fill Up)
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে গুগল ফর্ম এর মাধ্যমে সম্পূর্ণ আবেদন রেজিস্ট্রেশন হচ্ছে, কোন আলাদা পোর্টাল বানানো হয়নি! নিচে দেওয়া থাকবে ছাত্ররা ছাত্রীরা সেটি দেখে ফিলাপ করে নিতে পারে। তার পাশাপাশি অফিশিয়াল ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে।
- ফি: ₹300/- ব্যাঙ্ক বিবরণী:
- Bank Name: State Bank of India (SBI), B.U. Branch
- A/C No: 10212631227
- IFSC: SBIN0002033
- পেমেন্টের প্রমাণপত্র (Payment Receipt) প্রিন্ট করে রাখতে হবে।
লিখিত ভর্তি পরীক্ষার তথ্য
ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে ১০০। এর মধ্যে সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা (GK & Current Affairs) অংশের জন্য নির্ধারিত থাকবে ৫০ নম্বর, আর ইংরেজি (General English) অংশের জন্যও থাকবে ৫০ নম্বর।
প্রশ্নগুলো হবে বর্ণনামূলক (Descriptive) ও সংক্ষিপ্ত উত্তরধর্মী (Short Answer Type) ধরণের। পরীক্ষার মোট সময়সীমা ২ ঘণ্টা ৩০ মিনিট, যেখানে সাধারণ জ্ঞানের জন্য ১ ঘণ্টা এবং ইংরেজির জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। উত্তর শুধুমাত্র ইংরেজি ভাষায় লিখতে হবে।
➦ পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]
** অনলাইনে যেকোনো UPI পেমেন্ট করে নিয়ে, ডাউনলোড করে নিতে পারবেন! এখনই সেরা প্রস্তুতি শুরু করুন: Direct Collect Link →
আবেদন লিঙ্ক ও অফিসিয়াল নোটিস
| তথ্য | লিংক |
|---|---|
| আবেদন ফর্ম লিঙ্ক (https://forms.gle/tGCWwNET2xUrq4fa7) | Click Here → |
| অফিসিয়াল নোটিস (Notification) | ↓ Download PDF |
অবশ্যই দেখবে: How to Become Professor: প্রফেসর কিভাবে হবে? কতদূর পড়তে হয়? যোগ্যতা পরীক্ষা সবকিছু দেখে নাও
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫ বছর মেয়াদি বি.এ. এলএলবি (অনার্স) কোর্স আইন পেশায় ক্যারিয়ার গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যোগ্য প্রার্থীরা এই পেশাগত ডিগ্রির পথে যাত্রা শুরু করতে পারবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


