Yuba Sathi Payment: যুব সাথী প্রকল্পে ₹1500 টাকা ঢোকা শুরু! ব্যাঙ্ক একাউন্টে কবে পাবেন? দেখে নিন

Anjan Mahata

Published on:

Banglar Yuba Sathi Amount 1500 Kobe Dhukbe Status Bank

রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত খুশির খবর! যে সকল যুবক-যুবতীরা পশ্চিমবঙ্গ সরকারের যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলে তাদের ইতিমধ্যে টাকা ঢোকা (Yuba Sathi 2026) শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যুব সাথী প্রকল্পের টাকা যা এপ্রিল মাসের শুরু থেকে দেওয়ার কথা ছিল সেটি আজ অর্থাৎ ৭ মার্চ ২০২৬ তারিখ থেকে দেওয়া শুরু হল

— Advertisement —

WB Yuva Sathi Payment Disbursed: যুব সাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তার আগের দিন শনিবার অর্থাৎ ৭ই মার্চ ২০২৬ তারিখ ধর্মতলার অবস্থানমঞ্চ থেকে যুব সাথী প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা করলেন। যোগ্য যুবক যুবতীরা মার্চ মাস থেকেই মাসে ১৫০০ টাকা করে পাবে।

যুব সাথী প্রকল্পের টাকা দেওয়া প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন "বলেছিলাম, ১ এপ্রিল থেকে যুবসাথীর টাকা অ্যাকাউন্টে যাবে। কাল আন্তর্জাতিক নারী দিবস রয়েছে। তার উপহার হিসাবে ১ এপ্রিলের দিন পরিবর্তন করে, আজ, শনিবার থেকেই তাঁদের অ্যাকাউন্টে টাকা যাবে।"

যুব সাথী প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস (Banglar Yuba Sathi Status Check)

যুব সাথী আবেদন গ্রহণ শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলে গত ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত

  • এই সময়ের মধ্যে রাজ্যের প্রায় এক কোটি যুবক যুবতি এই প্রকল্পের জন্য আবেদন করে
  • এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় মোট ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫টি, মুর্শিদাবাদ জেলায় ৭ লক্ষ ১৪ হাজার ১৩৩টি ও উত্তর ২৪ পরগনায় ৭ লক্ষ ২০ হাজার ৭০টি আবেদন জমা পড়েছে।

ক্লিক করে দেখুন: Yuba Sathi Status Check: বাংলার যুব-সাথী অনলাইন স্ট্যাটাস চেক!

Yuva Sathi Payment Process: কিভাবে টাকা দেওয়া হবে?

— Advertisement —

যুব সাথী প্রকল্পের টাকা যুবক যুবতীদের Aadhaar Seeding ব্যাংক একাউন্টে দেওয়া হবে, তাই যে একাউন্টে আধার কার্ড সংযুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টটি চালু আছে কিনা সেটি অবশ্যই চেক করে নাও

বিবরণলিংক
বাংলার যুব-সাথী (New Online Status Portal)Check Here »
যুব সাথী (YuvaSathi) সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেটClick Here →
হেল্পলাইন নাম্বারHelp Desk: 6292248888
Email Id: [email protected]

খুব শীঘ্রই যুব সাথী প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করার অপশন চালু হতে চলেছে সেখান থেকেও তোমরা সরাসরি তোমাদের আবেদনের স্ট্যাটাস মোবাইল নাম্বার দিয়ে চেক করে নিতে পারবে।

Join Group

Telegram