ভারতের বহু প্রতিভাবান মেয়ে শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারে না। ঠিক সেই জায়গাতেই এক নতুন দিশা দেখাচ্ছে আদিত্য বিড়লা ক্যাপিটাল স্কলারশিপ, যা সম্পূর্ণভাবে মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রীদের সাহায্য করবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আদিত্য বিড়লা ক্যাপিটাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে। কী কী যোগ্যতা লাগবে? কীভাবে আবেদন করবেন? সমস্ত কিছু বিশদে জেনে নিন।
Aditya Birla Capital Scholarship: আদিত্য বিড়লা স্কলারশিপ ২০২৬-২৭
আদিত্য বিড়লা ফাউন্ডেশন হচ্ছে Aditya Birla Capital Limited এবং তার সহপ্রতিষ্ঠানগুলোর CSR শাখা। সমাজের উন্নয়নে এই সংস্থা শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজকল্যাণে বহু প্রকল্প পরিচালনা করে আসছে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ তাদের অন্যতম প্রধান উদ্যোগ। শুধুমাত্র স্কলারশিপ নয়—এটি একটি মেন্টরশিপ প্রোগ্রাম, যা পড়ুয়াদের একাডেমিক এবং ব্যক্তিগত বিকাশে বিশেষ সাহায্য করবে।
Scholarship Amount: বিভিন্ন স্তরের জন্য স্কলারশিপ
নীচের টেবিলে সংক্ষিপ্তভাবে স্কলারশিপ ক্যাটেগরি ও প্রাপ্ত আর্থিক সুবিধা উল্লেখ করা হলো—
| স্কলারশিপ ক্যাটেগরি | উপযুক্ত ক্লাস/কোর্স | বৃত্তি (টাকা) |
|---|---|---|
| স্কুল ও ডিপ্লোমা | ৯–১২ শ্রেণি, ITI, এবং পলিটেকনিক ডিপ্লোমা | ₹২৫,০০০ (১ বছরের জন্য) |
| আন্ডারগ্রাজুয়েট (UG) | যেকোনো স্বীকৃত কলেজের UG কোর্স | ₹৪৫,০০০ পর্যন্ত (১ বছরের জন্য) |
| পোস্টগ্রাজুয়েশন (PG) | যেকোনো স্বীকৃত কলেজের PG কোর্স | ₹৬০,০০০ (১ বছরের জন্য) |
এই স্কলারশিপ টিউশন ফি, অ্যাডমিশন চার্জ, পরীক্ষার ফি, বইপত্র কেনা ছাড়াও হোস্টেল ও মেস ইত্যাদির পড়াশোনা সংক্রান্ত খরচ কভার করে।
যোগ্যতা (Eligibility Criteria)
আদিত্য বিড়লা স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে—
- শুধুমাত্র ভারতের যেকোনো স্বীকৃত সরকারি স্কুল/কলেজ/প্রতিষ্ঠানে পাঠরত মেধা সম্পন্ন মেয়েদের (Girl Students) জন্য প্রযোজ্য।
- শিক্ষাগত যোগ্যতা: সর্বশেষ একাডেমিক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।
- পারিবারিক আয়: আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৬ লক্ষ (₹6,00,000) টাকার মধ্যে হতে হবে।
- প্রযোজ্য কোর্স: নবম থেকে দ্বাদশ শ্রেণি, ITI, পলিটেকনিক ডিপ্লোমা, গ্রাজুয়েশন বা পোস্টগ্রাজুয়েশন কোর্সে পাঠরত হতে হবে।
আবেদন চলছে! Swami Dayanand Scholarship: স্বামী দয়ানন্দ স্কলারশিপ পাবে ৫০,০০০ টাকা! অনলাইনে আবেদন দেখে নাও
কীভাবে আবেদন করবেন? (Online Application Process)
সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে আপনারা মোবাইল বা কম্পিউটারে করতে পারবেন, নিচের বিস্তারিত প্রক্রিয়া দেখে নিন –
১. নিচের Apply Now লিঙ্কে ক্লিক করুন (সরাসরি লিঙ্ক দেওয়া রয়েছে)।
২. Buddy4Study অ্যাকাউন্টে Login করুন।
৩. অ্যাকাউন্ট না থাকলে Email/Mobile/Google দিয়ে রেজিস্টার করুন।
৪. “Aditya Birla Capital Scholarship 2025-26” অ্যাপ্লিকেশন পেজে পৌঁছে Start Application বাটনে ক্লিক করুন। 9-12, UG, Professional এরকম ক্যাটাগরি রয়েছে
৫. ফর্মে প্রয়োজনীয় তথ্য দিন। সমস্ত ডকুমেন্ট আপলোড করুন।
৬. Preview করে সব ঠিক থাকলে Submit করুন।
এতেই আবেদন সম্পূর্ণ হবে, এরপর একটি অ্যাপ্লিকেশন আইডি যুক্ত ইমেইল আপনি পেয়ে যাবেন, তাই ইমেইল এবং মোবাইল নাম্বার সঠিক ভাবে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents) কাগজপত্র
আবেদনের সময় নিম্নলিখিত কাগজপত্রগুলি অনলাইনে ফর্ম ফিলাপের সময় আপলোড করতে হবে—
- আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- আগের ক্লাস বা সেমিস্টারের মার্কশিট (১০ম ও ১২ম শ্রেণির মার্কশিট, যদি প্রযোজ্য হয়)।
- সরকারি পরিচয়পত্র (মাস্কড আধার কার্ড / ভোটার আইডি / ড্রাইভিং লাইসেন্স / প্যান কার্ড)।
- বর্তমান শিক্ষাবর্ষের ভর্তির প্রমাণপত্র (ফি রসিদ / অ্যাডমিশন লেটার / আইডেন্টিটি কার্ড / বোনাফাইড সার্টিফিকেট)।
- ফি স্ট্রাকচার (ঐচ্ছিক) এবং টিউশন, হোস্টেল, মেস বা বই কেনার খরচের রসিদ।
- ব্যাংক পাসবুকের কপি।
- বর্তমান বছরের পারিবারিক আয়ের প্রমাণপত্র (গ্রাম পঞ্চায়েত / ওয়ার্ড কাউন্সিলর / সরপঞ্চ / BDO / SDM / DM / Tehsildar অথবা স্যালারি স্লিপ / ITR)।
- প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
- পিতামাতার মৃত্যু সনদ (যদি প্রযোজ্য হয়)।
- আবেদনকারীর বাড়ির একটি সাম্প্রতিক ছবি।
অবশ্যই দেখুন: Scholarship for Girls (HS, UG, PG): ছাত্রীদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ! প্রতি মাসে ১০০০ টাকা

Apply Link: আবেদনের লিংক
| বিষয় | তথ্য বা লিংক |
|---|---|
| আবেদনের শেষ তারিখ (Last Date) | ৩০ অক্টোবর ২০২৬ |
| অনলাইন আবেদন ওয়েবসাইট (Buddy4Study) | Apply Now → |
| হেল্পলাইন নম্বর | 011-430-92248 (সোম-শুক্রবার, অফিসের সময়) |
| অফিসিয়াল ইমেইল | [email protected] |
মেধাবী ছাত্রীদের ভবিষ্যৎ গঠনে এই স্কলারশিপ এক দারুণ সুযোগ। যোগ্য প্রার্থীরা বিলম্ব না করে দ্রুত আবেদন সম্পন্ন করে নিন এবং এই তথ্যটি অন্যান্য ছাত্রীদের সাথে শেয়ার করুন!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

